CheraBoi.com

CheraBoi.com ঘরে বসে আপনার প্রয়োজনীয় বইটি কিনুন ছেঁড়াবই ডট কম থেকে।

ডা. লুৎফর রহমান তার উন্নত জীবন প্রবন্ধে বলেছেন, “কোনা জাতিকে যদি বলা হয়-তোমরা বড় হও, তোমরা জাগ-তাতে ভালো কাজ হয় বলে মনে হয়না।” ঠিক তেমনি কোন জাতিকে যদি বলা হয় তোমরা বই পড়, তোমরা জ্ঞান অর্জন কর তাতেও ভালো কাজ হয়না এবং হয়ও নি। প্রত্যেক মানুষের ভেতরে জ্ঞান অর্জনের জন্য স্বাভাবিক ব্যাকুলতা জন্মাতে হবে। যখন এই ব্যাকুলতা অধিকাংশ মানুষের ভেতর জন্মানো যাবে তখনই আমরা শ্রেষ্ঠ জাতি হিসেবে আত্ন-প্রকাশ করতে স

ক্ষম হবো।

বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় দিন দিন মানুষের মাঝে বই সংগ্রহ করা ও পড়ার প্রতি আগ্রহ কমেছে। এর কারণগুলো বিশ্লেষণ করে দেখা যায় পাঠকের কাছে বই সর্ম্পকে পর্যাপ্ত পরিমান তথ্য না থাকা, শহুরে যানজটের সমস্যা, সময়ের অভাব, শহর থেকে গ্রামের দূরত্ব ও ইন্টানেরট এবং সোশাল মিডিয়ার অতিরিক্ত ব্যবহারে দিন দিন মানুষকে বই থেকে দূরে ঠেলে দিচ্ছে।

বইয়ের প্রতি মানুষের স্বাভাবিক ব্যাকুলতা তৈরি ও সমস্যাগুলো সঠিক ভাবে সমাধান করতে ছেঁড়াবই ডট কম যাত্রা শুরু করে। একজন শহুরে পাঠক যেমন যানজটের ঝামেলা ছাঁড়াই বই সংগ্রহ করতে পারে তেমনি গ্রামের থাকা একজন পাঠকও যেনো বহু পথ পাড়ি দেওয়া ছাঁড়াই বই সংগ্রহ করতে পারে ছেঁড়াবই ডটকম থেকে। তাই যানজট, দূরত্ব, ব্যস্ততা ও তথ্যসহ সকল বাঁধা অতিক্রম করে পাঠকের মাঝে বই সংগ্রহ করার স্বাভাবিক ব্যাকুলতা তৈরি করার দ্বায়িত এখন আমাদের।

শতশত টাকা খরচ করে শত মাইল পাড়ি না দিয়ে ঘরে বসে ছেঁড়াবই ডট কমের সংগ্রহকৃত দেশি-বিদেশি বই অর্ডার করুন বাজার মূল্য অথবা তার চেয়ে কমে। বাজার মূল্যের বাহিরেও আমরা বিভিন্ন সময়ে অতিরিক্ত ছাঁড়ে বই অফার করে থাকি। এছাড়া cheraboi.com থেকে নিদিষ্ট মূল্যের বই ক্রয় করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি।

14/09/2024

৬২২ খ্রিষ্টাব্দে রাসূল সা: মক্কা নগরীতে ইস*লামী রাষ্ট্র গঠন করেন। মক্কায় ইস*লামী রাষ্ট্র গঠনের ১০ বছরের ভেতরে পূর্বে ইরান থেকে শুরু করে দক্ষিণ-পশ্চিমে মিসর পযর্ন্ত ইসলামের ছায়া তলে চলে আসে। এই সময় বিশ্বের অন্যান্ন প্রান্তের মানুষ রাসূল সা: ও ইসলাম সম্পর্কে তেমন কিছুই জানতো না। এই সময় তারা তাদের নানাবিদ সমস্যা নিয়ে কলহে লিপ্ত ছিল। সমস্যা সমাধানের সমস্ত পথ ছিল রুদ্ধ। যু/দ্ধ ছিলো তাদের সমাধানের একমাত্র পথ। এই সময়ে ইসলামের আগমন ছিল আলোকবর্তিকার মতো। ইসলামের একশ্বেরবাদী বিশ্বাসের মাঝে তারা খুঁজে পেয়েছে মুক্তির উপায়। সত্যিকারের স্রষ্টার খোঁজ পেয়ে তারা কলহ বিবাধ ভুলে হয়ে গেলো ঐক্যবদ্ধ। ইসলাম এইভাবেই দ্রুত ছড়াতে থাকে তার পার্শ্ববর্তী অঞ্চলে।

