অঙ্গসাজ-Angasaj

Directions Contact the business

অঙ্গসাজ-Angasaj সকল প্রকার শাড়ি,থ্রিপিস,ওড়না ,হিজাব,বে

বাংলাদেশের যেসব নারী শাড়ি পছন্দ করেন, তাদের সংগ্রহে অন্তত একটি হলেও জামদানি শাড়ি থাকে।নান্দনিক ডিজাইন এবং দামে বেশি হও...
06/10/2021

বাংলাদেশের যেসব নারী শাড়ি পছন্দ করেন, তাদের সংগ্রহে অন্তত একটি হলেও জামদানি শাড়ি থাকে।

নান্দনিক ডিজাইন এবং দামে বেশি হওয়ার কারণে জামদানির সঙ্গে আভিজাত্য এবং রুচিশীলতা - এই দুটি শব্দ জড়িয়ে আছে।

ঐতিহ্যবাহী নকশা ও বুননের কারণে ২০১৬ সালে জামদানিকে বাংলাদেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো।

কিন্তু অভিযোগ রয়েছে আজকাল বিভিন্ন মার্কেটে জামদানির নামে বিক্রি হচ্ছে নকল শাড়ি, ফলে ঐতিহ্যবাহী জামদানির আবেদন থেকে বঞ্চিত হচ্ছেন ক্রেতারা।

অনেক বিক্রেতা জামদানি বলে ভারতীয় কটন, টাঙ্গাইলের তাঁত, পাবনা ও রাজশাহীর সিল্ক শাড়ি ক্রেতাদের হাতে তুলে দিচ্ছেন।

প্রশ্ন হল আসল জামদানি শাড়ি চেনার উপায়?

আসল জামদানি শাড়ি চেনার উপায়:
জামদানি শাড়ি কেনার আগে তিনটি বিষয়কে গুরুত্ব দিতে হবে - শাড়ির দাম, সূতার মান এবং কাজের সূক্ষ্মতা।

আসল জামদানি শাড়ি তাঁতিরা হাতে বুনন করেন বলে এগুলো তৈরি করা অনেক কষ্টসাধ্য ও সময়সাপেক্ষ। তাই এগুলোর দামও অন্যান্য শাড়ির তুলনায় বেশি হয়ে থাকে।

একটি জামদানি শাড়ি তৈরি করতে দুইজন কারিগর যদি প্রতিদিন ১২ থেকে ১৪ ঘণ্টা শ্রম দেন, তাহলে ডিজাইন ভেদে পুরো শাড়ি তৈরি হতে সাত দিন থেকে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে।

সাধারণত শাড়ি তৈরির সময়, সুতার মান ও কাজের সূক্ষ্মতা বিবেচনায় একটি জামদানির দাম ৩,০০০ টাকা থেকে এক লাখ ২০,০০০ টাকা কিংবা তারচেয়েও বেশি হতে পারে।

কিন্তু মেশিনে বোনা শাড়িতে তেমন সময় বা শ্রম দিতে হয় না। এজন্য দামও তুলনামূলক অনেক কম।

জামদানি শাড়ি হাতে বোনা হওয়ায়, শাড়ির ডিজাইন হয় খুব সূক্ষ্ম এবং নিখুঁত। ডিজাইনগুলো হয় মসৃণ।

কারিগর প্রতিটি সুতো হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বুনন করেন। সূতার কোন অংশ বের হয়ে থাকে না। এ কারণে জামদানি শাড়ির কোনটা সামনের অংশ আর কোনটা ভেতরের অংশ, তা পার্থক্য করা বেশ কঠিন।

সাদা কাপড় যাতে সবসময় সাদাই থাকে, তার জন্য কিছু টিপসঃ সাদা কাপড় আমাদের সবার ই কম বেশি বেশ পছন্দের। সাদা কাপড়ে তাড়াতাড়ি ময়...
02/09/2021

সাদা কাপড় যাতে সবসময় সাদাই থাকে, তার জন্য কিছু টিপসঃ


সাদা কাপড় আমাদের সবার ই কম বেশি বেশ পছন্দের। সাদা কাপড়ে তাড়াতাড়ি ময়লা হয়ে যায় দেখে আমরা বেশ সতর্ক থাকি। আমাদের শহর হল ধুলাবালি,ধোঁয়া আর দূষণের শহর। তাই সাদা কাপড় আরো দ্রুত নোংরা হয়ে যায়, তাই অনেকেই সাদা শার্ট , পাঞ্জাবি বা শাড়ি বা জামা কিনতে ভয় পান।

কিছু নিয়ম মেনে চললে আর একটু যত্ন করলে সাদার ঘনত্ত্ব অনেক বেশি দিন স্থায়ী থাকবে।
আজকে শেয়ার করব কিভাবে সাদা কাপড়ের যত্ন নিতে হয়

