Ruposhi Bangla Retail Shop

Ruposhi  Bangla Retail Shop shopping with joy & happily all kinds of goods.

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা
26/03/2022

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা

একুশ মানে রক্তের বিনিময়একুশ মানে ভুলে যাওয়া ভয়একুশ মানে মায়ের আবদারএকুশ মানে কথার স্বাধিকারএকুশ মানে কথার খইএকুশ মানে কথ...
21/02/2022

একুশ মানে রক্তের বিনিময়
একুশ মানে ভুলে যাওয়া ভয়
একুশ মানে মায়ের আবদার
একুশ মানে কথার স্বাধিকার
একুশ মানে কথার খই
একুশ মানে কথার মাঝে রই
একু্শ মানে বাউল সুর
একুশ মানে মেঠো পথে বহুদুর
একুশ মানে মায়ের মুখের গান
একুশ মানে ভাষার মায়াবী টান

13/11/2021

আগামীকাল থেকে শুরু হওয়া এস এস সি ও দাখিল - ২০২১ এর সকল পরীক্ষার্থীদের জন্য আন্তরিক শুভকামনা।

৮২ বছর বয়স্কা ইউটিউবার সম্প্রতি ইউটিউবার খ্যাতি পেয়েছেন পুষ্পরানী সরকার। ইনার বয়স ৮২ বছর। জন্ম ভারতের বীরভূমে। স্থানীয় প...
09/06/2021

৮২ বছর বয়স্কা ইউটিউবার

সম্প্রতি ইউটিউবার খ্যাতি পেয়েছেন পুষ্পরানী সরকার। ইনার বয়স ৮২ বছর। জন্ম ভারতের বীরভূমে। স্থানীয় পুরাতন রান্না দেখিয়ে তিনি গোটা বিশ্বে বিপুল জনপ্রিয়।
পুষ্পরানীর ইউটিউব চ্যানেল পেয়েছে গোল্ডেন প্লে বাটন।
তার চ্যানেলের নাম ভিলফুড।
খোলা আকাশের নিচে মাটির উনুন। তাতেই কখনও ইলিশ ভাপা, দেশি কই, কখনও আবার ফুচকা, কাঁচা কলার কোফতা কিংবা আমের আচার হচ্ছে। জিভে জল আনা বাঙালি এই পদগুলি রান্না করেই ইউটিউবে (Youtube) সুপার হিট বীরভূমের (Birbhum) পুষ্পারানি সরকার। বাংলার ঠাকুমার রান্নার ভিডিও আপলোড হলেই তা দেখে ফেলেন নেটদুনিয়ার লক্ষ লক্ষ নাগরিক। আর তাতেই লক্ষ লক্ষ টাকা আয় করছেন পশ্চিমবঙ্গের বীরভূমের ইলামবাজারের এই বৃদ্ধা ও তাঁর পরিবার।
ইউটিউবে পুষ্পারানি সরকারের চ্যানেলের নাম ‘ভিলফুড’ (Vilfood)।
২০১৬ সালে চ্যানেলটি শুরু করা হয়েছিল। আজ সেই চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ১৫ লক্ষেরও বেশি। ফেসবুকেও একটি পেজ রয়েছে ‘ভিলফুড’-এর তাতে পুষ্পরানিদেবীর নাতি কাজল সরকারের ই-মেল আইডি দেওয়া রয়েছে। আর সেখানে লাইকের সংখ্যা চার লক্ষের বেশি। তবে বেশি আয় ইউটিউব থেকেই হয় সরকার পরিবারের। শোনা গিয়েছে, বছরে অন্তত ৮ থেকে ১০ লক্ষ টাকা হয় ভিডিও থেকে।
আসলে যেকোন সময় যেকোন বয়সেই শুরু করা যায়।
কেবল প্রয়োজন শুভ ইচ্ছা এবং সাহসের।

সৌজন্যে: সংবাদ প্রতিদিন

টি-শার্ট সম্পর্কে 20 টি সত্য যা আপনি জানেন নাআজ, টি-শার্ট বিশ্বের পোশাকগুলির অন্যতম জনপ্রিয় আইটেম।  এটি আন্ডারওয়্যার  ...
13/11/2020

