Mystery box

Mystery box We provide the best

❣️
21/09/2022

❣️

08/09/2022

Beautiful Sling bags🖤
From Primark❤️

02/04/2022

Ramadan Kareem☪️

It's the blessed month of Ramadan.
May Allah shower his blessings and grant us forgiveness in this holy month.

ছেলেহারা শত মায়ের অশ্রু     গড়ায়ে ফেব্রুয়ারীআমি কি ভুলিতে পারি।   আমার সোনার দেশের রক্তেজাগালো ফেব্রুয়ারী   আমি কি ...
21/02/2022

ছেলেহারা শত মায়ের অশ্রু
গড়ায়ে ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।
আমার সোনার দেশের রক্তে
জাগালো ফেব্রুয়ারী
আমি কি ভুলিতে পারি।🖤


আমরা আজ মন খুলে নিজের ভাষায় কথা বলতে পারছি শুধুমাত্র শহীদদের আত্মত্যাগের জন্যেই।
বাংলা ভাষাকে নিজের ভাষা করার জন্য ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি "রাষ্ট্রভাষা বাংলা চাই" স্লোগানে মেতে উঠেছিলো ছাত্র-সমাজ ।

মা, মাতৃভূমি ও মাতৃভাষার সাথে একাত্ম হয়ে আছে যে চেতনা, তার নাম মহান একুশে ফেব্রুয়ারি।
বাংলা ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের মহৎ স্বীকৃতির প্রতীক এই দিনটি। পৃথিবীর বুকে মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্য লড়াইয়ের এমন ইতিহাস আর দ্বিতীয়টি নেই। ১৯৫২ সালের ২১ শে ফেব্রুয়ারি বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে বুকের তাজা রক্ত ঢেলে ঢাকার রাজপথ রঞ্জিত করেছিল এদেশের দামাল ছেলেরা।

সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ অমর ভাষা শহিদ আজও আমাদের চেতনার স্মারক। তাঁদের ত্যাগে ভাস্বর একুশ বাংলা সংস্কৃতির নতুন চেতনা সঞ্চারকারী ভূমিকায় অবতীর্ণ। বাংলা সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে একুশের চেতনা এক অপরিমেয় শক্তি, প্রাণের দীপ্ত জাগরণ।

আবু জাফর ওবায়দুল্লাহ তাঁর কবিতায় মাতৃভাষা রক্ষার আকুতি ব্যক্ত করেছেন এভাবে-

‘মাগো, ওরা বলে
সবার কথা কেড়ে নেবে।
বলো মা, তাই কি হয়?’

এত বছর পর তাদের স্মৃতিতে আমরা শহীদ মিনারে গিয়ে ফুল দেবো তাদের শ্রদ্ধা জানাবো তা কি তারা কখনও ভেবেছিল??

ভাষাশহীদদের স্মৃতিকে অমর করে রাখার জন্য ২৩ ফেব্রুয়ারি এক রাতের মধ্যে মেডিকেল কলেজ হোস্টেল প্রাঙ্গণে গড়ে ওঠে একটি স্মৃতিস্তম্ভ, যা সরকার ২৬ ফেব্রুয়ারি গুঁড়িয়ে দেয়। একুশে ফেব্রুয়ারির এই ঘটনার মধ্য দিয়ে ভাষা আন্দোলন আরও বেগবান হয়। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করলে ৭ মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দিয়ে সংবিধানে পরিবর্তন আনা হয় ১৯৫৬ সালের ২৯ ফেব্রুয়ারি।
১৯৮৭ সালের ২৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদে
'বাংলা ভাষা প্রচলন বিল' পাশ হয়। যা কার্যকর হয় ৮ মার্চ ১৯৮৭ সাল থেকে।

বাংলা ভাষা, বাঙালি জাতির ইতিহাস যতদিন এই পৃথিবীতে সমুন্নত থাকবে ততদিন বাঙালি জাতি এই মহান ভাষা সৈনিকদের নম্রচিত্তে স্মরণ করবে ‘‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি’’।

