নকশী হাট

Call Directions

নকশী হাট আধুনিকতায়~~~
নান্দনিকতায়~~
ঐতিহ্যের ছোঁয়ায়~~
'' নকশী হাট ''

22/10/2022

"নিরাপদ থাকার উপায়"

১. কথা হজম করতে শিখুন। এইটা অনেক বড় গুণ। আপনাকে জীবনে জিততে সহায়তা করবে।

২. কখনও তর্কে জিততে যাবেন না। এটা সময়ের অপচয়।

৩.আপনার প্রতিপক্ষকে জিতিয়ে দিন। আপনার প্রতিপক্ষ যদি খুশী হয় সে জিতে গেছে ভেবে। আপনি একটু হাসুন।

৪. মনে রাখবেন, কখনও কখনও জিততে হলে হারতে হবে। আর আপনার আজকের এই হারই আপনাকে বড় জয় এনে দিবে।

৫. হারতে শিখুন। সব জায়গায় জিততে নেই। এটা বোকামি।

৬. মনে রাখবেন, কথায় কাজ হবে না। তাই কাজ শুরু করুন নিরবে। আপনার কাজই কথা বলবে।

৭. আপনাকে যারা বিশ্বাস করে না, তাদের চিন্তা বাদ দিন। নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে।

৮. আপনি অনেক কিছু পারেন। কি দরকার বলে বেড়ানোর। কাজ করুন। যার প্রয়োজন সে আপনাকে এমনেতেই খুজে বের করবে।

৯. মনে রাখবেন, চিতা বাঘ কখনও কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা করে না। কুকুরদের জিততে দিন। আপনি যে চিতা বাঘ তা বোঝানোর জন্য সঠিক সময়ের অপেক্ষায় থাকুন।

১০. নিজের প্রয়োজনেই তর্ক এড়িয়ে চলুন। আর নিরবে কাজ করুন। আপনার কাজই কথা বলবে।

সংগৃহীত পোস্ট।
Village Of Bangladesh彡

শতরঞ্জি যেমন ঘরের শোভা বাড়ায়, তেমনি শীতের দিনে মেঝের হিম তাড়ানোরও একটি জুতসই উপাদান। তাই শীতের মৌসুমে শতরঞ্জির ব্যবহা...
19/10/2022

শতরঞ্জি যেমন ঘরের শোভা বাড়ায়, তেমনি শীতের দিনে মেঝের হিম তাড়ানোরও একটি জুতসই উপাদান। তাই শীতের মৌসুমে শতরঞ্জির ব্যবহার যেন একটু বেশিই।শীতে আপনার ফ্লোরকে আরামদায়ক করতে এবং নিজেদের উষ্ণ রাখতে শীতের আগেই পছন্দসই শতরঞ্জি অর্ডার দিতে পারেন।

নান্দনিক,আকর্ষণীয় ও আরামদায়ক শতরঞ্জি গুলো পছন্দ হলে ছবির স্ক্রিনশট নিয়ে পেইজ ইনবক্সে যোগাযোগ করবেন।

সাইজ কাস্টমাইজড করা যাবে।সূলভ মূল্য ও কোয়ালিটিফুল শতরঞ্জি পেতে আমাদের সাথে থাকুন!

14/10/2022

কিছু মানুষ তোমাকে পছন্দ করে না।ব্যাপারটা এমন নয় যে তুমি তাঁর কোনো ক্ষতি করেছ। তবু, তুমি তাঁর কাছে স্রেফ অপছন্দের মানুষ। তোমার হাঁটা-চলা, কথাবার্তা অনেকের কাছেই ভালো লাগবে না।কেউ হয়তো তোমাকে অপছন্দ করে,কারণ তুমি তাঁর চেয়ে ভালো কাজ জানো।

তুমি জনপ্রিয়, তোমাকে লোকে পছন্দ করে, সেটাও অপছন্দনীয় হওয়ার কারণ হতে পারে।তোমার চুল তাঁর চেয়ে সামান্য বড় বা ছোট, তোমার গায়ের রং তাঁর চেয়ে খানিকটা উজ্জ্বল কিংবা অনুজ্জ্বল—হয়তো কারণটা এমন !

