Myth Aroma

Myth Aroma Welcome to MYTH AROMA (perfumes House), your one-stop destination for captivating fragrance.

finds my old diary where I wrote I'd be married with 4 kids and become  billionaire by 28.
09/09/2023

finds my old diary where I wrote I'd be married with 4 kids and become billionaire by 28.

অনেকেই একটি AI ব্যবহার এর শিকার হচ্ছে যেটা আপনার যেকোন ছবি দিয়ে n**e photo তৈরি করে দিতে পারে। এবং অনেক মেয়েকেই এভাবে ...
01/08/2023

অনেকেই একটি AI ব্যবহার এর শিকার হচ্ছে যেটা আপনার যেকোন ছবি দিয়ে n**e photo তৈরি করে দিতে পারে। এবং অনেক মেয়েকেই এভাবে হয়রানি করা হচ্ছে।
যদি কেউ AI বা ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করে n**e ছবি তৈরি করে তাহলে আপনি https://stopncii.org/ এই এড্রেসে গিয়ে আসল ছবি আর এই এডিটেড ছবি জমা দিবেন, তাহলেই তারা ইন্টারনেট এর যত জায়গায় এই এডিটেড ছবি আছে তা সরিয়ে দিবে। এর জন্য আপনার কারো সাথে সরাসরি কথা ও বলা লাগবে না। নিজের পরিচয় ও গোপন থাকবে।
এর পাশাপাশি যদি কেউ নিজে থেকে আপনাকে থ্রেট দেয় এবং এ ধরণের ছবি দেখায় তাহলে আপনি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটেও কেইস করতে পারবেন। তারা আইপি এড্রেস দিয়ে আসামী কে আটক করতে পারবে।

#সংগৃহীত

18/07/2023

লোভে পাপ, পাপে মৃত্যু, মৃত্যুতে মিলাদ, মিলাদে বিরিয়ানি, বিরিয়ানিতে আবার লোভ।

- সংগৃহীত

বই পড়তেই যিনি বেশী ভালোবাসতেন।প্রিয় ভাই-“শাহাদাৎ হোসেন খান ফয়সাল রাহিমাহুল্লাহ" বাসা পরিবর্তনের সময় যার বইয়ের পরিমা...
06/07/2023

বই পড়তেই যিনি বেশী ভালোবাসতেন।

প্রিয় ভাই-
“শাহাদাৎ হোসেন খান ফয়সাল রাহিমাহুল্লাহ" বাসা পরিবর্তনের সময় যার বইয়ের পরিমাণ ছিলো প্রায় ১২০ বস্তা। মুফতি সাইফুল ইসলাম (হাফিঃ) এর মতে তার মোট বই সংখ্যা ছিল প্রায় (২৫) পঁচিশ হাজারের মতো।

[রাহিমাহুল্লাহ]

যিনি আলোকিত জ্ঞানী-২০১৫ চ্যাম্পিয়ান হয়েছিলেন।

#সংগৃহীত

03/07/2023

শুধুমাত্র ট্রল না করে,আওয়াজ তুলা দরকার।

একটা হাদীস আমার খুবই প্রিয়। প্রায়ই আমি সেটা বলি। এই হাদীসে বোঝা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল্পনাতীত প্র্যাগম্যটিক ছিলেন। রাসূলের দেয়া প্রতিটা উদাহরণ কতটা বুদ্ধিদীপ্ত ছিলো তা হাদীস থেকে সহজেই অনুমেয়। সাহাবায়ে আজমাঈন রাদ্বিয়াল্লাহু আনহুমকে সমাজের সৎ ও অসৎ শ্রেণীর আন্তঃসম্পর্কে দাওয়াতী কাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে হাদীসটি বলেছিলেন। তিনি বলেন,

مَثَلُ القَائِمِ في حُدُودِ اللهِ وَالوَاقعِ فِيهَا، كَمَثَلِ قَومٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ فَصَارَ بَعْضُهُمْ أعْلاها وَبَعْضُهُمْ أَسْفَلَهَا، وَكَانَ الَّذِينَ في أَسْفَلِهَا إِذَا اسْتَقَوا مِنَ المَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقهُمْ فَقَالُوا: لَوْ أنَّا خَرَقْنَا في نَصِيبِنَا خَرْقاً وَلَمْ نُؤذِ مَنْ فَوقَنَا، فَإِنْ تَرَكُوهُمْ وَمَا أرَادُوا هَلَكُوا جَمِيعاً، وَإنْ أخَذُوا عَلَى أيدِيهِمْ نَجَوا وَنَجَوْا جَمِيعاً