টি-শার্ট সম্পর্কে 20 টি সত্য যা আপনি জানেন না

আজ, টি-শার্ট বিশ্বের পোশাকগুলির অন্যতম জনপ্রিয় আইটেম। এটি আন্ডারওয়্যার ব্যাবহারের দিক দিয়ে দ্বিতীয় , কারণ টি-শার্ট আমাদের ওয়ার্ডরোবের সবচেয়ে জনপ্রিয় আইটেমগুলির মধ্যে একটি, এর অর্থ এই নয় যে আমরা তাদের সম্পর্কে অনেক কিছু জানি। আপনি সম্ভবত জানেন না যে টি শার্ট সম্পর্কে 20 সবচেয়ে আকর্ষণীয় তথ্য এখানে।

1. টি শার্ট একটি লং আন্ডারওয়্যার । এইগুলি 19 শতকের প্রথম দিকে জনপ্রিয় ছিল ।

2. এটি একবার ভাবতে গেলে সাধারণ অর্থে মনে হতে পারে তবে অধিকাংশ লোক জানে না যে টি-শার্টটি টি টির পরে নামকরণ করা হয় যা শার্ট তৈরি হওয়ার পরে তৈরি হয়।

3.২২ এর দশকে, মেরিরাম-ওয়েবস্টারের অভিধানে টি-শার্ট একটি সরকারী আমেরিকান-ইংরেজী শব্দ হয়ে ওঠে।



4. 1939 সালে, প্রথম প্রচারমূলক টি-শার্টটি মুভিটির জন্য উইজার্ড অফ ওজের জন্য প্রিন্ট করা হয়েছিল।

5. প্রথম ভিজা টি-শার্ট প্রতিযোগিতাটি স্পেনে 1940 এর দশকে অনুষ্ঠিত হয়েছিল।

6. 1950 এর দশকে পর্যন্ত টি-শার্ট জনপ্রিয় ছিল না। তারা প্রধানত একটি undergarment বলে মনে করা হয়। তারপর বরাবর মার্টন ব্র্যান্ডো এবং জেমস ডিন আসে একটি স্ট্রিট নামযুক্ত ডিজায়ারের মতো চলচ্চিত্রে এবং হঠাৎ, টি-শার্ট আমাদের সমাজে জনপ্রিয় হয়ে উঠেছে।

7. 1959 সালে, প্লাস্টিসোল নামক রাবারে কালি আবিষ্কার করা হয়েছিল। কালি এই নতুন ধরনের ডিজাইন অনেক বেশি বিভিন্ন জন্য অনুমোদিত। এটি টি-শার্ট শিল্পকে আজকার অর্থ উপার্জনকারী রূপে পরিণত করার অনুমতি দেয়।

8. 1960-এর দশকে টি-শার্টগুলি আরও বেশি বৃদ্ধি পেয়েছিল যখন শিলা ও রোল ব্যান্ড এবং পেশাদার স্পোর্টস টিম বিক্রি করতে টি-শার্টগুলিতে মুদ্রণ শুরু করেছিল। এই শার্ট দ্রুত মূলধারার ফ্যাশন অংশ হয়ে ওঠে, এবং কিছু টি-শার্ট আজও জনপ্রিয়।

9. আপনি যদি অর্থের দিক দিয়ে তুলনা করতে চান তবে কটন টি-শার্ট ফ্যাব্রিক বছরে $ 25 বিলিয়ন ডলারেরও বেশি উত্পাদন করে। আপনার জন্য দৃষ্টিকোণ থেকে এটি জুড়ে, গয়না শিল্প প্রায় 7 বিলিয়ন ডলার নিয়ে আসে, এবং সঙ্গীত শিল্প প্রায় 3 বিলিয়ন ডলার।

10. বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল টি-শার্টের রেকর্ডটি ফরাসি ফ্যাশিন হাউস হার্মিসের । কুমিরের চামড়া থেকে এই শার্ট বানানো হয়েছিলো যার খরচ $ 91,500 ডলার।

11. সবচেয়ে বেশি টি-শার্ট তৈরি করা হয় কটন। কটন তার নিজের ওজনের চেয়ে ২0 গুণ বেশি শোষণ করবে, এবং এটি শুকনো হওয়ার চেয়ে আর্দ্র হলে এটি অনেক শক্তিশালী হয় ।