27/08/2021

Time to fly...💝

15/08/2021

On the way to your destination.....💥🌹

আপনাদের সকলকেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।ঈদ মোবারক 💓
21/07/2021

আপনাদের সকলকেই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা।
ঈদ মোবারক 💓

আজ তার জন্মদিন❤ আমার Mystery Box এর জন্মদিন ❤মানুষ স্বপ্ন দেখে আর তা পূরণের জন্য ছুটে চলে সেই স্বপ্নের পেছনে..... পরিশ্র...
09/07/2021

আজ তার জন্মদিন❤
আমার Mystery Box এর জন্মদিন ❤

মানুষ স্বপ্ন দেখে আর তা পূরণের জন্য ছুটে চলে
সেই স্বপ্নের পেছনে.....
পরিশ্রম করে যায় দিন রাত। এমন ছোট্ট আমারও একটা স্বপ্ন ছিল। আমার নিজের একটা কিছু থাকবে।
হয়তো ধীরে ধীরে যাকে এইচডি ব্র্যান্ডে পরিণত করতে পারবো।

সব সময় নিজের বিজনেস করার একটা ইচ্ছা ছিল।
2016 সালে প্রথম ছোট পরিসরে শুরু করেছিলাম।
কিন্তু পড়াশোনার চাপে সেটিকে আর এগিয়ে নিয়ে যেতে পারলাম না। তারপর ইচ্ছা ছিল হয়তো পড়াশোনা শেষ করেই নিজের কিছু একটা করবো।

2020 সালের মার্চ মাস থেকে করোনার থাবায় পুরো পৃথিবী থেমে গেল। একদিন খাবার টেবিলে বসে রাতের খাবার খাচ্ছিলাম হঠাৎ বাবা বলে উঠলো তোমার তো বিজনেস করার ইচ্ছা। তুমি চাইলে এখন শুরু করতে পারো। কথাটা শোনার জন্য আমি মোটেই প্রস্তুত ছিলাম না। কারণ তখন এ ব্যাপারে কোনো কথাই হচ্ছিল না। বাবা আশ্বস্ত করলো প্রথম মূলধন তো বাবাই দিবেন আর তাও বেশ মোটা অংকের।

শুনে খুব খুশি হয়েছিলাম আর সাথে সাথে নেমে পড়েছিলাম রিসার্চ করতে। কি পণ্য নিয়ে কাজ করা যায় যা লকডাউন এর মধ্যেও মানুষ কিনতে আগ্রহ প্রকাশ করবে। জরিপ চালানো শুরু করলাম নিজেকে দিয়ে। এ লকডাউন এর মধ্যে আমার কিংবা আমার পরিবারের কি কি জিনিসের প্রয়োজনীয়তা বেশি।
দেখলাম বাকি সবকিছুই অনলাইনে অর্ডার কিংবা দোকান থেকে কিনে আনতে পারলেও জরুরী কিছু ভালো ব্র্যান্ডের পণ্য হাতের কাছে পাওয়া দুষ্কর।

প্রথমে ভেবেছিলাম ডিজাইনার কাপড় বানানো দিয়ে শুরু করবো। কিন্তু তার জন্য আমাকে বের হতে হবে মার্কেটে গিয়ে কাপড়ের মেটারিয়াল কিনে আনতে হবে আরো অনেক ঝামেলা। কারণ তখন চলছিল কঠোর লকডাউন।

বাবা সাজেস্ট করো জুতা কিংবা ব্যাগ নিয়ে কাজ করতে। পরে ভাবলাম জুতা মানে সাইজের একটা ব্যাপার থাকে। এইসব ঝামেলায় এখন যাওয়া যাবে না।