অন্য কাপড়ের সঙ্গে ধোবেন নাঃ

অন্য কাপড় থেকে অনেক সময় রঙ উঠে। তাই কালারফুল কাপড় গুলো আলাদা ভাবে ভিজানোর চেষ্টা করি। আবার রঙ উঠবেনা এমন ও অনেক সময় যদি ধরে নি ই তারপরেও সাবধানের মার নাই, তাই সব সময় সাদা কাপড় আলাদা ভাবে ধোবেন । এমনকি যে পাত্রে ভিজানো হয় বা ধোঁয়া হয় সেটা যদি প্লাস্টিকের হয় সেক্ষেত্রেও সাবধান থাকতে হবে, সেটা থেকেও অনেক সময় রঙ উঠে, তাই একটু চেক করে নিলে ভালো।

অতিরিক্ত গরম পানি দিয়ে ধোবেন নাঃ

সাদা কাপড় বিশেষ করে সুতির পোশাকের সুতো বেশ সেন্সিটিভ হয়, তাই অতিরিক্ত গরম পানি দিয়ে কাচলে অনেক সময় সুতো আলগা হয়ে যায়। তাই খুব দরকার হলে হাল্কা কুসুম গরম পানি দিয়ে ধোঁয়া যায়, কিন্তু বেশি গরম পানি হলে সাদা রঙের পালিশ নষ্ট হয়ে যায়।

অতিরিক্ত ঘাম হলে সতর্ক থাকুনঃ

অনেকেই একটু বেশি ঘামেন, তারা সাদা পোশাক পরার ক্ষেত্রে এক্টু বিশেষ নিবেন। বেশি ঘাম হলে সাদা কাপড় দ্রুত নষ্ট হয়ে যায়। এরকম সমস্যা থাকলে এন্টি সোয়েট ডিও ব্যাবহার করতে হবে। তাছাড়া আপনাকে প্যাডেড ব্রা পরতে হবে যাতে অতিরিক্ত ঘাম শুষে নিতে পারে।

হলদে ভাব দেখা দিলেঃ

সাদা পোশাক অনেকদিন ধরে ব্যাবহারের পর হাল্কা হলদেটে হয়ে পরে অনেক সময়, এজন্য আপনাকে সাদা কাপড় ধোয়ার পর কড়া রোদে উলটা করে শুকাতে দিতে হবে। কড়া রোদে দিলে এই হলদে ভাব টা আর হবেনা।

ইস্ত্রি করার সময়ঃ

সাদা কাপড় আয়রন করার সময় কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে। আয়রন করার সময় সাদা পোশাকের উপর পাতলা আরেকটি কাপড় দিয়ে তারপর করতে হবে। তা না হলে সাদা পোশাকে ইস্ত্রির দাগ বসে যাবে।

নীল দেয়ার সময়ঃ

সাদা কাপড়ে নীল দিতে হলে খুবই হাল্কা ভাবে দিন এবং ভাল ভাবে পানিতে যাতে মিশে সেদিকে লক্ষ্য রাখতে হবে, নতুবা সাদা কাপড়ে ছোপ ছোপ নীল এর দাগ পরে যাবে। ধোয়ার সময় কয়েক ফোটা লেবুর রস দিলে আরো ভালো হয়।

এরকম টুকটাক টিপস গুলো যেগুলো আমি নিজেই বিভিন্ন মাধ্যম থেকে ঘেটে ঘেটে জেনে আমার প্রতিদিনের কাজে উপকার পেয়েছি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনাদের ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, সাথে আর কি কি বিষয় নিয়ে লিখলে সুবিধা হয় জানাবেন।

জামা কাপড় চেনার কিছু টিপসবিভিন্ন ধরনের কাপড় চিনবেন কী করে, তার কিছু সহজ পদ্ধতি এখানে তুলে ধরা হল। এগুলি জানা থাকলে জাম...
21/08/2021

জামা কাপড় চেনার কিছু টিপস

বিভিন্ন ধরনের কাপড় চিনবেন কী করে, তার কিছু সহজ পদ্ধতি এখানে তুলে ধরা হল। এগুলি জানা থাকলে জামা কাপড় কিনতে গিয়ে আপনার ঠকার ভয় থাকবে না।

তসর, গরদ চিনবেন কি করে?
তসর, গরদ বা সিল্ক কেনার সময় কাপড় থেকে একটু সুতা বের করে পুড়িয়ে নিন। পোড়ানোর পর কাপড় থেকে যদি রেশম পোকার পোড়া পোড়া গন্ধ বের হয় এবং সুতা পুড়ে ছাই হয়ে যায়, তখনই বুঝবেন শাড়িটি আসলেই রেশম সুতায় তৈরি গরদ, তসর বা কাতান। অন্যদিকে, পলিয়েস্টার সুতা পোড়ালে কোনও গন্ধ তো বেরই হবে না, বরং তা চুইংগামের মতো আটকে যাবে হাতে।

কাপড়ের রঙ পাকা কি করে বুঝবেন?