12. টি শার্ট জন্য অন্যান্য জনপ্রিয় ফ্যাব্রিক হল পলিয়েস্টার ফাইবার। তবে CVC ফেব্রিক যা শার্টের জন্য একটি নরম, আরামদায়ক, লাইটওয়েট টেক্সচারের ফল দেয় ।

13. চীন তুলো উৎপাদনে সারা বিশ্বের প্রধান দেশ। মার্কিন যুক্তরাষ্ট্র বছরে বছরে মাত্র 12.4 মিলিয়ন বেল তুলো উৎপাদন করে, চীন 32 মিলিয়ন উৎপাদন করে এবং তুলা উৎপাদন কারী দেশ গুলির মধ্যে শীর্ষ স্থান অর্জন করে ।

14. মার্কিন যুক্তরাষ্ট্রে তুলো উৎপাদনের কথা বলার সাথে সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের 35,000 টি তুলোর খামার রয়েছে এবং এর মধ্যে 95% আলাবামা, আরকানসাস, অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, জর্জিয়া, লুইসিয়ানা, মিসিসিপি, মিসৌরি, নিউ মেক্সিকো, নর্থ ক্যারোলিনা, ওকলাহোমা তে উত্থিত হয়। , দক্ষিণ ক্যারোলিনা, টেনেসি, এবং টেক্সাস অঞ্চলে ।

15. হিসেব অনুযায়ী এটি একটি টি-শার্ট তৈরির জন্য 6 মাইল পরিমান লম্বা ইয়ার্ন লাগে, তবে এক হাজার টন শার্ট উৎপাদনের জন্য শুধুমাত্র 1 একর পরিমান তুলা গাছের তুলো লাগে ।

16. 2010 সালে বিশ্বব্যাপী ২ বিলিয়ন টি শার্ট বিক্রি করা হয়েছিল। 2005 সালে 1 বিলিয়ন এবং 1985 সালে 500 মিলিয়ন তুলনা করুন, এবং শিল্পটি কতটা এক্সপান্ড করেছে তা সহজেই অনুমান করা যায় ।

17. 91% আমেরিকানের ওয়্যারড্রোবে তাদের প্রিয় পোশাক টি শার্ট আছে ।

18. ৬২% আমারিকানের কাছে গড়ে ১০টির অধিক টি শার্ট আছে, এগুলি সব মিলিয়ে আমেরিকার একারি ১.৫ বিলিয়ন টি শার্ট আছে , ১.৫ বিলিয়ন টি শার্ট দিয়ে পৃথিবীকে ৩৪ বার বৃত্তাকারে জোড়া দেয়া যাবে।

19. 257 টি টি শার্ট পরার জন্য শ্রীলঙ্কান একজন পুরুষের গিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেন । আগের রেকর্ডটি ছিলো মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া একজন মানুষ যিনি এক সময়ে 183 টি শার্ট পরতেন, যেগুলি ছোট সাইজ থেকে শুরু করে 10XL পর্যন্ত ছিলো ।

20. প্রতি বছর কয়েক লাখ টি-শার্ট স্যালভেশন আর্মিকে দান করা হয়। এই নিলামে বিক্রি করা হয়। যা তৃতীয় বিশ্বের দেশ গুলিতে পাঠিয়ে দেয়া হয় ।

18/10/2019

শচীন টেন্ডুলকার জীবনে যতবার আউট হয়েছেন আপনি হয়তো ততবার ক্রিকেট খেলাও খেলেননি। কিন্তু দিনশেষে আজকে শচীনকে পুরো বিশ্ব ক্রিকেট নক্ষত্র হিসেবেই জানে।

মার্ক জুকারবার্গকে যখন তার গার্লফ্রেন্ড সকল সোশ্যাল সাইট থেকে ব্লক করে দেয়, তখন সে জেদ করে পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল সাইট ফেসবুক তৈরি করে, যার মাধ্যমে সে ওয়ার্ল্ডের টপ ফাইভ রিচম্যানদের একজন। আর আপনি হলে কী করতেন? শেভ করা ছেড়ে দিয়ে, সিগারেট টানতেন আর বলতেন- বেঁচে থেকে কী লাভ!

