06/06/2026
ইসলাবাদ রেল স্টেশনে লোকাল ট্রেন আগে প্ল্যাটফর্ম সংলগ্ন লাইন দিয়ে চলাচল করায় যাত্রীরা সহজে এবং তুলনামূলক নিরাপদভাবে উঠানামা করতে পারতো। কিন্তু বর্তমানে ট্রেন মাঝের বা মেইন লাইনের দিয়ে চলাচল করায় নারী, শিশু, বৃদ্ধ, অসুস্থ ও মালামাল বহনকারী যাত্রীরা চরম ঝুঁকি নিয়ে উঁচু প্ল্যাটফর্ম থেকে নেমে মাঝখানে গিয়ে ট্রেনে উঠা-নামা করতে বাধ্য হচ্ছেন। এটি সরাসরি যাত্রী নিরাপত্তার জন্য একটি বড় হুমকি।
আরও উদ্বেগের বিষয় হলো, কয়েকদিন ধরে স্টেশনের সিগন্যাল বা লালবাতি বন্ধ থাকায় ট্রেনের আগমন-প্রস্থান সম্পর্কে যাত্রীরা কোনো পূর্বাভাস পাচ্ছেন না। ফলে যেকোনো মুহূর্তে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে এবং সাধারণ যাত্রীরা চরম অনিশ্চয়তার মধ্যে ভোগান্তি পোহাচ্ছেন।
২০২৩ সালের ডিসেম্বরের ১ম সপ্তাহে ইসলামাবাদ রেলওয়ে স্টেশন খোলা হয়।
এরপর ২০২৪ সালের ১লা ফেব্রুয়ারিতে যাত্রী উঠানামা শুরু হয়। এই স্টেশন হতে প্রতিদিন গড়ে ১২০ থেকে ২০০ জন যাত্রী ওঠানামা করে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো- স্টেশনের সকল কার্যক্রম শুরু হওয়ার মাত্র আড়াই বছরের মাথায় ইসলামাবাদ রেলওয়ে স্টেশনের অপারেশনাল কার্যক্রম এই মাসের গত ২ জুন থেকে সাময়িকভাবে বন্ধ করা হয় ।
তবে সূত্র মতে, দোহাজারী-কক্সবাজার রেলওয়ে প্রকল্পের অধীনে নবনির্মিত ৯টি রেল স্টেশনের মধ্যে শুধু ইসলামাবাদ রেলস্টেশনের কার্যক্রম স্টেশন মাস্টারের সংকটের কারণ দেখিয়ে অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করা হয়। অথচ এই স্টেশনের দুই পাশের দুই স্টেশন ডুলাহাজারা ও রামু স্টেশন চালু রয়েছে। এতে বৃহত্তর জনসেবামূলক একটি গুরুত্বপূর্ণ রুটে যাত্রীসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
ঈদগাঁওবাসী ও সচেতন ছাত্রসমাজের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি জানানো হচ্ছে—অবিলম্বে সিগন্যাল ব্যবস্থা সচল করা, প্ল্যাটফর্ম-লাইন সমন্বয় করে নিরাপদ উঠানামা নিশ্চিত করা এবং ঈদগাঁও রেলস্টেশনের পূর্ণাঙ্গ অপারেশনাল কার্যক্রম পুনরায় চালু করা হোক।
অন্যথায়, জনস্বার্থে ঈদগাঁও ছাত্রসমাজ কঠোর আন্দোলন কর্মসূচি গ্রহণে বাধ্য হবে। কারণ এ ধরনের গুরুত্বপূর্ণ ও লাভজনক রুটে সেবার ঘাটতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
রেল স্টেশনের কার্যক্রম বন্ধ থাকলে একদিকে কোটি টাকার রেলওয়ে প্রপার্টি বা সম্পত্তি অবহেলায় অরক্ষিত অবস্থায় থাকবে; অপরদিকে সন্ধ্যার পর মাদকাসক্তদের আনাগোনা বৃদ্ধি পাবে।
এ বিষয়ে ঈদগাঁও এর কৃতি সন্তান মাননীয় সাংসদ
Rahman kajol ভাইয়ের সুদৃষ্টি কামনা করছি।
বি. দ্র. এছাড়াও কক্সবাজার এক্সপ্রেস ইসলামাবাদ স্টেশনে না থামাতে, বৃহত্তর ঈদগাঁও উপজেলার যাত্রীদের কক্সবাজার আইকনিক স্টেশনে গিয়ে উঠানামা করতে হচ্ছে। এতে ঈদগাঁও উপজেলাবাসী রেল স্টেশন পেলেও রেল স্টেশনের সুবিধা থেকে পুরোপুরি বঞ্চিত।
cp