01/11/2025
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটিতে সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব প্রাপ্তি আমার জীবনের সবচেয়ে গর্বিত ও আবেগময় মুহূর্তগুলোর একটি।
এই দায়িত্ব আমার কাছে কেবল একটি পদ নয়; এটি সংগঠনের প্রতি আমার দীর্ঘ সংগ্রাম, ত্যাগ, বিশ্বাস ও আনুগত্যের স্বীকৃতিস্বরূপ।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলে আমার ছাত্ররাজনীতির যাত্রা শুরু ২০১৭ সালে ইমরান খান ইমন ভাইয়ের কর্মসূচিতে অংশগ্রহণ করার মাধ্যমে। তানজিম ভাই ছিলেন আমার পাশে সব সময়। তখন স্রোতের বিপরীতে দাঁড়িয়ে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাস রাখা ছিল এক সাহসী ও দৃঢ় প্রতিজ্ঞ সিদ্ধান্ত। দমনপীড়নের ভয়, পারিবারিক অসচ্ছলতা, এবং বাবার প্রতি রাজনীতিক পীড়ন এসব আমার শৈশব ও তরুণ জীবনের পথকে করেছে নানা ভাবে কণ্টকাকীর্ণ। তবুও থেমে যাইনি!সংগ্রামের নেশা, ন্যায়বিচারের বিশ্বাস, আর গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার আমাকে এগিয়ে নিয়েছে প্রতিদিন। “মৃত্যু অথবা বাংলাদেশ”—ছিলো আমার কাছে এক আত্মবিশ্বাসের প্রতীক যা ধারণ করব আজন্মকাল।
১৮র নির্বাচনে ধানের শীষের পক্ষে প্রচারণা করতে গিয়ে ২০১৯ সালে আওয়ামী সন্ত্রাসের নির্মম আক্রমণের শিকার হয়েছি; ক্যারিয়ারে আঘাত এসেছে, জীবন বিপন্ন হয়েছে, কিন্তু বিশ্বাস ভাঙেনি। কারণ আমি জানি ইতিহাস ঘুরে দাঁড়ায়, আর সত্যের পক্ষে লড়াই কখনো বৃথা যায় না।
ঢাকার রাজপথের ধুলাবালি , নয়াপল্টনের উত্তেজনাপূর্ণ স্লোগানের মিছিল, শহীদ মিনারের এক দফা আন্দোলনের ধ্বনি, ছাত্রদল কর্মী হয়ে ইতিহাসে অংশগ্রহণ- এসবই আমার সংগ্রামের সাক্ষ্য ও অনুপ্রেরনা হয়ে থাকবে । আজ সেই রাজপথের সামান্য কর্মী থেকে আমি দেশের অন্যতম স্বনামধন্য, স্বায়ত্তশাসিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের সুপার ইউনিট ছাত্রদলে আমার জীবনের প্রথম দলীয় পদবি পেয়েছি! এ এক পরম প্রাপ্তি, গৌরব, ও ভালোবাসার প্রতিফলন।
এছাড়াও, চাকসু নির্বাচন-২০২৫ এ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্রার্থী হিসেবে কেন্দ্রীয় সংসদে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করার সুযোগ আমার জীবনের আরেকটি অসাধারণ প্রাপ্তি।
আমাকে এরূপ সম্মানের যোগ্য বিবেচনা করায় আমি অশেষ কৃতজ্ঞতা জানাই আমার প্রাণের সংগঠন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর প্রতি।
এই বিশ্বাস ও আস্থা আমার রাজনীতিক জীবনের এক অবিচ্ছেদ্য প্রেরণা হয়ে থাকবে।
আমি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ,চাকসু পরিচালনা টিম সহ সকল সাংগঠনিক মেন্টরদের, এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সম্মানিত নেতৃত্বের প্রতি। সেই সাথে আমাদের প্রেরণার প্রতীক দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি । তাঁদের আস্থা ও ভালোবাসা আমার আগামী পথচলার অনুপ্রেরণা হয়ে থাকবে।
আমি অঙ্গীকার করছি , এই দায়িত্ব পালন করবো সততা, সাহস, এবং আদর্শের পথ ধরে।
কারণ আমি বিশ্বাস করি, সংগ্রাম কখনো বৃথা যায় না,
আর একদিন সত্য ও গণতন্ত্রের বিজয় হবেই। আল্লাহ তায়ালা আমাকে যেন এ পথে অটুট থাকতে শক্তি সামর্থ দেন সে দোয়া করছি।
শিক্ষার মন্ত্রে,ঐক্যের সুদৃঢ় বন্ধনে, প্রগতির মিছিলে
আমি,
এস এম তরিকুল হক রিমন
সহ-সাংগঠনিক সম্পাদক,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদল।
(০১-১১-২০২৫ ইং)
“সবার আগে বাংলাদেশ।”🇧🇩
বাংলাদেশ জিন্দাবাদ,জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হউক। 🇧🇩🤍