বই নিকেতন

Directions

বই নিকেতন “What I say is, a town isn’t a town without a bookstore.

It may call itself a town, but unless it’s got a bookstore, it knows it’s not foolin’ a soul.”
― Neil Gaiman

📓মৌষলকালAuthor: সমরেশ মজুমদারPublisher: আনন্দ পাবলিশার্স (ভারত)        Category: পশ্চিমবঙ্গের উপন্যাসPrint: গ্রেড ওয়ান প...
07/12/2021

📓মৌষলকাল
Author: সমরেশ মজুমদার
Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
Category: পশ্চিমবঙ্গের উপন্যাস
Print: গ্রেড ওয়ান প্রিন্ট। উন্নত বাধাই, সেরা কাগজ, পরিষ্কার ছাপা।
পৃষ্ঠা সংখ্যা: ৩৯২
💰মূল্য: ৩৮০ টাকা
💰মলাট মূল্য: ৫৪০ টাকা

💰💰**কুরিয়ার চার্জ প্রযোজ্য**

🚚🚚যেকোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই পাঠানো হয়।
🏘️চট্টগ্রাম ও ঢাকা সিটিতে হোম ডেলিভারি প্রদান করা হয়।

☎️⌨️বইগুলো সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01521222909 নম্বরে এবং সংযুক্ত থাকুন বই নিকেতনের সাথে।

📖 "মৌষলকাল"
সত্তরের নকশাল রাজনীতিতে অনিমেষের জড়িয়ে পড়া এবং পুলিশি অত্যাচারে পঙ্গু হয়ে যাওয়ার কাহিনি তুমুল এক ইতিহাসের কথাই বলে। সমরেশ মজুমদার এই চরিত্রটিকে নিয়ে তিনটি বিখ্যাত উপন্যাস রচনা করেছেন, যা ধারণ করে আছে পশ্চিমবঙ্গের অনতি-অতীতকালের রাজনৈতিক-সামাজিক সময় প্রবাহ। অনিমেষের বান্ধবী হিসেবে সময়ের সঙ্গে যুঝেছে মাধবীলতা। সময়ের ফসল হিসেবে এসেছে তাদের সন্তান অর্ক। বড় হয়ে অর্কও দুঃখী মানুষদের নিয়ে সাধ্যমতো স্বপ্নপ্রয়াসে জড়িয়ে পড়েছে এবং ব্যর্থ হয়েছে যথারীতি। সর্বত্রই ক্ষমতালোভী রাজনৈতিক দল হিংস্র থাবা নিয়ে তৈরী।
পঁচিশ বছরেরও বেশি পার করে সমরেশ মজুমদার লিখেছেন অনিমেষ-মাধবীলতা-অর্কের নতুন কাহিনি ‘মৌষালকাল'। এই উপন্যাসের আধার পশ্চিমবঙ্গের এক উত্তাল সময়। রাজনৈতিক পালা বদলের সেই ইতিহাসের নানান বাঁকে উপস্থিত মাঝবয়সি অর্ক। স্বভাব-প্রতিবাদে, আবেগে, অস্পষ্ট ভালবাসায় অর্ক যেন এক অবাধ স্বর। মৌষল পর্বের পারস্পারিক অবিশ্বাসের দিনকালেও পৌঢ় অনিমেষ-মাধবীলতা ঝলসে ওঠে আর-একবার।কেউ বিপ্লব-বিশ্বাসে, কেউ বা জীবন-বিশ্বাসে অটুট।

06/08/2021

📓 ব্যোমকেশ সমগ্র
Author: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
Print: গ্রেড ওয়ান লোকাল প্রিন্ট। উন্নত বাধাই, সেরা কাগজ, পরিষ্কার ছাপা।
পৃষ্ঠা সংখ্যা: ১০০৮
💰মূল্য: ৩৩০ টাকা
📚মোট ৩৩টি গল্প উপন্যাস আছে এই বইয়ে।

