আফিয়াহ - AFIAH

Call Directions

আফিয়াহ  - AFIAH "পড়" মানব জাতির প্রতি আল্লাহর প্রথম নির্দেশ। এই নির্দেশ পালনে ক্ষুদ্র উসিলা হতে চাই আমরা..

ছুটে চলার এক দুর্বার প্রতিযোগিতায় নেমেছি আমরা। কেউ টাকার পিছনে, তো কেউ সম্মানের পিছনে। কেউ বা রক্ত ঝরিয়ে ছুটছে ক্ষমতার প...
03/09/2025

ছুটে চলার এক দুর্বার প্রতিযোগিতায় নেমেছি আমরা। কেউ টাকার পিছনে, তো কেউ সম্মানের পিছনে। কেউ বা রক্ত ঝরিয়ে ছুটছে ক্ষমতার পিছনে। একটা লক্ষ্য পেলে, আরেকটা লক্ষ্য তৈরি হয়।
না পাওয়া সব কছুই কেমন জানি অনেক বড় মনে হয়। আর পেয়ে গেলে সেটাই হয়ে যায় তুচ্ছ। শুরু হয় আবার সেই লক্ষ্যহীন ছুটে চলা।
ছুটতে ছুটতে আমরা ভুলে যাই কখন থামা উচিত। কখন পিছনে ফিরে ফেলে আসা রাস্তাটা একবার দেখে নেয়া উচিত। পেড়িয়ে আসা দীর্ঘ পথ ঠিক না বেঠিক পরখ করে নিতে ভুলে যাই আমরা।
ছোট বড়, ধনী গরীব, শিক্ষিত অশিক্ষিত সবার জন্যই এই ছুটে চলা সহজাত বৈশিষ্ট্য হয়ে গেছে। ঠিক যেমন তিন বেলা ভাত খাওয়া।
এর মধ্যেও একটা দল আছে, যারা জানে কোথায় গিয়ে থামতে হবে, কোথায় গিয়ে গতিটা ঐ উপরওয়ালার দিকে ঘুরিয়ে নিতে হবে, কোথায় গিয়ে বলতে হবে, " মা'বুদ শেষ পর্যন্ত সবাইকে নিয়ে কেবল তোমার দিকেই ছুটতে চাই। দুনিয়ার আর কোন প্রলোভনে আটকাতে চাই না মালিক... "
শরীরে বল থাকতে এই সিদ্ধান্ত সবাই নেয় না। যারা নেয় তাদের সংখ্যাটা গৌণ। এই গৌণদের মধ্যে যারা থাকতে পারে তারাই সুখী।

যেমন করে একটা পরিবারের সবাই অর্থ-প্রতিপত্তি-সম্মানের পেছনে ছুটে, তেমন করে একটা পরিবার যদি একসাথে আল্লাহর দিকে ছুটতো! কি চমৎকার একটা বিষয় হতো! তাই না?

আল্লাহ কবুল করুন...

আসসালামু আলাইকুম। ❤️১২ কপি ৪৭ সূরার বই আছে। কিভাবে যেন ড্রয়ারবন্দী হয়ে রয়ে গিয়েছিল। খেয়াল করিনি আমরা। কারো লাগলে নক দিবে...
28/09/2024

আসসালামু আলাইকুম। ❤️

১২ কপি ৪৭ সূরার বই আছে। কিভাবে যেন ড্রয়ারবন্দী হয়ে রয়ে গিয়েছিল। খেয়াল করিনি আমরা। কারো লাগলে নক দিবেন।

💥১০ কপি ১৫০০/- সাথে ২ কপি গিফট ইন শা আল্লাহ।

আগে নক দিলে আগে পাবেন😊
আমাদেরকে দুয়ায় রাখবেন ইন শা আল্লাহ

22/09/2024

কিছুদিন পূর্বে ঘরোয়া মজলিসে একজন মহীয়সী নারীর কিছু হালাত শোনার তাওফীক হয়েছে। শুনেছি তারই দুই ছেলের যবানীতে। তাঁর আমল-আখলাক, ইবাদত-বন্দেগী, তাকওয়া-আল্লাহভীতি, আখেরাতের ভয়, আতিথেয়তা, আচার-ব্যবহার, চিন্তা-চেতনা, সন্তানদেরকে বা-আমল আলেম বানানোর ক্ষেত্রে অসাধারণ তরবিয়ত- সবই উল্লেখ করার মত। তাঁর সব বৈশিষ্ট্যের মাঝে যিকির ছিল অন্যতম। তার ব্যাপারেই বলা যায়- ‘যবান যার সিক্ত ছিল যিকিরের বৃষ্টিতে’।

