CG Corporation

CG Corporation Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from CG Corporation, Shopping & retail, Chakaria.

28/02/2021
নতুন উদ্যোক্তারা সফল হবেন কীভাবে??? নতুন বছরে অনেকেই অনলাইন ব্যবসা করার পরিকল্পনা করছেন বা করেছেন। কিন্তু হুট করেই পেজ ক...
05/01/2021

নতুন উদ্যোক্তারা সফল হবেন কীভাবে???

নতুন বছরে অনেকেই অনলাইন ব্যবসা করার পরিকল্পনা করছেন বা করেছেন। কিন্তু হুট করেই পেজ ক্রিয়েট করেই শুরু করে পোস্ট করা শুরু করেন। কয়েকদিন পরে সেল না পেয়ে হতাশায় ব্যবসা ছেড়ে দেওয়ার চিন্তা করেন।

কিন্তু সফল হওয়ায় অনেক কৌশল রয়েছে। আপনি কি সেই কৌশলগুলো জানেন???

চলুন সফল হওয়ায় মৌলিক কিছু কৌশল নিয়ে আলোচনা করা যাক।

১। নতুন উদ্যোক্তারা অধিকাংশই জানেন না যে কীভাবে পেজ সাজাতে হবে বা কীভাবে বিজনেস লুক আনতে হবে? আপনি যদি বিজনেস লুক না আনেন তাহলে কিন্তু সেল বাড়বে না।। তাহলে কি করবেন???? নিজের বিজনেস পেজকে বিজনেস লুক দিন🙂🙂 সেল হবেই। আর সেল হলেই আপনি সফল।।

২। অধিকাংশ নতুন অনলাইন ব্যবসায়ীই মনে করেন ফেসবুকে পেজ খুললেই ব্যবসা শুরু হয়ে গেল। কিন্তু এটা জানেন না কিছু কৌশল অবলম্বন করে অল্প সময় অপেক্ষা করে খুব সহজেই একসঙ্গে সাড়ে ৪ হাজার লাইক ও ৭ হাজারের বেশি ফলোয়ার নিয়ে পেজ ক্রিয়েট করা যায়।।

ও কীভাবে করবেন ভাবছেন?? ভাবনার কিছু নেই। পরিচিত কোনও ডিজিটাল মার্কেটারের সঙ্গে যোগাযোগ করেন। অল্প কিছু ফি এর বিনিময়ে তিনি করে দিবেন।।

৩। নিজের আইডি থেকে সেল শুরু করুন। একটা বিষয় চিন্তা করুন তো... আপনার আইডিতে যারা বন্ধু তালিকায় আছেন তারা আপনাকে চেনেন এবং বিশ্বাস করেন। কিন্তু আপনি যখন পেজ থেকে সেল পোস্ট দিচ্ছেন তখন কি কেউ আপনার পরিচয় পাচ্ছেন যে আপনিই সেলার???? আমরা কিন্তু কখনোই অপরিচিত মানুষের থেকে কেনাকাটা করে স্বস্তি পাই না। বরং পরিচিত মানুষ খুঁজি এক টাকার পণ্য কিনতেও।। তাই নিজের আইডি থেকে পরিচিতদের কাছে বিক্রি শুরু করুন।

৪। পরিচিতদের মধ্যে বিক্রি করলেন। কাজ শেষ??? না, একদমই নয়। এবার তাদেরকে অনুরোধ করেন আপনার পেজটিতে রিভিউ দিতে। রিভিউ অনলাইন ব্যবসায় সেল বাড়ার বড়ো হাতিয়ার।। যত ভালো রিভিউ পাবেন তত সেল বৃদ্ধি পাবে।।

৫। সবসময় একটিভ থাকুন। নিজের পণ্যের প্রচার করুন। পেজে পোস্ট করে নিজের আইডিতে শেয়ার করুন। পরিচিতদের শেয়ার করতে বলুন।। আপনার পণ্য নিয়ে অন্য কোন কোন পেজ বা ব্রান্ড কাজ করে দেখুন। পোটেনশিয়াল কাস্টমার খুঁজে খুঁজে তাদেরকে ইনবক্সে অফার সহ পণ্য কেনার আমন্ত্রণ জানান।।

