15/06/2025
তুমি তোমার বাবাকে কতটা ভালোবাসো?🤍
এই ধরনের প্রশ্নের সম্মুখীন অনেক সময়ই আমাদের ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির অনেকের কাছ থেকে শোনা যায়, তাই না?
– আমি বলবো, এই প্রশ্নটা আমার চেয়ে আমার বাবাকে যদি করা হয় যে আপনার সন্তানরা আপনাকে কতটা ভালোবাসে,তখন আমার বাবার মুখের এক্সপ্রেশন দেখে যে কেউ ফিল করতে পারবে,ঠিক কতটা আমরা আমাদের বাবাকে ভালোবাসি 🙌🖤।
কারণ উনি আমাদের ভালোবাসার আরেক নাম,আমাদের পরিবারের মস্তিষ্কস্বরুপ।একটা বডি যেমন হাত পা চোখ যে কোন একটা পার্টস ছাড়া চলতে পারে থাকতে পারে কিন্তু মস্তিষ্ক ছাড়া অচল ঠিক তেমন(একান্তই আমার অনুভূতি)।😅
- ছবিতে আমার বাবা,গতকাল আমিই ক্যাপচার করেছি। কী যে হাস্যজ্জ্বল ছিল মুহূর্তটা—ক্যাপচার করার লোভ সামলাতে পারিনি আসলে😇।
আমার বাবা অন্যদের কাছে খুবই রাগী একজন মানুষ হলেও, মানুষটা নরম এবং হাস্যোজ্জ্বল (এর মাঝে রাগটা বোনাস হয়তো😂😐)। আমাদের সুখের চিন্তা করে কত কিছুই না সেক্রিফাইস করলো এখনো করেই যাচ্ছেন, উনি এমন একজন মানুষ যিনি খুব হেভি কোন কাজ করে অভ্যস্ত নয় কিন্তু সেই তিনি আমাদের কথা চিন্তা করে অনেক সময় এমন অনেক কাজ করেছেন যা উনার কখনোই করার কথা ছিল না।শুধু মাত্রই আমাদের মুখের হাসি আমাদের ইচ্ছে পূরণ আমাদের সুখের চিন্তা করে হাসিমুখে তাও করলো। অপূর্ণ বলতে কোন কিছুই রাখেননি জীবনে আমাদের,এখনো পূর্ণতার কথাই চিন্তা করছেন আমাদের চার ভাই বোনের 😅। দোয়া করবেন যেন আমরাও আমাদের বাবাকে শেষ দিন অব্দি আমাদের পূর্ণতার মাধ্যমে ভালো রাখতে পারি কারণ উনি সবসময়ই বলে আমাদের পূর্ণতা,স্বপ্নগুলোই তার স্বপ্ন🤲🤍।আল্লাহ আমার বাবা সহ পৃথিবীর সকল বাবাদের দীর্ঘায়ু দান করুন, সুস্থ রাখুন 🙌🤍...!
~ তোমার বড় মেয়ে - ইমা 🖤