-আল্লাহর সীমারেখায় অবস্থানকারী এবং ঐ সীমা লংঘনকারীর উপমা হলো এমন এক দলের মত, যারা একটি দ্বিতল জাহাজে লটারি করে কিছু লোক উপর তলায় এবং কিছু লোক নিচের তলায় স্থান নিল। নিচতলা বাসীদের পানির প্রয়োজন হলে তারা উপর তলায় যেতে লাগল। (এভাবে বারবার যাওয়া আসাটা কষ্ট লাগায়) নিচের তলার লোকেরা বলল, ’আমরা যদি আমাদের নিচের তলায় কোনো স্থানে একটা ছিদ্র করে দিই, তাহলে আর উপর তলার লোকদেরকে কষ্ট দেয়া লাগবে না, পানির বন্দোবস্ত এখানেই হয়ে যাবে। এখন যদি উপর তলার লোকেরা তাদেরকে নিজ ইচ্ছার উপর ছেড়ে দেয় এবং সে কাজে বাধা না দেয়, তাহলে সবাই পানিতে ডুবে মরবে। আর যদি উপর তলার লোকেরা যদি তাদের হাত ধরে জাহাজে ছিদ্র করতে বাঁধা দেয়, তাহলে তারা নিজেরাও বেঁচে যাবে এবং সকলকেই বাঁচিয়ে নেবে।

-সহীহ বুখারী ২৪৯৩, তিরমিযী ২১৭৩

এই উদাহরণটা কতটা বাস্তবিক এবং কার্যকরী উদাহরণ! সুবহানাল্লাহ। কয়েকটা বিষয়ই এক হাদীসে এসে গেছে, যার প্রত্যেকটাই উভয়দলের সাথে জড়িত।

১. অসৎকাজে লিপ্তরা নিজেদের কাজকে ভালো মনে করে। তারা মনে করে, তাদেরকে বাঁধা দিয়ে অন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যেমন তারা ভাবছে জাহাজে ছিদ্র করে নিলে তারা উপর তলাবাসীকে কষ্ট দেয়া থেকে বেঁচে যাবে।

২. সমাজে অসৎকাজের ছড়াছড়ি দেখে নির্লিপ্ততা গ্রহণ করে নেয়া ব্যক্তিরা যদি ভাবে, আমার কী দায়। যাদের কাজ তারা করে মরুক গে। আমার অত কথা বলার প্রয়োজন কী। কিন্তু যখন কনসিকোয়েন্স এসে যাবে তখন তারাও যে বেঁচে যাবে তা নয়।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গুণ হলো, তিনি জাওয়ামিউল কালিম। সহজ অর্থে, যার অল্প কথায় সবকথা এসে যায় এবং কোনো ফাঁকফোকর অবশিষ্ট থাকে না। আল্লাহর রাসূলের এই গুণ হাদীসের ছত্রে ছত্রে সুশোভিত হয়ে আছে। সুবহানাল্লাহ!

--মুহাতারাম আম্মারুল হক

আর্তুগ্রুল গাজী সিনেমা দেখা প্রসঙ্গে ফতোয়া বিভাগ, দারুল উলূম হাটহাজারী‘আর্তুগ্রুল গাজী’ এটা তুর্কি ঐতিহাসিক সিনেমা । যার...
30/06/2023

আর্তুগ্রুল গাজী সিনেমা দেখা প্রসঙ্গে
ফতোয়া বিভাগ, দারুল উলূম হাটহাজারী

‘আর্তুগ্রুল গাজী’ এটা তুর্কি ঐতিহাসিক সিনেমা । যার মধ্যে খেলাফতে উসমানির প্রধান উসমানের বাবা আর্তুগ্রুল এবং তার গোত্রের অবস্থা সিনেমা আকারে তুলে ধরা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী জানা যায় যে, এই সিনেমার সিরিজগুলো অত্যন্ত চিত্তাকর্ষক এবং হৃদয়স্পর্শী! যা পুরুষ- মহিলার অবাধ মেলামেশার স্বপ্ন দেখায়। ইতিহাসবিদগণের তথ্য অনুযায়ী এই সিনেমার ট্রেইলার/ঘটনাগুলো সত্য-মিথ্যা মিশ্রিত। তিক্ত হলেও সত্য যে, কিছু কিছু আলিম জনসাধারণকে এই সিনেমা দেখা থেকে সচেতন না করে, তাঁরা নিজেরাতো দেখেনই এবং অন্যকে দেখার জন্য দাওয়াতও দেয়। যা একজন আলেম হিসেবে নিন্দনীয় এবং পরিতাপের বিষয়। অথচ কুরআন হাদীসের আলোকে এই কথা প্রতীয়মান হয় যে, এই সিনেমা দেখা সম্পূর্ণ হারাম এবং নাজায়েয়।