💰💰**কুরিয়ার চার্জ প্রযোজ্য**

🚚🚚যেকোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই পাঠানো হয়।
🏘️ঢাকা সিটিতে হোম ডেলিভারি প্রদান করা হয়।

☎️⌨️বইগুলো সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01521222909 নম্বরে এবং সংযুক্ত থাকুন বই নিকেতনের সাথে।

📖 "ব্যোমকেশ সমগ্র"

বাংলা সাহিত্যের এক অতি প্রিয় চরিত্র ব্যোমকেশ বক্সী। ধারালো নাক, লম্বা চেহারা, নাতিস্থূল অবয়ব। অসামান্য পর্যবেক্ষণ-ক্ষমতা, অনবদ্য বিশ্লেষণী দক্ষতা। শুধু বুদ্ধি দিয়েই যাবতীয় জটিল রহস্যের জট ছাড়ান এই সত্যান্বেষী। তবু কী রোমাঞ্চকর একেকটি ব্যোমকেশ-কাহিনী।
আসলে ব্যোমকেশের গল্প-উপন্যাস নিছক গোয়েন্দা-কাহিনী নয়। বরং সাহিত্যের ভোজে যা ছিল অপাঙক্তেয়, সেই গোয়েন্দা-কাহিনীকে ব্যোমকেশ-কাহিনীর মধ্য দিয়ে চিরায়ত সাহিত্যের স্তরে উত্তীর্ণ করেছিলেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। জীবনকে এড়িয়ে ব্যোমকেশ-কাহিনীর সৃষ্টি করেননি তিনি। চেনা জীবনের মধ্যেই ফুটিয়ে তুলেছেন অচেনা চমক।
এহেন ব্যোমকেশ-কাহিনীই এবার এক খণ্ডের দুই মলাটের মধ্যে| ব্যোমকেশের প্রতিটি গল্প-উপন্যাস এই অখণ্ড সংগ্রহে সাজানো হয়েছে কালানুক্রমিক বিন্যাসে। ব্যোমকেশ-জীবনের এক ধারাবাহিক চলচ্ছবি এই গ্রন্থ।

📙এক সহস্র এক আরব্য রজনীTranslator: চঞ্চল কুমার ঘোষPublisher: তুলি ও কলম (ভারত)Category: পশ্চিমবঙ্গের বইQuality: হার্ডকভা...
05/08/2021

📙এক সহস্র এক আরব্য রজনী
Translator: চঞ্চল কুমার ঘোষ
Publisher: তুলি ও কলম (ভারত)
Category: পশ্চিমবঙ্গের বই
Quality: হার্ডকভার
Paper Quality: *ব্রাউন পেপারে ছাপানো* , গ্রেড ওয়ান লোকাল প্রিন্ট। উন্নত বাধাই, সেরা কাগজ, পরিষ্কার ছাপা।
Book Size: Large Size Book
পৃষ্ঠা সংখ্যা: ৭০৪
💰মূল্য: ৬০০ টাকা
💰মলাট মূল্য: ১০০০ টাকা

💰💰**কুরিয়ার চার্জ প্রযোজ্য**

🚚🚚যেকোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই পাঠানো হয়।
🏘️ঢাকা সিটিতে হোম ডেলিভারি প্রদান করা হয়।

☎️⌨️বইগুলো সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01521222909 নম্বরে এবং সংযুক্ত থাকুন বই নিকেতনের সাথে।

📖 "এক সহস্র এক আরব্য রজনী"

