01/04/2017
া_ALIM_2017 ( )
******************************************
(শেয়ার করে নিজ টাইম লাইনে রাখুন যাতে আপনার প্রিয়জনরা জেনে উপকৃত হয়।)
জীবনের বাঁক এখান থেকে শুরু।
ক্যারিয়ারের শুরুটা হোক শুভ।
দোওয়া রইল সকল পরিক্ষার্থীদের জন্য
কিছু পরামর্শ......
০১) পরীক্ষার সময়সূচি
-----------------------------
পরীক্ষার সময়সূচি পড়ার টেবিলের সামনে এমনভাবে লাগিয়ে রাখবে যাতে সহজে দেখা যায় । এতে কোন পরীক্ষা কখন তা সহজে খেয়াল রাখতে পারবে। কোন বিষয়ের প্রস্তুতির জন্য কতটুকু সময় হাতে অাছে সে ব্যাপারে সচেতন থাকতে পারবে।
০২) পরীক্ষার আগের রাত
-------------------------------
খুবই গুরুত্বপূর্ণ একটি রাত, পরীক্ষার আগের রাত। মনে হবে এটা পড়ি, ওটা পড়ি। এটা শিখি, ওটা শিখি। এ প্রশ্নটা শিখা হল না, শেষরাতে কষ্ট করে একটু শিখে নিই। ঘুম জীবনে অনেক যেতে পারব। কঠিন প্রশ্ন আসলে তো আমি ভেসে যাব। এ ধরনের Tension অত্যান্ত স্বাভাবিক। তবে খেয়াল রাখবে এই রাতে প্রস্তুতি নেওয়া যতটুকু গুরুত্বপূর্ণ তার চেয়ে বেশী গুরুত্বপূর্ণ ভালভাবে ঘুমিয়ে নেওয়া। গবেষনা মতে, ভাল ঘুম না হলে বেশি জেনে ও ভাল Perform করা যায় না। অতএব, পরবর্তী দিনের পরীক্ষার বিষয়ে বার বার ‘রিভিশন’ দিবে কিন্ত ভাল ঘুমকে বিসর্জন দিয়ে নয়। কোনো অবস্থাতেই নতুন কিছু শিখতে গিয়ে অনেক রাত পর্যন্ত জেগে থাকা যাবে না। প্রশ্ন কঠিন হলে সবার জন্য হবে কেবল তোমার একার জন্য নয়। এতে Tension এর কিছু নেই। টেনশন কাজ করলে MEDITATION করে নিতে পার।
০৩) রাতে ঘুমাতে যাওয়ার আগে
-----------------------------
পরীক্ষার প্রবেশপত্র, পরীক্ষাসংক্রান্ত সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রাতে ঘুমাতে যাওয়ার আগেই প্রবেশপত্র, কলম, পেনসিল, ইরেজার, স্কেল, ক্যালকুলেটর ইত্যাদি গুছিয়ে রাখবে। কারণ, পরের দিন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় যদি এসব গোছাতে যাও, তাহলে সময় অপচয় হবে এবং তাড়াহুড়োর কারণে অস্থিরতায় ভুগতে হবে। তাই পরীক্ষার উপকরণগুলো রাতেই ঠিকঠাক করে রাখবে।
০৪) পরীক্ষার দিন ঘর থেকে বের হওয়ার আগে
-------------------------------------------------
যানজট একটি নিত্য নৈমিত্তিক বিষয়। যাদের নিজস্ব গাড়ি আছে তারা আগেই নিশ্চত হয়ে নিবে গাড়ির ফিটনেস, তেল, ড্রাইভার সবকিছু OK আছে কিনা। মনে রাখবে, পরীক্ষার দিন অন্যান্য দিনের চেয়ে যানজট একটু বেশি থাকে। তাই পর্যাপ্ত সময় নিয়ে ঘর থেকে বের হতে হবে। পরীক্ষার দিন গাড়ি পাওয়া মুশকিল তাই যাদের নিজস্ব গাড়ি নেই তারা বিষয়টা মাথায় নিয়ে বের হবে। সম্ভব হলে কোন গাড়িওয়ালার সাথে আগে ভাগে চুক্তি করে রাখবে।
০৫) গুরুজনের আশির্বাদ
----------------------------
ঘরের মুরব্বিদের সালাম ও আশির্বাদ নিয়ে বের হবে। সবার কাছ থেকে শুভ কামনা নিয়ে বের হবে। এতে তোমার মন মেজাজ হালকা ও ফুরফুরে থাকবে। দোওয়ার বদৌলতে এমন ও হতে পারে যা তুমি শিখেছ তাই পরীক্ষায় এসেছে এবং অনায়েসে সবকিছু লিখে ফেলতে পার। দেখা যায় অনেকে ৫০ রচনা শিখে ও পরীক্ষায় টিকমত লিখতে পারে না আবার অনেকে ২ টা শিখে অনেক ভাল উত্তর লিখে আসে। অথএব, দোওয়া, আশির্বাদ ও শুভ কামনা নিয়ে বের হবে।
০৬) পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে
-----------------------------
