DoorstepbG

DoorstepbG Authentic eCommerce Shopping Site Green Link is a Broadband Internet Connection Provider.

আমাদের ৯৫% মানুষের মাঝে ধারণা আছে বাংলাদেশে ব্যান্ডউইথ আসে ২টা সাবমেরিন ক্যাবল দিয়ে। এই ধারণাটা পুরাপুরি ভুল। এককালে আমা...
25/10/2017

আমাদের ৯৫% মানুষের মাঝে ধারণা আছে বাংলাদেশে ব্যান্ডউইথ আসে ২টা সাবমেরিন ক্যাবল দিয়ে। এই ধারণাটা পুরাপুরি ভুল। এককালে আমার ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসা করার খায়েশ জাগছিল। সেই সময়েই এই সম্পর্কে প্রচুর খোঁজ খবর নিয়েছি। বাংলাদেশে সরকারিভাবে SMW3 and SMW4 এই দুইটা সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত আছে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে বাংলাদেশে এই দুইটা লাইন ছাড়া ব্যান্ডউইথ আসে কিভাবে? ব্যাপারটা খুব সহজ। বাংলাদেশ সরাসরি এই দুইটা সাবমেরিনের বাইরে আর কোন ক্যাবলের সাথে যুক্ত না থাকলেও ভারতের থার্ড পার্টি হয়ে অনেক সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত। বিশ্বে শুধু এই দুইটি সাবমেরিন ক্যাবলের উপর নির্ভর না। বঙ্গোপসাগর, ভারত মহাসাগরে প্রচুর সাবমেরিন ক্যাবল আছে। সাগরে কী পরিমাণ সাবমেরিন ক্যাবল আছে সেটার ম্যাপ দেখুন এখানে https://www.submarinecablemap.com/…
টাটার মত বাঘা বাঘা কোম্পানি এসব সাবমেরিন ক্যাবলের মালিক।

বাংলাদেশ মাত্র ২টা সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হলেও ভারত ২০ এর অধিক ক্যাবলের সাথে যুক্ত। সাবমেরিন ক্যাবল অথরিটি থেকে অন্য কোম্পানি বিশাল ক্যাপাসিটির লাইন স্থলপথে ভারতের বিভিন্ন রাজ্যে নিয়ে গেছে। তেমনই একটা লাইন টাটা আর এয়ারটেল বেনাপোলে নিয়ে এসেছে। সেই লাইন থেকেই বাংলাদেশের বেসরকারি আইআইজিগুলো ব্যান্ডউইথ আনে। দেশের ৭০% ব্যান্ডউইথ আসে এই লাইন থেকে। বর্ডারে এমন আরও লাইন থাকতে পারে যা আমার জানা নেই। বেনাপোলের লাইনটা ভারতের স্থলভাগ হয়ে বেশ কয়েকটা সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয়েছে। সুতরাং বাংলাদেশও থার্ড পার্টি হয়ে ঐ সাবমেরিন ক্যাবলগুলার সাথে যুক্ত। দেখুন দেশের সবচেয়ে বড় আইআইজি সামিট কোন কোন সাবমেরিন ক্যাবলে যুক্ত http://www.summitcommunications.net/itc.php
http://www.summitcommunications.net/iig.php
তাদের নেটওয়ার্ক ম্যাপ দেখুন এখানে http://www.summitcommunications.net/nationwide-network-map.…