কেবল কারও কোনো ক্ষতি করলেই তুমি তাঁর অপছন্দের পাত্র হবে,তা নয়।অপছন্দ-ব্যাপারটা আসে ঈর্ষাকাতরতা থেকে। মানুষের সহজাত চরিত্রেই এই অনুভূতির প্রভাব আছে...

__মার্টিন লুথার কিং

শতরঞ্জিতে রাঙিয়ে তুলুন আপনার ঘর: ঘরের মেঝেতে রাখতে পারেন শতরঞ্জি। বুনন শিল্পের মধ্যে শতরঞ্জি সবচেয়ে প্রাচীনতম শিল্প। মজা...
26/08/2022

শতরঞ্জিতে রাঙিয়ে তুলুন আপনার ঘর:
ঘরের মেঝেতে রাখতে পারেন শতরঞ্জি। বুনন শিল্পের মধ্যে শতরঞ্জি সবচেয়ে প্রাচীনতম শিল্প। মজার ব্যাপার হলো এ শিল্পে কোনো যন্ত্রের ব্যবহার হয় না। কেবলমাত্র বাঁশ ও রশি দিয়ে মাটির ওপর সুতা টানা দিয়ে হাতে বুনে তৈরি করা হয়।

শতরঞ্জি বয়ন কৌশলের দিক দিয়ে আধুনিক ট্যাপেস্ট্রির অনুরূপ একটি শিল্প। একসময় বিত্তবানদের আভিজাত্যের প্রতীক ছিল শতরঞ্জি যা সাধারণ আসন, শয্যা, বিছানা,সভা, মজলিস বা জলসায় বসার জন্য ব্যবহৃত হতো। তাছাড়া দেওয়াল মাদুর হিসেবেও অত্যন্ত আকর্ষণীয় ছিল এই শতরঞ্জি।

আধুনিক মেশিনে তৈরী বিভিন্ন পণ্যের ভিড়ে হাতে তৈরী শতরঞ্জির বাজার কমতে শুরু করে। বর্তমানে শুধুমাত্র রংপুরে এই শিল্পটি ক্ষুদ্র পরিসরে টিকে আছে এ শিল্পটি।

শ্রমিকরাও যথাযথ পারিশ্রমিক না পাওয়ার ফলে এই শিল্প অনেকটাই বিলুপ্তির পথে! তবুও এসব সীমাবদ্ধতার মধ্যে আবহমান কাল ধরে নিজস্ব ঢঙে শতরঞ্জি শিল্পীরা সহজাত শিল্প প্রতিভায় শতরঞ্জি তৈরি করে যাচ্ছেন।

শতরঞ্জি তৈরির মূল উপকরণ হলো সুতলি, স্থানীয় বাজার থেকে কটন সুতা, পাট, শ্যানালসহ বিভিন্নরকম ফাইবার কিনে নিজেদের পছন্দমত রং করে নেয় তাঁতিরা। সুতা টানা দেয়া হয় বাঁশের ফ্রেমে, এসব টানার দৈর্ঘ্য ১০ থেকে ৩৫ ফুটা হয়ে থাকে। সুতার বান্ডিল তৈরি করে শতরঞ্জি তাতে বা মেঝেতে বিছিয়ে হাতে বোনা হয়।

শিল্পীর নিপুণতায় শতরঞ্জির নকশা হিসেবে এসেছে নারীর মুখ, পশু পাখি, রাখাল বালক, কলসি নিয়ে নারী, রাজা রানী, দেব দেবী, পৌরানিক চরিত্র, প্রাকৃতিক দৃশ্য। এছাড়াও ক্রেতাদের চাহিদা অনুযায়ী এসব ডিজাইনে ভিন্নতা দেখা যায়। এসব ডিজাইনে লাল, নীল, কালো রঙের প্রাধান্য বেশি দেখা যায়।

আপনার পছন্দের শতরঞ্জি বেছে নিতে আমাদের পেইজে ঘুরে আসুন!

