SHAMS Fashion

SHAMS Fashion Readymade Garments supplier.

Mens Polo shirt , Mens T shirt , Mens shirt ( Long Sleeve & Short sleeve) , Pure Khaddar shirt ( manufacturing from Comilla), Ladies dress

04/10/2022

সুপ্রিয় বন্ধু ও শুভানুধ্যায়ী , প্রচন্ড ব্যস্ততার কারনে আপাতত যাবতীয় কার্যক্রম বন্ধ থাকবে। ইনশাআল্লাহ শীগ্রই আপডেট জানানো হবে।

পাশে থাকার জন্য অসীম কৃতজ্ঞতা।
ধন্যবাদ সবাইকে।
ভালো থাকবেন।
পাশে থাকবেন।

বন্ধু এবং শুভানুধ্যায়ী , আপনারা নিশ্চয়ই ২০২১সালের সারা বিশ্বের করোনা তান্ডবের কথা ভুলে যাননি। অনেকেই স্বজন হারিয়েছেন আর ...
19/12/2021

বন্ধু এবং শুভানুধ্যায়ী ,

আপনারা নিশ্চয়ই ২০২১সালের সারা বিশ্বের করোনা তান্ডবের কথা ভুলে যাননি। অনেকেই স্বজন হারিয়েছেন আর অপূরনীয় ক্ষতি হয়েছে , তা ভুক্তভোগী ছাড়া আর কে ই বা জানেন / বুঝেন ! করোনা জনিত মৃত্যুতে সকলের আত্নার মাগফেরাত কামনা করছি।

আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে, ওমিক্রন নামের নতুন একটা ভেরিয়েন্ট তার তান্ডব চালানোর জন্য ব্যপক প্রস্তুতি নিয়ে পুরো বিশ্বর ঘুম হারাম করে দিয়েছে। তাই সবার প্রতি অনুরোধ যেভাবে নিজেরা সচেতন হয়ে করোনা থেকে মুক্ত থাকতে পেরেছেন , ওমিক্রন থেকেও আমরা ইনশাআল্লাহ সবাই মুক্ত থাকার চেস্টা করবো। মুখে মুখে বললেই ত আর সতর্ক থাকা যায়না। কাজেও কিছু প্রমান দিতে হয়। যদিও আমরা সবাই জানি কি কি প্রতিরোধ ব্যবস্থা নিতে হয়। তারপর ও চলুন একবার চোখ বুলিয়ে আসি -

# অবশ্যই সবাই মাস্ক পরিধান করবো এবং সকলে পরানোর চেস্টা করবো। একটু কস্ট লাগলেও একটা সময় অভ্যাসে পরিনত হয়ে যায়।
# সাবান দিয়ে ঘন ঘন হাত ধু'তে হবে। বাহিরে যারা থাকেন তাঁরা অবশ্যই পকেটে / ব্যগে একটা হ্যন্ড স্যনিটাইজার রাখবেন। লিফটের বাটন এবং সিড়ির রেলিং ধরার পর সাবান দিয়ে হাতনা ধুয়ে হাত দিয়ে যেনো নাকে মুখে স্পর্শ না করি।
# কারো সাথে হাত মেলানো / হ্যন্ডশেক করা , কোলাকুলি করা , হাগ করা ( এই শব্দটা শুনলে আমার খুব হাসি পায়), ইত্যাদি করা যাবেনা। আবেগের বশবর্তী হয়ে কাউকে জড়িয়ে ধরা ও ঠিক হবেনা।
# হাঁচি কাশি দেওয়ার সময় নিজেকে যতোটা নিরাপদ দুরত্বে রাখা যায়।
# পরিমিত খাওয়া , নিয়মিত নিদ্রা , হালকা ব্যয়াম ইত্যাদি অভ্যাসগুলোকে ধরে রাখা।
# বদ্ধ ঘরে না থেকে আলো বাতাস চলাচলের উপযোগী ঘরে অবস্থান করা।

আসুন সবাই নিজে সুস্থ্য থাকি এবং আমাদের চারিপাশকে নিরাপদে রাখার জন্য চেস্টা করি।

SHAMS fashion এর পক্ষে থেকে সবাইকে ইংরেজী নববর্ষ ২০২২ এর আগাম শুভেচ্ছা। ভালো থাকবেন সবাই।

19/08/2020

100% Cotton , pk polo
Only 300/ -

08/07/2020

সুপ্রিয় বন্ধু ও শুভাকাঙ্ক্ষী ,

দীর্ঘ বিলম্বিত হওয়ায় আন্তরিক ভাবে দুঃখিত। স্বল্প মাত্রায় যাবতীয় কার্যক্রম শুরু করার প্রাক্কালেই স্ত্রীর অসুস্থতা জনিত কারনে ঢাকা এবং ইন্ডিয়া দৌড়াদৌড়িতে মোটেই সময় কর‍তে পারিনি। আশাকরি আপনাদের সবার সক্রিয় সহযোগিতায় আর অনুকূল সাড়ায় নিয়মিত হওয়ার চেস্টা করে যাবো।

