Grameen Pharmacy

Grameen Pharmacy The word pharmacy is derived from its root word pharma which was a term used since the 15th–17th centuries.

আসসালামুয়ালাইকুম/ নমষ্কার আমি আমার ঔষধের  দোকানের জন্য একজন ভদ্র লোক খুঁজছি।ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে পারা এবং ওষুধ ...
09/05/2026

আসসালামুয়ালাইকুম/ নমষ্কার
আমি আমার ঔষধের দোকানের জন্য একজন ভদ্র লোক খুঁজছি।
ডাক্তারের প্রেসক্রিপশন বুঝতে পারা এবং ওষুধ বিক্রিতে তাকে অভিজ্ঞ হতে হবে।
দোকানের লোকেসন; কাউয়ার পাড়া বাজার, ,খুরুশকুল, কক্সবাজার সদর।
আগ্রহী হলে যোগাযোগ করুন ; 01820516974
যোগাযোগের মাধ্যমে বেতন আলোচনা করে নির্ধারণ করা হবে।
ধন্যবাদ
প্রো:মৃনাল কান্তি পাল, মৃদুল
Mrinal Kanti Paul

09/05/2026

আপনার ফুটফুটে কলিজার টুকরাকে নিয়ে ঘরে অবস্থান করুন। কক্সবাজারে হামের অবস্থা আশঙ্কাজনক ভাবে বাড়ছে। 😭

মাক্স পরিধান করুন বড়রা বাসার বাইরে। বাচ্চাকে স্পর্শ করার আগে সাবান দিয়ে ভালোভাবে হাত ধৌত করবেন। শিশুকে টিকা দিন।

📌গ্রামীণ প্লাস ফামের্সী
খুরুশকুল,, কক্সবাজার সদর

সবাইকে সচেতন করুন

শুভ নববর্ষ ১৪৩৩! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা
13/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩! সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা

লাল বৃত্ত দিয়ে চিহ্নিত সেবাগুলো বিকাশ লক করে দিয়েছে।৯ই ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি রাত ১২:০০ পর্যন্ত এসকল সেবা গ্রহ...
09/02/2026

লাল বৃত্ত দিয়ে চিহ্নিত সেবাগুলো বিকাশ লক করে দিয়েছে।
৯ই ফেব্রুয়ারি থেকে ১২ই ফেব্রুয়ারি রাত ১২:০০ পর্যন্ত এসকল সেবা গ্রহণ করতে পারবেন না
Subrata Shuva

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লেনদেন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি।বিকাশ /নগদ /রকে...
09/02/2026

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী লেনদেন সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি।
বিকাশ /নগদ /রকেট....

Subrata Shuva

⛔‎Derobin ointment  ব্যবহারকারীদের জন্য জরুরি পোষ্ট🔰 ‎‎অনেকে চেম্বারে এসে বলেন🔰‎“ডাক্তার, দাদে Derobin ointment দিয়ে ভাল...
30/01/2026

⛔‎Derobin ointment ব্যবহারকারীদের জন্য জরুরি পোষ্ট🔰

‎অনেকে চেম্বারে এসে বলেন🔰
‎“ডাক্তার, দাদে Derobin ointment দিয়ে ভালো হয়ে গিয়েছিল।
‎কিন্তু কয়েকদিন/কয়েক সপ্তাহ পর আবার আগের জায়গায় বা নতুন জায়গায় হয়ে গেছে।”

‎এটা কাকতালিয় নয়।
‎এর পেছনে স্পষ্ট বৈজ্ঞানিক কারণ আছে।

‎Derobin cream–এ কী থাকে?
‎🔹 Dithranol 1.15%
‎🔹 Salicylic acid 1.15%
‎▶️এই দুটোই Antifungal নয়।
‎⏩অর্থাৎ দাদ সৃষ্টিকারী ফাঙ্গাস মারে না।