08/08/2022

মানুষের প্রফেশনাল লাইফে কম্পিটিটর হয় তার সমান যোগ্যতার মানুষ। আর আমরা যারা অনলাইন ব্যবসা করি তাদের কম্পিটিটর পরিচিতি, অপরিচিত, আত্মীয়, অনাত্মীয়, যোগ্য,অযোগ্য সবাই।আপনার একটা অনলাইন পেইজ আছে মানেই অনেকেই ভাবছে আপনি রাতারাতি কোটিপতি হয়ে যাচ্ছেন! আপনি ইচ্ছেকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক আপনার ফ্রেন্ডলিস্টের সব ফ্রেন্ডস দের আপনার পেইজে ইনভাইট করলেন আর আপনার ইনভাইটেশন নোটিফিকেশন দেখে অনেকের গা জ্বলছে,অনেকে আবার নিজেকে অনেক নামীদামী ভেবে একটু প্রাউড ফিল ও করছে এই ভেবে যে ইস! আমাকে ইনভাইটেশন পাঠালো!আবার নিজের ভাব কমে যাবে বলে একসেপ্ট ও করতে পারছেনা!😁এসব ভাবওয়ালা মানুষ গুলো এদের এক্টিভিটি দিয়ে বুঝাতে চাচ্ছে তারা আপনাকে কেয়ার করে না,তারা আপনার পেইজের প্রোডাক্টস ইউজ করেনা বরং হাইফাই কোয়ালিটির প্রোডাক্ট ইউজ করে।দিনশেষে আপনার ফ্রেন্ডলিস্টে থাকা সেসব ভাবাওয়ালা ফ্রেন্ড দের ফলাফল জিরোই হয়।এরা আপনার সিসি ক্যামেরা হয়ে আপনাকে ফলো করবে আর আপনি আপনার শখের পেইজটা একটু একটু করে এগিয়ে নিয়ে যাবেন।খুব বেশি সিরিয়াস নাহয়ে একটু ভালোবেসে পেইজে টাইম দিন দেখবেন দিনশেষে আপনিই বিজয়ী!❤️

আমাদের পেইজে https://mobile.facebook.com/nokshihat.ctg/?_rdc=1&_rdr কাজ করছি শতরঞ্জি, ডোরম্যাট, টেবিলরানার নিয়ে!🌺
🌺শতরঞ্জি ব্যবহারের পূর্বে শতরঞ্জি সম্পর্কে জেনে নিন!🙏
বিদেশি ভারি ভারি কার্পেটগুলো যেমন পরিষ্কার পরিচ্ছন্ন করতে অসুবিধা তেমনি ব্যয়বহুল ও বটে। অন্যদিকে আমাদের দেশীয় ঐতিহ্য শতরঞ্জির ব্যবহার সুবিধাজনক এবং সুলভমূল্যের।

#শতরঞ্জি পরিষ্কার করা যায় সহজেই।
#প্রয়োজনে এদিক-সেদিক সরিয়েও নানান কাজে লাগানো যায়।
#ভাজ করে রাখা যায়।
#সাধারণ কাপড় ধোয়ার মতো করেই ধোয়া যায়,
#রং উঠবে না কখনোই যতই ধোবেন ততই চকচকে হয়, দিনের পর দিন।
#আর একটা শতরঞ্জি ব্যবহার করা যায় অনায়াসে 10 থেকে 12 বছর।
#ময়লা জমে না, প্রতিদিন ঝাড়ুদেয়ার সময় একবার তুলে ঝেড়ে নিলে আবার চকচকে হয়।

🌺জ্যামিতিক মোটিফ, জামদানি মোটিফ বেশি ব্যবহার করা হয় শতরঞ্জিতে।
নানা রঙের, আকারের এবং সুন্দর নকশার শতরঞ্জি থেকে বেছে নিতে পারেন আপনারটিও যেকোনো ডিজাইনেই যেকোনো ঘরের ইন্ডোর ডেকোরেশন এর সাথে মানিয়ে যায় খুব সহজেই।

বরাবরের মত গ্রাহকরাই আমাদের মূল চালিকা শক্তি এবং গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের প্রধান এবং অন্যতম উদ্দেশ্য। ।ধন্যবাদ বন্ধু ...
03/08/2022

