30/09/2021
আসসালামু আলাইকুম।
শরীর সুস্থ রাখতে দরকার পুষ্টিকর খাবার। খাঁটি ঘিয়ের রয়েছে বিস্ময়কর কিছু গুণ; যা শরীরের জন্য দারুণ উপকারী। এটি স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বির উৎস। সর্দি-কাশি সারাতে, দুর্বলতা কাটাতে, এমনকি দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি পেশি সুগঠিত রাখতে ঘি কার্যকর। এ ছাড়া ঘিয়ে পেঁয়াজ ভেজে খেলে গলা ব্যথা সারে। ডাক্তারী পরামর্শ অনুযায়ী প্রতিদিন একজন মানুষ দুই চা চামচ ঘি খেতে পারেন। এতে করে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়াও নিয়মিত খাঁটি ঘি সেবনে অনেক উপকারিতা রয়েছে।
(১) ঘি তে আছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা কোষকে ‘অক্সিডেটিভ’ ক্ষতির হাত থেকে বাঁচায়। অক্সিজেনের সঙ্গে পদার্থের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কোষের যে ক্ষয় হয় তাই হচ্ছে ‘অক্সিডেটিভ’ ক্ষতি। শরীরে চিনি বেশি হলে, বিপাকীয় চাপ বেশি হলে, কোষের মাইটোকন্ড্রিয়া ভালোভাবে কাজ না করলে এবং ইনসুলিনের অনিয়ম হলে এই সমস্যা হয়। অতিরিক্ত অক্সিডেটিভ ক্ষতি থেকে ক্যান্সার ও শ্বাসযন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। আর এই সমস্যার ঝুঁকি কমাতে কিছুটা হলেও অবদান আছে ঘিয়ের।
(২) ঘিয়ের মধ্যে কোষকে পুনর্গঠন করার ক্ষমতা রয়েছে। অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকায় সেই প্রাচীন কাল থেকেই ত্বককে মসৃণ করতে ঘিয়ের ব্যবহার হয়ে আসছে। ত্বকের প্রদাহ, ক্ষত এবং পোড়ার দাগ মেটাতেও এটি দারুন কাজে আসে। ঘি ত্বককে ময়েশ্চার করে, ত্বকের রোগ সোরিয়াসিস কমাতে কাজ করে। এছাড়াও খাঁটি ঘি তে আছে এন্টি ভাইরাস, যা শরীরের বাহিরের অংশে ঘাঁ বা ক্ষত সাড়াতে সহায়ক। প্রতিদিন নিয়মিত খালি পেটে ঘি সেবনে শরীর ভেতর থেকে শক্তিশালি হয়ে উঠে, সেই সঙ্গে ত্বকের ভেতরে কোলাজেনের উৎপাদন বেড়ে যায়। তাই ত্বকের সৌন্দর্যও বাড়ে।
(৩) খালি পেটে ঘি খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকে। এটি চুল নরম ও উজ্জ্বল করে, চুল পড়া প্রতিরোধে সাহায্য করে এবং চুলের গোড়া কে মজবুত করে।
(৪) ঘি এর ভিটামিন ‘ই’ চোখের জ্যোতি বাড়াতে সাহায্য করে। পাশাপাশি চোখের চাপ নিয়ন্ত্রণে রাখে। এটি যদি নিয়মিত খাওয়া যায়, তাহলে অবটিক নার্ভের উন্নতি ঘটে। ফলে আমাদের দৃষ্টিশক্তির উন্নতি ঘটে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে কোনো ধরনের সংক্রমণই ধারে কাছে ঘেঁষতে পারে না। বিশেষ করে গ্লুকোমায় ভুগছেন এমন ব্যক্তিদের জন্য হিতকর খাবার ঘি।
(৫) ঘি স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং ব্রেন টনিক হিসেবে কাজ করে। নিউট্রিশনিস্টদের মতে নার্ভের কর্মক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সার্বিকভাবে ব্রেন পাওয়ারের উন্নতিতে ঘি এর কোনো বিকল্প হয় না। এত উপস্থিত ওমেগা- ৬ এবং ৩ ফ্যাটি অ্যাসিড শরীর এবং মস্তিষ্ককে চাঙ্গা রাখতে বিশেষ ভূমিকা পালন করে।
প্রসঙ্গত, সম্প্রতি প্রাকাশিত বেশ কিছু গবেষমায় দেখা গেছে এই দুই ধরনের ফ্যাটি অ্যাসিড ডিমেনশিয়া এবং অ্যালঝাইমারসের মতো রোগের প্রকোপ কমাতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
আসুন সচেতন হই, সুস্থ থাকতে নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলি ।
# খাঁটি ঘি এর স্বাদ পেতে এখনই অর্ডার করুন। অর্ডার করতে কল করুন বা What’s app করুন আমাদের নাম্বারে
✆ +880 1729-243024
Email: [email protected]
Instagram: alaq4shopping
Facebook: https://www.facebook.com/alaq4shopping
# ক্যাশ অন ডেলিভারীরর পাশাপাশি রয়েছে বিকাশ, নগদ এবং রকেটে পেমেন্ট করার সুবিধা।
# স্থান ভেদে ডেলিভারী চার্জ প্রযোজ্য।
# বিক্রিত পণ্য ফেরত নেয়া হয়।
#আলাক্ব #খুলনারখাঁটিগাওয়াঘী #খাঁটিগাওয়াঘি