28/09/2026
এখন আর রঙ তুলি নিয়ে বসতে ইচ্ছে করে না। গ্যালারিতে শত শত রেফারেন্স, ডায়াগ্রাম নিলেও সুতা আর ধরতে ইচ্ছে করে না। গাছ গুলো রোদে পুড়ে নেতিয়ে গেলে তারপর পানি দি৷ নতুন কোনো রেসিপি ও ট্রাই করতে ইচ্ছে করে না। কোথায় যেনো সব কিছু বাঁধা পরে গেছে!
মনের উপর জোড় খাঁটিয়ে ১ সপ্তাহ আগে একটা মাশরুম বানিয়েছি কিন্তু এটাও আর ছবি তুলতে ইচ্ছে করলো না । এখন ছবি তোলাও ভুলে গেছি।