Fresh SeaFood.

Fresh SeaFood. সারা বাংলাদেশে সাশ্রয়ী মুল্যে তাজা সামুদ্রিক মাছ সরবরাহ করা হয়।

15/08/2025
আইর মাছ খাওয়ার যত উপকারিতাঃ• সঙ্গত কারণে নিয়মিত মাছ খাওয়ার সাথে হার্টের সুসাস্থ্যের সম্পর্ক রয়েছে।মাছ ওমেগা-৩ ফ্যাটি এসি...
16/10/2020

আইর মাছ খাওয়ার যত উপকারিতাঃ

• সঙ্গত কারণে নিয়মিত মাছ খাওয়ার সাথে হার্টের সুসাস্থ্যের সম্পর্ক রয়েছে।মাছ ওমেগা-৩ ফ্যাটি এসিড সমৃদ্ধ যা আমাদের হৃদযন্ত্রের সুস্থতার জন্য জরুরি।সপ্তাহে অন্তত ১ সারভিং ফ্যাটি ফিস রাখলে হৃদ রোগের ঝুঁকি অনেক খানি কমে যায়।
• নিয়মিত মাছ খেলে দেহের মেটাবলিজম বৃদ্ধি পায়।মাছে থাকা ওমেগা-৩ ফ্যাটি এসিড মেটাবলিজম বাড়াতে এবং দৃষ্টি শক্তি উন্নত করতে সাহায্য করে।
• মাছে উচ্চ পরিমাণে ভিটামিন-ডি থাকে।তাই,যারা ভিটামিন-ডি এর অভাবে ভুগছেন তারা নিয়মিত মাছ খেতে পারেন।আমাদের,দেশের শিশুরা প্রায়ই ভিটামিন-ডি এর অভাবে ভুগে থাকে।তাই ছোট বেলা থেকে যদি শিশুদের মাছ খাওয়ানোর অভ্যাস করানো যায় তবে,ভিটামিন-ডি এর অভাব অনেক খানি পূরণ করা সম্ভব।

• নিয়মিত মাছ খেলে থাইরয়েড ফাংশন খুব ভাল থাকে। বিশেষ করে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে তাদের উচিত নিয়মিত মাছ খাওয়া।মাছে থাকা সেলেনিয়াম থাইরয়েড ফাংশনকে উন্নত করতে সাহায্য করে।
• গর্ভবতী মায়েদের জন্যও মাছ খুব জরুরি।গর্ভস্থ ভ্রুনের চোখ এবং ব্রেন ডেভেলপমেন্টের জন্য ওমেগা-৩ ফ্যাটি এসিড অত্যাবশ্যকীয় উপাদান। তবে,গর্ভবস্থায় অবশ্যয় সামুদ্রিক মাছ পরিহার করতে হবে।
• নিয়মিত মাছ খেলে মেমরি ভাল থাকে।তাই,যারা,প্রায়ই ভুলে যান তারা মাছ খাওয়ার পরিমাণ বাড়িয়ে দিন।
• যারা খাদ্য তালিকায় নিয়মিত মাছ রাখেন তাদের অটোইমিউন ডিজিস যেমন : ডায়াবেটিস হবার ঝুঁকি অনেক কম থাকে।
• মাছে থাকা ভিটামিন ডি গভীর ঘুম এবং ওজন কমানোর জন্য জরুরি।যাদের ঘুমের সমস্যা রয়েছে এবং ওজন কমাতে সমস্যা হচ্ছে তারা সপ্তাহে অন্তত ৩ সারভিং মাছ খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করুন।
• ছোট মাছে উচ্চ পরিমাণে ক্যালসিয়াম রয়েছে।যা,হাড়ের গঠনের জন্য ভীষণ দরকারি। সুতরাং,শক্তিশালী হাড় গঠনের জন্য ছোট শিশুদের নিয়মিত ছোট মাছ খাওয়ানো উচিত।
• মাছের পুষ্টিগুণ বজায় রাখার জন্য মাছ অতিরিক্ত ভাঁজা উচিত নয়। গ্রিল,স্টিম বা হালকা ভেজে খেলে মাছের পুষ্টিগুণ বজায় রাখা যায়।
• অনেক সময় রান্না করার পরও মাছের গন্ধ থেকে যায় বলে অনেকে মাছ খেতে চাননা। তাই,রান্নার পূর্বে মাছে কিছুটা লেবুর রস এবং লবণ দিয়ে ৫-১০ মিনিট মাখিয়ে রেখে পরে খুব ভালভাবে ধুয়ে নিলে এই উৎকট গন্ধ আর থাকবে না।
• যারা ওজন কমাতে চান তারা নিয়মিত ফিস এন্ড ভেজিটেবল স্যুপ খেতে পারেন। এতে পুষ্টি চাহিদা এবং ক্ষুধা দুইই দূর হবে এবং ওজন দ্রুত কমবে।
• যারা,একই ধরণের মাছ রান্না খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন,তারা মাঝে মাঝে মাছের কাবাব,কাটলেট বা ফিস ফিংগার করে খেতে পারেন।