পুরো বিশ্বকে Covid 19 যেভাবে আচ্ছন্ন করে রেখে একের পর এক প্রানহানী ঘটছে , তা দেখে সবার মতো আমাকেও আতংকিত করে তুলছে প্রতি মুহূর্তে। যদিও এর কোন প্রতিষেধক এখনো আবিস্কৃত হয়নি , তাই আমাদের আপাতত সাবধানতা ও সচেতনতা বজায় রাখাই হবে মূল লক্ষ্য।

সম্পূর্ন এক অচেনা অজানা ভাইরাসে যাঁদেরকে হারিয়েছি Fashion এর পক্ষ্য থেকে তাঁদের সবার আত্নার মাগফেরাত কামনা করছি। আর আমরা যারা বেঁচে আছি , তাঁরা যেনো থাকি নিরাপদে।

ভালো থাকবেন।
নিরাপদে থাকবেন।

31/12/2018
১০০% কটন , হাতের কাজ সহ লেডিস থ্রি পিছ ।
23/12/2018

১০০% কটন , হাতের কাজ সহ লেডিস থ্রি পিছ ।

সুপ্রিয় ভাই বোন বন্ধু , পরম করুনাময়ের ইচ্ছায় অবশেষে   Fashion এর যাত্রা শুরু হ'লো। পর্যায়ক্রমে এই পেইজে যাবতীয় পন্যাদির ...
23/12/2018

সুপ্রিয় ভাই বোন বন্ধু ,

পরম করুনাময়ের ইচ্ছায় অবশেষে Fashion এর যাত্রা শুরু হ'লো। পর্যায়ক্রমে এই পেইজে যাবতীয় পন্যাদির বিবরন তুলে ধরা হবে।

আপাতত লেডিস এবং মেনস এর কিছু প্রডাক্ট নিয়ে SHAMS Fashion এর যাত্রা শুরু হ'লো। আপনাদের সহযোগিতা ও পরামর্শ দু'টোই কামনা করছি।

ভালো থাকবেন সবাই।
আর পাশে থাকবেন SHAMS Fashion এর।

16/12/2018

অত্যাধুনিক প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সারা বিশ্ব এগিয়ে চলছে যার যার গতিতে। সে দিক থেকে বাংলাদেশ ও পিছিয়ে নেই। ’ সারা বিশ্ব এখন হাতের মুঠোয় ’ এই দীক্ষায় দীক্ষিত হয়ে অনলাইন ক্রয় বিক্রয় আমাদের দেশে এখন জনপ্রিয় এক ক্রয় বিক্রয়ের মাধ্যম। পরিবারের সদস্যদের আরো বেশী সময় দেওয়া এবং স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে আমি এ পথে হাঁটা শুরু করেছি , যা ইতিপূর্বে সবাইকে জানিয়েছি।

ছবি আর পন্যের বিবরন দেখে ক্রেতারা মালামাল কিনে নিচ্ছে চরম এক বিশ্বাষ নিয়ে। আর সে বিশ্বাষে যদি কোন কারনে ফাটল ধরে অথবা কথায় কাজে মিল না থাকে ; আর তখনই অনলাইনে ক্রয়ের আগ্রহ কমতে থাকে। তাই এ ধরনের অনাকাংখিত বিষয়গুলো মাথায় রেখেই খুব সহসাই Fashion এর বিক্রয় কার্যক্রম শুরু হ'তে যাচ্ছে।

যেহেতু আমি নিজেই পোশাক শিল্পের সাথে ( মার্চেন্ডাইজিং মেনেজার) জড়িত ছিলাম দীর্ঘদিন , তাই আমার সমস্ত অভিজ্ঞতার সুসঠু প্রয়োগ করবো Fashion এর মাধ্যমে। পন্যোর মূল্য ও ক্রয়সীমার মধ্যে রাখার চেস্টা করবো। কারন রুচিশীল পোশাক আর গুনাগুন , এ দু'টোকেই প্রাধান্য দেওয়া হবে সব সময় ই। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মালামাল পৌছানোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। ইচ্ছা করলে নিকটস্থ কুরিয়ার সার্ভিস সেন্টারে গিয়ে পন্য ডেলিভারী নিতে পারবে / হোম সার্ভিস সুবিধা ও নেওয়া যাবে। আর এ দু'টো সার্ভিসের চার্য একটু কম বেশী থাকবে।

আবারো সবার সহযোগিতা ও পরামর্শ কামনা করছি। বিজয় দিবসে লাল সবুজের 🇧🇩 শুভেচ্ছা রইলো সবার জন্য। ভালো থাকবেন আর Fashion এর পাশে থাকবেন।

Address

House: 4/B, Road: 9, Chayabitan Housing Society, Dawlatpur
Cumilla
3500

Telephone

8801726596888

Website

Alerts

Be the first to know and let us send you an email when SHAMS Fashion posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to SHAMS Fashion:

Share