15/04/2020
♦জরুরী সাহায্যের জন্য আবেদনঃ🙏
সারা বিশ্বজুড়ে যখন কোভিড-১৯ এর রাজত্ব,তখন বিশ্ববাসী ঘরে বন্ধী।কারণ করোনা ভাইরাস এর পতনের যুদ্ধটা যে ঘরে বসেই করতে হবে!
তবে কোভিড-১৯ প্রতিরোধী যুদ্ধে হুমকির মুখে পড়েছে খেটে খাওয়া মানুষগুলো।এই হতদরিদ্র সম্প্রদায়ের মানুষগুলো উপার্জনহীন হয়ে বসে আছে বেশ কিছুদিন ধরে।অনেকেই এই সংকট মোকাবিলায় এগিয়ে আসলেও কিছু উল্লেখযোগ্য এলাকায় ঢালাও ত্রান বিতরণ এবং চোরাচালানের জন্য অবহেলিত রয়ে গেছে বেশ কিছু অঞ্চলের খেটে খাওয়া হতদরিদ্র মানুষজন।
তাই মেডিটেটিভ ইয়ুথ উদ্যোগ নিয়েছে অবহেলিত অঞ্চলগুলোতে তাদের আহার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী দেয়ার।প্রতিফলনস্বরূপ মেডিটেটিভ ইয়ুথের একটি সক্রিয় টিম অনুসন্ধান চালিয়ে কক্সবাজার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরবর্তী অঞ্চল খুরুলিয়ার একটি প্রত্যন্ত অঞ্চলের সন্ধান পেয়েছে যেখানে কোন প্রকার ত্রান যায়নি।ফলশ্রুতিতে তারা প্রায় মানবেতর দিন কাটাচ্ছে।তাই মেডিটেটিভ ইয়ুথে উক্ত অঞ্চলে একটি Survey বা জরিপ পরিচালনা করেছে।জরিপে যা উঠে এসেছে তা নিম্নরূপ:
খুরুলিয়া,১০ নং ঝিলংজা ইউনিয়ন পরিষদ,কক্সবাজার সদরে(৮ নং ওয়ার্ড)পর্যালোচিত জরিপে ২০৫ টি হতদরিদ্র পরিবার চিহ্নিত হয়েছে যারা এই লকডাউন পরিস্হিতিতে পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছে বেশ কিছুদিন ধরে।প্রত্যেকটি পরিবারে গড়ে ৮-৯ জন সদস্য রয়েছে।বেশীরভাগ পরিবারে কর্মক্ষম সদস্যেরা পেশায় ছিল দিনমজুর এবং কিছুসংখ্যক কৃষক ও ড্রাইভার রয়েছেন।
প্রতি পরিবারের প্যাকেজে থাকবে--
চাল:১০ কেজি,ডাল:১কেজি,তেল:২ লিটার,আলু:৪ কেজি,পেঁয়াজ:২ কেজি,রসুন:১/২ কেজি,ছোলা:২ কেজি,মুড়ি:১ কেজি,চিনি:১ কেজি।মোট খরচঃ১০৬০-১১০০/=
আপনার একান্ত আন্তরিক সহায়তা ই পারে তাদের মুখে আহার তুলে দিতে।এই সময়ে আমরা যারা সচ্ছল জীবনযাপন করছি,তাদের সকলেরই দায়িত্ব বর্তায় এই অবহেলিত ও খেটে খাওয়া মানুষগুলোর বিপদে পাশে দাঁড়ানোর।
আমরা কী পারি না এই মহাবিপদে তাদের পাশে দাঁড়াতে?সকলের অংশগ্রহণে ইনশাআল্লাহ এই অবহেলিত অঞ্চলে আমরা তাদের অতি প্রয়োজনীয় খাবার সামগ্রী পৌঁছে দিতে সক্ষম হবো।
এই ত্রান বিতরণ কর্মসূচী সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করতে পারেন নিম্নোক্ত নম্বরে:
আবতাহি আবরার-০১৭৬৪-৪৬১৪৮৩
হাসনাত মাসুম-০১৬৩০-৭০১৮৬১
যারা এই মহৎ উদ্যোগে শরিক হতে চান তাদের অনুরোধ করবো নিম্নোক্ত বিকাশ নম্বরে অর্থ পাঠিয়ে দেয়ার জন্য:
০১৮২০-১৯২০৬০(বিকাশ পারসোনাল),
০১৭২৯-৫৫৬০৯০(বিকাশ পারসোনাল),
০১৩০৭-৮৭২১৭০(বিকাশ পারসোনাল).
আপনার সক্রিয় অংশগ্রহণ আমাদের এই মহৎ উদ্যোগকে সফলকাম করতে অনুপ্রাণিত করবে।
বি:দ্রঃআপনার যে কোন প্রশ্ন/তথ্য/পরামর্শ এখানে কমেন্টে/ইনবক্সে লিখে পাঠাতে পারেন কিংবা সংশ্লিষ্টদের ইনবক্সে/ফোনে জানাতে পারেন।ধন্যবাদ!