সামিটের একটা কানেকটিভিটি আছে SMW3 থেকে। খাড়ান ভাই SMW3 দেখে সরকারি লাইন ভেবে ফাল দিয়েন না। এই সাবমেরিন ক্যাবলের মালিক বাংলাদেশ সরকার না। এইটার মালিক ৯২ পার্টি। শুধু কক্সবাজারে তাদের লেন্ডিং পোর্ট থেকে বাংলাদেশে আনার বাকি অংশের মালিক বাংলাদেশ সরকার। একই পোর্ট থেকে SMW3 অথরিটি তাদের ব্যবসার জন্য অন্যদেরও কানেকশন দিবে। সেখান থেকেই সামিট কানেকশন নিয়ে আলাদা লাইন টেনে কক্সবাজার দিয়ে দেশে এনেছে। বিএসসিসিএল এর সাথে যেসব আইআইজির কানেকটিভিটি আছে তারা মোট চাহিদার ১০% ও সেখান থেকে নেয় না। শুধু বিটিসিএলের ব্যান্ডউইথ আসে সরকারি সাবমেরিন ক্যাবল দিয়ে। কিন্তু মোবাইল অপারেটর, আইএসপি কেউই বিটিসিএল থেকে ব্যান্ডউইথ কিনে না। মোবাইল অপারেটররা তাদের টাওয়ারের কাছে যেসব আইআইজির লাইন আছে তাদের থেকে ব্যান্ডউইথ নেয়। ইভেন টেলিটকের ব্যান্ডউইথও বিটিসিএলের না। আইএসপিগুলাও একই কাজ করে। তাদের ব্যবসার জায়গায় যাদের লাইন আছে তাদের থেকেই নেয়। বিটিসিএলের ব্যান্ডউইথ ছোট খাট কিছু আইএসপি নেয় আর খুচরা বিক্রি করে। বাকি সব অব্যবহৃত পরে থাকে।
বেসরকারি আইআইজিগুলো সরকারি সাবমেরিন ক্যাবল দিয়ে ব্যান্ডউইথ আনে না কেন?
কারণটা সোজা। দাম। প্রায় দ্বিগুণ দামে কে কিনতে চাইবে সরকার থেকে। তাই তারা কম দামে এয়ারটেল, টাটা থেকে ব্যান্ডউইথ কিনে। এ ছাড়া সরকারি ক্যাবল কয়দিন পর পরই বন্ধ থাকে।
একই কথা দাম কমানোর ক্ষেত্রেও। সরকার ব্যান্ডউইথের দাম কমাইল না বাড়াইল তাতে আইআইজিদের কিছু যায় আসে না। এয়ারটেল-টাটা দাম কমালে তারাও দাম কমাবে।
তাই সরকার সাবমেরিন ক্যাবল মেরামত করুক আর বন্ধ রাখুক তাতে বিটিসিএল ছাড়া কারও কিছু যায় আসে না। শুধু যাদের লাইন বিটিসিএলের সাথে যুক্ত তারাই সমস্যায় পরবে।
(Collected)

TeleGeography’s free interactive Submarine Cable Map is based on our authoritative Global Bandwidth research, and depicts active and planned submarine cable systems and their landing stations. Selecting a cable on the map projection or from the submarine cable list provides access to the cable’s pro...

26/09/2017

শেয়ারড আর ডেডিকেটেড কানেকশন নিয়ে একটি পোস্ট । আশা করি, সবার শেয়ারড আর ডেডিকেটেড কানেকশন সম্পর্কে বুঝতে সুবিধা হবে।
আমি খুব অল্প কথায় শেয়ারড আর ডেডিকেটেড এর পার্থক্য জানাচ্ছি।
1 Mbps = 1024 Kbps = 128 KBps
এখানে b আর B এর পার্থক্য টা লক্ষ্য করুন। b হচ্ছে বিট আর B হচ্ছে বাইট।
যদি আপনার আইএসপি আপনাকে 1 Mbps কানেকশন দিয়ে থাকে তার মানে হচ্ছে আপনি সর্বোচ্চ 1 Mbps কিংবা 128 KBps এ ব্রাউজিং/ডাউনলোড/আপলোড করতে পারবেন। পিক আর অফপিক আওয়ার ভেদে স্পিড কমতে পারে, কিন্তু বাড়ার ক্ষেত্রে সেটা সর্বোচ্চ 1 Mbps পর্যন্ত হবে। আপনি গ্রাহক হিসেবে এক্ষেত্রে অভিযোগ করতে পারবেন না যে, স্পিড কেন সবসময় 1 Mbps পাচ্ছেন না। কারন, প্রোভাইডার আপনাকে শেয়ারড বলেই সংযোগ দিয়েছে। এজন্য শেয়ারড সংযোগ নেয়ার সময় প্রভাইডারের থেকে অবশ্যই জেনে নিবেন যে, পিক আওয়ারে স্পিড কতটুকু কমতে পারে।
শেয়ারড সংযোগ কিভাবে দেয়া হয় সেটারও একটা ধারণা দিচ্ছি। ধরেন, আপনার আইএসপি শুধুমাত্র 1 Mbps এর সংযোগ দেয়। এখন পর্যন্ত আপনার আইএসপি ১০০ টি 1 Mbps এর সংযোগ দিয়েছে। এই সংযোগগুলোর জন্য আইএসপি বরাদ্দ করেছে 30 Mbps ব্যান্ডউইডথ এবং তা ১০০ জন গ্রাহককে শেয়ারিং এর মাধ্যমে প্রদান করেছে। যখন বেশিসংখ্যক গ্রাহক ইন্টারনেট ব্যবহার করে তখন স্পিড শেয়ার হবে আর যখন কমসংখ্যক গ্রাহক ইন্টারনেট ব্যবহার করে তখন স্পিড পুরোপুরি 1 Mbps হবে।
আর আইএসপি যখন ডেডিকেটেড কানেকশন দিবে তখন অবশ্যই সেই ব্যান্ডউইডথ পুলে পর্যাপ্ত ব্যান্ডউইডথ রাখবে যাতে গ্রাহক যত স্পিডের কানেকশন নিয়েছে, সবসময় যেন ঠিক সেই পরিমান ব্যন্ডউইডথ পাওয়া যায়।
ডেডিকেটেড কানেকশনের জন্য আইএসপি কে বেশি পরিমান ব্যান্ডউইডথ কিনতে হয় এবং পুলে পর্যাপ্ত পরিমান ব্যান্ডউইডথ ফাকা রাখা লাগে। এজন্য ডেডিকেটেড কানেকশনের মাসিক বিল রেগুলারের থেকে বেশি হয়।
অনেক আইএসপি আছে যারা ডেডিকেটেড কানেকশনে কিছু বাড়তি সুবিধা দিয়ে থাকে যেমন: স্পেশাল কাস্টোমার সাপোর্ট, রাউট প্রেফারেন্স, রিয়েল আইপি, এমআরটিজি গ্রাফ ইত্যাদি। এজন্য সাধারনত অফিস কিংবা প্রফেশনাল-রা রেগুলার/শেয়ারড কানেকশন না নিয়ে ডেডিকেটেড কানেকশন নিয়ে থাকেন।
(Collected)

