Gadget Home & Express Delivery

Gadget Home & Express Delivery Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Gadget Home & Express Delivery, Shopping & retail, Textile, Chattogram, Chittagong.

সব ধরনের ইলেকট্রনিক গ্যাজেট ও মোবাইল/কম্পিউটার এক্সেসরিজ 💻📱এর - নির্ভরযোগ্য প্রতিষ্ঠান

সেরা দামে সকল প্রকার গ্যাজেট আইটেম কিনতে ফলো করুন, এক্সক্লুসিভ ডিলস ও ফ্রি গিফট 🎁 জিতে নিন।

যোগাযোগ - ০১৬৪৬-২৪২০৯১, ০১৬৪৮-০১৭৮৬২

Breaking! মাঠে নামছে নতুন এক দানব! ৩৭ কোটি ৬০ লাখ মাসিক ইউজার।শুধু চীনেই।নাম Bilibili।এই সপ্তাহে পুরো দুনিয়ার জন্য Open...
24/08/2026

Breaking! মাঠে নামছে নতুন এক দানব!

৩৭ কোটি ৬০ লাখ মাসিক ইউজার।

শুধু চীনেই।

নাম Bilibili।

এই সপ্তাহে পুরো দুনিয়ার জন্য Open করে দিল।

আর সাইন আপ করতে এখন আর পাসপোর্ট লাগবে না।

খবরটা ভাইরাল হয়েছে "চীনের YouTube গ্লোবাল লঞ্চ হলো" বলে। অ্যাপটা আগেও ছিল, গত বছর ওরা নিজেরাই সেটা গুটিয়ে নিয়েছিল।

এবার সেটা আবার চালু হলো। আর এবারেরটা আগেরটার মতো না।

আগে কী অবস্থা ছিল দেখেন।

ভিডিও দেখা যেত শুধু সাউথইস্ট এশিয়ায়। বাকি দুনিয়ায় অ্যাপে ছিল শুধু ভয়েস চ্যাট আর টেক্সট পোস্ট। আর বিদেশি কেউ অ্যাকাউন্ট খুলতে গেলে পাসপোর্ট বা আইডি আপলোড করতে হতো।

এখন তিনটাই বদলে গেছে। ভিডিও গ্লোবালি খোলা, আইডি ভেরিফিকেশন বাদ, আর চীনা সাইটের পুরো কনটেন্ট লাইব্রেরি ইন্টারন্যাশনাল ভার্সনেও শেয়ার হচ্ছে।

সাথে ওরা AI Dubbing চালু করেছে, যাতে সাবটাইটেল ছাড়াই অন্য ভাষার ক্রিয়েটরদের ভিডিও শোনা যায়।

অ্যানিমে, গেমিং, শিক্ষা ও পপ কালচার নিয়ে চীনে বিলিবিলির বিশাল কমিউনিটি রয়েছে। এবার গ্লোবাল ক্রিয়েটরদের জন্য বড় ফান্ড ও নতুন মনিটাইজেশন সুবিধা নিয়ে আসছে তারা।

কপিরাইট জটিলতা, হঠাৎ চ্যানেল রেভিনিউ কমে যাওয়া এবং ইউটিউবের কঠোর নিয়মের কারণে অনেকেই বিকল্প খুঁজছিলেন। বিলিবিলি ঠিক সেই সুযোগটাই নিতে চায়।

বাইটড্যান্স যেভাবে টিকটক দিয়ে পশ্চিমা বাজারে রাজত্ব করছে, বিলিবিলিও লং ও শর্ট-ফর্ম ভিডিও মিলিয়ে আন্তর্জাতিক অঙ্গনে একই মডেল অনুসরণ করছে।

Semafor এর রিপোর্ট অনুযায়ী ওরা ছয়টা শহরে কমিউনিটি ম্যানেজার হায়ার করছে - লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল আর টোকিও। সিঙ্গাপুরে আলাদা টিম বসাচ্ছে গ্লোবাল AI কনটেন্ট মডারেশনের জন্য।

এবার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিসটা বলি। দানমু (danmu)।

এটা Bilibili এর সিগনেচার ফিচার। ভিডিও চলার সময় দর্শকদের কমেন্ট স্ক্রিনের উপর দিয়ে ভেসে ভেসে যায়, ঠিক সেই টাইমস্ট্যাম্পে। কমেন্ট সেকশনে না, একদম ভিডিওর গায়ের উপরে।

মানে হচ্ছে, ভিডিওটা তখন একা দেখা লাগে না। মনে হয় হলে বসে সবাই মিলে দেখছেন।

YouTube এ এই জিনিসটা নেই। এই একটা ফিচারের উপরেই ওদের পুরো কমিউনিটি কালচার দাঁড়িয়ে আছে।

শাংহাইতে ওদের বার্ষিক কনভেনশন Bilibili World এ এই বছর নাকি ৪ লাখ মানুষ গেছে। সান দিয়েগো কমিক-কনে যায় ১ লাখ ৩০ হাজারের মতো।

অদ্ভুত, তাই না?