বিশ্ব সাহিত্যের কালজয়ী দশখানি শ্রেষ্ঠ সৃষ্টির যদি নাম করতে হয় তবে তার মধ্যে অন্যতম আরব দুনিয়ার অমর গল্পকাহিনী আরব্য রজনী।
অসংখ্য বিচিত্র কাহিনীর মালা গেঁথে রচিত হয়েছে এই গ্রন্থ। আরবী ভাষায় এর নাম, “আলফ লায়লা ওয়া লায়লা”। এই কাহিনী কোন একজন মানুষের সৃষ্টি নয়। হিজরী তৃতীয় শতাব্দী থেকে দশম শতাব্দী পর্যন্ত এই কাহিনীর সৃষ্টিকাল। বিভিন্ন কবিও কাহিনীকারদের রচনায় সমৃদ্ধ হয়েছে এই কাহিনী।
আরব দেশ এই কাহিনীর মূল পটভূমি হলেও আরব্য রজনীর কাহিনীর ব্যাপ্তি ঘটেছে ভারতবর্ষ, ইরান, মিশর, তুর্কী, গ্রীস, এমন কি সুদূর চিন দেশ পর্যন্ত। এই সমস্ত দেশের অসংখ্য কাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব পড়েছে আরব্য রজনীর নানান কাহিনীতে।
আরব্য রজনীর এক-একটি কাহিনী যেন শিল্পীর তুলিতে আঁকা এক-একটি ছবি ব্যাপ্তিতে, রচনার বৈচিত্র্যে কল্পনার অবাধ বিচরণে সৃষ্টি হয়েছে এক আশ্চর্য জগৎ; এ জগতে সম্ভব আর অসম্ভবের অবাধ গতি। এখানে একদিকে রয়েছে প্রেম, ভালবাসা, ত্যাগ, তিতিক্ষা, সাহস, বীরত্ব, ধৈৰ্য্য, মহত্ত, উদারতা, তীক্ষ বুদ্ধি, চতুরতা, আধ্যাত্মিকতা। তারই পাশে রয়েছে জীবনের আরেক দিক। সেখানে মূর্ত হয়ে উঠেছে ব্যভিচার, ভোগ বিলাস, কামনা বাসনা, ঘৃণ্য ষড়যন্ত্র, কুটিলতা, প্রতারণা, নীচতা, মূর্খতা। মানবজীবনের এমন কোন দিক নেই যা এখানে উদ্ভাসিত হয়ে ওঠে নি, এখানেই আরব্য রজনীর শ্রেষ্ঠত্ব। আরব্য রজনীর এই কাহিনী দীর্ঘকাল মধ্য এশিয়ার মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। ইউরোপের মানুষের সাথে প্রথম তার পরিচয় ঘটান এক ইংরেজ, নাম এন্টনি গল। তিনি মূল আরবী ভাষা থেকে চারখন্ডে আরব্য রজনীর ইংরেজি অনুবাদ করেন। এই অনুবাদ প্রকাশিত হয় ১৭০৪ থেকে ১৭১২ সালের মধ্যে। দীর্ঘকাল তার অনুবাদই প্রামাণ্য বলে বিবেচিত হয়েছিল। পরবর্তীকালে যারা অনুবাদ করেন তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ই, উরু, লেন।
আরব্য রজনীর অনুপম সৌন্দর্যকে বিশ্বজনের সামনে যিনি প্রথম তুলে ধরলেন তার নাম রিচার্ড এফ, বার্টন। দীর্ঘকাল তিনি আরব দুনিয়ার নানান প্রান্তে ঘুরে ঘুরে সংগ্রহ করেছিলেন এই কাহিনী, এ ছাড়া ফরাসী ভাষায় লেখা মাসের অনুবাদও আপন সৌন্দর্যে উজ্জ্বল। বাংলায় “এক সহস্র এক আরব্য রজনীর অনুবাদ করতে গিয়ে শুধু যে। রিচার্ড বাটন বা মাসের সাহায্য নিয়েছি তাই নয়, আমার পূর্বসূরীদের অনুবাদ থেকেও নানাভাবে উপকৃত হয়েছি। প্রয়ােজনে মূল কাহিনীর সামান্য ভাষাগত পরিবর্তন করতে হয়েছে সে শুধু কাহিনীর স্বাভাবিক গতির জন্য, অন্য কোন উদ্দেশ্যে নয়। এছাড়া আরব্য রজনীর মূল পরিবেশ অক্ষুন্ন রাখার জন্য কিছু আরবী শব্দ ব্যবহার করা হয়েছে, আশা করা যায় পাঠকদের পক্ষে তা সুখপাঠ্য।

