Z bangla.net tv

Z bangla.net tv হ্যালো

25/10/2025
সংবাদ আনোয়ারা ওসিfbআনোয়ারা থানাধীন ৯নং পরৈকোড়া ইউপিস্থ মাহাতা সাকিনে ধৃত আসামী মোঃ মোজাম্মেলে ১টি কাঠের বাটযুক্ত এক নলা ...
03/02/2025

সংবাদ আনোয়ারা ওসিfb

আনোয়ারা থানাধীন ৯নং পরৈকোড়া ইউপিস্থ মাহাতা সাকিনে ধৃত আসামী মোঃ মোজাম্মেলে ১টি কাঠের বাটযুক্ত এক নলা বন্দুক, যাহার বডির একপাশে ইংরেজিতে Made in Pakistian লেখা আছে। যাহা কাঠের বাটসহ লম্বা অনুমান ২৮” ইঞ্চি, টিগার সচল এবং ০২টি নীল রংয়ের ১২ বোর কার্তুজ খ) ০১টি কাঠের হাতলযুক্ত লোহার তৈরি বড় ছুরি, যাহার একপাশে দারালো ও কাঠের হাতল সহ লম্বা অনুমান ৩৫” ইঞ্চি, গ) ০১টি স্টিলের বাটযুক্ত লোহার তৈরি চাইনিজ কুড়াল, যাহা স্টীলের বাট লম্বা অনুমান ২২” ইঞ্চি এবং কুড়াল এর অংশ লম্বা অনুমান ৮.৫” ইঞ্চি, ঘ) ০১টি হাতল যুক্ত কিরিচ, যাহার লোহার স্টীলের হাতল লম্বা অনুমান ১২” ইঞ্চি এবং সামনের অর্ধচন্দ্রাকৃতির অংশ লম্বা অনুমান ৬” সহ মোঃ মোজাম্মেল হক (৪২), পিতা-গাজী মোঃ বদরুল হক, মাতা-লুৎফর নেছা, সাং- মাহাতা, গাজী বাড়ী, ৫নং ওয়ার্ড, ৯নং পরৈকোড়া ইউপি, ২। মোঃ দিদারুল(৩৫), পিতা-মৃত নুর মোহাম্মদ, মাতা-আনোয়ারা বেগম, সাং- গুন্দিপ, আশরাফ আলীর বাড়ী, ৯নং ওয়ার্ড, ২নং বারশত ইউপি, উভয় থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রামদের আটক।

দুঃসময়ে টাইগার মিলন এর পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন “শুদ্ধ বৃত্ত ”। সামাজিক সংগঠন “শুদ্ধ বৃত্ত ” এর উদ্যোগে রোড এক্সিডেন...
08/11/2024

দুঃসময়ে টাইগার মিলন এর পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন “শুদ্ধ বৃত্ত ”।

সামাজিক সংগঠন “শুদ্ধ বৃত্ত ” এর উদ্যোগে রোড এক্সিডেন্টে গুরুতর আহত বাংলার টাইগার খ্যাত ফাহিমুল হক মিলন ভাইয়ের পাশে দাঁড়ালো সামাজিক সংগঠন “শুদ্ধ বৃত্ত ” এর প্রতিনিধি।

ফাহিমুল হক মিলন ভাইয়ের মালিবাগ এর বাসায় সামাজিক সাংগঠন "শুদ্ধ বৃত্ত" এর প্রতিষ্টাতা- জনাব ফৌজুল আহাদ চৌধুরী ও "শুদ্ধ বৃত্ত" এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য - জনাব প্রকৌশলী সাজেদুল করিম খান স্বপন এর উপস্থিতিতে এই সহায়তা প্রদান করা হয়।

সামাজিক সংগঠন "শুদ্ধ বৃত্ত" এর প্রতিষ্ঠাতা- জনাব ফৌজুল আহাদ চৌধুরী বলেন , ফাহিমুল হক মিলন ভাই বাংলাদেশ ক্রিকেট টিমের খেলার সময় গ্যালারির প্রাণ ভোমরা হিসেবে বাংলার টাইগারের রুপ নিয়ে নিজেকে প্রেজেন্ট করে। দেশে কিংবা বিদেশে যেখানেই বাংলাদেশ দলের খেলা হোক বাংলাদেশের পতাকা এবং টাইগার বুকে এঁকে জাতীয় দলের খেলোয়াড় এবং দর্শকদের উৎসাহ দেন তিনি। আজ সেই ফাহিমুল হক মিলন ভাই রোড এক্সিডেন্টে মারাত্মক ভাবে আহত হয়। ব্যক্তিগতভাবে মিলন ভাই খুব সাদা মনের মানুষ, আল্লাহ মিলন ভাইকে সুস্থতার সহিত নেক্কার হায়াত দান করুক।