বরাবরের মত গ্রাহকরাই আমাদের মূল চালিকা শক্তি এবং গ্রাহকদের সন্তুষ্টিই আমাদের প্রধান এবং অন্যতম উদ্দেশ্য। ।
ধন্যবাদ বন্ধু Barua
🙏🙏

সূতা সংকট এবং কাস্টমাইজড অর্ডার হওয়ার কারনে নকশী হাটের এবারের শতরঞ্জি গুলো ডেলিভারি  দিতে কিছুটা দেরী হওয়ায় আমরা আন্তরিক...
29/06/2022

সূতা সংকট এবং কাস্টমাইজড অর্ডার হওয়ার কারনে নকশী হাটের এবারের শতরঞ্জি গুলো ডেলিভারি দিতে কিছুটা দেরী হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত।। অবশেষে আপনাদের অর্ডারকৃত পন্যগুলো আমাদের হাতে এসেছে। শতরঞ্জি গুলোর নজরকাড়া সৌন্দর্যে মন ভালো নাহয়ে উপায় নেই!এমন আকর্ষণীয় ও নানন্দিক সৌন্দর্যে ভরপুর শতরঞ্জি গুলো পুনরায় কেউ অর্ডার করতে চাইলে কমেন্ট বক্স বা পেইজ ইনবক্সে নক করুন। খুব শীঘ্রই আপনাদের পন্যগুলো কুরিয়ার করা হবে। 😊😊
নকশী হাটের পাশে থাকার জন্য আবারও ধন্যবাদ।।🙏🙏

'নকশী হাট'নিয়ে এলো আপনার মনের মতো করে ঘরের সৌন্দর্য বৃদ্ধির এক অপরূপ ফ্লোর ম্যাট যা আপনার ঘরে এনে দিবে অপরূপ স্নিগ্ধতা ও...
20/06/2022

'নকশী হাট'নিয়ে এলো আপনার মনের মতো করে ঘরের সৌন্দর্য বৃদ্ধির এক অপরূপ ফ্লোর ম্যাট যা আপনার ঘরে এনে দিবে অপরূপ স্নিগ্ধতা ও
আভিজাত্যের ছোঁয়া!

'নকশী হাট'সুলভ মূল্যে সেরা পণ্যটা আপনার হাতে পৌঁছে দেবে।
শতরঞ্জি ব্যবহারের পূর্বে শতরঞ্জি সম্পর্কে জেনে নিন♥
শতরঞ্জি কি?
♦এটা একধরনের কার্পেট।
♦কাঁচামাল:কটন সুতা,মখমল ও জরি সুতা।
♦ওয়াশেবল।
♦ডিজাইন অবিকল ছবির মতো।
♦মূল্য সাইজ অনুযায়ী।
♦৮/১০ বছরে ও কিছু হবেনা।
♦শতরঞ্জির রং উঠে না।
🌴শতরঞ্জির ব্যবহার:
♦ড্রয়িংরুমের ফ্লোরে।
♦প্রেয়ার রুমে।
♦লিভিং রুমের ফ্লোরে।
♦বাচ্চাদের খেলার স্পেসে।
♦ব্যায়াম বা ইয়োগা করতে।
♦বেলকনি বা ছাদের ফ্লোরে।
♦ফ্লোরিং করতে।
♦ফটোগ্রাফির ব্যাকগ্রাউন্ডে!
আপনার পছন্দের শতরঞ্জি নিতে কমেন্ট বক্সে বা পেইজ ইনবক্সে নক করুন!

শতরঞ্জি এবং আপনার গৃহসৌষ্ঠব *************************আপনার গৃহের শ্রীবৃদ্ধি প্রসঙ্গে প্রথম অগ্রাধিকার ড্রইং রুমের সাজসজ্...
23/05/2022