09/09/2017

ইন্টারনেট কানেকশন নেয়ার সময় আমরা সব সময়ই কনফিউজ থাকি। কারণটা সবারই জানা আছে। শেয়ার্ড, রিয়াল আইপি আর ডেডিকেটেড কানেকশন এর মাঝে গুলিয়ে ফেলি অনেকেই। আবার অনেকের রয়েছে অনেক ভ্রান্ত ধারণা।

সব কিছু মিলিয়েই সকলের সুবিধার কথা মাথায় রেখে আমার এই ছোট্ট প্রয়াস।

প্রথমে আমরা জেনে নেব সবচেয়ে বেশি ব্যাবহৃত হওয়া প্যাকেজ নিয়ে।

শেয়ার্ড লাইনঃ
শেয়ার্ড মানে এই না যে কিছু ব্যান্ডউইথ ৪-৫ জনের মধ্যে শেয়ার্ড করা। বা এক থালায় ২-৩ জন খাবার মত না। এটা এরকম যেন রেস্তোরায় সকলের বুফে খাবার মত। শেয়ার্ড হল পুরো নেটওয়ার্ক এর সকল ব্যান্ডউইথ সকল ক্লায়েন্ট এর মাঝে শেয়ার করা। এখানে একটা জিনিস বলে রাখা ভাল। এখানে Up To শব্দটি ব্যবহার করা ভাল। মানে ২.০ এমবিপিএস এর কানেকশন সর্বোচ্চ ২ এমবিপিএস পর্যন্ত স্পীড পাবে। আইএসপি কোম্পানী গুলো এখানে আপটু শব্দটি ব্যাবহার না করায় ক্লায়েন্টদের মাঝে ভুল ধারনা সৃষ্টি হয়।
সুতরাং, শেয়ার্ড লাইন ২ এমবিপিএস মানে আপনার ম্যাক্সিমাম ইন্টারনেট স্পীড ২ এমবিপিএস এর বেশী না।

রিয়াল আইপিঃ
রিয়াল আইপি মানে একটি গ্লোবাল আইপি। সারা দুনিয়ায় এইটা এক পিস আইপি। আপনাকে যখন একটি রিয়াল আইপি দেয়া হবে তখন শুধুমাত্র আপনার জন্য একটি আইপি ব্যাবহার করা হবে। অনেকে মনে করে রিয়েল আইপি মানে স্পীড বেশি তা কিন্তু না। যারা এটা মনে করে এটা তাদের ভুল ধারনা।

সুবিধাঃ গেমিং এর ক্ষেত্রে আপনার ব্যান হওয়ার চান্স কমে যাবে। কারন এই আইপিটি শুধু আপনিই ব্যাবহার করছেন। বাইরের নেটওয়ার্ক থেকে এক্সেস করার জন্য আপনি এই আইপি ব্যবহার করতে পারবেন।