চোখে দেখেই আপনি বুঝতে পারবেন কাপড়ের রঙ পাকা কি না। কাপড়ের রঙ পাকা না হলে রঙটি স্বাভাবিক রঙের তুলনায় অনেক বেশি উজ্জ্বল দেখাবে। এক্ষেত্রে আপনি একই রঙের দুটি কাপড় পাশাপাশি রেখে যাচাই করতে পারেন। যে রঙটি দেখবেন কৃত্রিমভাবে উজ্জ্বল দেখাচ্ছে বুঝবেন সেটির রঙের আয়ু বেশি দিনের নয়।

কাপড়ের রঙ উঠবে কি না সেটা বোঝার জন্য কাপড়ের এক কোণা একটু সাবান জলে ভিজিয়ে নিতে পারেন। তারপর কয়েক মিনিট রেখে হাত দিয়ে কচলে দেখুন। যদি রঙ ওঠে তাহলে বুঝবেন ঠকেছেন।

কাপড়ের খানিকটা অংশ ভিজিয়ে নিন, তারপর ওপরে একটি সুতি কাপড় রেখে ইস্ত্রি করুন। সুতি কাপড়টি যদি সাদাই থাকে, তাহলে আপনার কাপড়ের রঙ পাকা। নাহলে আপনি ঠকেছেন।

রঙ পাকা না হলে কী করবেন?

কাপড়ের রঙ পাকা না হওয়ার অর্থ এই কাপড়টি টেকসই না। কিছুদিন পর এটি ফেড হয়ে যাবে। এক্ষেত্রে দোকানে এই কাপড় ফেরত নিয়ে যাওয়াই ভাল। যেহেতু সম্পূর্ণ কাপড়টি ধোয়া হয়নি, তাই ফেরত দিতে অসুবিধা হবে না।

খারাপ ফেব্রিকে রঙ ভাল করে বসে না, খারাপ রঙও এর জন্য দায়ি। বিষয় যাই হোক না কেন, পোশাকটি পরার কথা ভাববেন না।

কাপড় থেকে যে রঙ উঠে উঠে আসে, সেটা হতে পারে আপনার ত্বকের ক্যান্সারের কারণও! তাই সাবধান।

সংগ্রহঃDailyhunt

পোশাক এর ধরণঃ জামদানি কাতান শাড়ি।আঁচল এবং বডির ডিজাইন অনেক সুন্দর। শাড়ির পার টা অনেক গর্জিয়াস।৮ পিস এভেলেবেল আছে। সুন্দর...
01/06/2021

পোশাক এর ধরণঃ জামদানি কাতান শাড়ি।
আঁচল এবং বডির ডিজাইন অনেক সুন্দর। শাড়ির পার টা অনেক গর্জিয়াস।

৮ পিস এভেলেবেল আছে।
সুন্দরবন ও S A পরিবহন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয়।
(ডেলিভারি চার্জ প্রযোজ্য,যা পণ্য ক্রয়ের পূর্বে বিকাশের মাধ্যমে নেওয়া হয়।)
Price=1100৳




পণ্যের বিস্তারিত জানতে ও ক্রয় করতে inbox করুন।

পোশাক এর ধরণঃ তাঁতের থ্রিপিস।100%  কটন।সুতির ওড়না।অনেক গুলো কালার এভেলেবেল আছে। সুন্দরবন ও S A পরিবহন কুরিয়ার সার্ভিস এর...
09/03/2021

পোশাক এর ধরণঃ তাঁতের থ্রিপিস।
100% কটন।
সুতির ওড়না।
অনেক গুলো কালার এভেলেবেল আছে।
সুন্দরবন ও S A পরিবহন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয়।
(ডেলিভারি চার্জ প্রযোজ্য,যা পণ্য ক্রয়ের পূর্বে বিকাশের মাধ্যমে নেওয়া হয়।)
Price=700৳



পণ্যের বিস্তারিত জানতে ও ক্রয় করতে inbox করুন।

পোশাক এর ধরণঃ থ্রিপিস।100%  কটন।সুতির ওড়না। সুন্দরবন ও S A পরিবহন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয়।(ডেল...
02/03/2021

পোশাক এর ধরণঃ থ্রিপিস।
100% কটন।
সুতির ওড়না।
সুন্দরবন ও S A পরিবহন কুরিয়ার সার্ভিস এর মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয়।
(ডেলিভারি চার্জ প্রযোজ্য,যা পণ্য ক্রয়ের পূর্বে বিকাশের মাধ্যমে নেওয়া হয়।)
Price=750৳


পণ্যের বিস্তারিত জানতে ও ক্রয় করতে inbox করুন।

প্রায় ২০ বছরের পথচলায় নতুন রূপে অনলাইন মার্কেটপ্লেস-এ প্রবেশ করলাম।আমাদের এই নতুন যাত্রাকে সফল করার জন্য আপনাদের ভালোবাস...
25/02/2021

প্রায় ২০ বছরের পথচলায় নতুন রূপে অনলাইন মার্কেটপ্লেস-এ প্রবেশ করলাম।আমাদের এই নতুন
যাত্রাকে সফল করার জন্য আপনাদের ভালোবাসা ও
সক্রিয়তা একান্ত ভাবে কাম্য।

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when অঙ্গসাজ-Angasaj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অঙ্গসাজ-Angasaj:

Shortcuts

Share