08/10/2021
বই পড়া নিয়ে স্বরনীয় উক্তি সমূহঃ-
১) "পড়, তোমার সৃষ্টিকর্তার নামে"
---রাসুল(সাঃ) এর প্রতি আল্লাহর ১ম বাণী
২) "পড়, পড় এবং পড়"
--- মাও সেতুং
৩) "বই হচ্ছে অতীত আর বর্তমানের মধ্যে বেঁধে দেয়া সাঁকো"
--- রবীন্দ্রনাথ ঠাকুর
৪) ‘'ধন বল আয়ু বল, অন্যমনস্ক ব্যক্তির ছাতা বল, সংসারে যত কিছু মরণশীল পদার্থ আছে বই হচ্ছে সকলের সেরা।’ শ্রেষ্ঠ বইগুলো হচ্ছে শ্রেষ্ঠ বন্ধু"
--- রবীন্দ্রনাথ ঠাকুর
৫) "বই পড়াকে যথার্থ হিসেবে যে সঙ্গী করে নিতে পারে, তার জীবনের দুঃখ কষ্টের বোঝা অনেক কমে যায়"
--- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
৬) "জীবনে তিনটি জিনিসের প্রয়োজন- বই, বই এবং বই"
---ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ/লিও টলস্টয়
৭) "প্রতিটি দগ্ধ গ্রন্থ সভ্যতাকে নতুন আলো দেয়"
--- হুমায়ুন আজাদ
৮) "একবার যার পড়ার নেশা লেগেছে, সেকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্তও তা ছাড়তে পারবে"
---মুহম্মদ মনসুর উদ্দীন
৯) "পাঠাগার নি:সন্দেহে লিখিত ভাষার সঞ্চয়, এখানে মানুষ বিপুল পৃথিবীর বিচিত্র সঞ্চয়ের সঙ্গে পরিচিত হয়"
---সৈয়দ আলী আহসান।
১০) "জ্ঞানের বাহক পুস্তক"
---মোতাহের হোসেন চৌধুরী
১১) '‘বই কেনাটা নিষ্পাপ বৃত্তি এবং এতে দুষ্কর্মের থেকে নিজেকে রক্ষা করা যায়''
১২) "ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা"
--- দেকার্তে
১৩) "ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে"
--- স্পিনোজা
১৪) "অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল"
--- নেপোলিয়ান
১৫) "প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না"
--- জন মেকলে
১৬) "আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়"
--- নর্মান মেলর
১৭) "একটি ভালো বইয়ের কখনোই শেষ বলতে কিছু থাকে না"
--- আর ডি কামিং
১৮) "একটি বই পড়া মানে হলো একটি সবুজ বাগানকে পকেটে নিয়ে ঘোরা"
--- চীনা প্রবাদ
১৯) "একজন মানুষ ভবিষ্যতে কী হবেন সেটি অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার পড়া বইয়ের ধরন দেখে তা অনেকাংশেই বোঝা যায়"
--- অস্কার ওয়াইল্ড
২০) "বই হলো এমন এক মৌমাছি যা অন্যদের সুন্দর মন থেকে মধু সংগ্রহ করে পাঠকের জন্য নিয়ে আসে"
--- জেমস রাসেল
২১) "আমাদের আত্মার মাঝে যে জমাট বাধা সমুদ্র সেই সমুদ্রের বরফ ভাঙার কুঠার হলো বই"
---ফ্রাঞ্জ কাফকা