ডেডিকেটেডঃ
ডেডিকেটেড মানে যা একেবারে নিজের জন্য। ব্রডব্যান্ড কানেকশনে এটা হচ্ছে প্রিমিয়াম জিনিস। করপোরেট থেকে শুরু করে গেমিং এ এর ভাল সুবিধা পাওয়া যায়। ডেডিকেটেড মানে অনেকে মনে করে ফাইবার কানেকশন। যা ঠিক আবার ঠিক নয়। পুরোপুরি ডেডিকেটেড হতে হলে আপনার কানেকশন এবং আপনার স্পীড দু’টোই আপনার জন্য ডেডিকেটেড হতে হবে। শুধু ফাইবার কানেকশন নিলাম আর লাইন শেয়ার্ডই রয়ে গেল, কোন লাভ হল না। না পিং কমলো না স্পীড বাড়লো। আবারো হতাশ!
ব্রডব্যান্ড ডেডিকেটেড কানেকশন নেয়ার সময় আগে বলে নিবেন যে আপনার স্পীড রিজার্ভ কিনা? তাহলে আর ঠকবেন না।

সুবিধাঃ গেমিং এর ক্ষেত্রে পিং কমবে। লাইনে লোকাল ঝামেলা ৮০% কমে যাবে। স্পীড সব সময় ভাল পাবেন। পিক আর অফ-পিক নাই। আর সবথেকে বড় কথা, যা কিনেছেন তাই পাচ্ছেন।

ইন্টারনেট স্পীডঃ
ইন্টারনেট স্পীড নিয়ে অনেকের রয়েছে নানা কনফিউশন। তাই আজ দূর করা হোক।

Mbps: Megabit Per Second = মেগা বিট পার সেকেন্ড।
ইন্টারনেট এর স্পীড বিট এ হিসাব হয় তাই অনেকে কনফিউজ থাকেন ১ এমবিপিএস (Mbps) এ ১২৮ কেবি ম্যাক্স স্পীড পাই কেন? আমরা জানি এক বাইট ( B ) = ৮ বিট ( b )। তাই যখন ১ এমবিপিএস (Mbps) বলা হয় তখন অংকটা হবে এমন,

১০২৪/৮ = ১২৮ কিলোবাইট ( KB/s )

MB/s: Megabyte Per Second = মেগাবাইট পার সেকেন্ড।

ফাইল সিস্টেম এর হিসাব বাইট এ হয়। তাই কম্পিউটারে বা মোবাইলে যখন ফাইল ডাউনলোড হয় তখন স্পীড বিট এ না দেখিয়ে বাইট এ দেখানো হয়।
(Collected)

16/08/2017

মোবাইল ফোনের ইন্টারনেটের গতিতে বিশ্বের ১২২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২০তম।
বাংলাদেশের পরের শেষ অবস্থান গুলোতে আছে কোস্টারিকা এবং ইরাক।