(collected)

চিংড়ি খাওয়ার ৮ উপকারিতা—১) চিংড়িতে থাকে ফ্যাট, প্রোটিন এবং মিনারেলসের একটি সুষম অনুপাত যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভ...
11/10/2020

চিংড়ি খাওয়ার ৮ উপকারিতা—

১) চিংড়িতে থাকে ফ্যাট, প্রোটিন এবং মিনারেলসের একটি সুষম অনুপাত যা স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভাল।

২) চিংড়িতে রয়েছে প্রচুর পরিমাণে সেলেনিয়াম যা শরীরে ক্যানসার কোষের বৃদ্ধি রোধ করে। অর্থাৎ ক্যানসার প্রতিরোধে চিংড়ি অত্যন্ত কার্যকরী।

৩) ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ এই খাবার হৃৎপিণ্ড ভাল রাখতে সাহায্য করে। ফ্যাটি অ্যাসিড রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং লিভারের পক্ষেও ভাল।

৪) চিংড়ি হল প্রচুর পরিমাণ ক্যালসিয়ামের উৎস।

৫) ভিটামিন-ই প্রচুর পরিমাণে পাওয়া যায় চিংড়িতে। তাই পরিমিত পরিমাণ চিংড়ি নিয়মিত খেলে ত্বক ভাল থাকে এবং ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।

৬) চিংড়িতে রয়েছে ভিটামিন বি-১২। এই বিশেষ ভিটামিনটি স্মৃতিশক্তি প্রখর রাখতে সাহায্য করে এবং হৃৎপিণ্ড ভাল থাকে।

৭) চিংড়ি হল প্রচুর পরিমাণ প্রোটিনের উৎস আর প্রোটিন শরীরের একটি প্রয়োজনীয় উপকরণ। শরীরে যথেষ্ট পরিমাণ প্রোটিন না থাকলে যে কোন আঘাত বা ক্ষত সেরে উঠতে দেরি হয়।

৮) অন্যান্য অনেক মাছ এবং মাংসের তুলনায় চিংড়িতে ক্যালোরির পরিমাণ অনেকটা কম। তাই যাঁরা ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাঁরা চিংড়ি বেশি করে খেলেও ওজন বাড়ার আশঙ্কা নেই।

collected

চাঁদপুরের তাজা ইলিশ মাছ 👌👌👌
10/10/2020

চাঁদপুরের তাজা ইলিশ মাছ 👌👌👌

রূপচাঁদার পুষ্টিগুণ১. রূপচাঁদা মাছে আছে ডেকোসেহেক্সনইয়িক ও আইকোসেপেনটেনয়িক, যা দুটি অ্যাসিড। এই উপাদান দুটি শিশুর মানসিক...
08/10/2020