তবে এখানে একটা কথা আছে। এবং কথাটা ছোট না।

চীনের বাইরের ক্রিয়েটরদের জন্য মনিটাইজেশন এখনো চালু হয়নি। ব্র্যান্ড মার্কেটপ্লেসটা "in development"। ইংরেজি ওয়েবসাইট "coming soon"। iOS অ্যাপ এখনো আপডেট হয়নি, শুধু Android এ পাওয়া যাচ্ছে।

আমাদের দেশ থেকেও শিগগির এক্সেস করা যাবে বলে আসা করা যায়।

মানে এই মুহূর্তে এটা একটা ইনটেনশন, ফিনিশড প্রোডাক্ট না।

ঝুঁকির দিকটাও বলি। চীনা অ্যাপ পশ্চিমে বড় হলে কী হয়, TikTok দেখেই আমরা জানি। সেন্সরশিপ, মডারেশন, ডেটা প্রাইভেসি - প্রশ্নগুলো আসবেই।

কিন্তু একটা জিনিস মাথায় রাখেন।

নতুন প্ল্যাটফর্মে দেরি করে ঢোকা মানে পুরনো প্ল্যাটফর্মেই আটকে থাকা।

YouTube এ আজ নতুন চ্যানেল খুললে আপনি কোটি কোটি চ্যানেলের ভিড়ে দাঁড়াচ্ছেন। Bilibili এর গ্লোবাল সাইডে এখন প্রায় কেউ নেই।

সুযোগটা ঠিক এইখানেই। ভিড় শুরু হওয়ার আগে।

আমার তো মনে হচ্ছে এটা YouTube কে হারানোর গল্প না, এটা YouTube কে একটু চাপে ফেলার গল্প। আর প্ল্যাটফর্ম চাপে পড়লে সবচেয়ে বেশি লাভ হয় ক্রিয়েটরদের।

Airtel ফ্যানসদের জন্য চরম দুঃসংবাদ ভাই 🥲 বিদায়ের সময় হয়তো চলে এসেছে...Airtel অনেক আগেই মরে গেছে, কিন্তু তারপরেও নাম আ...
14/08/2026

Airtel ফ্যানসদের জন্য চরম দুঃসংবাদ ভাই 🥲 বিদায়ের সময় হয়তো চলে এসেছে...

Airtel অনেক আগেই মরে গেছে, কিন্তু তারপরেও নাম আর লোগোটা একটা আলাদা Feel দিতো। কিন্তু এবার মনে হচ্ছে সেটাও ফ্যানদের থেকে কেড়ে নেওয়া হবে।

MyRobi অ্যাপ এর iOS ভার্সনে My Sims সেকশনে 016 নাম্বারের পাশে এয়ারটেল লোগো এবং নাম সরিয়ে নেওয়া হয়েছে। বদলে নতুন লোগো এবং Cirkle নাম দেখা যাচ্ছে।

অফিসিয়াল ভাবে কোথাও কনফার্ম হয় নাই, তবে Airtel নাম পরিবর্তন হয়ে হয়তো Cirkle নামে রবি Airtel কে রি-ব্র্যান্ডিং করতে পারে এমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে...

আবারো বলছি, অফিসিয়াল ভাবে কনফার্মড না, তবে পরিবর্তন হওয়ার বড় সম্ভবনা রয়েছে। এমনিতেই Airtel নাম ব্যবহার করে রবি ব্যবসা করছে এইটা প্রতিদ্বন্দ্বী অপারেটরের পছন্দ নয়। প্রত্যেকদিন BTRC কাছে নালিশ করে। Skitto বা Ryze কখনোই সেই পপুলারিটি পায় নাই যেটা Airtel হাসিল করেছিল।

রবির সাথে মার্জ করার সময় শর্ত ছিল এয়ারটেল রবির সাথেই মার্জ হবে, তবে রবি Airtel এর ব্র্যান্ড নেম ব্যবহার করেই আসছিল।

যাইহোক, এবার বলুন, Airtel নাম চেঞ্জ হয়ে যদি সত্যিই CirKle বা অন্য কিছু হয়ে যায় — তাহলে কি airtel এ সেই আগের ফিল পাবেন? Warid Telecom থেকে Airtel, আর এবার সার্কেল?