নিচে বিশ্বের সকল দেশ গুলো মোবাইল ইন্টারনেটের স্পীড ক্রমিক আকারে প্রকাশ করা হলো।

Rank Country Download Mbps

1 - Norway 52.59
2 +1 Netherlands 46.94
3 -1 Hungary 46.24
4 - Singapore 45.99
5 +3 Malta 44.84
6 -1 Australia 44.64
7 -1 United Arab Emirates 43.98
8 -1 South Korea 42.09
9 +1 Belgium 37.81
10 -1 Iceland 36.84
11 - Luxembourg 36.39
12 - Denmark 35.60
13 - Canada 35.19
14 - New Zealand 35.19
15 - China 34.52
16 +2 Switzerland 33.54
17 +9 Greece 32.53
18 +1 Austria 32.37
19 +3 Sweden 32.30
20 -4 Lithuania 32.06
21 +3 Taiwan 31.58
22 -5 Qatar 31.56
23 +7 Czech Republic 30.77
24 -3 Bulgaria 30.46
25 +3 Finland 30.34
26 -3 Romania 30.19
27 +9 Hong Kong 30.04
28 -1 Turkey 29.30
29 -9 Croatia 29.21
30 +3 Spain 28.47
31 +3 Serbia 28.43
32 -1 Italy 28.41
33 -8 Macedonia 27.80
34 +1 Estonia 27.38
35 +21 Cyprus 26.98
36 +3 Latvia 26.52
37 -5 France 26.47
38 - Slovenia 26.20
39 -2 Slovakia 26.08
40 - United Kingdom 25.83
41 - Macau 25.27
42 -13 Montenegro 25.26
43 +1 Moldova 23.97
44 -2 Germany 23.47
45 - Oman 23.38
46 -3 United States 23.05
47 +1 Albania 22.56
48 - Reunion 22.16
49 -2 Poland 21.34
50 - Israel 21.08
51 - Mexico 20.33
52 -6 Portugal 19.86
53 -1 Ireland 19.82
54 +1 Armenia 19.76
55 -1 Japan 19.65
56 +13 Kuwait 19.59
57 - Maldives 19.26
58 - Dominican Republic 18.84
59 +3 Guatemala 18.73
60 -1 Vietnam 18.53
61 -1 Lebanon 18.29
62 +4 Azerbaijan 18.23
63 +2 Puerto Rico 18.13
64 +3 Ecuador 18.07
65 -12 Georgia 17.50
66 +2 Morocco 17.01
67 -3 Kazakhstan 16.96
68 -7 Uruguay 16.95
69 +5 Belarus 15.80
70 +15 Bahrain 15.73
71 -8 Peru 15.67
72 - Russia 15.60
73 +2 Chile 15.40
74 +8 Iran 15.27
75 +3 Malaysia 15.08
76 +3 Brazil 14.91
77 +6 Côte d'Ivoire 14.85
78 -2 Colombia 14.66
79 -8 Honduras 14.54
80 -10 Kenya 14.49
81 -4 Tunisia 14.16
82 -2 Thailand 13.95
83 -2 Kyrgyzstan 13.91
84 -11 Jordan 13.70
85 -1 Nicaragua 13.02
86 +1 Argentina 12.96
87 -1 Panama 12.94
88 - Bolivia 12.56
89 +1 Brunei 12.31
90 +2 Haiti 12.18
91 +19 Trinidad and Tobago 12.10
92 +4 Cambodia 11.92
93 - Jamaica 11.09
94 +1 Namibia 11.05
95 -6 Republic of the Union of Myanmar 10.88
96 +1 Paraguay 10.88
97 +1 Saudi Arabia 10.77
98 +4 Pakistan 10.76
99 - Indonesia 10.32
100 - Philippines 10.29
101 - Nigeria 10.11
102 +3 Sri Lanka 9.82
103 +15 Libya 9.72
104 +8 Laos 9.31
105 -11 Mauritius 9.15
106 -2 Uzbekistan 9.11
107 -4 Ghana 9.01
108 - Egypt 8.82
109 -2 Ukraine 8.46
110 -4 Venezuela 8.39
111 -20 Nepal 8.32
112 -1 India 8.18
113 +1 Tanzania 7.95
114 +1 Syria 7.79
115 -2 El Salvador 7.69
116 -7 Bosnia and Herzegovina 7.47
117 -1 Algeria 7.19
118 +1 Sudan 6.44
119 +1 Afghanistan 5.75
120 +1 Bangladesh 5.17 [ বাংলাদেশ ]
121 +2 Costa Rica 3.79
122 -5 Iraq 3.03

…: [ নেট স্পীড টিউনিং ] :…অনেকেরই বরাবর একটা কমপ্লেইন থাকে যে নেট স্লো। কিন্তু অাসলে কতগুলি টিউনিং যদি অামরা অামাদের পিস...
14/05/2017

