02/07/2024
আয়কর বিষয়ে আপডেট তথ্য পেতে পেইজের সাথে যুক্ত থাকুন.....
প্রস্তাবিত সর্বোচ্চ ৩০% কর হার বাতিল করা হয়েছে। করারোপের সর্বোচ্চ হার ২৫%। লেট ফাইন ৪% এর পরিবর্তে ২% করা হয়েছে।
১৫% ট্যাক্স দিয়ে কালো টাকা অথবা অপ্রদর্শিত টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে এবং এই আইনে সাদা করা টাকার সোর্স/উৎস সম্পর্কে কখনো কোনোদিন সরকারের কোনো উইংস প্রশ্ন করতে পারবে না মর্মে বিধান করা হয়েছে।
ব্যবসায়ীদের ক্ষেত্রে পূর্ববর্তি বছরের চেয়ে প্রফিট ১৫% বেশি প্রদর্শণ করলে ফাইল অডিটে পড়বে না, নিশ্চিত করা হয়েছে।
আজ ১লা জুলাই থেকে শুরু হচ্ছে ২০২৪-২০২৫ কর বর্ষ। আজ থেকে ২৪-২৫ কর বর্ষের আয়কর রিটার্ন দাখিল করার কার্যক্রম শুরু হলো। জরিমানা ছাড়া আয়কর রিটার্ন দাখিলের শেষ সময় ৩০ই নভেম্বর। নতুন পাশকৃত অর্থ আইন এই করবর্ষে এপ্লাই করতে হবে।
সবাইকে নতুন ২০২৪-২০২৫ কর বর্ষের শুভেচ্ছা।