এভাবেই নিজের পণ্যের প্রচার করে সেল বাড়াতে হবে। সেল বাড়লে বিজনেস বাড়বে। একটা সময় আপনি সফল হবেন। মনে রাখতে হবে পরিশ্রম সাফল্যের চাবিকাঠি।।

সকলের শুভ কামনায়

চৌধুরী তুহি
ফ্রিল্যান্স ডিজিটাল মার্কেটার
📸Chaudhury Tuhi

04/01/2021

আপনার জীবন উন্নতি করতে পারে এমন ৫টি অভ্যাস,

১। প্রতিদিন একই সময়ে ঘুম থেকে উঠুন এবং ঘুমাতে যান এবং ৮ ঘন্টা ঘুমান প্রতিদিন।

২। চিনি ছেড়ে দিন। এতে আপনার মানষিক স্বচ্ছতা ও স্বাস্থ্যের অসাধারণ পরিবর্তন হবে।

৩। নিজেকে কিছু সময় দেয়া শুরু করুন, যদি তা ১৫ মিনিটের হাটাও হয়। গভীর নিশ্বাস নিন এবং আপনার চারপাশে যা কিছু আছে তাদের প্রশংসা করুন।

৪। সৌহার্দপূর্ণ হন! আপনি যদি কাউকে বিমর্ষ, হতাশাগ্রস্থ কিংবা আত্মবিশ্বাস হীন অবস্থায় ভেঙে পড়তে দেখেন , তাহলে তাদের ভালো দিকগুলোর প্রশংসা করুন। এই প্রশংসা হতে পারে তাদের পোশাক পরিচ্ছদের , কেশসজ্জার , জুতার কিংবা যেকোন কিছুর, কিন্ত প্রশংসাটা যেন অকৃ্ত্রিম হয়। মানুষের দিকে তাকান, তাদেরকে শুভ সকাল কিংবা শুভ সন্ধ্যা বলে অভিবাদন জানান। হ্যাঁ , এটা শুনতে চিরাচরিত বা গতানুগতিক শুনায়। কিন্ত আপনি যার সাথে কথা বলছেন তার প্রতি যদি সদয় ও বিনয়ী হন তিনিও আপনার প্রতি সমান অনুভূতি প্রকাশ করবেন। দয়া করে এবং ধন্যবাদ কথাটি আরো বেশি ব্যবহার করুন আপনার দৈনন্দিন জীবনে।

৫। সঞ্চয় করুন। যদি তা দিনে কয়েক ডলারও হয়; এটা সঞ্চয়ী একাউন্টে রাখুন।এটাতে স্পর্শ করবেন না। আপনার ভবিষ্যত আপনাকে ধন্যবাদ জানাবে।

#সংগৃহিত

ব্যবসায় সবচে বেশি কোন টা দরকার? মেধা নাকি শ্রম নাকি অর্থ??একটা ব্যবসা কে শুরু থেকে সফল জায়গায় নিয়ে যেতে অনেক সময় দিতে হয়...
04/01/2021

ব্যবসায় সবচে বেশি কোন টা দরকার? মেধা নাকি শ্রম নাকি অর্থ??
একটা ব্যবসা কে শুরু থেকে সফল জায়গায় নিয়ে যেতে অনেক সময় দিতে হয়।
লেগে থাকা লাগে দিন রাত। না ঘুমিয়েও কাজ করতে হয়। চাপ সইতে হয়। ঝুকি নিয়ে এগুতে হয়।
ব্যবসায় সবার আগে লাগবে সঠিক জ্ঞান বা স্কিল বা দক্ষতা যেটাই বলি। কারন দক্ষ না হলে আপনি ব্যবসায় কিছুই বুঝতে পারবেন না। আর কিছু না জানলে ব্যবসা করবেন কিভাবে?
। এর পরে রাত দিন লেগে থাকা লাগে। আমি অনেক কিছু জানি। কিন্তু শ্রম যদি না দেই তাহলে কি সফল হতে পারব?? কাজ তো করে যেতে হবে তাই না?? ধারাবাহিকতা ইজ আ মাস্ট। প্রতিদিন কাজ করতে হবে। হোক সেটা কম সময়। মিস দেয়া যাবে না কোন কারন ছাড়া। মিস যদি দেন, আপনি পিছিয়ে পড়বেন ভালো ভাবে। শ্রম + ধারাবাহিকতা + স্কিল বা জ্ঞান = সফলতা।
এটাই সুত্র সফল হবার।

