তাহ্যিয়াত

Call Directions Contact the business

তাহ্যিয়াত Handloom Jamdani Sari

16/07/2026

একটা সময় ছিল, যখন কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে উত্তর দিতে মন চাইত। তর্কে জিততে চাওয়া, নিজের পয়েন্টটা প্রমাণ করতে চাওয়ার একরকম জেদ ছিল।সবার কাছে ভালো হওয়া, নিজেকে প্রমান করার একটা তাগিদ ছিল।
অল্পতেই আবেগে ভেসে যেতাম…
কারো বিশ্বাসভঙ্গ? মানে চোখে পানি, রাতে ঘুম নেই, মনে অজস্র প্রশ্ন কেন? আমি তো খারাপ কিছু করিনি।

কি ছেলেমানুষি করে জীবনের মূল্যবান সময়গুলো অপচয় করেছি।

কিন্তু এখন?
কাউকে নিয়ে আর অবাক হই না।
মানুষ কেমন হতে পারে, সেটা এখন জানি। আমার এক্সপেক্টেশন এখন শূন্য।আমি বিন্দুমাত্র কোন expectation রাখি না কারো থেকে এখন।
যদি কেউ ভালো ব্যবহার করে ভালো।
না করলেও তাতে কিছু আসে যায় না।
তাই আমি যাই করি এখন, মন থেকে। লোক দেখানো ভালো হতে এখন কেন যেন আর ইচ্ছা করে না, এনার্জিটাই নাই।

আর তর্ক, যুক্তি, রাগ - এসব এখন শুধু সীমিত কিছু মানুষের সঙ্গে হয়, যাদের আমার জীবনে এতটুকু value আছে, যাদের সঙ্গে সম্পর্কটা ভাঙলে সত্যিই কিছু হারানোর মতো হয়।
যদিও সার্কেলটা সময়ের ব‍্যবধানে একেবারেই নগন‍্য এখন।

এক ধরনের নির্লিপ্ততাই হয়তো ম্যাচুরিটি।
এখানে expectations কম, reaction কম, কম Interaction. কে কী বলল, কে কী করল ,সেসব নিয়ে আর মন ভার হয় না।
এখন মনে হয়, সব সম্পর্ক ধরে রাখতে হয় না, সব কষ্ট মনে রেখে বাঁচা যায় না, আর সব প্রশ্নের উত্তর খোঁজারও দরকার নেই।

In the end, it’s not about proving a point anymore.
It’s about protecting my peace, choosing my battles wisely, and knowing that not everything deserves my energy.
Growth is quiet. Maturity is calm.
Where peace becomes more important than attention.


ভালোবাসা মানেই হলো দায়িত্ববোধ। যে মানুষটা দায়িত্বই নিতে জানে না, সে আসলে ভালোবাসতেও পারে না।💔💔💔
15/07/2026

ভালোবাসা মানেই হলো দায়িত্ববোধ। যে মানুষটা দায়িত্বই নিতে জানে না, সে আসলে ভালোবাসতেও পারে না।💔💔💔


হেরে যাওয়া টা মেনে নেওয়া অভ্যাস হয়ে গেছে আমাদের। শুধু সেই ২০০২ -২০০৬ এর আবেগের জন্য ব্রাজিল কে ছাড়তে পারিনা আর। যাদে...
05/07/2026

