Muslim Knowledge Hub

Muslim Knowledge Hub Dedicated to spreading the message of Islam, sharing authentic Islamic knowledge, and presenting the truth in the light of the Qur'an and Sunnah. ♡

03/08/2026

এই মুহূর্তে হয়তো আপনার মনে হতে পারে যে আপনি কোনো অগ্রগতি করতে পারছেন না। কিন্তু মনে রাখবেন, আল্লাহ চাইলে এক মুহূর্তেই আপনার পরিস্থিতি বদলে দিতে পারেন।
তিনি যখন ইচ্ছা করেন, তখন অসম্ভবকেও সম্ভব করে তোলেন।

তাই তাঁর ওপর পূর্ণ ভরসা রাখুন, ধৈর্য ধারণ করুন এবং দৃঢ় থাকুন। নিশ্চয়ই আল্লাহর প্রতিশ্রুতি সত্য। 🤍

যে নফ•ল ত্যাগ করবে তার জন্য সুন্ন•ত কঠিন হয়ে যাবে। যে সুন্ন•ত ত্যাগ করতে থাকবে তার জন্য ফর•য কঠিন হয়ে যাবে। মাঝে মাঝে ফ...
02/08/2026

যে নফ•ল ত্যাগ করবে তার জন্য সুন্ন•ত কঠিন হয়ে যাবে। যে সুন্ন•ত ত্যাগ করতে থাকবে তার জন্য ফর•য কঠিন হয়ে যাবে। মাঝে মাঝে ফর•য ছুটে যাবে। আর যার ফর•য ছুটে যাবে তার জন্য হা•রামে লিপ্ত হওয়া পানি ভাত হয়ে যাবে।

— মুহাম্মাদ আনওয়ার শাহ।

21/07/2026

সুন্দর আখলাক এবং আল্লাহর ভালোবাসা। ❤️

17/07/2026

Head Massage From Pookie 🕊️

09/07/2026

আল্লাহুম্মাগফিরলি।

যাদের বয়স ২৫ এর নিচে তারা মাথায় রাখতে পারেন—১। যদি ছাত্র হন তাহলে ভালোভাবে পড়াশোনা করুন।ফ্রি মি|ক্সিংয়ের কারণে সমস্যা হল...
08/07/2026

যাদের বয়স ২৫ এর নিচে তারা মাথায় রাখতে পারেন—

১। যদি ছাত্র হন তাহলে ভালোভাবে পড়াশোনা করুন।
ফ্রি মি|ক্সিংয়ের কারণে সমস্যা হলে দক্ষ ও অভিজ্ঞ আলেমদের শরণাপন্ন হোন। পরামর্শ নিন। অমুক হ|কপন্থী ভাই, তমুক গুরা|বা ভাইয়ের কথায় কোনো সিদ্ধান্ত নিবেন না। কমিউনিটির যাদের দেখে আপনারা অনুপ্রাণিত হন, তাদের কেউই কিন্তু লেখাপড়া ছেড়ে দেয়নি। বরং সবাইই সাধ্যমত উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, করছেন। সমস্যা আছে, থাকবে, এগুলো কীভাবে পাশ কাটানো যায় সেই পরামর্শ নিবেন অভিজ্ঞ আলেমদের থেকে। তারা বাস্তবসম্মত পরামর্শ দিবেন।

একান্তই পড়াশোনা ভালো না লাগলে স্কিল শিখুন, ব্যাবসা করুন, হালা|ল রি|জিক উপার্জনের ব্যবস্থা করুন। পেশাগত ব্যস্ততায় ঢুকে যান। অবসর থাকবেন না। অলস মস্তিষ্ক শয়|তানের কারখানা।

২। হুটহাট আবেগে হঠকারী কোনো কাজ করবেন না।
যারা করে তাদের থেকে এক হাজার গজ দূরে থাকবেন। এবার আপনাকে ভীরু, কা|পুরুষ যাই বলা হোক, প|রোয়া করবেন না। রা|জনীতি করতে মন চাইলে কোনো দলে ঢুকে যান। প্রচলিত দলগুলোর নানা সমস্যা আছে সত্য, কিন্তু ইস্যুগুলোকে তারা যেভাবে বুঝতে পারে অরা|জনৈতিক ব্যক্তিরা তা পারে না।

