মধু ঘর

মধু ঘর অর্গানিক পন্যের জন্য যোগাযোগ করুন
100%খাটি 100% organic

06/09/2026

আসসালামু আলাইকুম
সকালটা সুন্দর করার জন্য অনেক কিছু লাগে না।
এক কাপ গরম পানি, নিজের জন্য কয়েক মিনিট সময় আর ভালো কিছু খাওয়ার অভ্যাস—দিনের শুরুটাই বদলে দিতে পারে। 🍯
মধু আমাদের ঘরের পরিচিত একটি প্রাকৃতিক খাবার। তবে মধু কেনার সময় শুধু সুন্দর বোতল বা সুন্দর ছবি দেখে সিদ্ধান্ত না নিয়ে উৎস, সংরক্ষণ ও বিশ্বাসযোগ্যতার বিষয়গুলোও দেখুন।
কারণ খাবারের ক্ষেত্রে—
স্বাদ যেমন গুরুত্বপূর্ণ, বিশ্বাসও তেমন গুরুত্বপূর্ণ।

আপনার সকালটা কী দিয়ে শুরু হয়? ☀️
কমেন্টে জানান।

19/08/2026
19/08/2026
মধুতে উল্লেখযোগ্য উপাদান হলো(ক) ফ্রুক্টোজ, (খ) গ্লুকোজ, (গ) সুক্রোজ, (খ) ম্যাল্টোজ,গ্লুকোজ হলো, যা সহজে পানিতে দ্রু না। ...
18/06/2025

মধুতে উল্লেখযোগ্য উপাদান হলো
(ক) ফ্রুক্টোজ,
(খ) গ্লুকোজ,
(গ) সুক্রোজ,
(খ) ম্যাল্টোজ,
গ্লুকোজ হলো, যা সহজে পানিতে দ্রু না। গ্লুকোজ একটি কার্বোহাইড্রেট যৌগ, যা মনোস্যাকারাইড শ্রেণীর অন্তর্ভুক্ত। এর রাসায়নিক সংকেত C6H12O6 এবং এটি একটি সরল শর্করা।

ফ্রুক্টোজ হল একটি সাধারণ শর্করা বা মনোস্যাকারাইড, যা ফল, মধু এবং কিছু সবজিতে পাওয়া যায়।
ফ্রুক্টোজ একটি মনোস্যাকারাইড, যা একক শর্করার অণু। এটি গ্লুকোজের মতো একই আণবিক সূত্র C6H12O6 ধারণ করে, তবে এর গঠনগত ভিন্নতার কারণে এটি একটি কিটোনিক শর্করা।

01719384317

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সুরা নাহলের ৬৯ নাম্বার আয়াতে মধুর বিভিন্ন রঙ বা কালারের কথা উল্লেখ করেছেন। আর বাস্তবতাও সেটাই...
17/06/2025

আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা সুরা নাহলের ৬৯ নাম্বার আয়াতে মধুর বিভিন্ন রঙ বা কালারের কথা উল্লেখ করেছেন।

আর বাস্তবতাও সেটাই।

নিশ্চিত মৃত্যু জেনেও পুরুষ মৌমাছি কেন স্ত্রী মৌমাছির সাথে মিলন করে? এরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না। একজন মানুষকে মারতে...
28/05/2025

নিশ্চিত মৃত্যু জেনেও পুরুষ মৌমাছি কেন স্ত্রী মৌমাছির সাথে মিলন করে?
এরা মৃত্যুর জন্য মোটেও ভয় পায় না। একজন মানুষকে মারতে হলে প্রায় ১১০০ হুলের বিষ প্রয়োজন। আনুমানিক ১ কেজি মধু সংগ্রহের জন্য ১১০০ মৌমাছি প্রায় ৯০ হাজার মাইল পথ ঘুরতে হয়। যা কিনা চাঁদের কক্ষপথের প্রায় তিনগুণ! ফুলের হিসাব করলে দেখা যায় ১ কেজি মধু সংগ্রহের জন্য প্রায় ৪০ লক্ষ ফুলের পরাগরেণু স্পর্শ করতে হয়। সবকিছু ঠিক থাকলে ভালো মৌসুমে প্রায় ৫৫ কেজি মধু জমা হয়। এসব তথ্য থেকে আমরা বুঝতে পারি কর্মী মৌমাছি কি পরিমাণ পরিশ্রমী। অপরদিকে রাণী মৌমাছি শুধু খায় আর ডিম পারে।