…: [ নেট স্পীড টিউনিং ] :…

অনেকেরই বরাবর একটা কমপ্লেইন থাকে যে নেট স্লো। কিন্তু অাসলে কতগুলি টিউনিং যদি অামরা অামাদের পিসিতে করে দেই তাহলে ISP কতৃক প্রোভাইডকৃত ব্যান্ডউইথের ম্যাক্সিমাম অামরা পাব। টিউনিং নিয়ে একটু পরে কথা বলব তার অাগে কিছু কথা বলি।
অামরা অানেকেই চিন্তা করি কি করে ব্রডব্যান্ডের রাউটার হ্যাক করে বেশী স্পীড পাব। ব্রডব্যান্ড ISP গুলি ম্যাক্সিমাম CISCO অথবা Mikrotik রাউটার ইউজ করে। এ ধরনের সার্ভার রাউটারের জন্য একটা অালাদা ওএস ইউজ করা হয় যেটাকে রাউটিং ওএস বলা হয়। এধরনের রাউটার কনফিগ করার জন্য একটা অালাদা পোর্ট থাকে যেটাকে কনসোল পোর্ট বলে। এই পোর্ট ছাড়া রাউটারের সেটিংস চেঞ্জ করা পসিবল নয়।
এডমিন যারা থাকেন তারা মনিটরিং সুবিধার জন্য থার্ড পার্টি কিছু প্ল্যাটফর্ম ইউজ করেন যেমন Winbox বা Telnet এটা দিয়ে প্রতিটা ইউজার মনিটরিং করা সম্ভব। কোন ইউজার কতটুকু ব্যান্ডউইথ টানতেছে সেটা পরিস্কার ভাবে মনিটর করা যায় এবং কে কখন লগইন করতেছে লগ অাউট করতেছে সেটাও। অার কে রাউটার হ্যাক করার ট্রাই করতেছে তার IP সহ ক্লীয়ার ফুটেজ চলে অাসে। কাজেই এধরনের চিন্তা করা পুরাটাই বোকামি। শুধুমাত্র এডমিন ব্যাতীত অন্য কেউ অাপনার স্পীড বাড়াতে সক্ষম নয়। অার এধরনের সার্ভিং রাউটার ব্রাউজার বেজড নয়। কাজেই এধরনের রাউটার হ্যাক করার কথা চিন্তা করা বাদ দেন।
এবার অাসি টিউনিং নিয়েঃ
-------------------------------
[+] প্রথমে দেখেন অাপনার পিসিতে ফায়ারওয়াল দেয়া অাছে কিনা যদি থাকে তবে সেটা তুলে দিন।
[+] অাপনার পিসিতে উইন্ডোজ অটো অাপডেট নিতেছে কিনা সেটা অফ করুন
[+] অাপনি যদি এন্টিভাইরাস ইউজ করেন তবে সেটা রেজিস্টার্ড কিনা সেটা চেক করেন। ফ্রী এন্টিভাইরাস ইউজ করা বাদ দেন।
[+] এন্টিভাইরাসের ফিল্টারিং মোড অন করে দিন। এতে অাপনার পিসি থেকে যে সফট গুলি নেট কানেক্ট করতে চাইবে সেগুলি অাপনার পারমিশন ছাড়া নেট কানেক্ট করতে পারবে না। পুরাটাই ম্যানুয়াল হবে
[+] নীচের পদ্ধতি ফলো করে সিস্টেম থেকে অটো অাপডেট নেয়া পুরাটা অফ করে দিন -
[ Start -> Run, "gpedit.msc", Computer Configuration -> Administrative Templates -> Network -> Qos Packet scheduler -> Limit Reserveable Bandwith, Change "Not Configured" to "Enable" In the Option Field change the Bandwith to "0", Now Restart PC ]
[+] ব্রাউজারে এডব্লক টুল ইউজ করুন এবং অযাচিত টা‌ইটেলবার গুলি ক্লোজ করে দিন এবং ব্রাউজারে যদি কোন প্রক্সি দেয়া থাকে তবে সেটা "নো প্রক্সি” করে দিন। বেশীরভাগ ক্ষেত্রে ফায়ারফক্সে এ ঝামেলা থাকে
----------------------------------
:: ব্যান্ডউইথ ক্যালকুলেশন ::
----------------------------------
1 mbps এর লাইন এর ক্ষেত্রে অামরা স্পীড কতটুকু পাব ? অার IDM দিয়ে ডাউনলোড করলে অামরা 120KB/s এর বেশী কেন পাই না ?
এখানে খেয়াল করেন 1 mbps (Mega Bit Per Sec) = 1024 kbps (Kilo Bit Per Sec)
কিন্তু IDM যখন ডাউনলোড করে তখন সেটা KB/s (Kilo Byte Per Sec) এ করে কাজেই এটা তখন Bit থেকে Byte এ কনভার্ট হয়ে যায়। এখন দেখি কনভার্শন ক্যালকুলেশন,
8 Bit = 1 Byte
1024 Bit = 1024/8 = 128 KB/s
কাজেই অাপনি যদি 120(+/-) KB/s স্পীড পান ডাউনলোড এবং অাপলোড এর ক্ষেত্রে তাহলে কি অাপনি 1 mbps স্পীড পাইতেছেন না ? প্রশ্নটি অাপনার কাছেই থাকল।
স্পীড চেক করার জন্য অাপনি speedtest.net সাইটটি ইউজ করতে পারেন। এই সাইট অাপনার সবচেয়ে নিকটস্থ সার্ভার থেকে ping টেস্ট করে রেজাল্ট প্রোভাইড করবে। কাজেই অাপনার ISP যদি FTP সার্ভার ইউজ করে তবে অাপনি একচুয়াল স্পীড পাবেন না। speedtest তখন অাপনার FTP সার্ভার থেকে ping টেস্ট করে অাপনার স্পীড চেক করে দেখাবে। অার FTP থেকে সাধারনত ISP প্রোভাইডার ইউজারদের জন্য বেশী স্পীডে ডাউনলোড এক্সেস দিয়ে থাকে। কিছু কিছু ISP অাবার ইউটিউব সহ কিছু পপুলার সাইটের জন্য মিক্সিং ব্যান্ডউইথ ইউজ করে। সেজন্য দেখা যায় অল্প ব্যান্ডউইথ স্পীড নিয়েও অাপনি বাফারিং ফ্রী ভিডিও দেখতে পান। (Collected)