তিনি ফাযায়েলে আমালের অনুবাদক মাওলানা সাখাওয়াত উল্লাহ রাহ.-এর প্রথম কন্যা। মাওলানা মুশতাকুন্নবী হাফিযাহুল্লাহ (মুহতামিম, সুধন্যপুর মাদরাসা কোটবাড়ী, কুমিল্লা)-এর মুহতারামাহ আম্মা। গত ২৫-০৮-২০১৫ ঈ. আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন।

মরহুমার দুই ছেলে মাওলানা ওমায়ের ছাহেব ও মাওলানা মারুফ ছাহেবের যবানীতে তাঁর কিছু বিবরণ তুলে ধরছি-

সারা জীবন আম্মুর মৃত্যুর একটা প্রস্তুতি ছিল। ঘরের যাবতীয় কাজ-কর্মের পাশাপাশি সবসময় যিকির করতেন। কোনো কাজ না থাকলে তিলাওয়াতে বসে যেতেন। তিলাওয়াত করতে থাকতেন, দীর্ঘ সময় তিলাওয়াত করতে থাকতেন।

সাধারণত মাসে ৩-৪ খতম আর রমযানে তা বেড়ে ১০-১২ খতম পর্যন্ত হত। কারো মৃত্যুর খবর শুনলে ঐদিন খাবারের কথা ভুলে যেতেন। সারাদিন তিলাওয়াত করতেন আর কাঁদতেন। কিছুক্ষণ পর পর বড় বড় নিশ্বাস ফেলতেন আর বলতেন- ‘হায়রে! কবরে কেমনে থাকব...!’ ‘হায়রে মওত রে...!’ শুধু কাঁদতেন আর কাঁদতেন।

ফজরের বেশ আগে ঘুম থেকে উঠতেন। শীতকাল হলে আব্বুর জন্য পানি গরম করতেন। নিজে অযু করে নামায পড়তেন। যিকির-আযকার করতেন। এরপর তিলাওয়াত করতে থাকতেন। ফজরের পর আবার তিলাওয়াতে বসতেন। এশরাক পর্যন্ত তিলাওয়াতে মশগুল থাকতেন। এশরাকের নামায পড়ে এরপর উঠতেন। সাধারণত এর ব্যতিক্রম হত না। এরপর সবার জন্য নাশতা তৈরি করতেন। সবাইকে খাওয়াতেন। আল্লাহ তাআলা তাকে দশজন পুত্রসন্তান ও তিনজন কন্যাসন্তান দান করেছিলেন।

নয়টার মধ্যে রান্নাবান্না শেষ হয়ে যেত। খাওয়া-দাওয়া শেষে সকলকে মাদরাসায় পাঠিয়ে দিতেন। আম্মুর হেকমতপূর্ণ শাসন ও প্রজ্ঞাপূর্ণ কঠোরতার কারণেই আমরা দশ ভাইয়ের কেউই মাদরাসায় অনুপস্থিত থাকতে পারতাম না। সবাই মাদরাসায় চলে গেলে আম্মু আবার যিকির-তিলাওয়াতে মগ্ন হয়ে যেতেন। বেশিরভাগ সময় তিলাওয়াতে কাটাতেন। আল্লাহর কালামের সাথে তাঁর এক গভীর ভালোবাসা ছিল।

বেশি বেশি কালেমায়ে তায়্যিবার যিকির করতেন। একবার নিকটতম এক আত্মীয়কে বলেন- এত পান খেলে তুমি যিকির-তিলাওয়াত কর কখন?!