রাণী প্রতিদিন ১৫০০ থেকে ২৫০০ ডিম দেয়। পুরুষ মৌমাছির স্বভাব বেশ অদ্ভুত। এরা জীবনেও কোন কাজ করে না, এমনকি কর্মী মৌমাছিকে এদের খাবার পর্যন্ত মুখে তুলে দিতে হয়। এদের জীবনের একমাত্র লক্ষ হলো রাণী মৌমাছির সাথে মিলিত হওয়া। মিলন মৌসুমে প্রতিদিন দুপুরবেলা চাকের সর্বাধিক সক্ষম পুরুষ মৌমাছিগুলো একটি নির্দিষ্ট স্থানে ভিড় জমায় যাকে বলা হয় পুরুষ ধর্মসভা!
ঠিক একই সময়ে চাক থেকে রাণী মৌমাছি ঘুরতে বের হয়, যাকে বলা হয় “দি মিটিং ফ্লাইট”

রাণী মৌমাছি হঠাৎ করে ঢুকে পড়ে পুরুষ ধর্মসভা এলাকায়। সে এসেই এক বিশেষ ধরণের গন্ধ ছড়িয়ে দেয়, যার ফলে শত শত পুরুষ মৌমাছি উত্তেজিত হয়ে পড়ে। এর পরপরই রাণী মৌমাছি উড়ন্ত অবস্থায় পছন্দমত পুরুষের সাথে মিলন করে। রাণী মৌমাছি একেবারে পর্যায়ক্রমে ১৮-২০টা পুরুষ মৌমাছির সাথে মিলিত হতে পারে!
অদ্ভুত ব্যাপার হল, যৌন মিলনের সময় পুরুষ মৌমাছির এন্ডোফেরাস বা যৌনাঙ্গ ভেঙ্গে যায় এবং তখনই মারা যায় পুরুষ মৌমাছি। এজন্যই এই মিলনকে বলা হয় “দি ড্রামাটিক সেক্সুয়াল সুইসাইড”। একটি মৌচাক একটি মাত্র রাণী স্ত্রী মৌমাছি থাকে। রাণীকে কেন্দ্র করেই মৌচাক গড়ে ওঠে।

যদি কোন ডিম থেকে স্ত্রী মৌমাছির জন্ম হয় সে শিশু স্ত্রী মৌমাছিকে কর্মী মৌমাছিরা লুকিয়ে রাখে যেন রাণীর নজরে না আসে। রাণীর নজরে পড়লে ঐ শিশু স্ত্রী মৌমাছির নিশ্চিত মৃত্যু । শিশু রাণী মৌমাছিটি বড় হলে দুই রাণীর মধ্যে যুদ্ধ হয়। এতে দুটি পথ খোলা থাকে । হয় যুদ্ধে মৃত্যু ( একজন অপর জনকে হত্যা করে মৌচাকের কর্তৃত্ব গ্রহণ করে) না হয় দুজন আলাদা হয়ে পৃথক দুটি মৌচাক গড়ে তোলা।

অনাকাঙ্খিতভাবে যদি কোন রাণী মৌমাছি মারা যায় তবে সে খবর ১৫ মিনিটের মধ্যে সকল কর্মী মৌমাছি জানতে পারে এবং সম্মিলিতভাবে নতুন রাণী মৌমাছি তৈরি করার উদ্যোগ নেয়।

আরো কিছু অদ্ভুত বিষয় রয়েছে, যা জানলে আপনারা অবশ্যই অবাক হবেন। ৫০০ গ্রাম মধু তৈরিতে ২০ লক্ষ ফুল লাগে। শ্রমিক বা কর্মী মৌমাছি সারা জীবনে আধা চা চামচ মধু তৈরি করতে পারে। আরো একটা মজার ব্যাপার হলো, পৃথিবীতে মধু একমাত্র খাদ্য যা কখনোই পঁচে না।
#মধু

কোন বাদাম বেশি খাবেন?✅আখরোট: মস্তিষ্কের জন্য ভালো।✅কাজু বাদাম: হৃদরোগের জন্য উপকারী।✅চিনা বাদাম:- সহজলভ্য প্রোটিন ও ফ্যা...
28/03/2025

কোন বাদাম বেশি খাবেন?