Test your Internet connection bandwidth to locations around the world with this interactive broadband speed test from Ookla

28/04/2017

একটি গুরুত্বপূর্ণ হিসাব দেই, মনোযোগ দিয়ে
পড়ুন: ফেব্রুয়ারি ২০১৭ সালের হিসাব অনুযায়ী
বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার করেন মোট ৬
কোটি ৭২ লক্ষ গ্রাহক। যার মধ্যে ৬ কোটি ৩১
লক্ষ গ্রাহকই মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন।
সবমিলিয়ে মাত্র ৪১ লক্ষ গ্রাহক আইএসপি, পিএসটিএন
বা ওয়াই ম্যাক্স ব্যবহার করেন। তার মানে বাংলাদেশে
ব্যবহৃত ইন্টারনেটের বড় অংশ মোবাইল
ইন্টারনেটের মাধ্যমেই ব্যবহৃত হয়। বাংলাদেশে
গড়ে প্রতি সেকেণ্ডে ইন্টারনেট ব্যবহৃত হয়
৪০০ জিবি প্রতি মিনিটে ৪০০*৬০ জিবি প্রতি ঘন্টায়
৪০০*৬০*৬০ জিবি বাংলাদেশে প্রতিদিন ইন্টারনেট
ব্যবহৃত হয় ৪০০*৬০*৬০*২৪= ৩৪৫৬০০০০ জিবি প্রতি
জিবি গড়ে ২০০ টাকা হিসেবে প্রতিদিন ব্যবহৃত
ইন্টারনেটের দাম ৩৪৫৬০০০০*২০০= ৬৯১.২ কোটি
টাকা সরকারের কাছে প্রতি জিবি ২৬ পয়সা হিসেবে
প্রতিদিন ব্যবহৃত ৩৪৫৬০০০০ জিবি ইন্টারনেটের
ক্রয়মুল্য ৩৪৫৬০০০০*.২৬= ৮৯.৮৬ লক্ষ টাকা তার
মানে দাঁড়ালো প্রতিদিন ৮৯.৮৬ লক্ষ টাকায় কেনা
ইন্টারনেট জনগণের কাছে বিক্রি করা হচ্ছে
৬৯১.২ কোটি টাকায়। প্রতিদিন ইন্টারনেট খাত
থেকে মুনাফা ৬৯১২০০০০০০-৮৯৮৬০০০= ৬৯০.৩
কোটি টাকা প্রতি বছর ইন্টারনেট খাত থেকে মুনাফা
৬৯০.৩*৩৬৫= ২৫১৯৬০০২৫৬০০০ বা ২ লক্ষ ৫১ হাজার
৯৬০ কোটি টাকা অপারেটরদের কাছ থেকে প্রতি
বছর ইন্টারনেটের দাম হিসেবে সরকার পায়
৮৯.৮৬*৩৬৫= ৩২৮ কোটি টাকা মাত্র (প্রায়)
২০১৬-২০১৭ সালে বাংলাদেশের জাতীয় বাজেট
ছিল ৩ লক্ষ ৪০ হাজার কোটি টাকা। দেখা যাচ্ছে,
শুধুমাত্র ইন্টারনেট খাতের এই টাকা যোগ হলেও
জাতীয় বাজেট দাঁড়াতো ৬ লক্ষ কোটি টাকা, প্রায়
দুই গুণ। অথচ এই আড়াই লক্ষ কোটি টাকার পুরোটাই
নিয়ে গেছে বিদেশী বেনিয়ারা। যেসব
রাজনীতিবিদ এবং আমলারা জনগণের এই পকেট কাটার
সুযোগ করে দিয়েছেন তারা সর্বোচ্চ কতো
পেয়েছেন? ৫০০ কোটি? ১০০০ কোটি? ২০০০
কোটি টাকা? যা ২ লক্ষ ৫২ হাজার কোটি টাকার তুলনায়
সামান্য টাকা। এই মহা ডাকাতি কি বন্ধ হবে না?
ইন্টারনেটের দাম কমাও, ডাকাতি বন্ধ করো।
আওয়াজ তুলুন, ছড়িয়ে দিন। (Copied)