পরে মাথায় আসলো আমার পরিচিত কিছু মানুষ দেশের বাইরে থাকে। তাদের থেকে সাহায্য নেওয়া যায়। আমরা সবকিছুই দেশীয় পণ্য ব্যবহার করলেও প্রসাধনী গুলো কখনোই দেশে ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ কিংবা বিশ্বস্ত বোধ করিনা। মনের মধ্যে আসল নকল এর এক ধরনের আশঙ্কা থেকেই যায়।

তাই ভাবলাম প্রসাধনীগুলো UK থেকে এনে তারপর শেয়ার করবো। তারপর শুরু করলাম রিসার্চ করা।
কোন ব্র্যান্ড বাংলাদেশি মানুষ বেশি ব্যবহার করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। পণ্যের প্রাইস রেঞ্জ কিভাবে করতে হবে। কেমন প্রাইসের পণ্য মানুষ কিনতে আগ্রহী হবে।

প্রথমে একটা পেইজ খুললাম। সত্যি কথা বলতে তখন পেজ কিভাবে খুলে কিংবা পেইজে সেটিংস কিভাবে করে কিছুই জানতাম না। ইউটিউব টিকটক ভিডিও দেখে আর গুগলে অল্প কিছু লেখা পড়েই নিজে নিজের পেজটা খুলে ছিলাম।

এরপর শুরু হল আমার Mystery Box পেইজে যাত্রা।
জুলাই এর ১ তারিখ কিন্তু সবকিছু গুছিয়ে নিতে সময় লাগলো ৮ দিন। ঠিক ৯ তারিখ থেকেই পুরোদমে পেইজের কাজ শুরু করলাম। কেমনে কেমনে যেন অর্ডার আসা শুরু করলো। দেখতে দেখতে অর্ডারের সংখ্যা ৩০০০ এর উপর ছাড়িয়ে গেল। 20,000 টাকা দিয়ে শুরু করা ব্যবসায়টা 10 লাখ টাকার সেলে পরিণত হল। হাটি হাটি পা করে আমার পেইজের আজ এক বছর পূর্ণ হল।

শুভ জন্মদিন Mystery Box ❤

Tresemme shampoo & conditioner 🌼 Restocked  now....
14/06/2021

Tresemme shampoo & conditioner 🌼
Restocked now....

Brand Name - Skin cafe.....Sunscreen Rose water Almond oil....Available now....
11/06/2021

Brand Name - Skin cafe.....
Sunscreen
Rose water
Almond oil....
Available now....

🍀Body shop Vitamin E Gentle Face wash🍀✔A gentle, non-drying cleansing facial wash that leaves skin feeling clean, soft a...
05/06/2021

🍀Body shop Vitamin E Gentle Face wash🍀

✔A gentle, non-drying cleansing facial wash
that leaves skin feeling clean, soft and refreshed.

✔Formulated with protective vitamin E
and moisturising wheatgerm oil.
Use with Vitamin E toner, as part of your personalised skincare programme.

✔Suitable for all skin types
✔With vitamin E and Wheatgerm Oil
✔Facial wash
✔Light, lathering, creamy texture
✔Non-drying formula.

আজকে খুশির বাধ ভেঙেছে ঈদ এসেছে ভাই ঈদ এসেছে ঈদের চাঁদ ঐ উকি দিয়েছে সবার ঘরে আজ ঈদ এসেছে...✨সকলকে ঈদের শুভেচ্ছা😊Mystery ...
13/05/2021

আজকে খুশির বাধ ভেঙেছে
ঈদ এসেছে ভাই ঈদ এসেছে
ঈদের চাঁদ ঐ উকি দিয়েছে
সবার ঘরে আজ ঈদ এসেছে...✨

সকলকে ঈদের শুভেচ্ছা😊
Mystery Box এর পক্ষ থেকে....
❤✨ঈদ মোবারক ✨❤

Address

Bohoddarhat 1kilomiter
Chittagong

Telephone

+8801842321686

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mystery box posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share