হেরে যাওয়া টা মেনে নেওয়া অভ্যাস হয়ে গেছে আমাদের। শুধু সেই ২০০২ -২০০৬ এর আবেগের জন্য ব্রাজিল কে ছাড়তে পারিনা আর। যাদের প্রিয় কোনো দল নাই বা স্পেসিফিক ১ এর অধিক প্লেয়ার এর ফ‍্যান তাদের জন্য সার্ভাইভ করা তুলনামূলক সহজ। কিন্তু একটা দেশের টিম কে ভালবাসলে যেখানে কোনো স্টার প্লেয়ার খেলেনা, দল টেনে নিয়ে যাবার মতো কেউ নেই এমন হলে বারবার দুঃখ আসে এমন হার এর।
ব্রাজিল হয়তো আবেগ হয়েই সারাজীবন মাথায় থেকে যাবে আর বার বার হতাশ হবো আমরা। আশা রাখি একদিন ব্রাজিল আবার তাদের পুরনো দিনগুলোর মতো স্টার প্লেয়ার তৈরি করবে বা এমন ২-৩ জন আসবে যারা পুরো টিম কে আবার আগের ছন্দে ফিরাবে.. একদিন হয়তো আরেকটা স্টার আসবে জার্সিতে আমরা ততদিন থাকবো কিনা জানিনা।

আমি মানুষকে তাদের outcome দিয়ে judge করি না, তাদের effort দেখি। কেউ আমাকে কষ্ট করে রান্না করে খাওয়ালে, আমি শুধু taste দে...
21/06/2026

আমি মানুষকে তাদের outcome দিয়ে judge করি না, তাদের effort দেখি। কেউ আমাকে কষ্ট করে রান্না করে খাওয়ালে, আমি শুধু taste দেখি না, তার আন্তরিকতা দেখি।

কেউ যদি ছোট একটা gift দেয়, I don’t look at the price tag, I feel the energy behind it.

কেউ দাওয়াত দিলে আমি guest list এ নাম আছে কিনা সেটা দেখিনা, তার cordial invitation টা দেখি।

কারণ আমার কাছে intention সবসময় presentation-এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মানুষের effort, care এবং আন্তরিকতা—এই গুলোই আমার কাছে আসল।

Effort speaks louder than the result.🤍

যে মানুষ ঝড়ের মাঝেও হাসতে জানে, জীবন তাকে কখনো পুরোপুরি হারাতে পারে না😊
20/06/2026

যে মানুষ ঝড়ের মাঝেও হাসতে জানে, জীবন তাকে কখনো পুরোপুরি হারাতে পারে না😊

আপনি নিজের বয়স লুকালেন,,, নিজের কাছেই,,, চুলে কলপ করলেন,,, সার্জারি করিয়ে মুখের চামড়া টেনে সোজা করলেন,,, এভাবেই বাঁচলেন,...
06/04/2026

আপনি নিজের বয়স লুকালেন,,, নিজের কাছেই,,, চুলে কলপ করলেন,,, সার্জারি করিয়ে মুখের চামড়া টেনে সোজা করলেন,,, এভাবেই বাঁচলেন,,,
তারপর মৃ*ত্যুর আগে,,, আপনার মনে হতে পারে না যে,,, আপনি আসলে সত্যিকারে কেমন দেখতে ছিলেন??? 😩

প্রকৃতির বয়সের ছাপে,,, আপনাকে আসলে কেমন লাগতো,,, কি অদ্ভুত গভীর প্রশ্ন,,, এ যাবতকালের যত ইন্টারভিউ দেখেছি,,,
এভাবে করে কেউ কথা বলেনি,,, বিপাশা হায়াতের এই ইন্টারভিউটি দেখলে,,, আপনি বুঝবেন তিনি আসলেই কতটা উচ্চমার্গীয় কথা বলেছেন।।। 💓

এভাবে করে তো আমরা ভেবে দেখি না,,,
দেখি কি,,,
বিউটি উইথ ব্রেইন নয় শুধু,,, বিপাশা হায়াত এর স্পিরিচ্যুয়াল বা আত্মিক ভাবের এই দিকটি,,, আমাকে মুগ্ধ করেছে।।। 💓

আল্লাহ তাআলা যখন কাউকে বেঁচে থাকার সান্ত্বনা দিতে চান তখন তাকে সন্তানের মা হবার তৌফিক দেন। তার কোলে এমন একটি মানুষকে পাঠ...
06/02/2026

