09/12/2025
ভাই! এই আন-অফিশিয়াল ফোন নিয়ে ব্যবসায়ী রা শুধু শুধু ই পানি ঘোলা করছে।
এটা আসলে বিরাট কোনো সমস্যা না।
বাংলাদেশে যেগুলো ব্র্যান্ড অফিশিয়ালি নেই যেমন 𝗔𝗽𝗽𝗹𝗲, 𝗜𝗤𝗢𝗢, 𝗥𝗲𝗱𝗺𝗮𝗴𝗶𝗰 ইত্যাদি সেগুলো এখন ক্রেতারা ৫৭% ভ্যাট+আমদানি খরচ+দোকানদারের লাভ যোগ হওয়ার পর যে মুল্য আসবে সেই মুল্য দিয়ে কিনবে।
তো ব্যবসায়ী দের সমস্যা টা কোথায়?
সমস্যা টা হলো তারা এখন লাগেজ মোবাইল বিক্রি করতে পারবেন না, তাই প্রতি মোবাইলে ১৫০০-২০০০/- টাকা লাভ করতে পারবেন না, কর্মচারী গুলোকে আর চাকরি তে রাখতে পারবেন না, দোকান ছেড়ে দিয়ে পথে বসে পরতে হবে।
তাতে প্রায় ২৫ লক্ষ লোক হারাবেন তাদের কর্মসংস্থান।
অসহায় হয়ে পরবেন ২৫ লক্ষ পরিবার।
কিন্তু এই ২৫ লক্ষ মানুষের জন্য কেন ব্যবসায়ী রা কেন জনদুর্ভোগ সৃষ্টি করছেন?
কেন আন্দোলনে নামছেন?
কেন রোড ব্লক করে যানযট করছেন?
ভাই, এদেশের মানুষের প্রচুর টাকা আছে!
তারা আজকে যে মোবাইল ৩০,০০০/- টাকা দিয়ে কিনছেন, ১৬ই ডিসেম্বরের পরে সেটা কিনবেন ৫০,০০০/- টাকা দিয়ে।
যে 𝗜𝗣𝗵𝗼𝗻𝗲 𝟭𝟳 𝗣𝗿𝗼 𝗠𝗮𝘅 আজ ১,৮০,০০০/- টাকা দিয়ে কিনছেন! সেটাই তখন তারা প্রায় ২,৮৫,০০০/- টাকা দিয়ে কিনবেন।
তারা কিনতে পারলে আপনাদের সমস্যা টা কোথায়?
আপনারা ২৫ লক্ষ পরিবার মোটামুটি ধনী অথবা মধ্যবিত্ত হতে পারেন-
কিন্তু দেশের বাদ বাকি জনগন তো আপনাদের মতন গরিব-মিসকিন না! যে তাদের কথা চিন্তা করে আপনাদের আন্দোলনে নামা লাগবে।
আর যদি ক্রেতাগন মনে করে থাকেন যে আমার এই কথাগুলো ভুল!
তাহলে আপনারাও এই সকল ব্যবসায়ী দের সাথে নেমে এই অযৌক্তিক আইনের বিরোধীতা করে আপনার অধিকার রক্ষা করুন।