08/05/2025
এক নজরে কুরআন "
লেখক - Mizanur Rahman Azhari "
এক নজরে কুরআন" এমন একটি ব্যতিক্রমধর্মী বই যেখানে গতানুগতিক অনুবাদ এবং তাফসিরের বাইরে গিয়ে কুরআনের সারনির্যাসকে ভিজ্যুয়াল ও ইনফোগ্রাফিক ফরম্যাটে উপস্থাপন করা হয়েছে। বইটির মূল উদ্দেশ্য অনুযায়ী এটি এমনভাবে সাজানো হয়েছে যেন বর্তমান যুগের সকল শ্রেণি-পেশার মানুষ কুরআনের মূল বক্তব্য সহজভাবে বুঝতে পারেন। বইটির লেখক ড. মিজানুর রহমান আজহারি বইটিকে এত প্রাঞ্জল ও সাবলীল ভাষায় উপস্থাপন করেছেন যে, অল্প সময়ের জন্য বইটিতে চোখ বোলালেও একেকটি সূরার সারনির্জাস জেনে নেয়া যাবে। কুরআনের সাথে মানুষের কানেক্টিভিটি যে কতটা গভীর হতে পারে তা অনায়াসেই অনুভব করা সম্ভব হবে, ইন-শা-আল্লাহ। ব্যক্তিগত মতামত : আমার কাছে বইটি অত্যন্ত ভালো লেগেছে। যারা কুরআন সম্পর্কে গভীরভাবে জানতে আগ্রহী কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না, তাদের বইটি অবশ্যই পড়া উচিত বলে আমি মনে করি। বইটি পড়ে আমি নিজেও কুরআনকে আরও গভীরভাবে জানতে পেরেছি, আলহামদুলিল্লাহ। ~ পড়ুন ~ ভাবুন ~ শিখুন
- Jaber Hossain
https://rkmri.co/0e52yTm2AeAe/
Send a message to learn more