টমাস আলভা এডিসন একটা বৈদ্যুতিক বাতি আবিষ্কার করতে গিয়ে যতবার ব্যর্থ হয়েছেন এই পৃথীবীর ইতিহাসে তত বছর কেউ বাঁচেওনি। ৯৯৯ বার ব্যর্থ হয়েছেন তিনি। আর আপনি? সাকসেস হওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন কতবার চেষ্টাটা করতে পারবেন?

সাইকেল গ্যারেজে কাজ করা রাইট ভ্রাতৃদ্বয় যতবার প্ল্যান করে বিমান উড়াতে চেষ্টা করে করে ব্যর্থ হয়েছেন, আপনি ততবার প্ল্যান করে পাখির উড়াও দেখেননি। তবু তিনি বিমানটা আবিষ্কার করেই ছাড়লেন।

সৃষ্টিকর্তাকে একবার জানান দেন সাকসেস না আসার আগ পর্যন্ত আপনি থামবেন না, হেরে গেলেও না, বারবার ব্যর্থ হলেও না। ছোটবেলায় যেভাবে একবার হাঁটতে না পারলে আবার চেষ্টা করতেন, পড়ে গিয়ে ব্যাথা পেয়ে কান্না করতে করতে আবার দেয়াল ধরে হাঁটতে চাইতেন,এখন সময় এসেছে আবার দাঁতে দাঁত চেপে নাছোড়বান্দার মত লেগে থাকার। যে যাই বলুক, যে যা করুক, আপনি শুধু লেগে থাকেন। বাকিটা সিস্টেম্যাটিক্যালি স্রষ্টা আপনাকে দিয়ে দিবেন।

লেখাঃ কালেক্ট

মিষ্টি কুমড়া দিয়েই তৈরি করুন সুস্বাদু পায়েস মিষ্টি জাতীয় খাবারের মধ্যে পায়েসের জনপ্রিয়তা বেশ। শেষ পাতে একবাটি পায়েস খেতে...
18/07/2019

মিষ্টি কুমড়া দিয়েই তৈরি করুন সুস্বাদু পায়েস


মিষ্টি জাতীয় খাবারের মধ্যে পায়েসের জনপ্রিয়তা বেশ। শেষ পাতে একবাটি পায়েস খেতে পছন্দ করেন অনেকেই। সেই পায়েস যদি হয় মিষ্টি কুমড়া দিয়ে? ঠিক শুনেছেন। মিষ্টি কুমড়া দিয়েই তৈরি করা যায় সুস্বাদু পায়েস। জেনে নিন রেসিপি-

উপকরণ:

মিষ্টি কুমড়া গ্রেট করে নেয়া- ৩ কাপ
ঘন দুধ- ২ লিটার
ছানা- ১ কাপ
গুঁড়া দুধ- ২ কাপ
চিনি : স্বাদমতো
এলাচ ও দারুচিনির গুঁড়া- সামান্য

প্রণালি: একটি পাত্রে ২ লিটার দুধ নিয়ে জ্বাল দিন। দুধ জ্বাল হয়ে দেড় লিটার হয়ে এলে এরমধ্যে গুঁড়া দুধ দিন। গুড়া দুধ সামান্য পানি দিয়ে গুলে দিতে হবে নইলে দলা বেধে যাবে।

এরপর এরমধ্যে ছানা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, এরপর চিনি দিয়ে জ্বাল দিতে হবে। চিনি থেকে পানি ছাড়ে তাই চিনি গলে চিনির থেকে বের হওয়া পানি শুকিয়ে গেলে এরমধ্যে গ্রেট করে রাখা মিষ্টি কুমড়া, এলাচ, কাজু-পেস্তা কুচি দিয়ে একদম হালকা আঁচে রান্না করতে হবে।

প্রায় ২০/২৫ মিনিট হালকা আঁচে রান্না করার পর পায়েস হয়ে এলে নামিয়ে নিতে হবে। সার্ভিং ডিশে ঢেলে কাজু-পেস্তা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন অসাধারণ মজাদার এই পায়েস।

