25/07/2026
বিশ্বাস করেন, আমার নিজের ঘরে খেজুর নাই আজকে প্রায় ১৫ দিন। নিজের দোকানেও নাই।
বাংলাদেশে হাজার হাজার মানুষ খেজুর বিক্রি করে। আমার চেনাজানা অনেকেই আছে, অনেকের কাছ থেকেই আগেও নিছি।
কিন্তু আমার মূল যে সাপ্লায়ার, যার কাছ থেকে আলহামদুলিল্লাহ পুরো রমজান মাসসহ এতদিন খুব ভালো খেজুর পাইছি, উনি হঠাৎ করেই অনেকদিন লাপাত্তা। কোনো খবরই নাই। এর মধ্যে হঠাৎ একদিন কথা হইলো, কইলো সৌদি আরব ছিল, এজন্য যোগাযোগ ছিল না। আশা দিছিলো নতুন খেজুরের লট ২–৩ দিনের মধ্যেই আসবে।
যদিও ২–৩ দিনও পার হয়ে গেছে ওইটা সমস্যা না, সমস্যা হচ্ছে এখন আবার কোনো রেসপন্স নাই।আবারও লাপাত্তা।
আমার বাসায় খেজুর কী পরিমাণ এসেনশিয়াল একটা জিনিস, সেটা হয়তো অনেকেই জানেন না। আমি আমার বাচ্চার জন্য এক প্যাকেট বিস্কুটও কোনো সময় কিনি না। প্রসেসড কোনো খাবার নাস্তা হিসেবে দিই না। আমি নিজে-আমাদের পরিবারও না। আলহামদুলিল্লাহ, খেজুর আমাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা খাবার।
এই কারণেই নিজের জন্য আর দোকানের জন্য, CALL BAZAR-এর গ্রাহকদের জন্য—সবসময় একই জিনিস, একই জায়গা থেকেই কিনতে চাই। ট্রাস্টের জায়গাটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। কারণ যে জিনিসটা আমার নিজের বাসায় যাবে, সেই একই জিনিস আপনাদের কাছেও যাবে।
সকাল সকাল এগুলো লিখলাম। জানি না কেন লিখলাম, বা এর কী ফল হবে।
তবে একটা জিনিস বুঝি—ভালো জিনিস ধরে রাখতে চাইলে, ভালোভাবে কাজ করাটা মোটেও সহজ না।
আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সহায় হন।
একজন ভালো খেজুরের সোর্স বা সাপ্লায়ার যেন ব্যবস্থা করে দেন।
অনেকেই খেজুর চাইতেছেন, কিন্তু দিতে পারতেছি না। এখন দোয়া ছাড়া আসলে আর কিছুই চাওয়ার নেই।
অনেকের কাছে হয়তো এটা খুবই ছোট একটা বিষয়। মনে হতে পারে, খেজুর তো অনেক জায়গাতেই পাওয়া যায়। কিন্তু আমার কাছে বিষয়টা শুধু খেজুর না, ট্রাস্টের। আর সেই ট্রাস্ট সবার প্রতি করা যায় না।
আবারও একটু দোয়া চাই ভাই...