রূপচাঁদার পুষ্টিগুণ
১. রূপচাঁদা মাছে আছে ডেকোসেহেক্সনইয়িক ও আইকোসেপেনটেনয়িক, যা দুটি অ্যাসিড। এই উপাদান দুটি শিশুর মানসিক বিকাশে সাহায্য করে। স্নায়ুর বিকাশ ঘটায়। স্নায়ুর প্রদাহ কমায়।
২. অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাকটিভ ডিজঅর্ডার শিশুদের একটি মারাত্মক রোগ, যা বড় হওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে। এর থেকে সুরক্ষা দিতে পারে রূপচাঁদা। বড়দের ডিমেনশিয়া অর্থাৎ স্মৃতিভ্রষ্ট ঝুঁকি কমায় মাছটি। পাশাপাশি মগজের কোষের উন্নতি ঘটায় এবং হতাশা দূর করে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়।
৩. রূপচাঁদা শিশুর দৈহিক বৃদ্ধি নিশ্চিত করে এবং শরীর সুগঠিত করে।
৪. রূপচাঁদায় রয়েছে ওমেগা-থ্রি, যা রক্তচাপের সমস্যা সমাধানসহ হার্টের যে কোনো ধরনের রোগের ঝুঁকি কমায়। রক্ত সঞ্চালনের মাত্রা ঠিক রাখে। খারাপ কোলেস্টেরলের প্রভাব থেকেও শরীরকে রক্ষা করে।
৫. নিম্ন রক্তচাপে ভোগা রোগীদের জন্য রূপচাঁদা উপকারী।
৬. কোনো কার্বোহাইড্রেট ও ক্যালরি না থাকায় মাছটি ডায়েটে রাখা যেতে পারে। অর্থাৎ এটি ওজন কমাতেও সাহায্য করে।
৭. এতে থাকা আয়োডিন থাইরয়েড গ্ল্যান্ডের উন্নতি ঘটায়।
৮. ইহার আমিষ পেশির ক্ষয়রোধ করে। শারীরিক পরিশ্রম বা ব্যায়ামের ফলে পেশিতে অস্বস্তিবোধও দূর করে রূপচাঁদা।
৯. অস্টিওম্যালাসিইয়া টিস্যুর একটি রোগ। এই রোগে হাড়ে খনিজ সরবরাহের সময় আশপাশের টিস্যুগুলো অস্বাভাবিক আচরণ করে এবং অস্থি এতটাই নরম হয়ে যায় যে অল্প আঘাতেই ভেঙে যায়। রূপচাঁদায় থাকা ভিটামিন ডি দূরে রাখে এই রোগ। হাড়ের আরেকটি অসুখ রেচিটিক, যাতে হাড়ের বৃদ্ধি ব্যাহত হয়। শিশুরাই এতে বেশি আক্রান্ত হয়। এই রোগও নিয়ন্ত্রণ করতে পারে রূপচাঁদা।
১০. এই মাছের আয়রন রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধির মাধ্যমে অ্যানেমিয়া হতে মুক্তি দেয়।
১১. এমন কী সর্দি-কাশি ও মাথাব্যথার পথ্য হিসেবেও কাজ করে মাছটি। সুস্থ ফুসফুসের নিশ্চয়তা দেয়। অ্যাজমাও সারায়।
১২. এই মাছে আছে সেলেনিয়াম। এটি এক ধরনের এনজাইম উৎপন্ন করে, যা ক্যানসারের বিরুদ্ধে লড়ে। মূলত ব্রেস্ট ক্যানসার রোধে এর ভূমিকা অতুলনীয়। কিছু ক্ষেত্রে কোলোরেক্টাল, পেনক্রিয়েটিক ও প্রোস্টেট ক্যানসারও প্রতিরোধ করে। এই রোগের সবচেয়ে বড় ঝুঁকি হচ্ছে ক্রনিক ইনফেকশন। রূপচাঁদা খেলে তা থেকে নিরাপদ থাকা যায়। ক্যানসার কোষের বৃদ্ধিতেও বাধা দেয় রূপচাঁদা।
১৩. পুরুষের প্রজনন স্বাস্থ্য উন্নত করতে পারে মাছটি। বিশেষত শুক্রাণু সবল করে।

(Collected)

 #টুনা মাছের (কাঁটা ছাড়া) উপকারিতা:======================= #রক্তস্বল্পতা (Anemia) টুনা মাছে উচ্চমাত্রায় আয়রন আছে,এতে থাক...
07/10/2020

#টুনা মাছের (কাঁটা ছাড়া) উপকারিতা:
=======================

#রক্তস্বল্পতা (Anemia)
টুনা মাছে উচ্চমাত্রায় আয়রন আছে,এতে থাকা ভিটামিন-বি কমপ্লেক্স লোহিত রক্ত কনিকা গঠন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।আয়রনের ওভাব হলে ব্যক্তি সহজেই অ্যানিমিয়াতে আক্রান্ত হতে পারে।

#অস্টিওআর্থ্রাইটিস (Osteoarthritis)
এছাড়াও টুনা মাছ ইনফ্লামেটরি ডিজিজ যেমন-আর্থ্রাইটিস, বাতের মতো রোগ সারাতে সাহায্য করে।