16/12/2020

“It’s not what you know, it’s who you know.” I believe this couldn't be more true and here's the list of advisors and experts that you will want to make sure you have on your investment team:

04/12/2020

দ্যা আলকেমিস্ট বই থেকে ১০ টি জীবন শিক্ষা।

পাওলো কোয়েলহো নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর একজন গুণী লেখক। অবশ্যই তাঁর লেখনীর সৃজনশীলতা তৈরি হয়েছে গত ৫০ বছরে, কিন্তু তাঁর জ্ঞান এবং যুক্তিবাদীতা নিঃসন্দেহে বর্তমানে একটি শক্তিশালী অবস্থান তৈরি করে নিয়েছে। বর্তমানে মানুষ ভোগবাদী এবং প্রগতিশীল জীবনযাত্রার জেলে আবদ্ধ। মানুষ ভুলে যেতে বসেছে যে তাদের একটি আধ্যাত্মিক দিক রয়েছে এবং তারা চাইলেই তাদের আত্মা থেকে দূরে সরে যেতে পারবে না। এবং আমরা জেনে হোক না জেনে হোক, কেন যেন কৃত্রিমতার মাঝে নিজেদেরকে বিলিয়ে দিতে বেশি ভালোবেসে আসছি।

অগাধ জ্ঞানের অধিকারী পাওলো আমাদের সামনে নিয়ে এসেছেন একটি পূর্ণাঙ্গ জ্ঞান ভান্ডার যা কিনা আমাদের সকলের সামনে “দ্যা আলকেমিস্ট” নামে পরিচিত। এই বইটি জীবন দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু বিষয়কে তুলে ধরেছে। তাঁর জ্ঞান এবং তাঁর প্রবল ইতিবাচক মানসিক চিন্তাধারা কিছু সুন্দর বিষয় আমাদের সামনে নিয়ে এসেছে। যা প্রমাণ করেছে, বই শুধু চিত্তবিনোদনের জন্য নয়, বরং জীবন দর্শন এবং জীবন পরিবর্তনের ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখে।

সাধারণত আমরা বই পড়ে থাকি সময় কাটানোর জন্য। আবার অনেকের ক্ষেত্রে বই পড়ার বিষয়টি জ্ঞান অর্জন করার জন্য হয়ে থাকে। কিন্তু আসলে একটি বই, যা কিনা জীবন দর্শন এবং জীবনকে আরো বেশি সফলভাবে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সে বইটিকে নিঃসন্দেহে একটি জ্ঞানভাণ্ডার ছাড়া আর অন্য কোন নামে সংজ্ঞায়িত করা সম্ভব নয়। আজকে আমি তোমাদের জানাবো পাওলোর বিখ্যাত বই “দ্যা আলকেমিস্ট” বইয়ের কিছু জীবন দর্শন বা শিক্ষা যা তোমার জীবনকে আরও উন্নত করতে এবং পূর্ণাঙ্গ করতে সহায়তা করবে।।

১. ভয় হচ্ছে তোমার জীবনের অন্যতম বাধা অন্য যেকোন দর্শনীয় বাধার চেয়েও ভয়ংকর বাধা হচ্ছে ভয়।
২. সত্যের জয় সব সময় হয়।
৩. একঘেয়েমি বিষয়গুলো সরিয়ে ফেলো।
৪. বর্তমানকে আলিঙ্গন কর।
৫. সফলতার ঢেউয়ের মতো প্রভাব রয়েছে।
৬. স্পষ্টবাদী হও।
৭. তোমার কল্পনাকে মুক্ত করে দাও।
৮. ঘুরে দাঁড়ানোর চেষ্টা অব্যহত রাখো।
৯. নিজের পথ অনুসরণ কর।
১০. শুধু কথা নয় বরং কাজ শুরু করবে এমন কেউ হওয়ার চেষ্টা করো।

08/11/2020

হাল না ছেড়ে সফল হওয়া ১০ অসাধারণ মানুষের গল্প by মোস্তাফিজুর রহমান September 7, 2017, 10:02 pm 0 কখনো কখনো প্রতিবন্ধকতা ও ব্যর্থতা তু.....

Address

Chakaria

Telephone

+8801827516447

Website

Alerts

Be the first to know and let us send you an email when CG Corporation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share