✅আখরোট: মস্তিষ্কের জন্য ভালো।

✅কাজু বাদাম: হৃদরোগের জন্য উপকারী।

✅চিনা বাদাম:- সহজলভ্য প্রোটিন ও ফ্যাটের উৎস।

✅কাঠবাদাম: ত্বক ও চুলের জন্য ভালো।

সবগুলো বাদামই পাবেন আমাদের কাছে

অর্ডার করতে যোগাযোগ করুন
01817-608008 নাম্বারে

চিনির পরিবর্তে আমরা খাচ্ছি মেগনেসিয়াম সালফেট???"এমন কোনো রোগ নাই যা আমাদের হবে না"শুনুন তাহলে বিষ+বিষ এর ভয়াবহ কাহিনী যা...
28/03/2025

চিনির পরিবর্তে আমরা খাচ্ছি মেগনেসিয়াম সালফেট???
"এমন কোনো রোগ নাই যা আমাদের হবে না"

শুনুন তাহলে বিষ+বিষ এর ভয়াবহ কাহিনী যা আমদের খাওয়ানো হচ্ছে। নিষিদ্ধ ঘন চিনি (সোডিয়াম সাইক্লামেট) হাজার হাজার টন আমদানি হয়ে দেশে ঢুকছে কিভাবে? অনেক দিনের চেষ্টায় ক্লু পেয়ে গেলাম বণিক বার্তা পত্রিকার এক সংবাদে। সাইট্রিক এসিড নামে আমদানি হচ্ছে এই বিষ। দেয়া হচ্ছে, মিষ্টি, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কন্ডেন্সড মিল্ক প্রভৃতি মিষ্টি
জাতীয় খাদ্য দ্রব্যে।

চিনির চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি মিষ্টি এই ঘন চিনি পৃথিবীর অনেক দেশেই নিষিদ্ধ। ক্যান্সার, কিডনি বিকল, হজম শক্তি হ্রাস সহ নানাবিধ জটিল রোগের সৃষ্টি করতে পারে এই চিনি।
সাইট্রিক এসিড এর মত দেখতে হুবহু এক রকম বলে অসাধু ব্যবসায়ীরা অতি সহজেই সাইট্রিক এসিড নামে ও কোডে ঘন চিনি আমদানি করছে।