#গাউট/গেঁটেবাত (Gout)
এছাড়াও টুনা মাছ ইনফ্লামেটরি ডিজিজ যেমন-আর্থ্রাইটিস, বাতের মতো রোগ সারাতে সাহায্য করে।

#বিষণ্নতা (Depression)
মাছ খুব ভালোভাবে বিষন্নতা দূর করতে পারে।একটি গবেষনা থেকে দেখা গেছে যে,এই মাছের উপাদান গুলো মহিলাদের মানসিক স্বাস্থ্যের এবং যে সকল মহিলারা বিষন্নতায় ভুগার ঝুঁকি রয়েছে তা নিয়ন্ত্রনের জন্য বেশ উপকারি।

#উচ্চ রক্তচাপ (High blood pressure)
উচ্চ পটাশিয়াম এবং কম সোডিয়াম যুক্ত খাবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রন করতে সাহায্য করে।



#ডিসলিপিডিমিয়া
টুনা মাছ খুবই হৃদপিন্ডের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।টুনা মাছে থাকা ওমেগা-৩ এর মতো ফ্যাটি এসিড আছে যা কোরোনারি হার্ট ডিজিজের ঝুঁকি কমায়,ওমেগা-৬ ফ্যাটি এসিড ধমনী এবং রক্তনালীতে কোলেস্টেরলের মাত্রা কমায়।টুনা মাছ মানব শরীরে হাই স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ নিয়ন্ত্রন করে ঝুঁকি কমায়।

#করোনারি হার্ট ডিজিজ
টুনা মাছ খুবই হৃদপিন্ডের সুস্বাস্থ্য বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।টুনা মাছে থাকা ওমেগা-৩ এর মতো ফ্যাটি এসিড আছে যা কোরোনারি হার্ট ডিজিজের ঝুঁকি কমায়,ওমেগা-৬ ফ্যাটি এসিড ধমনী এবং রক্তনালীতে কোলেস্টেরলের মাত্রা কমায়।টুনা মাছ মানব শরীরে হাই স্যাচুরেটেড ফ্যাটের পরিমাণ নিয়ন্ত্রন করে ঝুঁকি কমায়।

#হৃদরোগ
টুনা মাছে ওমেগা-৩ ফ্যাটি এসিডে পরিপূর্ণ, যা অ্যান্টি-ইনফ্লামেটরি হিসেবে কাজ করে এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রন করে।এটি হার্ট অ্যাটাক, অ্যাথেরোস্ক্লেরোসিস এবং স্ট্রোক প্রতিরোধ করতেও সাহায্য করে।

#কোলোন ক্যান্সার
টুনা মাছে আছে অ্যান্টিঅক্সিডেন্টের উপাদান যেমন- সেলেনিয়াম এবং অন্যান্য পুষ্টি উপাদান যা বিভিন্ন ধরনের ক্যান্সারের বিরূদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।বিভিন্ন গবেষনা থেকে দেখা গেছে যে, টুনা মাছের এই উপাদান গুলো স্তন ক্যান্সারের ঝুঁকি কমায়, অন্য একটি গবেষনায় দেখা গেছে যে, এটি কিডনি ক্যান্সারের বিরূদ্ধে বেশ উপকারি।সেলেনিয়াম হল সবচেয়ে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি-রেডিকেলের বিরূদ্ধে প্রতিরোধ করে এবং পূর্বের ক্ষতিকর কোষ গুলিকে রক্ষা করে।

#মানসিক চাপ
সাধারনত টুনা মাছে থাকা খনিজ উপাদান, ভিটামিন,অ্যান্টিফ্লামেটরি উপাদান এবং কোলেস্টেরোল মানসিক চাপ কমায় এবং জ্বলা পোড়া- প্রদাহ নিয়ন্ত্রন করতে সাহায্য করে।

(Collected )

07/10/2020

চমৎকার সব পুষ্টিগুণ সমৃদ্ধ তাজা সামুদ্রিক মাছ সরাসরি জাহাজ হইতে সংগ্রহ করে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি।

#ক্যাশঅন_ডেলিভারী সুবিধা।
#সাশ্রয়ী

Address

Dewanhaat
Chittagong

Telephone

+8801994466424

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fresh SeaFood. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fresh SeaFood.:

Share