15/12/2020
আজ বিজয়ের দিন মহা মুক্তির দিন
স্বাজাত্যবোধের উদ্বোধনী দিন
রাঢ়-বঙ্গ-কলিঙ্গ-সমতট-হরিকেল বাংলার দিন
মৃত্তিকা প্রাণিত চিরায়ত বাংলার স্বাধীনতার দিন
আজ আকাশে বাতাসে স্বাধীন-পতাকা উড্ডীন।
চির বিস্মিত চির শাশ্বত এই স্বাধীনতা
আমাদের আর তাহাদের
লক্ষ কোটি শহীদের শোণিত ধারায় সিক্ত
শারসশ্বত এই স্বাধীনতা
বাংলার স্বাধীনতা
বাঙালির স্বাধীনতা
বিজয়তু স্বাধীনতা।
শুভ "বিজয় দিবসের" শুভেচ্ছা জানাই সকলকে🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