07/07/2023
♦নিচের কথাগুলো বিষেশ করে আল-ইনসাফ ফাউন্ডেশন লিঃ এর সদস্যদের উদ্দেশ্যে বলছি। আর অন্যদেরও যদি ভালো লাগে গ্রহন করতে পারেন।
♦আমাদের সদস্যরা অবশ্যই পড়বেন। এবং আপনাদের মতামত জানাবেন।
যাবতীয় সকল প্রশংসা সেই মহান সত্বার যিনি সারা জাহানের একক অধিপতি মালিকুল মুলক, যিনি আমাদের অন্তরকে ঈমাণের নূর দিয়ে আলোকিত করেছেন সেই রহমান আল্লাহর পবিত্র ৯৯ নামে। বিসমিল্লাহির রাহমানির রাহিম।
লক্ষ-কোটি দুরূদ ও সালাম হুজুর কারীম হযরত মোহাম্মাদ মোস্তফা (ﷺ) ও ওনার বংশধরদের প্রতি। শান্তি অবতীর্ণ হোউক সাহাবী, সহলেহীন ও মুত্তাকীদের প্রতি। আশ্রয় প্রার্থনা করছি আল্লাহর নিকট, অভিশপ্ত সয়তান ও তার অনুসারী থেকে।
প্রথমেই শুরু করছি আল্লাহর রাসূল (ﷺ) এর বিদায় হজ্জের ভাষনে উল্লেখিত একটি উপদেশ বাণী দিয়ে। রাসূল (ﷺ) বিদায় হজ্জে বলেছিলেন, "তোমাদের নিকট মানুষের আমানত, এই পবিত্র নগরীর (মক্কা) মতই পবিত্র। অর্থাৎ আল্লাহর রাসূল (ﷺ) মানুষের আমানতকে পবিত্র নগরী মক্কাতুল মোকাররমার মতই পবিত্র বলে গোষনা দিয়েছেন।
সে হিসেবে আল-ইনসাফ ফাউন্ডেশন লিঃ এ আপনাদের গচ্ছিত আমানতও, আমাদের নিকট ঐ পবিত্র নগরীর মতই পবিত্র। আপনারা কেউ হতাশ হবেন না। অন্তরে সন্দেহের বীজ বপন করবেন না। আপনাদের পবিত্র আমানত আমাদের নিকট বড়ই মুল্যবান। আপনারা কেউ আশাহত হবেন না। এবং মোটেও চিন্তা করবেন না। দিন শেষে আপনারা আল-ইনসাফ ফাউন্ডেশন কে আমানতের হেফাজতকারি বা আমানত দার হিসেবেই দেখতে পাবেন ইনশাহ আল্লাহ। আপনাদের অর্থ কখন, কোথায়, কোন কাজে ব্যাবহার করা হচ্ছে তা আমরা প্রতি মাসের মিটিংএই আলোচনা করে থাকি। এছাড়াও বাৎসরিক মিটিং-এ এর বিস্তারিত ডুকোমেন্টস সহ লিখিত ও মৌখিক ভাবে বর্ণনা করে থাকি। আপনারা যারা নিয়মিত মিটিং এ অংশ গ্রহন করেন, তারা প্রত্যেকেই এ বিষয়ে অবগত আছেন। এরপরও আপনাদের কারো যদি ফাউন্ডেশনের কোন বিষয় সম্পর্কে জানার বা প্রশ্ন করার ইচ্ছে হয়, তবে আপনারা যেকোন সময়ই আমাকে ফোন করতে পারেন। ইনশাহ আল্লাহ আপনাদের সকল প্রশ্নের জবাব দিবো।
আপনারা একে অন্যের সাথে সুসম্পর্ক বজায় রাখুন।
একে অন্যের সাথে ফাউন্ডেশনের বিষয়ে আলোচনা করুন। এতে আমাদের ভ্রাতৃত্ববোধ বাড়বে এবং ঐক্য মজবুত হবে। একজন আরেক জনের বিরুদ্ধাচার করবেন না। আমাদের মধ্যে যা কিছুই হোক আমরা তা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করবো ইনশাহ আল্লাহ। কখনোই বহিরাগত কাউকে আমাদের বিষয়ে হস্তক্ষেপ করতে দিবো না।