তিনি অনর্থক কথাবার্তা, গল্প-গুজব মোটেই পছন্দ করতেন না। কাউকে উচ্চস্বরে হাসতে দেখলে খুব কষ্ট পেতেন এবং বলতেন, আল্লাহর নবী বলেছেন- বেশি হাসলে দিল মরে যায়। নিজে কখনো জোরে হাসতেন না, মুচকি হাসতেন। কম হাসতেন।

বাড়ির কাজ সবই করতেন। এত বড় সংসারের কাজকর্ম নিজেই করতেন, অন্যদেরকে (কন্যা, পুত্রবধু) সহযোগী হিসেবে রাখতেন। আব্বুর কাজগুলো কখনো এদিক সেদিক হত না। এত খেয়াল রাখতেন।

সারাদিন কাজকর্ম যিকির আযকার তিলাওয়াতের পাশাপাশি কয়েকটা বিষয়ে আম্মুর এস্তেকামাত উল্লেখযোগ্য-

১. নিয়মিত এশরাকের নামায পড়তেন।

২. সবসময় অযু অবস্থায় থাকতেন।

৩. ঘরে প্রবেশের সময় এহতেমামের সাথে সালাম দিতেন।

কখনো এর ব্যতিক্রম দেখিনি। শেষ বয়সে যখন পা ভেঙে গিয়েছিল তখনো না।

আমার অন্য খালাগণও তিলাওয়াত ও যিকিরের আমলে দায়েম ছিলেন। যতক্ষণ যবানে শক্তি আছে, যিকির করতে থাকেন। কাজ করছেন যিকিরও করছেন। আমার এক খালা সময়কে তিন ভাগ করে নিয়েছেন- আট ঘণ্টা কাজকর্ম, আট ঘণ্টা যিকির-তিলাওয়াত, আট ঘণ্টা ঘুম। রাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে তিনি তিলাওয়াতে বসে যান।

আমাদের আরেক খালা মদীনা মুনাওয়ারায় থাকেন। তিনি রাতে ঘুমান না। রাতভর যিকির-তিলাওয়াতে মশগুল থাকেন। দীর্ঘ সময় নিয়ে তাহাজ্জুদ পড়েন। ফজরের পর সকালের যিকির-অযিফা শেষ করে এশরাক পড়ে তারপর বিশ্রাম করেন। এটা তাঁর নিয়মিত রুটিন। কয়েক দিনে খতম করেন। রমযান মাসে ১৫/১৬ খতম করেন।

এ বৈশিষ্ট্যগুলো তাঁরা নানুর কাছ থেকে পেয়েছেন। নানু অনেক বড় বুযুর্র্গ আবেদা নারী ছিলেন।

আম্মুর ইন্তেকালের পর আব্বু (হযরত মাওলানা আবদুল কুদ্দুস ছাহেব দামাত বারাকাতুহুম, প্রাক্তন উপাধ্যক্ষ, টুমচর ইসলামিয়া ফাযিল মাদরাসা, সদর, লক্ষ্মীপুর) স্বপ্নে দেখেছেন, আম্মু বসে বসে তিলাওয়াত করছেন। অনুরূপ স্বপ্ন আমিও (মাওলানা ওমায়ের) দেখেছি। আম্মু আখেরাতের নেকীর বিষয়ে খুব বেশি ফিকির করতেন; মনে হয় মৃত্যুর পরও সেটি ভুলেননি।

আল্লাহ তাআলা আম্মুকে পরিপূর্ণ মাগফিরাত দান করুন। নিজ অনুগ্রহে জান্নাতুল ফিরদাউস নসীব করুন- আমীন।

যবান যার সিক্ত ছিল যিকিরের বৃষ্টিতে

সায়ীদুল হক

মাসিক আলকাউসার

শাবান-রমযান ১৪৪০ || এপ্রিল-মে ২০১৯

20/01/2024

৪৭ সূরাহর বই
স্টক শেষ

19/01/2024

যারা ৪৭ সূরা, স্পেশাল আমলের এলবাম ও তিব্বে নববী নিতে চান তারা জলদি জলদি নক দিন... আমাদের শেষমেশ জুম্মাহ অফার 👉

৪৭ সূরা ১০ কপি ১৫০০/-
আমলের স্পেশাল এলবাম ২৩০/- (প্রতি কপি)
তিব্বে নববী ২০০/- (প্রতি কপি)

