Niribili Monosex Tilapia Hatchery

Niribili  Monosex Tilapia Hatchery MONOSEX TILAPIA HATCHERY

নিরিবিলি তেলাপিয়া হ‍্যাচারীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা
05/09/2025

নিরিবিলি তেলাপিয়া হ‍্যাচারীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদে মিলাদুন্নবীর শুভেচ্ছা

নিরিবিলি গ্রুপের পক্ষ থেকে আমরা গভীর ভাবে শোকাহত !!
21/07/2025

নিরিবিলি গ্রুপের পক্ষ থেকে আমরা গভীর ভাবে শোকাহত !!

ঘামে ভেজা প্রতিটি হাত গড়ে তোলে আগামীর সম্ভাবনা।শ্রমই শক্তি, শ্রমিকই উন্নয়নের মূলভিত্তি ,শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সকল চাষি এবং ...
30/04/2025

ঘামে ভেজা প্রতিটি হাত গড়ে তোলে আগামীর সম্ভাবনা।
শ্রমই শক্তি, শ্রমিকই উন্নয়নের মূলভিত্তি ,
শ্রদ্ধা ও কৃতজ্ঞতা সকল চাষি এবং শ্রমজীবী মানুষের প্রতি ।
শুভ শ্রমিক দিবস ২০২৫

— নিরিবিলি গ্রুপ ।

নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী,সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী ক...
24/04/2025

নিরিবিলি গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম মোস্তাফিজুর রহমানের সহধর্মিনী,সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক জননেতা আলহাজ্ব লুৎফুর রহমান কাজলের পরম শ্রদ্বেয়া মা জনাবা ছালেহা খানম আজ রাত ১০.২০ মিনিটের সময় ঢাকার এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ) ।

ব্রেকিং নিউজঢাকা শহর সহ পুরো দেশের উপর বজ্রপাত সহ বৃষ্টির আশংকা (১০ ই এপ্রিল, ২০২৫)  রংপুর বিভাগ: আজ বৃহস্পতিবার দুপুর ১...
10/04/2025

ব্রেকিং নিউজ

ঢাকা শহর সহ পুরো দেশের উপর বজ্রপাত সহ বৃষ্টির আশংকা (১০ ই এপ্রিল, ২০২৫)

রংপুর বিভাগ: আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে একবার এবং রাত ২ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ২য় বার রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

রাজশাহী বিভাগ: দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

ময়মনিসংহ: দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

খুলনা বিভাগ: দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে খুলনা বিভাগের উত্তর দিকের জেলাগুলো বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

ঢাকা বিভাগ: আজ বৃহস্পতিবার বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে একবার এবং ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ২য় বার ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

ঢাকা শহরের উপর দিয়ে বৃষ্টি অতিক্রমের সাম্ভব্য সময় বিকেল ৫ টার থেকে রাত ১০ টার মধ্যে প্রথম বার ও আগামিকাল সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ২য় বার।

বরিশাল বিভাগ: বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে বরিশাল, বরগুনা, পটুয়াখালীর, ঝালকাঠি জেলার উত্তর দিকের উপজেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

সিলেট বিভাগ: বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

চট্টগ্রাম বিভাগ: রাত ১০ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে খাগড়াছড়ি, চট্টগ্রাম, ও রাঙ্গামাটি জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।

মঙ্গলবারের রাতের বৃষ্টিপাত পূর্বাভাস (৮ ই এপ্রিল, ২০২৫) বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘু চাপের প্রভাবে আজ মঙ্গলবার রাতে বিভিন...
08/04/2025

মঙ্গলবারের রাতের বৃষ্টিপাত পূর্বাভাস (৮ ই এপ্রিল, ২০২৫)

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘু চাপের প্রভাবে আজ মঙ্গলবার রাতে বিভিন্ন জেলায় বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগ: সকল জেলা। আজ বৃষ্টি প্রথমে শুরু হবে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলায় ও পরে দিনাজপুর, নীলফামারী, রংপুর জেলার দিকে অগ্রসর হবে।

সিলেট বিভাগ: সকল জেলা। আজ বৃষ্টি প্রথমে শুরু হবে সিলেট ও মৌলভীবাজার জেলায় ও পরে হবিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার দিকে অগ্রসর হবে।

চট্টগ্রাম বিভাগ: কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি জেলা।

বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টির প্রবল আশংকা: আপডেট ২ (৮ ই এপ্রিল, ২০২৫)দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকবার দ্ব...
08/04/2025

বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টির প্রবল আশংকা: আপডেট ২ (৮ ই এপ্রিল, ২০২৫)

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জের কাছে একটি লঘু চাপ সৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ মঙ্গলবার। এখানে উল্লেখ্য যে সম্ভব্য এই লঘুচাপটি ঘুর্নিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে যদি ঘুর্নিঝড়ে পরিনত হয় তবে এটি মৃদু ঘুর্নিঝড়ে ঝড়ে পরিনত হতে পারে। সাম্ভব্য এই লঘুচাপটি আগামী ১০ ও ১১ ই এপ্রিল বাংলাদেশের কক্সবাজার জেলা ও মায়ায়ামনারের রাখাইন রাজ্যের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ফলে আগামী ১০ ও ১১ ই এপ্রিল বাংলাদেশের কক্সবাজার জেলা ও মায়ায়ামনারের রাখাইন রাজ্যের উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার ও বান্দরবন জেলার উপরে ১০ ও ১১ ই এপ্রিল ২ দিনে ৫০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