আপনারা কেউ অযথা ঋণ করবেন না। আপনাদের চাহিদাকে নিয়ন্ত্রনে রাখুন। আয় বুঝে ব্যায় করুন। শাস্রয়ী হোন, সঞ্চয়ী হোন। আপনার পরিবারের প্রতি যত্নশীল হোন।
আপনারা একে অন্যের প্রতি দায়িত্ববান হোন। প্রত্যেকেই প্রতিস্রুতির বিষয়ে অধিক যত্নশিল হোন। কোন অবস্থাতেই প্রতিস্রুতি ভংঙ্গ করবেন না। ফাউন্ডেশন আপনাদের সাথে কখনো প্রতিস্রুতি ভংঙ্গ করেনি আর করবেও না। আপনারা ফাউন্ডেশনের প্রতি আস্থা রাখুন। কেউই এখান থেকে খালি ফিরবে না। যারা ফাউন্ডেশন থেকে আর্থিক সহযোগিতা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করুন। আমরা কতটা স্বাবলিন আচরন করেছি তাদের সাথে!! অথচ তাদের অনেকেই আমাদের সাথে তাদের অংঙ্গীকার যথাযথ পুর্ন করেনি। তারপরও আমরা কখনোই তাদের সাথে জোর পুর্বক আচরন করিনি। কখনোই কঠোর চাপ প্রয়োগ করিনি। প্রত্যেক সদস্যের পাশেই দাঁড়িয়েছি, যারাই ফাউন্ডেশনের নিকট সহযোগিতার আবেদন করেছেন। কখনোই আপনাদের কে মিথ্যে আশা দিয়ে হয়রানি করিনি। এসব বলার একমাত্র কারন হলো, আপনারা কেউ হতাশ হবেন না। ফাউন্ডেশনের প্রতি বিশ্বাস ও ভরসা রাখুন। ফাউন্ডেশনের সাথে যে অংঙ্গীকার করেছেন আপনারা তার প্রতি মনোযোগী হোন। আর ফাউন্ডেশনকে ভালোবাসুন। আপনাদের মেধা ও শ্রম দ্বারা ফাউন্ডেশনকে সহায়তা করুন।
ফাউন্ডেশন যত এগিয়ে যাবে আমাদের তত বন্ধু বাড়তে থাকবে। এবং শত্রুও জন্মাবে। কারন আপনারা জানেন এমন অনেকেই আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারেনা। যারা মানুষকে দাসত্বের শিকলে বন্ধি করে রেখে নিজেরা মালিক হতে চায়, তারাই জালিম। আল-ইনসাফ ফাউন্ডেশন সর্বদা ন্যায়, ইনসাফ ও নীতির উপর অটল থাকবে এবং মজলুমদের পাশে দাঁড়াবে যদি সে আমাদের শত্রুও হয়। জালিমের বিরুদ্ধে দাঁড়াবে যদি সে আমাদের বন্ধুও হয়। পরিশেষে সে কথা দিয়েই শেষ করবো প্রচেষ্ঠা আর পরিশ্রম আমাদের সাফল্য আল্লাহর হাতে।
আপনাদের সকলের সুস্বাস্থ্য কামণা করে আজকের মত এখানেই শেষ করছি। সকলে সুস্থ্য থাকবেন, ভালো থাকবেন, ঋণমুক্তু থাকুন, ঐক্যবদ্ধ থাকুন, শাস্রয়ী হোন, সঞ্চয়ী হোন আল্লাহ হাফেজ।
আহব্বানে:- মোঃ জাবেদ হোসেন রনি।
পরিচালক:- আল-ইনসাফ ফাউন্ডেশন লিঃ