শতরঞ্জি এবং আপনার গৃহসৌষ্ঠব
*************************
আপনার গৃহের শ্রীবৃদ্ধি প্রসঙ্গে প্রথম অগ্রাধিকার ড্রইং রুমের সাজসজ্জা। আপনার ঘরকে নান্দনিক করে তুলতে শতরঞ্জি হতে পারে আপনার শীর্ষ পছন্দ। শতরঞ্জির ব্যবহার কেবল মেঝেতেই নয়, গৃহের দেয়ালের শ্রী বৃদ্ধিতে-ও আছে নান্দনিক সব শতরঞ্জি। দেয়ালের আয়তন অনুযায়ী বড়, মাঝারি বা ছোট দৃষ্টিনন্দন সব শতরঞ্জি ঘরের দেয়ালে ব্যবহার করতে পারেন। শতরঞ্জির শিল্পসৌন্দর্য আপনার বাসার চেহারাই বদলে দেবে। কেবল যে গৃহের সৌন্দর্য বাড়বে তাই নয়, আপনার রুচিশীল মননের পরিচয়-ও বহন করবে শতরঞ্জি।
ড্রইং রুম, সিঁড়ি বা ঘরের প্যাসেজের শোভাবর্ধনে-ও রুচিশীল শতরঞ্জি ব্যবহার করতে পারেন। কিছু শতরঞ্জি আছে কেবলমাত্র দেয়ালে সাঁটাইয়ের উপযোগী করে তৈরি । যে কেউ চাইলে নিজস্ব পছন্দ অনুযায়ী শতরঞ্জি কিনে নিজেদের পছন্দের কাঠের ফ্রেমে বাঁধাই করে নিতে পারেন। একটি দেয়ালের পুরোটাই ফাঁকা পড়ে থাকলে কেমন জানি বেঢপ লাগে। ফাঁকা দেয়ালকে নান্দনিক করে তুলতে একটি পছন্দসই শতরঞ্জি দেয়ালে ঝুলিয়ে দিন। তাতে আপনার গৃহসৌন্দর্য বাড়বে অনেকখানি। ছোট আকারের একাধিক শতরঞ্জি এবং নকশিকাঁথা একত্রীকরণ করলে-ও বেশ ভালো লাগবে।

ঘরের মেঝের সাজসজ্জায় শতরঞ্জির একটি বিশেষ ভূমিকা আছে। আপনি চাইলে ঘরের মেঝের সর্বত্র শতরঞ্জি সৌন্দর্য্যে রাঙ্গাতে পারেন।

ড্রইং রুমে বিশেষ করে সেন্টার টেবিলের দু'পাশের বাড়তি জায়গা থাকলে শতরঞ্জি বিছিয়ে দিতে পারেন। বসার ঘর বা প্যাসেজ যেখানেই খালি জায়গা থাকুক না কেন, একটি শতরঞ্জি ব্যবহারের কথা ভাবুন। ভালো দেখাবে।
বসার ঘরে ফোম বা ম্যাট্রেসের উত্তম বিকল্প হিশেবে শতরঞ্জি-ও ব্যবহার করা যায়। বড়ো একটি রঙিন শতরঞ্জির উপর ছোট-বড় বেশ কয়েকটি সুন্দর কুশনের সমাহারে আকর্ষণীয় করে তুলতে পারেন আপনার বসার ঘর। বেডরুমে খাটের পাশে-ও শতরঞ্জি রাখা যায় । শিশুদের ঘরে পুরো মেঝেজুড়েই চমৎকার সব শতরঞ্জি ব্যবহার করতে পারেন।

ডাইনিং রুমের খাবার টেবিল সাজাতে মগ-গ্লাস, থালা-বাটি বা গামলা রাখার জায়গাগুলোতে ছোট ছোট শতরঞ্জি দিয়ে অপূর্ব করে তুলতে পারেন খুব কম পয়সায়।বারান্দাতে যদি বসার ব্যবস্থা থাকে, সেখানটায় শতরঞ্জি ব্যবহার করতে পারেন। রান্নাঘর ও বাথরুমের সামনেও শতরঞ্জি ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে শতরঞ্জির রঙটি যেন গাঢ় রঙের হয় সেদিকে লক্ষ্য রাখুন। ঘরের আসবাবের আকৃতি এবং রঙ অনুসারে শতরঞ্জির ব্যবহার হলে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে।

Address

Chittagong
4000

Telephone

+8801818745742

Website

Alerts

Be the first to know and let us send you an email when নকশী হাট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share