📚বাঙালি কিংবদন্তী "সত্যজিৎ রায়ের" সকল লেখা পাচ্ছেন ৪টি বই সংগ্রহের মাধ্যমে। এই ৪টি বইয়ে সত্যজিৎ রায়ের সকল লেখা লিপিবদ...
05/08/2021

📚বাঙালি কিংবদন্তী "সত্যজিৎ রায়ের" সকল লেখা পাচ্ছেন ৪টি বই সংগ্রহের মাধ্যমে। এই ৪টি বইয়ে সত্যজিৎ রায়ের সকল লেখা লিপিবদ্ধ করা হয়েছে। আজই সংগ্রহ করুন কিংবদন্তি এই লেখকের বই সমূহ।

📕ফেলুদা সমগ্র (১ম এবং ২য় খন্ড) - 💰৪৬০ টাকা
📘শঙ্কু সমগ্র - 💰২৫০ টাকা
📗গল্প ১০১ - 💰২৬০ টাকা

Author: সত্যজিৎ রায়
Publisher: আনন্দ পাবলিশার্স (ভারত)
Print: গ্রেড ওয়ান লোকাল প্রিন্ট। উন্নত বাধাই, সেরা কাগজ, পরিষ্কার ছাপা।
পৃষ্ঠা সংখ্যা: ২৮৩১
📚মোট ৩৯টি কিশোর গোয়েন্দা উপন্যাস রয়েছে ফেলুদা সমগ্র বই দুটিতে।
📚মোট ৩৮টি সম্পূর্ণ ও ২টি অসম্পূর্ণ গল্প রয়েছে শঙ্কু সমগ্র বইটিতে।
📚মোট ১০১ টি গল্প রয়েছে গল্প ১০১ বইটিতে।

💰💰**কুরিয়ার চার্জ প্রযোজ্য**

🚚🚚যেকোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বই পাঠানো হয়।
🏘️চট্টগ্রাম ও ঢাকা সিটিতে হোম ডেলিভারি প্রদান করা হয়।

☎️⌨️বইগুলো সংগ্রহ করতে আমাদের ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন 01521222909 নম্বরে এবং সংযুক্ত থাকুন বই নিকেতনের সাথে।

📖 "সত্যজিৎ রায়"

