19/05/2026
🍯 র-মধু (Raw Honey) নাকি প্রসেসড মধু? কোনটা কেন সেরা?
অনেকেরই প্রশ্ন "কাঁচা (Raw) মধু নাকি প্রসেসড মধু, কোনটা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?"
সহজ উত্তর হলো: প্রকৃতির আসল পুষ্টি ও গুনাগুণ পেতে র-মধুর কোনো বিকল্প নেই!
📌 মধুর মূল উপাদান:
▪️মধুতে প্রাকৃতিক চিনি (গ্লুকোজ+ফ্রুক্টোজ) থাকে ৬৫-৭০%
▪️মধুতে পানি বা ময়েশ্চার থাকে : ২০-৩০%
পানি যত কম, মধু তত ঘন ও ভালো আর পানি যত বেশি থাকে মধু এত পাতলা হয়।
▪️মধুর বাকি অংশ হল খনিজ উপাদান ও এনজাইম
📌 প্রসেসড মধুর চেয়ে 'র-মধু' কেন উত্তম?
ব্যবসায়িক প্রয়োজনে বা দীর্ঘদিন সংরক্ষণের জন্য কম তাপমাত্রায় (৪০°-৬০°C) মধু প্রসেস করা হলেও, কৃত্রিম তাপে মধুর কিছু না কিছু পুষ্টি উপাদান নষ্ট হয়ই। অন্যদিকে র-মধু সেরা কারণ:
▪কোনো প্রকার তাপ দেওয়া হয় না বলে মধুর ভেতরের উপকারী এনজাইম, ভিটামিন ও অ্যান্টি-অক্সিডেন্ট একদম অটুট থাকে।ফলে পুষ্টিগুণ অক্ষুন্ন থাকে ১০০%
▪️সরাসরি মৌচাক থেকে আসায় প্রকৃতির খাঁটি ও আদি স্বাদটা পাওয়া যায়।
▪️পরিপক্ক কাঁচা মধুর প্রাকৃতিক গুনাগুণের সাথে প্রসেসড মধুর তুলনা হয় না।তাই প্রাকৃতিক মধুর কার্যকারিতা হয় একদম বেস্ট
💡 URBANEST পরামর্শ: সুস্থ ও ফিট থাকতে সবসময় ভালো মানের পরিপক্ক 'র-মধু' বেছে নেওয়াটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।আপনার প্রতিদিনের ডায়েটে কোন মধুটা থাকে? র-মধু নাকি প্রসেসড মধু? কমেন্টে আমাদের জানান! 👇