‎এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা।
‎তাহলে কেন ভালো মনে হয়?
‎1️⃣ এতে থাকা Salicylic acid কী করে?
‎চামড়ার উপরের শক্ত, খোসা ওঠা স্তর তুলে দেয়। লালচে ভাব কিছুটা কমায়।
‎চুলকানি সাময়িকভাবে কমে।
‎➡️ রোগী মনে করে “দাদ সেরে গেছে”

‎2️⃣ এতে থাকা Dithranol কী করে?
‎মূলত Psoriasis-এর জন্য ব্যবহৃত হয়।
‎ত্বকের কোষের অতিরিক্ত বৃদ্ধি কমায়।
‎প্রদাহ কিছুটা কমায়।
‎➡️ কিন্তু ফাঙ্গাসের ওপর কোনো কাজই করে না।

‎আসল সমস্যা কোথায়?
‎Derobin ব্যবহার করলে👇
‎🔸 উপরের লক্ষণ চাপা পড়ে
‎🔸 কিন্তু ফাঙ্গাস ভিতরে বেঁচে থাকে
‎🔸 রোগ সম্পূর্ণ সারে না
‎কিছুদিন পর
‎👉 আবার একই জায়গায়
‎👉 বা আশেপাশে
‎👉 বা পরিবারের অন্য সদস্যে ছড়িয়ে পড়ে
‎এ কারণেই রোগ বারবার হয়।

‎দাদে Derobin কেন ঝুঁকিপূর্ণ?
‎👉 দাদ লুকিয়ে যায়
‎👉 সঠিক চিকিৎসা দেরি হয়
‎👉 রোগ ক্রনিক হয়ে যায়
‎👉 ত্বক কালো, শক্ত, সংবেদনশীল হয়ে পড়ে
‎👉 পরবর্তীতে ভালো হতে সময় অনেক বেশি লাগে।

‎অনেক সময় রোগী বলে:
‎“আগে ছোট ছিল, এখন অনেক বড় হয়ে গেছে”

‎✅ তাহলে দাদে কী করা উচিত?
‎✔️ শুধু Antifungal cream ব্যবহার ও মুখে ঔষধ খেতে হবে।
‎✔️ কমপক্ষে ২–৪ সপ্তাহ নিয়মিত ব্যবহার।
‎✔️ ঘাম, ভেজাভাব এড়িয়ে চলা।
‎✔️ আলাদা তোয়ালে, কাপড় ব্যবহার করা।
‎✔️ পরিবারের অন্যদেরও চেক করা।

‎নিজের ইচ্ছামতো ক্রিম বদলানো যাবে না।

‎📌 খুব গুরুত্বপূর্ণ সতর্কবার্তা:
‎👉 যে কোনো ক্রিম লাগিয়ে
‎লালচে ভাব কমে গেলেই দাদ সেরে গেছে-
‎এই ধারণা ভুল,
‎👉 দাদ দাউদ মানে
‎ফাঙ্গাস পুরোপুরি না মরলে, রোগ শেষ নয়।

‎Derobin ointment
‎👉 দাদ দাউদের ওষুধ না
‎👉 দাদ দাউদ সাময়িকভাবে ঢেকে রাখে
‎👉 তাই রোগ আবার ফিরে আসে
‎এই পোস্টটা শেয়ার করুন,
‎কারণ ভুল ক্রিমের জন্যই আজ দাদ দাউদ এত ভয়ংকর ও দীর্ঘস্থায়ী হচ্ছে।

‎🩺 স্বাস্থ্য পরামর্শদাতা-
Mrinal Kanti Paul

Address

Cox's Bazar
4700

Opening Hours

Monday 08:00 - 13:00
15:00 - 22:00
Tuesday 08:00 - 13:00
15:00 - 22:00
Wednesday 08:00 - 13:00
15:00 - 22:00
Thursday 08:00 - 13:00
15:00 - 22:00
Friday 08:00 - 13:00
15:00 - 22:00
Saturday 08:00 - 13:00
15:00 - 22:00
Sunday 08:00 - 13:00
15:00 - 22:00

Telephone

+8801837919589

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grameen Pharmacy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share