সত্যজিৎ রায় (২ মে ১৯২১ – ২৩ এপ্রিল ১৯৯২) একজন ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চিত্রনাট্যকার, শিল্প নির্দেশক, সঙ্গীত পরিচালক এবং লেখক। তাকে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতাদের একজন হিসেবে গণ্য করা হয়। সত্যজিতের জন্ম কলকাতা শহরে সাহিত্য ও শিল্প সমাজে খ্যাতনামা রায় পরিবারে। তার পূর্বপুরুষের ভিটা ছিল তৎকালীন ব্রিটিশ ভারতের কিশোরগঞ্জে (বর্তমানে বাংলাদেশ) কটিয়াদী উপজেলার মসূয়া গ্রামে। তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজ ও শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। সত্যজিতের কর্মজীবন একজন বাণিজ্যিক চিত্রকর হিসেবে শুরু হলেও প্রথমে কলকাতায় ফরাসি চলচ্চিত্র নির্মাতা জঁ রনোয়ারের সাথে সাক্ষাৎ ও পরে লন্ডন শহরে সফররত অবস্থায় ইতালীয় নব্য বাস্তবতাবাদী চলচ্চিত্র লাদ্রি দি বিচিক্লেত্তে (ইতালীয়: Ladri di biciclette, বাইসাইকেল চোর) দেখার পর তিনি চলচ্চিত্র নির্মাণে উদ্বুদ্ধ হন।
চলচ্চিত্র নির্মাতা হিসেবে সত্যজিৎ ছিলেন বহুমুখী এবং তার কাজের পরিমাণ বিপুল। তিনি ৩৭টি পূর্ণদৈর্ঘ্য কাহিনীচিত্র, প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র পথের পাঁচালী (১৯৫৫) ১১টি আন্তর্জাতিক পুরস্কার লাভ করে, এর মধ্যে অন্যতম ১৯৫৬ কান চলচ্চিত্র উৎসবে পাওয়া “শ্রেষ্ঠ মানব দলিল” (Best Human Documentary) পুরস্কার। পথের পাঁচালী, অপরাজিত (১৯৫৬) ও অপুর সংসার (১৯৫৯) – এই তিনটি একত্রে অপু ত্রয়ী নামে পরিচিত, এবং এই চলচ্চিত্র-ত্রয়ী সত্যজিতের জীবনের শ্রেষ্ঠ কর্ম হিসেবে বহুল স্বীকৃত। চলচ্চিত্র মাধ্যমে সত্যজিৎ চিত্রনাট্য রচনা, চরিত্রায়ন, সঙ্গীত স্বরলিপি রচনা, চিত্রগ্রহণ, শিল্প নির্দেশনা, সম্পাদনা, শিল্পী-কুশলীদের নামের তালিকা ও প্রচারণাপত্র নকশা করাসহ নানা কাজ করেছেন। চলচ্চিত্র নির্মাণের বাইরে তিনি ছিলেন একাধারে কল্পকাহিনী লেখক, প্রকাশক, চিত্রকর, গ্রাফিক নকশাবিদ ও চলচ্চিত্র সমালোচক। বর্ণময় কর্মজীবনে তিনি বহু আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, যার মধ্যে বিখ্যাত হল ১৯৯২ সালে পাওয়া একাডেমি সম্মানসূচক পুরস্কার (অস্কার), যা তিনি সমগ্র কর্মজীবনের স্বীকৃতি হিসেবে অর্জন করেন। তিনি এছাড়াও ৩২টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, ১টি গোল্ডেন লায়ন, ২টি রৌপ্য ভল্লুক লাভ করেন।

তিনি বেশ কয়েকটি ছোট গল্প এবং উপন্যাস রচনা করেছেন, প্রাথমিকভাবে শিশু-কিশোরদের পাঠক হিসেবে বিবেচনা করে। কল্পবিজ্ঞানে তার নির্মিত জনপ্রিয় কাল্পনিক চরিত্র গোয়েন্দা ফেলুদা এবং প্রোফেসর শঙ্কু। সত্যজিৎ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডিগ্রি লাভ করেন। ১৯৯২ সালে ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ভারত রত্ন সম্মাননা প্রদান করে। সত্যজিৎ ভারত রত্ন এবং পদ্মভূষণসহ সকল মর্যাদাপূর্ণ ভারতীয় পুরস্কার লাভ করেছেন।

২০০৪ সালে, বিবিসির সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি তালিকায় সত্যজিৎ ১৩তম স্থান লাভ করেছিলেন। হৃদযন্ত্রের জটিলতার কারণে ১৯৯২ সালের ২৩ এপ্রিল সত্যজিৎ মৃত্যুবরণ করেন।

📖 অরিজিনAuthor : ড্যান ব্রাউন Publisher : বাতিঘর প্রকাশনিঅনুবাদক : মোহাম্মদ নাজিম উদ্দিন, সালমান হকক্যাটাগরি : থ্রিলারমল...
30/07/2021

📖 অরিজিন
Author : ড্যান ব্রাউন
Publisher : বাতিঘর প্রকাশনি
অনুবাদক : মোহাম্মদ নাজিম উদ্দিন, সালমান হক
ক্যাটাগরি : থ্রিলার
মলাট মূল্য 500
বিক্রয় মূল্য 300

🔊কুরিয়ার চার্জ প্রযোজ্য

বইটি সংগ্রহ করতে যোগাযোগ করুন বই নিকেতন এর পেইজে অথবা 01521222909 নাম্বারে 😊

Address

Mohora
Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when বই নিকেতন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category