পরীক্ষাকেন্দ্রে প্রবেশের আগে অবশ্যই দেখে নেবে তোমার প্রবেশপত্র ও পরীক্ষাসংক্রান্ত সব সামগ্রী অর্থাৎ পর্যাপ্ত কলম, পেনসিল, স্কেল, ইরেজার ইত্যাদি ঠিকঠাক আছে কি না। মনে রাখবে, প্রবেশপত্র ও পরীক্ষাসামগ্রী ছাড়া অন্য কোনো বই, খাতা বা কাগজ সঙ্গে নেওয়া যাবে না। পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট আগে হলে তোমার আসন গ্রহণ করবে।
০৭) যা নেওয়া যাবে না
-----------------------------
পরীক্ষার হলে প্রবেশপত্র ছাড়া অন্য কোনো কাগজপত্র বা মোবাইল ফোন বা কোন ইলেক্ট্রনিক্স সামগ্রী সঙ্গে নেওয়া যাবে না।
০৮) খসড়ার জন্য
-----------------------------
খসড়ার জন্য কোনো অতিরিক্ত কাগজ দেওয়া হবে না। পর্যাপ্ত উত্তরপত্রে খসড়ার কাজ করতে হবে। এবং তা পরে যথাযথভাবে কেটে দিতে হবে।
০৯) অবশ্যই করণীয়
-----------------------------
OMR খুব সতর্কতার সাথে পূরণ করবে। পরীক্ষার্থীকে প্রতিটি বিষয়ের জন্য হাজিরা শিটে অবশ্যই স্বাক্ষর করতে হবে। না হলে এ বিষয় বা বিষয়সমূহে তাকে অনুপস্থিত বলে গণ্য করা হবে।
১০) সুস্পষ্ট শুরু ও শেষ
-------------------------
লিখিত পরীক্ষায় প্রতিটি উত্তর লিখার পূর্বে সুস্পষ্টভাবে কত নং প্রশ্নের উত্তর তা লিখে দিবে। উত্তর লিখা শেষ হলে সমাপ্তি চিহ্ন দিয়ে দিবে এবং প্রশ্নপত্রে ঐ প্রশ্ন সংখ্যা দাগ দিয়ে রাখবে যেন একই উত্তর ২ বার লিখে না ফেল বা প্রয়োজনের তুলনায় বেশী লিখে না ফেল।
১১) প্রশ্নে অাটকে গেলে
-----------------------------
অনেক সময় প্রশ্নের উত্তর কিছু মাথায় আসে আবার কিছু আসে না। এতে ঘাবড়াবার কিছু নেই। ঐ প্রশ্ন মনে করার চেস্টা করতে করতে সময় যেন নষ্ট না হয়। প্রয়োজনে যতটুকু লিখেছ তার পর আনুমনিক কতটুকু বাকি আছে সে পরিমান মত জায়গা ফাঁকা রেখে পরবর্তী প্রশ্নের উত্তর লিখা শুরু করতে হবে। কোনভাবেই সময় নষ্ট করা যাবে না।
১২) হাত ব্যাথা করলে
-----------------------------
মডেল টেস্ট দেওয়ার অভ্যাস যাদের নেই তারা হঠাৎ অনেকদিন পর লিখতে গিয়ে হাত ব্যাথা অনুভব করতে পার। তখন ঝিমিয়ে গেলে হবে না। তখন তোমার মায়ের মুখখানা মনে করার চেস্টা কর। ভেবে দেখ তোমার আজকের সামান্য ব্যাথাকে পশ্রয় দিতে গেলে তোমার মা, বাবা, ভাই বোন আরো কতজন কতভাবে ব্যাথা পাবে। অতএব, যতক্ষন দেহে প্রান আছে লড়ে যেতে হবে......কোন ছাড় নেই।
১৩) টয়লেট আসলে
-----------------------------
অনেকে Tension করে বার বার পানি পান কর ফলে বেগ ও বেশী পায়। কিন্তু তোমার খেয়াল করতে হবে যে টয়লেট করার জন্য অতিরিক্ত কোন সময় তোমাকে দেওয়া হবে না। তাই, খাওয়া-দাওয়া ও পানি পান এমনভাবে করবে যেন বার বার টয়লেটে যেতে না হয়। যত বেগ আসুক, পরীক্ষা শেষ করে তবে আরামসে টয়লেট করতে যাবে!!
১৪) আফসোস বা হা-হুতাশ
------------------------------
পরীক্ষা শেষে অনেকে অাফসোস করে ইশশ কেন এটা শিখলাম না, কেন এটা Answer করতে পারলাম না। কোন সবগুলো প্রশ্ন Attempt করতে পারলাম না। এ ধরনের হা হুতাশ পুরোপুরি নিষেধ। একটা পরীক্ষার শেষে সম্পূর্ণ ভুলেই যেতে হবে পরীক্ষা কেমন দিয়েছি। সরসরি পরবর্তী পরীক্ষার জন্য অাদা জল খেয়ে লাগতে হবে।
****************
GOOD LUCK
****************
GOLDEN 5 অনেকেই পাবে তবে আসল GOLDEN কারা বুঝা যাবে ভর্তি পরীক্ষায়। বিশ্ববিদ্যলয়, মেডিকেল, তথা HSC পরবর্তী যে কোন ভর্তির ইংরেজীর সঠিক প্রস্তুতির জন্য এবং পাশাপাশি IELTS, SAT,IBA ও SPOKEN ENGLISH এর জন্য সবচেয়ে Friendliest Place হচ্ছে Hasnain's Care......সাথেই থাক...এগিয়ে থাক!!!