02/04/2019

১২ বছর আগে একটি কুরিয়ার সার্ভিসের বিতরণ কর্মী ছিলেন আম্বুর আইয়াপ্পা। এখন তিনি কোটিপতি। এক-দুই নয়, কয়েক কোটি টাকার মালিক তিনি। কীভাবে হলো, তা পাঠকের জন্য তুলে ধরা হলো—

তামিলনাড়ুর ভেলোর শহরে বেড়ে ওঠা আইয়াপ্পা কুরিয়ার সার্ভিসের বিতরণ কর্মচারী হিসেবে কর্মজীবন শুরু করেন। চাকরি পাওয়ার পর বেঙ্গালুরু শহরে থাকা শুরু করেন। চার বছর পর পান পদোন্নতি। এরপর যোগ্যতা বাড়াতে তিন মাসের জন্য একটি কোর্সে ভর্তি হন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, পড়া শেষ, কিন্তু চলে যায় ওই চাকরি। এমন সময় তিনি জানতে পারেন, অনলাইনে বই বিপণন সংস্থা ফ্লিপকার্ট লোক খুঁজছে। তিনি সেখানে আবেদন করেন। তিনিই এই বিপণন সংস্থার প্রথম চাকরি পাওয়া ব্যক্তি।

আইয়াপ্পা তামিল নাড়ুর ভেলোর জেলার আম্বুর শহরে বেড়ে ওঠেন। গল্পের শুরুটা ২০০৫ সালের এই তামিলনাড়ুতে। সেখানেই জন্ম এবং বেড়ে ওঠা এ গল্পের নায়ক আইয়াপ্পার। এই শহরটি বিরিয়ানি ও চামড়াশিল্পের জন্য বিখ্যাত। এই শহরকে দক্ষিণ ভারতের লেদার সিটি বা চামড়ার শহর বলা হয়।

এরপরই চাকরি সাক্ষাৎকার দিতে আম্বুর আইয়াপ্পা যান ফ্লিপকার্টের কার্যালয়ে। সেই সময় ফ্লিপকার্ট মাত্রই যাত্রা শুরু করেছে। সেখানে তাঁর সঙ্গে পরিচয় হয় সংস্থার দুই প্রতিষ্ঠাতা শচীন বানসাল ও বিনি বানসালের সঙ্গে। সাক্ষাৎকারে কীভাবে বিতরণকাজটি দ্রুত এবং সফলভাবে করা হবে, তা তিনি জানান শচীন ও বিনিকে। আর ইংরেজিতে দেওয়া ওই সাক্ষাৎকারে মুগ্ধ হয়ে আম্বুর আইয়াপ্পাকে এই সংস্থায় নিয়োগ দেওয়া হয়। তিনি এই সংস্থার প্রথম কর্মী। ফ্লিপকার্ট এই সময় শুধু বই কেনাবেচা করত। এই সময় তার মাসিক বেতন ছিল আট হাজার রুপিরও নিচে। তবে এ সংস্থায় কোনো মানবসম্পদ বিভাগ না থাকায় নিয়োগপত্র পান এক বছর পরে। তিনি ক্রেতাদের সঙ্গে ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারতেন। আর এতেই খুব অল্প সময়ের মধ্য আইয়াপ্পা নিজের দক্ষতা প্রমাণ করেন। যোগ দেওয়ার কয়েক মাসেই কাজের ক্ষেত্রে এত দক্ষতা অর্জন করেন যে দেখা যায়, কোনো অর্ডারের ডেলিভারি হয়েছে কি না, কিংবা কোনো একজন গ্রাহকের সমস্যার সম্ভাব্য সমাধান কী হতে পারে, তা জানার জন্য কম্পিউটারের দিকে তাকানোরও প্রয়োজন পড়ছে না আইয়াপ্পার। সব প্রশ্নের উত্তর এবং যাবতীয় সমস্যার সমাধান যেন তাঁর মাথাতেই রয়েছে।
আর দক্ষ ও নিষ্ঠাবান কর্মীকে ওই সংস্থার পক্ষ থেকে দেওয়া হয় কিছু শেয়ার। দিন দিন সংস্থার ব্যাপ্তি বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে শেয়ারের মূল্য। দিনে দিনে পদোন্নতির সঙ্গে সঙ্গে তাঁর বেতনও বৃদ্ধি হতে থাকে। আর এতে করে কিছু শেয়ারের মালিক হওয়ার কল্যাণে ফুলে ফেঁপে ওঠে আইয়াপ্পার পকেটও। বিয়ের ব্যয় বহনের জন্য ২০০৯-২০১০ সালে কিছু শেয়ার বেঁচে দেন তিনি। এরপরে ২০১৩ সালেও নিজের শেয়ার বেঁচে দেন।