আল্লাহ তাআলা যখন কাউকে বেঁচে থাকার সান্ত্বনা দিতে চান তখন তাকে সন্তানের মা হবার তৌফিক দেন। তার কোলে এমন একটি মানুষকে পাঠিয়ে দেন যাকে দেখলে মনে হবে এই জীবনে বেঁচে থাকা জরুরী! এ জীবন ভীষণ সুন্দর! যার নিষ্পাপ হাসি আর অনবরত ডেকে চলাতে বারংবার মনে হবে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য…

কাউকে কখনো জিজ্ঞেস করবেন না তোমার বাচ্চা হয়না কেন? কাউকে বলতে নেই তোমার বাচ্চা নেই কেন? দেখা হলেই বিয়ে করছো কবে,শুকনা হয়েছো,মোটা হয়েছো, বাচ্চা নেই কেন এসব জিজ্ঞেস করা সভ‍্যতার বাইরে। দেখা হলে বরং জিজ্ঞেস করো মন কেমন? শরীর কেমন? দিনকাল কেমন যাচ্ছে!

আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে সন্তান দান করেন।কখনো সন্তান দিয়ে পরীক্ষা করেন কখনোবা না দিয়ে পরীক্ষা নেন। এ নিয়ামতের অংশীদার সমস্ত মানুষ হোক দুআ করি। জীবনের সুন্দরতম এই নিয়ামতের শোকর আদায় করতে যেন না ভুলি কেউ!

অনেকে বলে, সম্পর্ক নাকি ৫০/৫০ হয় না…কিন্তু আমার কাছে ৫০/৫০ মানে হলো, আমি যদি কিছু করি, সে তখন অন্য কিছু যদি করে।দুজন মিল...
16/11/2025

অনেকে বলে, সম্পর্ক নাকি ৫০/৫০ হয় না…
কিন্তু আমার কাছে ৫০/৫০ মানে হলো,
আমি যদি কিছু করি, সে তখন অন্য কিছু যদি করে।
দুজন মিলে যদি ভারটা সামলানো যায়, ব‍্যালেন্সটা তখন হয়!

Relationships aren’t about keeping score.
They’re about carrying the weight together, in whatever way it comes.

একজন যদি রাতে বাচ্চাকে নিয়ে জেগে থাকে,
আর একজন তো ভোরে উঠে কাজে যায়, সারাদিন অফিস করে, এটাও তো stressful.

একজন যদি রান্না করে,
আরেকজন বাজারের ব্যাগটা তো নিয়ে আসে।

একজন যদি স্কুলের হোমওয়ার্ক সামলায়,
আরেকজন বাচ্চাদের নিয়ে খেলা করে।

সম্পর্ক হলো প্রতিযোগিতা নয়, সহযোগিতা।
কে কত বেশি করল সেটা গোনার জায়গা নেই এখানে।
বরং ভালোবাসা আর দায়িত্ব যখন দুজনের কাঁধে ভাগ হয়ে যায়,
তখন ছোট ছোট প্রচেষ্টাগুলো মিলেই গড়ে তোলে এক সুন্দর জীবন।

এটাই ভারসাম্য।
এটাই একসাথে বাঁচা।
যখন দুজনের প্রচেষ্টা একসাথে মিলে যায়,
তখন বোঝাটা আর এত ভারী লাগে না!

আসমানী।৬০ কাউন্টের সুন্দর এক ব্লাউজ পিস সহ শাড়ি, দেখলেই মন ছুয়ে যায় তাই না, দাম: ৪৩০০ টাকা।
03/11/2025

আসমানী।

৬০ কাউন্টের সুন্দর এক ব্লাউজ পিস সহ শাড়ি, দেখলেই মন ছুয়ে যায় তাই না,

দাম: ৪৩০০ টাকা।

Tangailer halfsilk jori jamdani saree price only 2050..
28/10/2025

Tangailer halfsilk jori jamdani saree price only 2050..

Address

Chittagong

Telephone

+8801615120850

Website

Alerts

Be the first to know and let us send you an email when তাহ্যিয়াত posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to তাহ্যিয়াত:

Shortcuts

Share