এ সময় উপস্থিত "শুদ্ধ বৃত্ত" এর উপদেষ্টা মণ্ডলীর সদস্য - জনাব প্রকৌশলী সাজেদুল করিম খান স্বপন বলেন, মানুষ মানুষের জন্য, আত্মা মানবতার সেবায় আমাদের এগিয়ে আসতে হবে। অহংকার মুক্ত ও বৈষম্যহীন সমাজ তৈরি করতে হবে। একে অপরের সহযোগিতায় দেশ কে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে।

সামাজিক সংগঠন "শুদ্ধ বৃত্ত" এর আয়োজনে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উৎসব মুখর পরিবেশে সাম...
01/11/2024

সামাজিক সংগঠন "শুদ্ধ বৃত্ত" এর আয়োজনে
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উৎসব মুখর পরিবেশে সামাজিক সংগঠন "শুদ্ধ বৃত্ত" এর আয়োজনে
বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা প্রধান অতিথি ছিলেন ডাঃ কিউ এম অহিদুল আলম -সেক্রেটারি- সিনিয়র ডক্টরস ক্লাব,চট্টগ্রাম, প্রাক্তন সভাপতি - প্রাইভেট ডক্টরস এসোসিয়েশন,অন্যতম প্রতিষ্ঠাতা- ড.ইউনুস সুহৃদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ ম বকতিয়ার-সাধারন সম্পাদক বাংলাদেশ পরিবেশ আন্দোলন, (বাপা) চট্টগ্রাম। মিসেস সাহেলা আবেদিন, এ আই পি- নারী উদোক্তা ও সবুজায়নে বিশেষ অবদান রাখা নারী,তিলোত্তোমার প্রতিষ্টাতা। মোঃ আবু সাঈদ সেলিম সাধারণ সম্পাদক - পাঁচলাইশ আবাসিক এলাকা কল্যাণ সমিত, সাংবাদিক অনিন্দ্য টিটু ব্যুরো চীফ - গাজী টেলিভিশন, মন্জুর আলম- আহবায়ক পাঁচলাইশ ওয়ার্ড ২৭ মহল্লা সর্দার সমন্ময় কমিটি, জসিমুল আনোয়ার ভারপ্রাপ্ত সম্পাদক- দি চিটাগং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিঃ, সাংবাদিক আরিচ আহমেদ শাহ - ব্যুরো চিফ - এন.টি.ভি, সাংবাদিক আফছার মাহফুজ- সম্পাদক -দৈনিক পূর্ব কোন, জিয়াউদ্দিন খালেদ চৌধুরী -মেম্বার- ড.ইউনুস সুহৃদ ডাইরেক্টর - চট্টগ্রাম সোশ্যাল বিজনেস সেন্টার লিমিটেড,
উপস্থিত বক্তরা বলেন, সামাজিক সংগঠনের মতবিনিময় সভা এত সুন্দর ভাবে গুছানো হয়েছে, সবার মন জয় করেছে।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়, পবিত্র কোরআন তেলাওয়াত করেন মক্কী মসজিদের খতিব মৌলানা হাফেজ আবুল হাসান। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার কর্মী রিয়াজুল হাসান।
সভার প্রধান অতিথি - ডাঃ কিউ এম অহিদুল আলম বলেন দেশের বিদ্যমান পরিস্থিতির উন্নয়ন,বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা করার কোন বিকল্প নাই। বিশেষ অতিথি - মোঃ আবু সাঈদ সেলিম বলেন, সংঘাত সহিংসতা নয় চাই শান্তি, সাম্প্রদায়িক সম্প্রীতি ও সমঝোতা, সুন্দর আগামীর বাংলাদেশ।
বিশেষ অতিথি -মিসেস সাহেলা আবেদিন, এ আই পি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে, মাদকমুক্ত পরিবেশ, সৃষ্টি করতে হবে,
সাংবাদিক আফছার মাহফুজ বলেন সবাই কে শুদ্ধ হতে হবে, তাহলে দেশ ও জাতির পথ চলা সহজ হবে।
সামাজিক সংগঠন "শুদ্ধ বৃত্ত" এর প্রতিষ্ঠাতা- ফৌজুল আহাদ চৌধুরী বলেন অহংকার মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে কাজ করতে হবে।
সভা শেষে সবার জন্য দুপুরের খাবারের এবং বিকালের চা এর আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সামাজিক সংগঠন "শুদ্ধ বৃত্ত" এর প্রতিষ্ঠাতা- ফৌজুল আহাদ চৌধুরী এবং সভা সঞ্চালনা করেন, সামাজিক সংগঠন "শুদ্ধ বৃত্ত" এর আনোয়ারা উপজেলা শাখার সভাপতি - হামিদুল ইসলাম হিরু।
উপস্থিত সবাই উৎসব ও আনন্দঘন পরিবেশ উপভোগ করেন। নগরীর পাঁচলাইশ আবাসিক এলাকায় সাম্পান রেষ্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

Address

Chittagong City
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Z bangla.net tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share