আইয়াপ্পা বর্তমানে ফ্লিপকার্টের গ্রাহক নিয়ন্ত্রণ দপ্তর সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বেতন এখন ছয় লাখ রুপি। কোম্পানি তাঁকে গাড়ি দিলেও তিনি নিজের মোটরবাইকে করেই আসেন অফিসে। এখনো চেল্লোরের সেই পুরোনো বাড়িতেই মা, দাদি, স্ত্রীকে নিয়ে থাকছেন আম্বুর আইয়াপ্পা।

আইয়াপ্পা সম্পর্কে বিনি বানসাল ফ্লিপকার্টের ব্লগে লিখেছেন, ‘আইয়াপ্পা জানত যে গ্রাহকদের কাছে কোন বইগুলো বিক্রির জন্য বাকি আছে। যখন কোনো গ্রাহক আমাদের কাছে ফোন করেন, তখন তিনি বুঝতে পারেন যে কীভাবে অর্ডারগুলো সরবরাহ করতে হবে। আমাদের কাছে আসা জি-মেইলে অর্ডারের তথ্য জানানোসহ নানা কাজ সুচারুভাবে করেন আইয়াপ্পা।’

আইয়াপ্পা বলেন, ফ্লিপকার্টে চাকরি নেওয়া তাঁর জীবনের সেরা সিদ্ধান্ত। নানা উত্থান-পতনেও আইয়াপ্পা কোম্পানির সঙ্গেই ছিলেন। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া ও ইকোনমিক টাইমস।

আমরা তোমাদের ভুলবো না........
25/03/2019

আমরা তোমাদের ভুলবো না........

ঘরেই তৈরি করুন ক্রিসপি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাইচমৎকার একটা দিন। এমন দিনে ঘরের বাইরে যেতে কার মন চায়, বসন্তের আমের মুকুলের ...
27/02/2019

ঘরেই তৈরি করুন ক্রিসপি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই

চমৎকার একটা দিন। এমন দিনে ঘরের বাইরে যেতে কার মন চায়, বসন্তের আমের মুকুলের চোখ জুড়ানো সৌন্দর্য, এদিকে শীতের মতোই হিমেল বাতাস-বেশ ঠাণ্ডা আর বর্ষার ঝুম বৃষ্টি। তিন ঋতুর মিলনে সব মিলিয়ে রোমান্টিক পরিবেশ। এমন দিনে আড্ডা জমাতে চাই মজার মজার খাবার।

তৈরি করুন দারুণ মজার ক্রিসপি চিকেন আর ফ্রেঞ্চ ফ্রাই। জেনে নিন সহজ রেসিপি:

ক্রিসপি চিকেন

উপকরণ

মুরগির বুকের মাংস পছন্দমতো ছোট ছোট টুকরো করে নিন। ঘন দুধ আধা কাপ, ময়দা ১কাপ, লবণ স্বাদমতো, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, সরিষা গুঁড়া পরিমাণ মতো, কর্নফ্লেক্স বা চিপস আধা কাপ, তেল পরিমাণমতো।

যেভাবে করবেন

কর্নফ্লেক্স বা চিপসগুলো হাতে চাপ দিয়ে ভেঙ্গে নিন। একটি পলেথিন ব্যাগে ময়দা, লবণ, গোলমরিচের গুঁড়া, কর্নফ্লেক্স বা চিপস, সরিষা গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। মুরগির টুকরোগুলো দুধের মধ্যে কিছুক্ষণ রেখে তুলে নিন। এবার মাংসের টুকরোগুলো ময়দার মিশ্রণে দিয়ে প্যাকেটের মুখ বন্ধ করে খুব ভালো করে ঝেঁকে নিন।