গাজীপুরের ইমামের কাহিনীসহ গত দুই বছরে বহু ইস্যু এমন এসেছে যেখানে রাজ|নৈতিক ব্যক্তিদের সতর্কতাই শেষ পর্যন্ত সঠিক প্রমাণিত হয়েছে। তাছাড়া দলীয় রা|জনীতি করে কোনো ঝামেলায় পড়লে দলকে পাশে পাবেন। একা বিপদে পড়লে কেউ পাশে থাকবে না। এবং এটা স্বাভাবিক। অবশ্য দীর্ঘমেয়াদি দাওয়াতি চিন্তাধারা থাকলে দলীয় রাজ|নীতিতে না জড়ানো উত্তম। কিন্তু যদি মাঠের কর্মসূচি ভালো লাগে তাহলে দল করাই উত্তম।

৩। দ্বীনের জন্য কিছু করতে মন চাইলে বিদ্যমান যে কোনো দাওয়াতি, ইলমি ও ফি|করি মেহনতে সংযুক্ত হোন। যেটা সম্ভব নয়, সেখানে পণ্ডশ্রম করবেন না। অভিজ্ঞ আলেমদের পরামর্শ শুনবেন না, কাজ করবেন নিজের মনোমতো, এরপর বিপদে পড়লে কেউ কেন উদ্ধার করতে যাচ্ছে না সেই কান্না করবেন, এটা উচিত না।

৪। কমিউনিটির যারা তিনবেলা উত্তেজনা সরবরাহ করে তাদের থেকেও দূরে থাকবেন। তাদের পোস্ট দেখে আপনি গরম হবেন, প্রথম আলো পোড়াবেন। উনারা হয়তো পোস্ট ডিলেট করবেন বা তাবিল করবেন। আপনি থাকবেন জেলখানায়, নিজের মামলার ঘানি নিজে টানবেন। কাউকেই পাশে পাবেন না। বাস্তবতা অনেক কঠিন। কখনো বাস্তবতা ভুলবেন না। কেউ বিপদে পড়লে তার পরিবারই সাফার করে। অন্য কেউ না। সবসময় বিপদ থেকে বেঁচে থাকার দোয়া করবেন। অযথা বিপদ টানবেন না, বিপদে পড়ার আগ্রহও রাখবেন না।

৫। নিজের জীবন, যোগ্যতা ও পেশা নিয়ে সিরিয়াস হবেন। নিজেকে গঠন না করে কেউ জাতিকে গঠন করতে পারে না। অযোগ্য লোক বড়জোর কালো পাগড়ি আর ময়লা বাবরি নিয়ে বাইকে করে এলাকা চক্কর দিয়ে জি|হাদি নাশিদ লাগিয়ে ভিডিও ছাড়বে, এর বেশি কাজে তাকে পাবেন না। মুতামিদ বিন আব্বাদ বলেছিলেন, এক হাজার অসুস্থ লোক দিয়ে কোনো সেনাবাহিনী বানানো যায় না, বরং তা দিয়ে হাসপাতাল খোলা যায়। হাজার হাজার অসুস্থ মানুষের কোনো দরকার নেই, যোগ্য অল্পকিছু মানুষই যথেষ্ট।

৬। যে-কোনো ইস্যু সামনে আসলে ৫ দিন অপেক্ষা করবেন, এরপর সিদ্ধান্ত নিবেন। গত দুই বছরে দেখুন, বেশিরভাগ ইস্যু প্রথমে যেমন মনে হয়েছে পরে আর তেমন থাকেনি। সুতরাং অপেক্ষা করুন, ইস্যুটা ভালোমত স্পষ্ট হোক। ইস্যু না বুঝেই যিশু সেজে অন্যের পাপ নিজের কাঁধে নেয়া থেকে বিরত থাকবেন।

যাদের বয়স ২৫ এর বেশি তাদের কিছু বলা দরকার নেই। এতদিনে তাদের বাস্তবতা বুঝে আসার কথা। যদি না আসে তাহলে বলেও লাভ হবে না।

কথাগুলোতে কষ্ট পেলে মাফ করবেন।

— Mahmud Siddiqui

ভেতরে তাওহীদ থাকা অন্তর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুর্গ। 🌸
07/07/2026

ভেতরে তাওহীদ থাকা অন্তর পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দুর্গ। 🌸

26/06/2026

কতক্ষণ লাগে? ১০০ বার দুরুদ পাঠ করতে!?

Address

Chittagong

Opening Hours

Monday 10:30 - 17:00
Tuesday 10:30 - 17:00
Wednesday 10:30 - 17:00
Thursday 10:30 - 17:00
Friday 10:30 - 17:00
Saturday 10:30 - 17:00
Sunday 10:30 - 17:00

Telephone

+8801312773984

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Knowledge Hub posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Knowledge Hub:

Shortcuts

Share