❤️ আর অল্প কিছু কপি বাকী আছে ❤️

Keep us in your Dua 🤲

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ● সূরা আল-কাহফ পাঠ করা● অধিক পরিমাণে দরুদ পড়াاَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّ...
19/01/2024

জুমার দিনের গুরুত্বপূর্ণ ৪টি আমলঃ

● সূরা আল-কাহফ পাঠ করা

● অধিক পরিমাণে দরুদ পড়া
اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ عَلَى نَبِيِّنَا مُحَمَّدٍ
[“আল্লা-হুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)”]

● বেশি বেশি ইস্তিগফার পড়া
أَسْتَغْفِرُ اللّٰهَ
[“আস্তাগফিরুল্লা-হ”]

● আসর ও মাগরিবের মধ্যবর্তী সময়ে দু'আ করা

অবশ্যই বেশি বেশি আমাদের ফি*লি*স্তি*ন, কা*শ্মীর, সু*দান সহ সকল দেশের মাজলুম ও মুজাহিদ মুসলিম ভাই-বোনদের জন্য দোয়া করবেন। আল্লাহ তা'য়ালা সকল জালিম, মুনাফিক, তাগুত ও কুফফারদের হেদায়েত লিখা থাকলে হেদায়েত দিন নয়তো ধ্বংস করে দিন, আমিন।

  প্রায় ২০/২৫ কপির মত ৪৭ সূরার বই আছে আমাদের স্টকে। 📌১০ কপি ১৫০০/- (ডেলিভারি চার্জ ৬০/-) এই ছোট্ট  স্টক শেষ হলে বিজনেস ক...
11/01/2024



প্রায় ২০/২৫ কপির মত ৪৭ সূরার বই আছে আমাদের স্টকে।
📌১০ কপি ১৫০০/- (ডেলিভারি চার্জ ৬০/-)

এই ছোট্ট স্টক শেষ হলে বিজনেস ক্লোজ করে দীর্ঘদিনের ছুটিতে থাকবো ইন শা আল্লাহ ❤️
❤️যারা নিতে চান...... ইনবক্সে নক দিন 🎉

🎉

(বি:দ্র: ১২ সূরার বইয়ের স্টক শেষ, আলহামদুলিল্লাহ)

📌pic for attention 🥳

🖤🤍🖤🤍
10/01/2024

🖤🤍🖤🤍

  #স্টক_ক্লিয়ারেন্স_সেলনিয়মিত আমলের ১২ সূরার ছোট্ট বইটি আর মাত্র ১১ কপি স্টকে আছে, যার লাগবে নক দিন দ্রুত.. ১১ কপি ১১০০/...
10/01/2024



#স্টক_ক্লিয়ারেন্স_সেল

নিয়মিত আমলের ১২ সূরার ছোট্ট বইটি আর মাত্র ১১ কপি স্টকে আছে, যার লাগবে নক দিন দ্রুত..

১১ কপি ১১০০/- ডেলিভারি ৬০/-

📌HurryUp😲

 #স্টক ক্লিয়ারেন্স সেল🎉৪৭ সূরার বই ১০ কপি ১৫০০/- 🎉১২ সূরা ১০ কপি ১০০০/- 🎉এলবাম ২৩০/- প্রতি কপি 📌খুব অল্প স্টক আছে আমাদের...
10/01/2024

#স্টক ক্লিয়ারেন্স সেল

🎉৪৭ সূরার বই ১০ কপি ১৫০০/-
🎉১২ সূরা ১০ কপি ১০০০/-
🎉এলবাম ২৩০/- প্রতি কপি

📌খুব অল্প স্টক আছে আমাদের। তারপর বিজনেস ক্লোজ থাকবে।

📌যারা দাওয়াহ’র জন্য নিতে চান নিয়ে নিতে পারেন। রমাদান তো আসছেই ❤️❤️❤️

❤️দুয়ায় রাখবেন আমাদের ❤️

📌pic for attention

Address

Brahmanbaria

Telephone

+8801516172847

Website

Alerts

Be the first to know and let us send you an email when আফিয়াহ - AFIAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share