একটি পাত্রে তেল দিয়ে গরম করে মাংসগুলো দিন। সোনালি করে ভেজে তুলুন।

ফ্রেঞ্চ ফ্রাই

উপকরণ

বড় আলু ৪ টি, ময়দা দুই টেবিল চামচ, লবণ দেড় চা চামচ, গোল মরিচ গুঁড়া আধা চা চামচ, ১ চা-চামচ গার্লিক সল্ট, ১ চা-চামচ অনিয়ন সল্ট, পানি পরিমাণমতো এবং ভাজার জন্য তেল।

প্রণালী

প্রথমে আলুর খোসা ছাড়িয়ে ফ্রেঞ্চ ফ্রাইয়ের আকারে কেটে নিন। এবার গরম পানিতে ৫ মিনিট সেদ্ধ করে নিন। আধা সেদ্ধ আলুর টুকরোগুলো ফ্রিজের ঠাণ্ডা পানিতে ১০ মিনিট রেখে দিন।

পানি থেকে আলুর টুকরোগুলো তুলে নিয়ে প্রথমে পানি ঝরিয়ে নিন। এরপর আলুর সাথে ময়দা, গার্লিক সল্ট, অনিয়ন সল্ট, লবণ ও গোল মরিচ মিশিয়ে নিন।

সবশেষে ফ্রাইপ্যানে তেল গরম করে আলুর টুকরোগুলো বাদামি করে ভেজে নিন।

পছন্দের সস দিয়ে গরম গরম পরিবেশন করুন মচমচে টেস্টি ফ্রেঞ্চ ফ্রাই ও চিকেন ফ্রাই।

03/02/2019

..তখন বাংলাদেশে নতুন নতুন কমড এসেছে

নটরডেম কলেজের ফাদার ঠিক করলেন কিছু বাথরুমে কমড লাগিয়ে দিবে

বাংলাদেশের সব প্রান্ত থেকেই ছাত্র আসে এখানে

তখন অনেকেই দেখা গেলো কমড ঠিক ভাবে ব্যবহার করতে পারছে না

কেউ হয়তো কমডে বসতো উল্টা হয়ে...ফ্লাসের দিকে মুখ করে

কেউ কেউ তো কমডের উপর...প্যানে যেভাবে বসে, সেভাবে বসত

ফলে দেখা গেলো, রিনোভেট করা নতুন বাথরুমগুলোই হয়ে গেলো কলেজের সবচেয়ে অপরিষ্কার বাথরুম

ওয়ান ফাইন মর্নিং বাথরুমের ভিতরের ওয়ালে একটা লেখা দেখা গেলো;

“আপনি যদি পা ঝুলাইয়া বসিয়া, আমার এই লেখা সাচ্ছন্দে পড়িতে পারেন, তার মানে আপনি সঠিক অবস্থানেই বসিয়াছেন’

তারপর থেকে আর বাথরুমগুলো ময়লা থাকতো না

সুতরাং...সেই সময় থেকেই দেখে আসছি.. ওয়ালে লিখলে অবশ্যই কাজ হয়

এমনকি ফেসবুক আসার কিছুদিন আগ পর্যন্ত ঢাকার দেয়ালে লেখা থাকতো “কষ্টে আছি...আইজুদ্দিন”

মনে পড়ে?

সুতরাং ওয়ালে লেখা, আমাদের রক্তের সাথে মিশে আছে

এরপর আসলো ফেসবুকের ওয়াল

ধুমায়ে আমরা লেখা শুরু করলাম...প্রত্যেকে হয়ে গেলাম রাইটার

মজার বিষয়, সমাজের অসঙ্গতিগুলোও তুলে আনা শুরু হলো

একসময় সমাজের অসঙ্গতি তুলে ধরার জন্য ‘ইত্যাদি’ অনুষ্ঠানটা ছাড়া আর তেমন কোন প্ল্যাটফর্ম ছিল না

প্রতিপর্বে ৩/৪ টা চিঠি পড়া হতো... তারপর হানিফ সঙ্কেত সাহেব স্ক্রিনের দিকে তাকিয়ে বলতেন, “যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হইলো”

৩ মাসে একটা ইত্যাদি হতো

তখন এটাই ছিল একমাত্র ভরসা

আর এখন?