🌪️ ঘূর্ণিঝড় পূর্বাভাসের মানচিত্র ব্যাখ্যা (৮ এপ্রিল ২০২৫)

উপরের ২ নম্বর মানচিত্রটি ১১ এপ্রিল ২০২৫, রাত ১২ টা (বাংলাদেশ সময়) পর্যন্ত সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তি সম্পর্কে পূর্বাভাস দেখাচ্ছে।

🔍 উপরের ২ নম্বর মানচিত্রে যা যা দেখা যাচ্ছে:

১. রঙিন রেখা ও বৃত্ত (পথ নির্দেশনা):

-----> হলুদ, সবুজ ও নীল রঙের রেখাগুলো ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ দেখাচ্ছে।

-----> প্রতিটি বৃত্ত দেখায় ঘূর্ণিঝড় নির্দিষ্ট সময়ে কোথায় থাকতে পারে।

-----> রেখাগুলোর ছড়িয়ে পড়া দেখাচ্ছে পূর্বাভাসে কতটা অনিশ্চয়তা আছে।

২. ঘূর্ণিঝড়ের শক্তি (রঙের মাধ্যমে দেখানো):

নিচে ছবিতে যে রঙের স্কেল আছে তার বিভিন্ন রঙ সাম্ভব্য লঘুচাপ/ঘূর্ণিঝড়ের শক্তি (হাওয়ার গতি ও শ্রেনীবিভাগ বা ক্যাটাগরি নির্দেশ করতেছে) বুঝিয়ে দিচ্ছে:

বিভিন্ন রঙ এর অর্থ

🟦 নীল ট্রপিক্যাল স্টর্ম (দুর্বল ঝড়)

🟩 সবুজ ক্যাটাগরি ১ (মৃদু ঝড়)

🟨 হলুদ ক্যাটাগরি ২ (মাঝারি ঝড়)

🟧 কমলা ক্যাটাগরি ৩ (তীব্র ঝড়)

🟥 লাল ক্যাটাগরি ৪ (অত্যন্ত শক্তিশালী)

🟪 গোলাপি ক্যাটাগরি ৫ (সর্বোচ্চ শক্তিশালী)

মানচিত্রে অধিকাংশ রেখা সবুজ ও হলুদ রঙের, অর্থাৎ ঝড়টি মাঝারি শক্তিশালী (ক্যাটাগরি ১–২) হতে পারে। সাম্ভব্য লঘুচাপটি উপকূল অতিক্রমের সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা করা যাচ্ছে।

৩. ভূমিতে আঘাতের সম্ভাব্য এলাকা:

বেশিরভাগ পূর্বাভাস বলছে, ঘূর্ণিঝড়টি বাংলাদেশের চট্রগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চল বিশেষ করে দক্ষিন চট্রগ্রাম, কক্সবাজার ও বান্দরবাণ জেলা ও মায়ায়ামনারের রাখাইন রাজ্যের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করার আশংকা করা যাচ্ছে আগামী ১০ ই এপ্রিল বৃহপতিবার ও ১১ ই এপ্রিল শুক্রবার।

ছবি ১: জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত মেঘের উপস্থিতি ও মেঘের শীর্ষের তাপমাত্রার চিত্র (৮ ই এপ্রিল বাংলাদেশ সময় সকাল ৮ টার সময় তোলা)।

ছবি ২: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভাব্য লঘুচাপ/ঘূর্ণিঝড়ের গতিপথ ও শক্তির পূর্বাভাস।

ব্রেকিং নিউজবঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টির প্রবল আশংকা দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জের কাছে ...
07/04/2025

ব্রেকিং নিউজ

বঙ্গোপসাগরে লঘু চাপ সৃষ্টির প্রবল আশংকা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে ভারতের আন্দামান ও নিকবার দ্বীপপুঞ্জের কাছে একটি লঘু চাপ সৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আগামীকাল মঙ্গলবার। এখানে উল্লেখ্য যে সম্ভব্য এই লঘুচাপটি ঘুর্নিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা খুবই কম। তবে এই লঘুটি আগামী ১০ ও ১১ ই এপ্রিল বাংলাদেশের কক্সবাজার জেলা ও মায়ায়ামনারের রাখাইন রাজ্যের উপর দিয়ে স্থলভাগ অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। ফলে আগামী ১০ ও ১১ ই এপ্রিল বাংলাদেশের কক্সবাজার জেলা ও মায়ায়ামনারের রাখাইন রাজ্যের উপর মাঝারি থেকে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে কক্সবাজার ও বান্দরবন জেলার উপরে ১০ ও ১১ ই এপ্রিল ২ দিনে ১০০ থেকে ১৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

নিরিবিলি মনোসেক্স তেলাপিয়া হ‍্যাচারীর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা! ঈদ মোবারক 🌙
30/03/2025

নিরিবিলি মনোসেক্স তেলাপিয়া হ‍্যাচারীর পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা!
ঈদ মোবারক 🌙

Address

REJU. SONAR PARA UKHIYA
Cox's Bazar
4700

Alerts

Be the first to know and let us send you an email when Niribili Monosex Tilapia Hatchery posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Niribili Monosex Tilapia Hatchery:

Shortcuts

Share

Category