22/09/2025
প্রিয়তম স্বামী✍️
আমার আত্মার মানুষ, আমার অর্ধাঙ্গ!🌸
বাবার পরে বিশ্বস্ত পুরুষ হিসেবে আমি আপনাকে চাই। আমি চাই বাবার মতো করে আপনি আমাকে শাসন করুন, আবার বাবার মতো করে আপনি আমাকে ভালোবাসুন।।💝
আপনি আমাকে বাবার মতো করে বুঝুন, যেভাবে আমি না খেয়ে থাকলে বা আমার মন খারাপ থাকলে, তা না বলার আগেই বাবা বুঝে যেতো।। ✨
আপনি আমার বাবার মতো করে রাগ- অভিমান ভাঙ্গিয়ে দিন। যেভাবে বাবা আমার রাগ-অভিমান দু-টাকার চকলেট দিয়ে বা ছোট্ট মজার গল্প বলে ভাঙ্গাতো।।💕
আপনি আমার বাবার মতো যত্নশীল হন। যেভাবে আমি একটু অসুস্থ হলে, বাবার দুনিয়া অসুস্থ হয়ে যেত। আমার নিত্য খেয়াল রাখতো।।❣️
আপনি আমাকে বাবার মতো করে হিফাজত করুন। যেভাবে আমার বাবা আপনার হাতে আমাকে তুলে দেওয়ার জন্য অনেকটা বছর হিফাজতে রেখেছিলো।।💝
আপনি আমার বাবার মতো করে কাঁদুন। যেভাবে বাবা আমাকে হারিয়ে ফেলার ভয়ে রোজ অন্ধকারে কিংবা লুকিয়ে চোখ না ভিজিয়ে কাঁদতো।❣️
আপনি আমার বাবার মতো দোয়াকামী হন। যেভাবে বাবা আমার বিপদে জায়নামাজে লুটিয়ে অঝরে কাঁন্না করে দোয়া করতো।❤️🩹
আপনি আমার জীবনে সেই পুরুষ হন, যেখানে কোন বিচ্ছেদের চিহ্ন থাকবে না। যেভাবে থাকে না বাবা-মেয়ের মধ্যে বিচ্ছেদ।।💝
তবুও আমি চাই____বাবার পরে আপনি আমার জীবনে সবচেয়ে দামী পুরুষ হন।। কেননা জান্নাতে আমি আপনার অপেক্ষায় থাকবো।। পরকালেও আমার আপনাকেই চাই!!💝
✨
[যে মূহুর্তে আপনি আমার এই পোষ্টটি দেখছেন, সে মূহুর্তে আমি আপনার প্রিয়তমা, আপনার অর্ধাঙ্গীনি। আর আমি আপনার পাশেই। আমার এতোটুকু অনুরোধ রাখবেন তো প্রিয়তম!]✍️