এখন ফেসবুকের হোমপেইজেই প্রতিদিন শখানেকের বেশী কেইস সল্ভড হচ্ছে

রক্ত লাগবে?...মুহূর্তেই ম্যানেজড হয়ে যাচ্ছে ফেসবুকের মাধ্যমে

অমুকের বাবা হারিয়ে গেছে...নিমিষে হোমপেইজ ভর্তি হয়ে গেলো উনার ছবিতে... পরেরদিন হোমপেইজে ছবি দেখে আঙ্কেলকে কেউ একজন চিনে ফেললো রাস্তায়

কারো জন্য ফান্ড-রেইজ করা লাগবে?... ৫/৬ জন তরুণ একসাথে বসে প্ল্যান করে নেমে পড়তে যতক্ষণ লাগে

নাহিয়ান নামের এক ছেলের জন্য ১ কোটি টাকার বেশী ফান্ড ফেসবুক থেকে এসেছিল

রানা-প্লাজার সময় সেখানের কোনও উদ্ধারকর্মী হয়তো বলল, ‘কেউ একটা হাতুড়ি দেন তো আমারে’

সাথে সাথে ফেসবুকের মাধ্যমে ঢাকায় খবর ছড়িয়ে গেলো সেখানে হাতুড়ি লাগবে

পিক-আপ ভর্তি করে হাতুড়ি সাভারে রওনা দেয় দেয় অবস্থা

গতমাসেই তো মজার-স্কুলের ছেলেদের ধরে নিয়ে গেলো পুলিশ

কেঁপে উঠলো হোমপেইজ

তাদের ছাড়িয়ে হলো...মামলা খারিজ হলো...পুলিশ কমিশনার তাদের ফুল দিয়ে বরন করলেন

রাজন হত্যা মামলা... ক্লিপটা ছড়িয়ে গেলো ফেসবুকে... দুবাইয়ের একজন হত্যাকারীকে ক্লিপ দেখে চিনে, খাটের নিচ থেকে দড়ি বের করে নিয়ে রওনা দিলো ধরতে

ধরেও ফেলল

গুলশানের কোন এমপির ভাতিজা রিকশা উড়িয়ে দিয়ে চলে গেলো... পুলিশ তাকে ধরলেও, পরে ছেড়ে দিলো

ফেসবুক তো ছাড়বে না

গরম হয়ে গেলো হোমপেইজ

পরের সপ্তাহে ফেসবুক থেকেই ৭ জন ব্যারিস্টার হাইকোর্টে যেয়ে রিট করল

ছেলেকে ধরা হলো পরের দিনই

ওদিকে ডাস্টবিনে একটা নবজাতক পাওয়া গেছে...শুধু কমেন্ট/শেয়ার দিয়ে থেমে নেই জাতি

হাসপাতালে ভিড়...এরা প্রত্যেকেই সেই নবজাতকের লালন পালনের দায়িত্ব নিতে চায়

ভিড় বাড়তেই থাকে

See…আমরা কতটা সফলভাবে ব্যবহার করে আসছি এই ফেসবুকটাকে

আমি শিওর অন্য কোনও জাতি এতো সুন্দর... আই-রিপিট এতো সুন্দর ভাবে ব্যবহার করতে পারছে না

পারবেও না

কারন ওই যে বললাম, ছোটবেলা থেকেই ওয়ালে লেখার অভ্যাস আমাদের

ফেসবুক ওয়াল তো নাহয় এসেছে আজ থেকে ৭/৮ বছর আগে

আজ থেকে ছাব্বিশ সাল আগে সেই ৯০ সালেও আমাদের স্কুলের বাথরুমের ওয়ালে লেখা থাকতো;

“এদিকে তাকা মহাজ্ঞানী
বাথরুম করিয়া লইস পানি”

বিষয়টা তো যে আমাদের রক্তে মিশে আছে

অন্য জাতি পারবে কিভাবে?

Collected

Address

HORISCHAR CHOWRASTA, SADAR SOUTH
Cumilla

Telephone

01770405533

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ruposhi Bangla Retail Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share