26/01/2021
বলছিলাম স্বাস্থ্যকর কিছু ড্রাই ফ্রুটস এর কথা। পারিবারিক কিংবা বন্ধুদের আড্ডায় এগুলো হতে পারে অসাধারণ স্ন্যাক্স। আয়রন, ক্যালসিয়াম, প্রোটিন, বিভিন্ন ভিটামিন, এসেন্সিয়াল ফ্যাট এবং অন্যান্য বিভিন্ন পুষ্টির একটি চমৎকার উৎস। এসব গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় উপাদান থাকায় শুধু সৌন্দর্যে নয়, স্বাস্থ্য রক্ষায়ও জুড়ি মেলা ভার।
যেমন-কিসমিস দাঁতের ক্ষয়ের বিরুদ্ধে লড়াই করে এবং ক্যাভিটিস দূরে রাখে। এই ফুড ভিটামিন এ এর উৎকৃষ্ট উৎস এবং এরা দৃষ্টি সংক্রান্ত সমস্যা থেকেও আপনার চোখ রক্ষা করে।
অন্যদিকে, আখরোট মস্তিষ্কের খাবার হিসাবে পরিচিত কেননা আমাদের মস্তিষ্কের ৬৯% ওমেগা ৩ ফ্যাটি এসিড দ্বারা গঠিত হয়, যা আখরোটের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়।
কাজুবাদাম কম কিসে, কাজু বাদাম কোলেস্টেরল, ব্লাড সুগার, মাইগ্রেইন এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।
পেস্তাবাদামের কথা বলতেই হয়, পেস্তা বাদাম সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মি, অকাল বার্ধক্য এবং এমনকি ত্বকের ক্যান্সার থেকে আপনাকে রক্ষা করে। এছাড়া রক্তের শর্করা কমানো, হজমে সাহায্য, হার্টের রোগ প্রতিরোধ ও শরীরে ফাইবার ও প্রোটিন সরবরাহ করে এটি।
স্বাস্থ্য সচেতন হিসাবে অনেকেই লবন মিশানো রোস্টেট রেডিমেইড নাটস খেতে চায় না।তার উপর করোনা ভীতি তো আছেই। তাদের জন্য নিজ হাতে দুয়ে, পরিমাণ মত ভালো মানের ঘি আর হিমালয় সল্ট দিয়ে রোস্ট করে খেতে পারেন।
আরও অনেক প্রিমিয়াম কোয়ালিটির পন্য পেতে যোগাযোগ করুন