২২) "সেদেশ কখনো নিজেকে সভ্য বলে প্রতীয়মান করতে পারবে না যতক্ষণ না তার বেশিরভাগ অর্থ চুইংগামের পরিবর্তে বই কেনার জন্য ব্যয় হবে"
--- ভলতেয়ার
২৩) "বই বিশ্বাসের অঙ্গ, বই মানব সমাজকে টিকাইয়া রাখিবার জন্য জ্ঞান দান করে। অতএব, বই হচ্ছে সভ্যতার রক্ষাকবচ"
--- ভিক্টর হুগো
২৪) "বই লেখাটা নিষ্পাপ বৃত্তি এবং এতে করে দুষ্কর্ম থেকে নিজেকে রক্ষা করা যায়"
--- বার্ট্রান্ড রাসেল
২৫) "কতকগুলো বই সৃষ্টি হয় আমাদের শিক্ষা দেবার জন্য নয়, বরং তাদের উদ্দেশ্য হলো আমাদের এই কথা জানানো যে, বইগুলোর স্রষ্টারা কিছু জানতেন"
--- গ্যেঁটে
২৬) "আমার মধ্যে উত্তম যদি কিছু থাকে তার জন্য আমি বইয়ের কাছে ঋণী"
--- ম্যাক্সিম গোর্কি
২৭) "যদি বইটা হয় পড়ার মতো তা কেনার মতো বই"
---জন রাসকিন
২৮) "আমরা যখন বই সংগ্রহ করি, তখন আনন্দকেই সংগ্রহ করি"
--- ভিনসেন্ট স্টারেট
২৯) "বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনদিন ঝগড়া হয় না, কোনদিন মনোমালিন্য হয় না"
--- প্রতিভা বসু
৩০) "আমার মধ্যে উত্তম যদি উত্তম কিছু থাকে তার জন্যে আমি বইয়ের কাছে ঋণী"
--ম্যাক্সিম গোর্কি
৩১) "বই হচ্ছে মস্তিস্কের সন্তান"
--সুইফট।
৩২) "রুটি, মদ ফুরিয়ে যাবে, প্রিয়তমার নীল চোখ ঘোলা হয়ে যাবে, কিন্তু বই অনন্তযৌবনা"
-সৈয়দ মুজতবা আলী।
৩৩) "বই কিনে কেউ কোনো দিন দেউলিয়া হয় না"
---সৈয়দ মুজতবা আলী।
৩৪) "মানুষ বই দিয়ে অতীত ও ভবিষ্যতের মধ্যে সাঁকো বেঁধে দিয়েছে"
--রবীন্দ্রনাথ ঠাকুর
৩৫) "হৃদয়ের স্পর্শ যেখানে আছে সেটাই গ্রন্থ"
-হেনরি ভনডিক।
৩৬) "আমরা যখনই বই সংগ্রহ করি, তখন আমরা আনন্দকেই সংগ্রহ করি"
--- ভিনসেন্ট স্টারেই
৩৭) "বই আপনাকে অতীত বর্তমান ভবিষ্যত সকল দিকে নিয়ে যেতে পারে।
---জসীম উদ্দীন
৩৮) "বই হচ্ছে শ্রেষ্ঠ আত্মীয়, যার সঙ্গে কোনো দিন ঝগড়া হয় না, মনোমালিন্য হয় না"
--- প্রতিভা বসু।
৩৯) "পাঠাগার যেনো কালের স্বাক্ষী"
--- স্কট
৪০) "আমি তাকে করুনা করি, কারন সে প্রতিদিন মাখন খাই কিন্তু সে বই পড়েনা"
--- টমাস হুড
৪১) "কবিতা হচ্ছে সাহিত্যের রাণী"
--- টমাস স্পাট
৪২) "গৃহের কোন আসবাবপত্র বইয়ের চেয়ে সুন্দর নয়"
--- সিডনি স্মিথ
৪৩) "শিল্প সাহিত্যের মধ্যে বেচে থাকায় হচ্ছে প্রশান্তি কবিতা"
--- টমাস ফুলার
৪১) "কবিতা হচ্ছে সাহিত্যের রাণী"
--- টমাস স্পাট
সংগ্রহে Md Rasel Bhuiyan
সর্বশেষঃ আমি জ্ঞান বাড়বে কিনা জানিনা, তবে বইয়ের নেশা যার আছে, তার যাবতীয় জাগতিক দূঃচিন্তা থেকে নিজেকে কিছুটা হলেও দুরে রাখা যায়....সংগ্রাহক