📲 Bangla QR: ডিজিটাল লেনদেনের নতুন সম্ভাবনাডিজিটাল পেমেন্টকে আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য করতে Bangla QR গুরুত্বপ...
11/08/2026

📲 Bangla QR: ডিজিটাল লেনদেনের নতুন সম্ভাবনা
ডিজিটাল পেমেন্টকে আরও সহজ, নিরাপদ ও সবার জন্য সহজলভ্য করতে Bangla QR গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে ক্ষুদ্র ও প্রান্তিক ব্যবসায়ী এবং সেবা প্রদানকারীদের ডিজিটাল লেনদেনে সম্পৃক্ত করার ক্ষেত্রে এটি একটি কার্যকর উদ্যোগ।

📌 গুরুত্বপূর্ণ বিষয়গুলো এক নজরে:
✅ ১ অক্টোবর ২০২৬ থেকে কার্যকর হবে নতুন নির্দেশনা।
✅ Bangla QR-এর মাধ্যমে NPSB প্ল্যাটফর্মে প্রতি লেনদেনে সর্বোচ্চ ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে প্রণোদনার ব্যবস্থা রয়েছে।
✅ ক্ষুদ্র ও প্রান্তিক পণ্য বিক্রেতা এবং সেবা প্রদানকারী মার্চেন্টদের Bangla QR ব্যবহারে উৎসাহিত করা হবে।
✅ নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে Acquiring ও Issuing প্রতিষ্ঠান মাসিক প্রণোদনা পাবে।
✅ Transaction Structuring বা কৃত্রিমভাবে লেনদেন ভাগ করে প্রণোদনা নেওয়া যাবে না।
✅ Failed, Reversed, Refunded, Chargeback ও Disputed লেনদেনের বিপরীতে প্রণোদনা প্রযোজ্য হবে না।
✅ অস্বাভাবিক লেনদেন বা অনিয়ম শনাক্ত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকবে।

💡 একটি Bangla QR রাখুন, ডিজিটাল পেমেন্ট গ্রহণ করুন, আপনার ব্যবসাকে আরও আধুনিক করুন।

#বাংলাQR #সোনালী_ব্যাংক

এই ৭টি অ্যাপ ছাড়া বাঁচতে পারবো না! এগুলো প্রত্যেকদিনের জীবনের একটা অংশ...RaindropPocket অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার পর কন্ট...
10/08/2026

এই ৭টি অ্যাপ ছাড়া বাঁচতে পারবো না! এগুলো প্রত্যেকদিনের জীবনের একটা অংশ...

Raindrop

Pocket অ্যাপ বন্ধ হয়ে যাওয়ার পর কন্টেন্ট ক্রিয়েটার, আর্টিকেল রাইটারদের খুব সমস্যা হয়েছে। কারণ আমাদের এমন অ্যাপ চাই যেখানে সব লিংক রেখে দিতে পারবো। যেকোনো সময় সেটা একসেস করতে পারবো। Raindrop dot iO এই সমস্যা সমাধান দিচ্ছে।

LocalSend

হ্যা, Quick share এর যুগে আমি এখনও LocalSend প্রেফার করি। জাস্ট এতে কোনো নাটক নাই। কানেক্ট করতে জিরো প্যারা। অনেকে Blip প্রেফার করে। তবে আমি LocalSend কে Go-to মনে করি। ফ্রী জিনিস, বিজ্ঞাপনবিহীন জিনিস। যেকোনো প্ল্যাটফর্মে চলে..

Nuvio

মুভি/সিরিজ/এনিমে স্ট্রিমিং জন্য মোবাইল/পিসি/টিভি আমি Nuvio ব্যবহার করি। সব সাবস্ক্রিপশন অলরেডি ক্যানসেল করে দিয়েছি। Stremio বা Nuvio থাকলে কিছুই লাগে না।

NetMonster

একজন টেলিকম Enthusiast হওয়ার কারণে নিয়মিত নেটওয়ার্ক মনিটর করা, অপারেটরদের ব্যান্ড, সিগন্যাল নয়েজ এগুলো পরিমাপ করার জন্য ভালো একটা অ্যাপ! এরচেয়েও বেস্ট জিনিস আছে, কিন্তু সিম্পল UI এর কারণে NetMonster ব্যবহার করি।

MicroDroid

এন্ড্রোয়েড অটোমেশনের জন্য MicroDroid ক্রেজি একটা অ্যাপ! অনেক টাইপের অটোমেশন সহজেই রান করা যায়। যেমন ধরুন আপনার সব স্ক্রিনশট ৩০ দিন পর অটো ডিলিট হয়ে যাবে।

Adobe Express

বেশিরভাগ মানুষ Canva প্রেফার করে। কিন্তু আমি Adobe Express পারসন। মোবাইলে খুব আরামে থাম্বনেইল বানাও যায়। AI সাপোর্ট, হিউজ এসেট লাইব্রেরি। আমার জন্য খুব ইজি এবং goto চয়েজ!

