IQra-Online Shop

IQra-Online Shop We are supplying good quality of books & T-shirt. Contact us for more inquiry. Our Products -
☑ Books
☑ Cloth
☑ Dry Food

14/10/2022

বান্দার দুটি বিষয় ঠিক হয়ে গেলে জীবনের বাকি সব জিনিসও ঠিক হয়ে যায়।

১. তার সালাত,
২. তার মুখের ভাষা।

- ইউনুস বিন উবাইদ (রাহিমাহুল্লাহ)
[আস-সিয়ার: ৬/২৯৩]

30/08/2022

❝নিজেকে সব সময় সাধারন মনে করবেন। কারো সাথে কোন তুলনা, কারো সাথে কম্পিটিশন করবেন না। কারন সবার মাঝে নিজ নিজ দক্ষতা আছে। আর সব সময় আল্লাহর নেয়ামতের শুকরিয়া আদায় করবেন। দেখবেন আপনি অনেকটা সুখী হয়ে উঠবেন!❞🖤

মাশাল্লাহ ❤️❤️
29/06/2022

মাশাল্লাহ ❤️❤️

29/06/2022

আবূ হুরাইরাহ (রাঃ) থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে বর্ণিত। তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেনঃ বদনযর লাগা সত্য।

সহীহ মুতাওয়াতির।

🔰 বুখারী, মুসলিম। হাদিসের মানঃ সহিহ (Sahih)

গ্রন্থঃ সুনান আবূ দাউদ (তাহকিককৃত)
অধ্যায়ঃ ২৩/ চিকিৎসা (كتاب الطب)
হাদিস নম্বরঃ ৩৮৭৯

28/06/2022
18/06/2022

"আমি আমার "রবকে" ডেকে আজ পর্যন্ত কখনো ব্যর্থ হইনি।

"সূরা মরিয়ম=আয়াত-৪

04/06/2022

মানসিক অশান্তি থেকে মুক্ত থাকতে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুলের বিকল্প নেই।

কেননা তিনিই বলেছেন- ❝যে মহান আল্লাহর প্রতি তাওয়াক্কুল বা ভরসা করে, তার জন্য আল্লাহই যথেষ্ট!❞

-(সুরা তালাক : আয়াত ৩)

প্রতিটি মেয়ের মাথায় আপনি স্কার্ফ দিতে পারবেন না, এটি সম্ভবও নয়; তবে নিজের দৃষ্টি নিচু করতে পারবেন - এটি আপনার ক্ষমতার...
17/04/2022

প্রতিটি মেয়ের মাথায় আপনি স্কার্ফ দিতে পারবেন না, এটি সম্ভবও নয়; তবে নিজের দৃষ্টি নিচু করতে পারবেন - এটি আপনার ক্ষমতার মধ্যে রয়েছে।

- আতাউর রহমান নদভী (হাফি.)

13/04/2022

"বিষন্নতা হৃদয়কে দুর্বল করে দেয়, স্থির-সংকল্পকে হ্রাস করে, ব্যক্তির ইচ্ছা শক্তির ক্ষতি করে এবং শয়তানের কাছে হতাশ ঈমানদারের চেয়ে বেশি প্রিয় আর কিছুই না।"

- ইবনুল কাইয়্যিম (রহ.)

09/04/2022

একটার দিকে হানিফ পরিবহনে উঠলাম। আমার কোণাকুণি সামনের সিটে বসেছেন হুজুরটাইপ একজন লোক। তিনি বাস ছাড়ার পরপরই সুপারভাইজারকে বললেন ভাই আমি জুমা পড়বো। নামাজের খুতবার আগে দাঁড়াবেন। সোয়া একটায় দাঁড়ালেই চলবে।

বাস যখন চৌদ্দগ্রাম বাজার পার হচ্ছে তখন সোয়া একটা। তিনি উঠে গিয়ে সুপারভাইজারকে বললেন "ভাই সোয়া একটা বাজে। দাঁড়ান না! খুতবা না শুনলে জুমা সম্পূর্ণ হয় না!"
আমার তখন চোখে ঘুম ঘুম ভাব। হালকা করে কানে বাজছে ভদ্রলোকের সাথে সুপারভাইজারের বাতচিত। শুধু সুপারভাইজার না আরো কয়েকজন যাত্রী বলছে নামাজ দেড়টায়। একটা পঁচিশে দাঁড়ালেই হবে।

বাসের সে যাত্রীদের মত আমরা অনেকেই জুমার নামাজ পড়াটাকে দায়সারা গোছের বানিয়ে ফেলেছি। শুক্রবার দুপুরে খুতবার শেষ দিকে মসজিদে ঢুকি ও ইমাম সাহেব সালাম ফেরানোর পর কত দ্রুত মসজিদ থেকে বের হওয়া যায় সে রাস্তা খুঁজি।

আমি চোখ খুলেই বললাম সুপারভাইজার সাহেব, বাস দাঁড় করান। ওযু করার একটা সময়ও লাগবে তো! ভদ্রলোক বললেন আমার ওযু আছে ভাই।