ঢাকার মিটফোর্ড থেকে বের করলাম আরও এক নামে ঘন চিনি আমদানি হচ্ছে। সোডিয়াম সাইট্রেট দেখতেও ঘন চিনির মত দেখতে। সাইট্রিক এসিড এবং সোডিয়াম সাইট্রেট নামে আসছে নিষিদ্ধ বিষ ঘন চিনি। বণিক বার্তার সাংবাদিক ভাই খবর দিলেন মিটফোর্ডে দুই রকম
ঘন চিনি বিক্রি হয়। একটা পিউর অন্যটা ভেজাল মিশ্রিত। পিউর ঘন চিনি কেজি ২২০ টাকা হলে ভেজাল ঘন চিনি ১৪০ টাকা কেজি। মাথাটা ঘুরে গেল!! বিষের সাথে বিষ! সেখানে সংবাদ নিলাম কম দাম বিধায় এই ভেজাল ঘন চিনির বিক্রি সর্বাধিক। সবাই গাড়ি ভর্তি করে এই ভেজাল ঘন চিনি নিয়ে যায় বিভিন্ন খাদ্যদ্রব্যে দেয়ার জন্য।
ভেজাল মিশাতে হলে তো ঘন চিনির মতই অন্য কোন একটি দ্রব্য মেশাতে হবে, যার দাম হবে খুব কম এবং মিষ্টি অথবা টেস্টলেস হতে হবে। কি হতে পারে তা?? দুই দিন ঘুমাতে পারিনি। সমানে পারমুটেশন কম্বিনেশন করতে লাগলাম। কি সেই আইটেম? কেউ বলে না। গুগলে ঘন চিনির ছবি
বের করে তার সাথে মিল রেখে খুঁজতে লাগলাম আইটেম।
হটাত মাথার মধ্যে বিদ্যুৎ চমকে উঠল। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কি করে সম্ভব!! আমার এক ভাই সার (ফার্টিলাইজার) বিক্রি করে। তাকে বললাম, “চিনির মত দানাদার সার কি আছে
রে?” ইউরিয়া? না ইউরিয়া গোলাকার এবং খুব খারাপ স্বাদ। আর কি আছে? আচ্ছা ম্যাগনেসিয়াম সালফেট সার? ভাই আমার
লাফ দিয়ে উঠল!! হ্যাঁ ভাই, ম্যাগনেসিয়াম সালফেট সার দেখতে চিনির মত দানাদার, দাম কম ১৫/২০ টাকা কেজি এবং স্বাদহীন।
এবার আমি লাফ দিয়ে উঠে গুগলে ছবি দেখলাম। ঘন চিনি এবং ম্যাগনেসিয়াম সালফেট সার দেখতে একই রকম। বিশ্বাস হচ্ছিল
না, যে আমাদের সার খাওয়াচ্ছে আর একটি বিষের সাথে। সেই সাংবাদিক ভাইয়ের দ্বারা মিটফোর্ড থেকে ভেজাল এক কেজি সার কিনে আমি সরকারীভাবে চিঠি দিয়ে ১০০ গ্রাম নমুনা
পরীক্ষার জন্য পাঠালাম সরকারী ল্যাব (সারের জন্য) খামার বাড়ির মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটে। ঘুম হারাম হয়ে গেল আমার টেনশনে। রিপোর্ট পেলাম সেই ঘন চিনির নমুনায়
ম্যাগনেসিয়াম সালফেট সার পাওয়া গেছে।
যা সন্দেহ করেছি তাই। সেই সার মিশ্রিত ঘন চিনির প্যাকেট বা নমুনা না দেখেই এত হাজার লাখ আইটেমের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট সার কিভাবে নির্বাচিত করলাম, তা সত্যিই হবাক হবার বিষয়!!

কয়েকজন বিজ্ঞানী রসায়নবীদকে জিজ্ঞাস করলাম, সার খেলে কি হয়? তাঁরা হতবাক হয়ে গেলেন। কেন সার খাবেন কেন? আমি
বললাম, যদি খাই। ম্যাগনেসিয়াম সালফেট সার সাথে ঘন চিনি!! হেসে তাঁরা উত্তর দিলেন, "ভাই আপনার শখ লাগলে আপনি খান। তবে দুনিয়ার কোন অসুখ থেকে বাদ যাবেন না এবং প্রথম
শেষ হবে বাচ্চারা"।
নানা ধরণের মিষ্টি জাতীয় খাদ্যে দীর্ঘদিন ধরে এক বিষ ঘন চিনির সাথে আর এক বিষ রাসায়নিক সার ম্যাগনেসিয়াম সালফেট খেয়ে আমাদের পরিণতি কি হচ্ছে?? পৃথিবীর কোথাও আছে মানুষকে সার খাওয়ানোর উদাহরণ??
কোথায় আছি আমরা? কোথায় আমাদের গন্তব্য? কে আমাদের বাঁচাবে, বাঁচাবে আমাদের সন্তানদের?

Dr Asim Dutta

সরিষা ফুলের মধু জমে যাবে,ধনিয়া ফুলের মধু কিছুটা জমে যাবে,লিচু ফুলের মধু কিছুটা তালানি পরবে।আমরা প্রসেস মধু বিক্রি না করে...
26/01/2025

সরিষা ফুলের মধু জমে যাবে,
ধনিয়া ফুলের মধু কিছুটা জমে যাবে,
লিচু ফুলের মধু কিছুটা তালানি পরবে।

আমরা প্রসেস মধু বিক্রি না করে, "র" মধু বিক্রি করবো। জমা মধু বিক্রি করবো, জমা মধুর স্বাদ বেশি উপকার বেশি, প্রসেস করলে মধুর স্বাদ কমে, গুনাগুন কমতে পারে।

Address

Chittagong
KAHFA DARULMAARIF4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801817608008

Website

Alerts

Be the first to know and let us send you an email when মধু ঘর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মধু ঘর:

Shortcuts

Share

Category