Seal

দুনিয়ার অলমোস্ট যেকোনো সাইট থেকে যেকোনো অডিও/ভিডিও ডাউনলোড করার জন্য Seal এর উপরে কিছু বের ই হয় নাই কখনও। ভাবতেও অবাক লাগে এইটা ফ্রি এবং ওপেনসোর্স একটা অ্যাপ!

কোনো অ্যাপের বিস্তারিত রিভিউ লাগলে জানাতে পারেন...

মোবাইল কোম্পানিদের এক বৈধ ধোঁকা হলো সফটওয়্যার আপডেট! আপডেট দিয়ে ফোন স্লো, ব্যাটারি খারাপ, নতুন বাগ এমন কিছু নাই যে যুক...
30/07/2026

মোবাইল কোম্পানিদের এক বৈধ ধোঁকা হলো সফটওয়্যার আপডেট! আপডেট দিয়ে ফোন স্লো, ব্যাটারি খারাপ, নতুন বাগ এমন কিছু নাই যে যুক্ত হয় না!

আর এগুলো নিয়ে কেউ কথা বলে না। নতুন আপডেটের পরে S24 এবং S25 সিরিজে ফোন গরম, ব্যাটারি ড্রেইন লক্ষ করা যাচ্ছে। আর বছরের পর বছর ধরে আমরা দেখে আসছি, ভালো ফোন আপডেট দেওয়ার পরেই কিছু না কিছু ঝামেলা হয়ে যায়।

অনেক সময় ফোন ফেলেই দেওয়া লাগে। কি মনে হয়? সব ইত্তেফাক? নাকি ইন্টেনশনালি এগুলো করা হয়? লাখ টাকার ফোনে, কোটি টাকার টিম টেস্টিং না করেই আপডেট পুষ করে? এরপরে ফোনের বারোটা বাজে?

ফোন প্যারাহীন ভাবে ৫ বছর চললে তো নতুন ফোন বিক্রি হবে না, তাই না? এটা বড় গোপন তথ্য আর নয়, অনেক কোম্পানি আপডেট দিয়ে ফোন শেষ করার পরে ধরা খেয়েছে এবং স্বীকার পর্যন্ত করেছে। খাওয়া আপেল কোম্পানি এদের মধ্যে অন্যতম।

S26U আর S25U তে সেম ব্যাটারি ক্যাপাসিটি। হ্যা, S26U এর চিপসেট বেশি ক্যাপাবল ফলে ব্যাটারি ভালো হবে। তবে S25U ও ভালো ছিল। কিন্তু ১ বছর যেতে না যেতেই ব্যাটারি হুট করে ড্রপ করলো। ১ বছরেই একটা ফোনের ব্যাটারি এতো বেশি ড্রপ করা উচিত নয়। কি মনে হয় হার্ডওয়ার ফল্ট? নাকি আপডেট?

আপডেট বর্তমানে বড় একটা স্ক্যা/ম, আপনি সরাসরি প্রমাণ করতে পারবেন না। কিন্তু আমরা সবাই জানি, আপডেটের পরেই কোনো না কোনো নতুন সমস্যার জন্ম হয়।

আবার আপডেট দেওয়াও তো জরূরী। মানুষ ফোনের পেছনে লাখ টাকা খরচা করে তার একটা প্রধান কারণ তো রেগুলার আপডেট ই! কিন্তু কোম্পানিরা সেটাই দূষিত করে ফেলেছে। আপডেট ই এখন ফোন ধ্বংসের হাতিয়ার।

শক্ত থাকুন, ঘুরে দাঁড়ান। পুরো উদ্যোক্তা সমাজ আপনাদের পাশে আছে। 🤝🇧🇩একটা ব্যবসা শুধু টাকা দিয়ে তৈরি হয় না—এর পেছনে থাকে অস...
26/06/2026

