মন পকেট

মন পকেট 100-1500

প্রেম সব সময় চোখে দেখা যায় না—
তা অনুভবে থাকে, অলিখিত কথায়, নিরব অপেক্ষায়।
আমরা সেইসব অনুভূতি জমাই, যেগুলো বলা হয়নি,
যেগুলো বাস্তব নয়, তবুও হৃদয় ছুঁয়ে যায়।
'মন পকেট' হলো সেই নিরব জায়গা,
যেখানে শব্দেরা ভালোবাসে, আর নিঃশব্দেও গল্প হয়।

23/07/2025
এক গুচ্ছ কদম হাতে ঘুরতে চাই তোমার সাথে
23/07/2025

এক গুচ্ছ কদম হাতে ঘুরতে চাই তোমার সাথে

তুমি আমার হিমোগ্লোবিনে মিশে আছো।তোমাকে ভাবতে ভাবতে বুকের ব্যথা টা তীব্র হচ্ছে। তুমি দূরে সরে গেলেই রাত দুপুরে মস্তিষ্ক  ...
23/07/2025

তুমি আমার হিমোগ্লোবিনে মিশে আছো।
তোমাকে ভাবতে ভাবতে বুকের ব্যথা টা তীব্র হচ্ছে। তুমি দূরে সরে গেলেই রাত দুপুরে মস্তিষ্ক যন্ত্রণা করছে। আর এইভাবে ক্রমশ আমার আয়ু ফুরিয়ে যাচ্ছে।আমাদের দেখা হলে একটুখানি জড়িয়ে ধরতে দিও, তোমায় জড়িয়ে ধরলে আয়ু খানিটা বাড়বে।

অপেক্ষাতেপান্তরে মেঘ জমেছে,বাড়ি যাব বলে সব গুছিয়ে নিয়েছি।আকাশটাও আজ রক্তিম সাজে সেজেছে।রাগ করেছে নাকি আমার উপর কে জানে?ত...
29/05/2025

অপেক্ষা

তেপান্তরে মেঘ জমেছে,
বাড়ি যাব বলে সব গুছিয়ে নিয়েছি।
আকাশটাও আজ রক্তিম সাজে সেজেছে।
রাগ করেছে নাকি আমার উপর কে জানে?

তোমার দেখা পাওয়ার আশায় মনটা আজ অস্থির।
যেদিন তুমি শেষবার পেছন ফিরে তাকিয়ে বলেছিলে, “তাড়াতাড়ি ফিরো”—সেদিন বুঝিনি, সেই চাহনিতে এতটা অভিমান লুকানো ছিল।
আজ বুঝি, দূরত্ব শুধু কিলোমিটারে মাপে না—চোখের ভাষা না বোঝা মানেই সম্পর্কটা একটু দূরে সরে যাওয়া।

দূর থেকে বাতাসে ভেসে আসে তোমার গানের সুর। আমি জানি, তুমি এখনো সেই পুরোনো কাঁথাটা গায়ে দিয়ে বারান্দায় বসে থাকো, হয়তো আমায় মনে করে।
আমি পথচেয়ে থাকি ট্রেনের সেই জানালার পাশে বসে—যে পথে ছুটে যাচ্ছি তোমার কাছে, আমার ঘরে।

তুমি জানো, আকাশ দেখে এখন আমার মনে হয়—ওটাও যেন অপেক্ষায় থাকে।
আকাশ জানে, আমি কতখানি তোমার স্পর্শ চাই, কতটা অভিমানী এই বুক।
রোদ, মেঘ, বৃষ্টি—সব যেন একেকটা দিন আমার একাকীত্বের সাক্ষ্য হয়ে থাকে।

বাড়ির উঠোনে এখনো তোমার লাগানো বেলিফুল গাছটা ফুল দেয়।
আমি গায়ে হালকা মাটির গন্ধ মেখে গাছটার নিচে দাঁড়িয়ে থাকি—ভেবে নিই, তুমি পাশে আছো।
তুমি তো চুপচাপেই ভালোবাসতে, অনেক কিছু না বলেই বুঝিয়ে দিতে—আজ সেই নীরবতাই যেন চারপাশে ছড়িয়ে গেছে।

প্রতিটি মুহূর্তে ভাবি—তুমি কি অপেক্ষা করছো আমার মতোই?
তোমার হাতে এখনো কি আমার দেওয়া চুড়িগুলো ঝুম ঝুম করে?
তোমার ঘুমের মাঝে কি এখনো আমার ডাক ভেসে আসে?

আমি জানি, ফিরে এসে তোমার চোখে চোখ রাখলেই সব ভুল ভাঙবে।
তুমি শুধু একবার বলো, “এবার দেরি করো না”—আমি আর এক পা-ও দূরে যাব না।

আমার ব্যাগে এখন কেবল তোমার জন্য কেনা ছোট্ট একটা নাকচাবি, আর মনভরা অপেক্ষা।
আরেকটা সন্ধ্যা পেরোলেই পৌঁছে যাব তোমার দোরগোড়ায়।

তুমি আলো জ্বেলে রেখো, আমি এসেই পড়ছি।

08/09/2020

inbox fr details

Address

Chittagong
4210

Telephone

+8801845550701

Website

Alerts

Be the first to know and let us send you an email when মন পকেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মন পকেট:

Shortcuts

Share