14/08/2026
আজকে আপনাদের সাথে একটা কাস্টমারের স্টোরি শেয়ার করি..
এই পার্সেল'টা একটা ছোট বোন তার বান্ধবীর জন্মদিন উপলক্ষে অর্ডার করেছিলেন।যতবারই কারোর কোনো জন্মদিন বা স্পেশাল কোনো কিছু থাকলে আমার পেইজ থেকে order করেন।কখনও পার্সেলের বিল নিয়ে আমারে কখনও বলে না আপু কম রাখো।আমি যদি কিছু প্রডাক্টের প্রাইস কম ধরি মেয়েটা বলবে তুমি কষ্ট করো এতো কম বিল ধরার দরকার নাই,,বেশি করেই ধরো।মেয়ে'টা যতবারই প্রডাক্ট নেয় যত বিল আসে তার থেকে বেশি এক্সট্রা টাকা পে করে।😊
আরেকবার মেয়েটা নিজের জন্য ৬/৭ হাজার টাকার প্রডাক্ট order করে। তার মধ্যে আমি কক্সবাজার চলে যাবো তাই ছোট বোনের পার্সেল'টা রেডি করে আমার মডেরেটরকে বুঝিয়ে দিয়ে যাই।মেয়েটার বিল আসছে ৭ হাজারের মতো... হুট করে বিকাশে চেক করে দেখি ১৫০০৳ বেশি আসছে।আমি সাথে সাথে ক্নক দিলাম মেয়ে'টাকে বললাম ভুলে টাকা বেশি চলে আসছে। মেয়ে'টা আমাকে বলে ভুলে আসে নাই আপু আমি ইচ্ছে করে দিয়েছি তুমাকে।আমি বলতেছি আরে বোকা নাকি।বলে না আপু রাখো তুমি ঘুরতে যাবা কিছু কিনে নিও।কাছে থাকলে ড্রেস কিনে দিতাম।🥹
মেয়ে'টা আমার রিলেটিভ না কিন্তু এতো আন্তরিকতা প্রকাশ করে সবসময়ই।
এই কথা টা বলার কারন আমার আত্মীয় স্বজন/ বন্ধু বান্ধব অনেকে পার্সেল নেয়।তাদের থেকে আমি কখনও লাভ রাখি না।কিন্তু তারা তাও বলে যে বিজনেস করো অনেক টাকা কামাও ফ্রিতে দিলে কি হয়।কিন্তু অই মেয়ে'টার সাথে অনলাইনে পরিচয়। আমার থেকে বয়সে ছোট তারপরও আমারে অনেক অনেক ভালোবাসে।এতো আন্তরিকতা দেখায় মনে হয় যে আমার নিজের বোন।❤️🫶
বিজনেস লাইফে আমি যত কাস্টমার পাইছি আলহামদুলিল্লাহ সবাই এত্তো ভালো কাস্টমার।আমার পেইজ থেকে তারা একবার কেনাকাটা করলে রিপিট কাস্টমার হয়ে যায়।🥰