Darail Bazar

Darail Bazar We are the people of Darail Bazar, its located at Bogra District, Rajshahi Division Bangladesh. It's a small village market for all kind of vegetable goods

আই সি টি ও ফ্রিলান্সিং বিষয়ক সেমিনার এ আমাদের দাঁড়াইল বাজার এলাকা ও তৎ সংলগ্ন এলাকার সকল ভাই বোন কে অংশ গ্রহণ করার জন্য ...
26/10/2022

আই সি টি ও ফ্রিলান্সিং বিষয়ক সেমিনার এ
আমাদের দাঁড়াইল বাজার এলাকা ও তৎ সংলগ্ন এলাকার সকল ভাই বোন কে অংশ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
স্থানঃ তরফ সরতাজ প্রাথমিক বিদ্যালয়, দাঁড়াইল বাজার
সময়ঃ বৃহস্পতিবার, বিকাল ৫ঃ০০ টা।

দাঁড়াইল বাজার এবং তত সংলগ্ন এলাকায় IT Career বিষয়ক সেমিনার দিলে কেমন হয়? আমাদের উদ্দেশ্য হলঃ > তরুণ সমাজ কে দক্ষ কর্ম সং...
15/10/2022

দাঁড়াইল বাজার এবং তত সংলগ্ন এলাকায় IT Career বিষয়ক সেমিনার দিলে কেমন হয়?
আমাদের উদ্দেশ্য হলঃ
> তরুণ সমাজ কে দক্ষ কর্ম সংস্থান এ উদ্ভুধ্য করা।
> কর্মমুখি শিক্ষা ও প্রশিক্ষণ এর মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানো।
> পাবজি, মাদক নেশা, থেকে তাদের সরিয়ে কর্মে প্রবেশ করানোর জন্য উদ্ভুধ্য করা।
আপনাদের মতামত চাচ্ছি...

৪ টি অরজিনাল গাড়ল পাঠা বিক্রয় করা হবে।আনুমানিক বয়স ৬-৮ মাস।দাম আলোচনা সাপেক্ষে।স্থানঃ তরফ সরতাজ, গাবতলি, বগুড়া।যোগাযোগঃ ...
09/10/2020

৪ টি অরজিনাল গাড়ল পাঠা বিক্রয় করা হবে।
আনুমানিক বয়স ৬-৮ মাস।
দাম আলোচনা সাপেক্ষে।
স্থানঃ তরফ সরতাজ, গাবতলি, বগুড়া।
যোগাযোগঃ 01722834806 (সজল)
অথবা ইনবক্স করুন।
Thank You.

19/04/2020

দাঁড়াইল বাজার বা সংলগ্ন এলাকার কোন দুঃস্থ পরিবার যদি থাকেন বা আপনার পরিচিত কেও যদি থাকেন যারা এই করোনা পরিস্থিতি তে খাবার সংকটে আছেন তারা আমাদের ইনবক্সে জানান।
আমরা সাধ্যমত চেষ্টা করব ।
ঘরে থাকুন সুস্থ থাকুন। আল্লাহ আমাদের সহায় হোন।

Amader Satmatha
23/08/2019

Amader Satmatha

বগুড়ায় জনপ্রিয় হচ্ছে ড্রাগন ফলের চাষবাংলাদেশের নতুন ঔষধী-পুষ্টিগুন সম্পন্ন ও উচ্চ ফলনশীল ফল হিসাবে ড্রাগন ফল চাষ এখন দিন...
21/04/2018

বগুড়ায় জনপ্রিয় হচ্ছে ড্রাগন ফলের চাষ

বাংলাদেশের নতুন ঔষধী-পুষ্টিগুন সম্পন্ন ও উচ্চ ফলনশীল ফল হিসাবে ড্রাগন ফল চাষ এখন দিনদিন জনপ্রিয় হচ্ছে। বগুড়ার গাবতলী উপজেলায় বেড়েই চলেছে ড্রাগন ফলের চাষ। অনূকুল আবহাওয়া ও উৎপাদন খরচ কম হওয়ায় কৃষকরা ড্রাগন ফল চাষে ঝুকে পড়ছে। ফলে ড্রাগন ফলের দাম ও চাহিদা বেশী হওয়ায় লাভবান হচ্ছে কৃষক পরিবার।

শুধু বাংলাদেশে নয় বিশ্বের কয়েকটি দেশের মধ্যে অন্যতম মালয়েশিয়া, চীন, শ্রীলংকা, এশিয়ার বিভিন্ন দেশে এখন ড্রাগন ফলের ব্যাপক চাষ করা হচ্ছে। ফলে গাবতলীতে ড্রাগন চাষ ভাল হওয়ায় এখন বানিজ্যিক ভাবে সম্প্রসারণের উজ্জল সম্ভাবনা রয়েছে। উচ্চ ফলনশীল প্রচুর পুষ্টিগুন ও বাজারে দাম ভাল থাকায় কৃষকরা অন্যান্য ফসলের পাশাপাশি ড্রাগন চাষ করছে। উচু জমিতে ড্রাগন চাষ করতে হয়। লাল রংঙ্গের ড্রাগন ফল সাদা শাঁস ও রঙ্গিন শাঁস হয়ে থাকে। গাবতলী রামেশ্বরপুরের জাইগুলি গ্রামে এএইচ আজম খানের কৃষি খামারে পরীক্ষামূলক ভাবে ১২শতক জমিতে চাষ করা হয়েছে ড্রাগন।