দারুল উলূম দেওবন্দ এবং বান্নুরী টাউন করাচীসহ বিজ্ঞ ওলামায়ে কেরামগণ এই সিনেমা হারাম হওয়ার বিষয়ে একমত। সত্যান্বেষী ব্যক্তির জন্য উচিত হবে, কুরআন হাদীসের আলোকে সমাধান পাওয়ার পর এমন হারাম কাজ থেকে নিজে বেঁচে থাকা এবং সমাজকে বাঁচিয়ে রাখা! আল্লাহ আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। আমিন॥

হারাম হওয়ার কারণ সমূহ—

১.জরুরত না থাকা সত্ত্বেও ভিডিও করা।
২.হারাম মিউজিক ব্যবহার করা ।
৩.সত্য-মিথ্যার মিশ্রণ।
৪.পুরুষ-মহিলার অবাধ মেলামেশা।
৫.সময়ের অপচয়।
৬.ফরয-ওয়াজিব ছেড়ে দেয়া।
৭.গুনাহকে গুনাহ মনে না করা।
৮.অবৈধ প্রেম-ভালবাসাকে প্রমোট করা।
৯.চোখের গুনাহ ইত্যাদি

[সূরা লোকমান- ১১, রুহুল মাআনী- ২১-২২/৭৮, সহীহ বুখারী- ৭২৩, সুনানে তিরমিযী- ২৩৩, হাশিয়া ইবনে আবেদীন- ৯/৫৭৮, ফাতাওয়ায়ে হিন্দিয়া- ৫/৪০৬, ফাতাওয়ায়ে বাযযাযিয়া- ২/২০২]

হানাফি ফিক থেকে নেওয়া ।

বি.দ্র. যেকোনো আরবি সিনেমা , তুর্কি সিরিজ বা ইসলামী কাহীনি নিয়ে রচিত নাটক/সিনেমা সব কিছুর জন্য‌ উপরোক্ত ফতোয়া প্রয্যজ্য।

(সংগৃহীত)

27/06/2023

বিড়াল নাকি নিষ্পাপ 😒

27/06/2023

আরবি জিলহজ মাসের নবম দিনটিকে আরাফার দিন বলা হয়। এ দিনে হাজিরা মিনা থেকে আরাফার ময়দানে সমবেত হন এবং সূর্যাস্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন।
এটিই হজের প্রধান রুকন। ফজিলত হিসেবে এ দিনটির গুরুত্ব অপরিসীম।

হাদিসে আছে, হজরত আনাস (রা.) বলেন, জিলহজ মাসের প্রথম দশকের প্রতিটি দিন ১ হাজার দিনের সমতুল্য আর আরাফার দিনটি ১০ হাজার দিনের সমান মর্যাদাপূর্ণ।
- ফতহুল বারি

হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, আরাফার দিনটি সব দিবসের মধ্যে শ্রেষ্ঠ।
- উমদাতুল কারি

নানা কারণে এ দিবসটি মুসলমানদের কাছে স্মরণীয়। স্বয়ং আল্লাহতায়ালা পবিত্র কোরআনে কারিমে এ দিনের কসম খেয়েছেন।

আরাফার ময়দানে অবস্থানরত হাজিদের ওপর আল্লাহতায়ালার অজস্র রহমত বর্ষিত হয়। এ প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, বদরের যুদ্ধের দিন বাদে শয়তান সবচেয়ে বেশি অপদস্থ, ধিকৃত ও ক্রোধান্বিত হয় আরাফার দিনে। কেননা এ দিন শয়তান আল্লাহ পাকের অত্যধিক রহমত এবং বান্দার অগণিত পাপরাশি মাফ হতে দেখতে পায়।
- মুয়াত্তা ও মিশকাত

আরাফার দিনটি মুসলমানদের জন্য অত্যন্ত গর্বের। তাই এ দিন বেশি বেশি ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করা অপরিহার্য। আরাফার দিনের আমলসমূহের মাঝে রয়েছে -

এক. জিকির ও তাসবিহ পাঠ করা।

দুই. বেশি বেশি দোয়া ও এস্তেগফার পড়া। নবী করিম (সা.) ইরশাদ করেছেন, সর্বোত্তম দোয়া হচ্ছে আরাফার দিনের দোয়া। এ দিনে দোয়া ও তওবা কবুলের সমুহ সম্ভাবনা রয়েছে।

তিন. রোজা রাখা। নবী করিম (সা.) বলেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী যে, তিনি এ রোজা দ্বারা পূর্ববর্তী এক বছরের এবং পরবর্তী এক বছরের গোনাহ মাফ করে দেবেন।

Address

CDA R/A Agrabad
Chittagong
4100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Myth Aroma posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category