09/01/2025
আমার ভাইয়ের চোখে আঘাত করার সাহস এদের কে দিয়েছে !! 😡😡😡
আমার ভাইকে মারলো কেনো জবাব চাই প্রশাসন।
মানলাম ঐ প্রবাসী ভাই গেইটে ১৫ সেকেন্ড দাঁড়িয়ে ছিলো।
মানলাম উনি তর্ক করেছেন ।
কিন্তু তাই বলে ৫-৬ জন মিলে উনাকে মারধর করবে ??
সোনার ডিম পাড়া প্রবাসীদের গায়ে হাত দেওয়ার আগে জুলাইয়ে রেমিট্যান্সের আপডেট টা দেখা উচিৎ ।
প্রবাসীরা কি করতে পারে তার একটা উদাহরণ ২৪ এর জুলাই মাসে সবাই দেখেছে।
প্রয়োজনে সকল প্রবাসীরা আবারও দেশের রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিবো।
সকল প্রবাসীরা এক হলে সামলাতে পারবেনতো???!!!
বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের & বিমানবন্দরের দায়িত্বরত সকল কর্মকর্তাদের কাছে অনুরোধ অতিদ্রুত এই অন্যায়ের সমাধান করুন ।
ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করুন।।
একজন সাধারণ প্রবাসীকে এভাবে মারধর করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ।
ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটি র সদস্যদের (বিমান বাহিনী) হাতে নির্মম মারধরে রক্তাক্ত আমাদের একজন রেমিট্যান্স যোদ্ধা।
আহত ব্যাক্তির অভিযোগ, বিমানবন্দরে বিমান বাহিনীর পোষাক পরা ৫/৬ জন ব্যক্তি তাকে মারধোর করেছে।
উল্লেখ্য, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এভিয়েশন সিকিউরিটিতে (এভসেক) কাজ করে বিমান বাহিনীর সদস্যরা। এছাড়া আনসার, পুলিশ সদস্যও আছে। প্রত্যেকে নিজ নিজ বাহিনীর পোষাক পরে দায়িত্ব পালন করে।
দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাই৷