একইভাবে মহিষাবানের নিশ্চিন্তপুরে আলমগীর হোসেন ১৫শতক জমিতে চাষ করেছে ড্রাগন। এভাবে ছড়িয়ে পড়ছে ড্রাগন ফলের চাষ। বগুড়া হর্টিকালচার ও গাবতলী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় জাইগুলি গ্রামে এএইচ আজম খানের জমিতে লাগানো হয় ড্রাগন ফলের গাছ। এখন ১বছরের মাথায় ফলন পাওয়া শুরু হয়েছে। যা প্রতি কেজি ৫শ থেকে ৬শ টাকায় বিক্রি হচ্ছে। এ বছরে ব্যাপক ফল হয়েছে। আশা করা হচ্ছে ২৫মন ফল উৎপাদন হবে। উৎপাদন খরচ বাদ দিয়ে ১লক্ষ টাকা লাভ হবে।

ড্রাগন ফল চাষী এএইচ আজম খান জানান, ১২শতক জমিতে ১শ চারা গাছ লাগিয়েছি। নিবিড় পরিচর্যার ফলে প্রতিটি গাছে ভাল ফল হয়েছে। পরিক্ষামূলক ভাবে ড্রাগন ফল চাষে ফলন আরো ভাল হলে আগামীদিনে বানিজ্যিকভাবে বেশী জমিতে ড্রাগন চাষের পরিকল্পনা রয়েছে। এ ড্রাগন ফল বাগান দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে কৃষকরা ছুটে আসছেন।

ড্রাগন বাগানে সার্বিক পরামর্শ ও তথ্য প্রদান করে আসছেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমান আরিফ। এছাড়াও বাগান পরিচযার্য় সবসময় ব্যস্ত সময় পাড় করছেন স্বাধীন, শরিফ, বাদশা, কালাম ও ফুকু। তারা আরো জানান, ড্রাগন চাষের পাশাপাশি কৃষি খামারে দেশী-বিদেশী অনেক ফল-ফুল ও ঔষধী গাছ রয়েছে। রোপন করা হয়েছে আম, জাম, লিচু, সরিফা, বেল, কাঁঠাল, পিয়ারা, কারেঙ্গা, জলপায়, আমলকি, করচা, সরপুরী, পেঁপে, কদবেল, জামরুল, দেও, বাদাম, কাট বাদাম। এএইচ আজম খান একটি সফল কৃষি খামার প্রতিষ্ঠা করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

গাবতলী উপজেলা কৃষি কর্মকর্তা আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার জানান, ড্রাগন ফল চাষে কৃষকদের আগ্রহী করে তোলার জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের বিনামূল্যে উপকরন ও প্রাথমিক খরচ এবং পরামর্শ’সহ সহায়তা করা হচ্ছে। বর্তমানে গাবতলীতে ড্রাগন ফল চাষ জনপ্রিয় হচ্ছে। এ ফল ঔষধী পুষ্টিগুন সমৃদ্ধ ও সৌখিন ফল। বসতবাড়ীর আঙ্গিনায় ও ভবনের ছাদে ড্রাগন ফল চাষ করা সম্ভব।

উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন জানান, ড্রাগন ফল চাষে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। আশাকরছি গাবতলী উপজেলায় ড্রাগন চাষ বাংলাদেশের মধ্যে জনপ্রিয় ও মডেল উপজেলা হবে। গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আহসান হাবিব জানান, ড্রাগন একটি পুষ্টিগুন ও নতুন ফল। এ ফলের চাষ সম্প্রসারন হলে কৃষকরা বানিজ্যিভাবে আরো বেশী জমিতে চাষ করবে এবং গাবতলীতে ড্রাগন চাষের উজ্জল সম্ভাবনা রয়েছে। ফলে বহু শিক্ষিত কৃষক স্বাবলম্বী হতে পারবে। কৃষক পরিবারের মুখে ফুটবে হাসি।

উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জুলফিকার আলী হায়দার জানান, জমিতে চারা রোপনের ১বছর পর ফল আসে। প্রতিবছরে একটি পূর্নবয়স্ক গাছে ৪০থেকে ৫০টি ফল পাওয়া যায়। ১বিঘা জমিতে ড্রাগন ফল চাষে ৯০হাজার টাকা খরচ হয়। ৯ফুট পরপর ২টি করে গর্তখুড়ে চারা লাগানো যায়। জৈব ও রাসায়নিক সার নিয়মিত দিতে হয়। ১বিঘা জমিতে ৩শ চারা রোপন করা সম্ভাব। উৎপাদন ব্যয় বাদ দিয়ে ১বছরে ১বিঘা জমি থেকে ৩লক্ষ টাকা লাভ করা সম্ভাব। বর্তমানে বাজারে ৫০থেকে ১শ টাকা ১টি চারা গাছ বিক্রি করা হচ্ছে।

উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমান আরিফ জানান, ড্রাগন ফল চাষে আগ্রহী করতে কৃষকদের প্রশিক্ষণনের ব্যবস্থা করা হয়েছে। ড্রাগন ফল লাল টুকটুকে। ঔষধীগুন থাকায় উচ্চ রক্ত চাপ হ্রাস ও ডাইবেটিস রোগীদের জন্য উপকারী।

ডাঃ নীল রতন দেব এমবিবিএস-বিসিএস (স্বাস্থ্য) জানান, বর্তমানে ড্রাগন ফল ঔষধী কাজে ব্যবহার হচ্ছে। ড্রাগন ফলে ভিটামিন সি, আয়রন, মিনারেল, ফাইবার ছাড়াও অ্যান্টি এক্সিডেন্ট রয়েছে যা শরীরকে সুস্থ্য ও সবল রাখতে সহায়তা করে।

Address

Darail Bazar, Gabtaly
Bogura
5820

Telephone

+8801912962481

Website

Alerts

Be the first to know and let us send you an email when Darail Bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share