অন্যদের অব্যাহত একটা পঁচিশ দাবির মুখে আমার কন্ঠ হাওয়ায় মিলিয়ে গেলো। বাস ড্রাইভার একটা পঁচিশে দেখেন রাস্তার পাশে মসজিদ পাচ্ছেন না! আরো মিনিট তিনেক পর ফেনীর ফতেহপুরের দিকে একটা মসজিদের পাশে গিয়ে দাঁড়ান। ততক্ষণে নামাজ প্রায় শেষ! ভদ্রলোক দৌড়ে গিয়ে নামাজ ধরতে ধরতে ইমাম সাহেব সালাম ফিরিয়েছেন!
বাসে এতগুলো পুরুষ মানুষ। কারো কোন বিকার নেই শুধু ওই ব্যক্তি ছাড়া। আমি বাসের জানালা দিয়ে কড়া রোদে দাঁড়িয়ে তাকে নামাজ আদায় করতে দেখছি। জুমা মিস করে ফেলায় সম্ভবত জোহরের নামাজ আদায় করছিলেন।

এতক্ষণ বাস একটা পঁচিশে দাঁড়াতে বলা লোকগুলো দ্রুত আশেপাশে চা দোকান খোঁজা শুরু করলো। কেউ কেউ বেনসন সিগারেট না পাওয়ায় বিরক্ত। গ্রামের দোকানে বেনসন না পাওয়া শীর্ষক হতাশা শুনলাম দুজনের গলায়। একজন বিস্কুট কীভাবে পাঁচ টাকা পিস হয় তা নিয়ে দোকানদারের সাথে ঝগড়া করছে। এক মহিলা বাচ্চার জন্য চিপস কিনতে এসেছেন। শুকনা সুপারি দিয়ে পান খাচ্ছেন দু'জন। আর আমি জানালা দিয়ে ওই আল্লাহর বান্দাকে দেখছি।
সুপারভাইজার তখন ইমাম সাহেব কেনো নামাজ তাড়াতাড়ি শুরু করেছেন এটা নিয়ে রাগে গজগজ করছেন!

দশ মিনিট পর বাস ছাড়লো। সুপারভাইজার বারবার লোকটাকে শুনিয়ে বলছিলো : "আইজকা আগে দাঁড়াই গেছে ইমাম সাব।"

আমি ভেবেছিলাম ভদ্রলোক খুব রেগে যাবেন। আমাকে অবাক করে দিয়ে তিনি একটা কথাও বলেননি। শুধু মাথা নিচু করে নিজের আসনে বসে ছিলেন। আমার কোণাকুণি সামনের সিটে বসেছিলেন বলে আমি তাকে দেখছিলাম।

পুরোটা পথ আর মাথা তোলেননি। সুপারভাইজারও আর কিছু বলেননি। শুধু মসজিদ্দা স্কুল পার হওয়ার সময় বলেছিলেন আমাকে রয়েল সিমেন্ট কোম্পানির সামনে নামাই দিয়েন। ভদ্রলোক উঠে সামনে যাচ্ছিলেন। সুপারভাইজার তার ব্যাগটা হাতে নিয়ে বললো ভাই কিছু মনে করিয়েন না!

লোকটা আমাকে সর্বোচ্চ অবাক করে দিয়ে সুপারভাইজারের চোখের দিকে তাকিয়ে ঠোঁট কাঁপিয়ে দুই চোখে পানি ঝরিয়ে দিয়ে বললো -“ভাই জুমার নামাজটা পড়তে পারলাম না!"

একজন বাবা তার দুই দশক ধরে লালিত পালিত একমাত্র কন্যাকে পাত্রস্থ করার সময় "আমার মেয়েটাকে দেখে রেখো" বলতে যেভাবে কাঁদে একজন মানুষ এক ওয়াক্ত জুমার নামাজ পড়তে না পেরে যেনো তেমন আবেগেই কথাটা বললো!

এই ঘটনারটার পর আমি নিজেকে নিয়ে ভাবিঃ
ঐ ভদ্রলোক যে জান্নাতের স্বপ্ন দেখেন, আমিও সে একই জান্নাতের স্বপ্ন দেখি। তাহলে আমাদের মধ্যে এত পার্থক্য কেন! কিভাবে সম্ভব যে আমরা দুইজন একই জান্নাতে অবস্থান করবো ?

লিখা: শাহ মোহাম্মদ তন্ময়

~ এসব ঘটনা আমাদের জন্য খুব সাধারণ। কিন্তু লাস্টের প্যারা টা পড়েও যদি আমাদের অন্তরে নামাযের গভীরতার উপলব্ধি না আসে তাইলে ঠকসেন ভাই। রমজান মাস আমাদের জন্য সুবর্ণ সুযোগ। বাকীটা আমি আপনারা সবাই ভালো বোঝেন। ❤️

মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন ; আমিন ।

09/04/2022

সদ্য পাওয়া:
এবার জনপ্রতি ফিতরা সর্বোচ্চ ২৩১০, সর্বনিম্ন ৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

06/04/2022

Address

Agrabad Access Road
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when IQra-Online Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category