#তার পরও তারা বলে তাদের অনেক খরছ হাজার লক্ককোটিটাকা লাভের পর কত টাকা কোথায় কিসের উপর খরছ করে তার হিসাব চায় জনগন। নেটওয়ার্ক সমপ্রসারন টাওয়ার স্থাপন ত এককালিন খরছ সেটাত কবে তুলে নিয়েছে বেনিয়ারা।

26/04/2017

ইন্টারনেটের দাম কমানো হচ্ছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। আর এর ফল পাওয়া যাবে আগামী ছয় মাসের মধ্যে। বুধবার (২৬ এপ্রিল) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।এর আগে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সম্মেলন কক্ষে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করেন তিনি।...

নবাধিকারকর্মী ও সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে একজন ব্যক্তি কখন কোন ওয়েবসাইটে ঢুকবেন, তা তাঁর সম্প...
26/04/2017

নবাধিকারকর্মী ও সাইবার বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে একজন ব্যক্তি কখন কোন ওয়েবসাইটে ঢুকবেন, তা তাঁর সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়। তাই এই তথ্যগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কখন, কীভাবে পেতে পারে, তা যদি আইনের মাধ্যমে নির্ধারিত করা না থাকে তবে অপব্যবহারের বিপদ থেকেই যাবে। আমরা মনে করি, একটি আইনের আওতায় কাজটি হলে তা নাগরিকদের ব্যক্তিগত গোপনীয়তার একটি রক্ষাকবচ হিসেবে কাজ করবে। কেউ ভিন্ন উদ্দেশ্যে বা কাউকে জিম্মি করার জন্য এ তথ্য ব্যবহার করলে তার বিরুদ্ধে তখন ব্যবস্থা নেওয়া যাবে। জাতীয় নিরাপত্তার প্রয়োজনে ও অপরাধীদের চিহ্নিত করতে উন্নত দেশগুলোতে আইনগত কর্তৃত্বসম্পন্ন কর্তৃপক্ষ আদালতের অনুমতিক্রমে এ ধরনের তথ্য কাজে লাগিয়ে থাকে। আমাদেরও উচিত ওই সুরক্ষামূলক দৃষ্টান্ত অনুসরণ করা।

সাইবার নিরাপত্তার ঝুঁকি মোকাবিলা করতে বিশ্বের দেশে আইপি লগ সংরক্ষণের বিষয়টি কঠোরভাবে তদারক করা হলেও বাংলাদেশে তা এত দিন হয়নি। বর্তমান তথ্যপ্রযুক্তি আইনের কোথাও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আইপি লগ সংগ্রহ করার বিষয়টি উল্লেখ নেই। তাই আইপি লগ সংরক্ষণ ও তা কাজে লাগাতে হলে সংশ্লিষ্ট আইন হালনাগাদ করতে হবে। এ ব্যাপারে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণ করছি।

দেশের সব ইন্টারনেট সেবাদানকারী (আইএসপি) প্রতিষ্ঠানকে ‘আইপি লগ’ কমপক্ষে এক বছর সংরক্ষণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ ধরনের একটি উদ্যোগের প্রয়োজনীয়তার পেছনে জাতীয় নিরাপত্তা নিশ্চিত ও সাইবার অপরাধীদের শনাক্ত করার বিষয়টিকে তুলে ধরা হচ্ছে।...

23/04/2017

স্বল্প খরচে দ্রুত গতির আধুনিক প্রযুক্তি নির্ভর নিরবিচ্ছিন্ন সেবার ইন্টারনেট সংযোগ নিয়ে শীঘ্রই আসছি আপনার দোরগোড়ায়। নতুন এ সেবা সম্পর্কিত আপনার সুচিন্তিত মতামত নিচের ফর্মে উল্লেখ করুন। আপনার অভিমতই হবে আমাদের প্রেরণার উৎস। *** বাংলা বা ইংরেজি যে কোন ভাষায় আপনি ফর্মটি পূরণ করতে পারেন ***

Address

Sultanganjpara(Goalgari)
Bogura
5800

Opening Hours

Monday 09:00 - 23:00
Tuesday 09:00 - 23:00
Wednesday 09:00 - 23:00
Thursday 09:00 - 23:00
Friday 09:00 - 23:00
Saturday 09:00 - 23:00
Sunday 09:00 - 23:00

Telephone

+8801612683598

Alerts

Be the first to know and let us send you an email when DoorstepbG posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DoorstepbG:

Share