শক্ত থাকুন, ঘুরে দাঁড়ান। পুরো উদ্যোক্তা সমাজ আপনাদের পাশে আছে। 🤝🇧🇩

একটা ব্যবসা শুধু টাকা দিয়ে তৈরি হয় না—এর পেছনে থাকে অসংখ্য নির্ঘুম রাত, ত্যাগ, পরিশ্রম আর স্বপ্ন।

আজ জনপ্রিয় ই-কমার্স প্রতিষ্ঠান Mango Lover এর অফিসে হামলা ও লুটপাটের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। এমন একটি ঘটনা শুধু একটি প্রতিষ্ঠানের ক্ষতি নয়, বরং দেশের উদ্যোক্তা সমাজের জন্যও উদ্বেগের বিষয়।

গ্যাজেট হোম এর পক্ষ থেকে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

প্রতিটি সৎ উদ্যোক্তার নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। আমরা বিশ্বাস করি, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে।

আসসালামু আলাইকুম,  মৌসুমি ফল উৎসব চলছে সফল ভাবে গোবিন্দভোগ আম শেষ করে এবার চমক রাজশাহীর বিখ্যাত হিমসাগর আম। 🥭🥭এ-গ্রেডের ...
29/05/2026

আসসালামু আলাইকুম,

মৌসুমি ফল উৎসব চলছে সফল ভাবে গোবিন্দভোগ আম শেষ করে এবার চমক রাজশাহীর বিখ্যাত হিমসাগর আম। 🥭🥭

এ-গ্রেডের হিমসাগর আম বলতে বুঝাই ফ্রেশ আর সাইজের ধরণ বড় আর সবগুলো একই সাইজের হয়ে থাকে।। ইন-শা-আল্লাহ, এই ধরনের আম নিয়ে কাজ করছি।।হিমসাগর সাইজেও ভালো তেমনি খেতেও ভালো।।🥭

পাকা আমের মৌসুম আসছে। গ্রীষ্মের সবচেয়ে আকর্ষণীয় আর লোভনীয় ফল হলো এই আম।।আম খেতে পছন্দ করে না এমন মানুষ পাওয়া মুশকিল, এটা খেতে খুবই সুস্বাদু। তাছাড়া মিষ্টি কড়া স্বাদে পাওয়া যাচ্ছে সাতক্ষীরার হিমসাগর।

✨ঘরে বসেই পেয়ে যাবেন সম্পূর্ণ ক্যামিকেল মুক্ত, নিরাপদ ও আসল স্বাদের আম সরাসরি বাগান থেকে, কোনো ঝামেলা ছাড়াই।🥭

চট্টগ্রাম শহরে হোম ডেলিভারি সহ সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পৌঁছে দেয়া হবে আপনার গন্তব্যে।

অর্ডার কনফার্ম - ০১৬৪৫-২৪২০৯১

20/05/2026

স্টক ক্লিয়ারেন্স অফার ✅

অনলি ৭৯৯/- টাকা

Mecha V8 RGB Speaker 13 watt 🔥🔥🔥

ফেসবুকে অলমোস্ট সবার ফ্রি ১ মাসের মেটা ভেরিফাই নেওয়া যাচ্ছে! শেষ হবার আগেই লুফে নিন!ফেসবুক অ্যাপ থেকে Meta Verify থেকে ...
19/05/2026

ফেসবুকে অলমোস্ট সবার ফ্রি ১ মাসের মেটা ভেরিফাই নেওয়া যাচ্ছে! শেষ হবার আগেই লুফে নিন!

ফেসবুক অ্যাপ থেকে Meta Verify থেকে চেক করুন, আপনারও যদি ফ্রি অফার শো করে তাহলে নিতে পারবেন! তবে আপনাকে অবশ্যই ফেসবুক এন্ড্রোয়েড অ্যাপ থেকে নিতে হবে, পিসি থেকে কাজ করবে না।

অফার টি একটিভ করার জন্য আপনার প্রয়োজন পড়বে আপনার NID/Passport যেটা দিয়ে ভেরিফাই করবেন। আর দরকার পড়বে একটা পেমেন্ট কার্ড যেটা প্লে স্টোরে লাগানো থাকতে হবে!

যাদের কার্ড নাই, 📍 যোগাযোগ করুন 🔥

Enjoy

স্টক ক্লিয়ারেন্স অফার ✅অনলি ৭৯৯/- টাকা
14/05/2026

স্টক ক্লিয়ারেন্স অফার ✅

অনলি ৭৯৯/- টাকা

Address

Textile, Chattogram
Chittagong
4209

Telephone

+8801646242091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Gadget Home & Express Delivery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Gadget Home & Express Delivery:

Shortcuts

Share