02/02/2024

রাসুল সা. ইরশাদ করেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। (ইবনে মাজাহ - ১০৯৮)।

28/01/2024

আর তারা বলবে, ‘যদি আমরা শুনতাম অথবা বুঝতাম, তাহলে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের মধ্যে থাকতাম না’।
সুরা মুলক

আর রাহিকুল মাখতুম (নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগ্রন্থ)সমকালীন প্রকাশনীমূল্য: ৮৫০ টাকাছাঁড়: ২৫%অর্ডার করুন...
27/01/2024

আর রাহিকুল মাখতুম (নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগ্রন্থ)
সমকালীন প্রকাশনী
মূল্য: ৮৫০ টাকা
ছাঁড়: ২৫%
অর্ডার করুন .com এর ফেইস বুক পেইজে অথবা কল করুন 01770118035 নাম্বারে।

26/01/2024

জুমার গুরুত্ব বোঝাতে আল্লাহ তায়ালার কুরআনে ‘জুমা’ নামে একটি সূরা নাজিল করেন।

আল্লাহ তা'আলা ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন তোমাদের কে নামাজের জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য বিশেষ কল্যাণকর; যদি তোমরা তা জানতে। (সূরা জুমা- ০৯)।

অন্তরের মন্দ চিন্তার বিধান :অন্তরে যে মন্দ ভাবনা উদয় হয়, তা ক্ষমা করে দেওয়া হয়। মনে মনে যে অসৎ কাজের সংকল্প করা হয় তাও ক...
24/01/2024

অন্তরের মন্দ চিন্তার বিধান :

অন্তরে যে মন্দ ভাবনা উদয় হয়, তা ক্ষমা করে দেওয়া হয়। মনে মনে যে অসৎ কাজের সংকল্প করা হয় তাও ক্ষমা করা হয়। তবে যে ব্যক্তি আল্লাহ তাআলার ভয়ে অন্তরের মন্দ ভাবনা বর্জন করে, তার আমলনামায় নেকী লিখিত হয়। আর যদি সে অন্য কোনো কারণে মন্দ ভাবনা বর্জন করে, তবুও আমরা তার ব্যাপারে আল্লাহর অনুগ্রহের আশা রাখি।

তবে যদি কেউ মন্দ কাজের দৃঢ় প্রতিজ্ঞা করে বসে, সেই মন্দ কাজ সে সম্পন্ন না করলেও তার ব্যাপারে শংকাহীন হওয়া যায় না। কেননা, গুনাহের প্রতিজ্ঞা করাও গুনাহ।
এর দলীল হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যখন দুইজন মুসলমান পরস্পর তরবারি নিয়ে লড়াইয়ে নামে, তখন হত্যাকারী ও নিহত—উভয় ব্যক্তিই জাহান্নামী।’ প্রশ্ন করা হলো, ‘এখানে নিহত ব্যক্তির কী দোষ?’ তিনি বললেন, ‘কারণ, সেও তার সঙ্গীকে হত্যা করতে উদ্যত হয়েছিল।’ (বুখারী : ৩১, মুসলিম : ২৮৮৮)

বই : সংক্ষিপ্ত ইহইয়াউ উলূমিদ্দীন
লেখক: ইমাম গাযালী রহ.
প্রকাশনী: মাকতাবাতুল আসলাফ
প্রচ্ছদ মূল্য: ৳১০০০
বিক্রয় মূল্য: ৳৭৫০ See less
বইটি অর্ডার করতে ম্যাসেজ করুন CheraBoi.com এর ফেইস বুক পেইজে অথবা কল করুন 01770118035 এই নাম্বারে।

অফিসের সালাত আদায়ের জায়গায় এসে দ্রুত সালাত আদায় করছেন—যাতে এরপরই খাবার খেতে পারেন। হঠাৎ আপনার পাশে কেউ একজন এসে দাঁড...
10/11/2023

অফিসের সালাত আদায়ের জায়গায় এসে দ্রুত সালাত আদায় করছেন—যাতে এরপরই খাবার খেতে পারেন। হঠাৎ আপনার পাশে কেউ একজন এসে দাঁড়ায়। সালাতের ভেতরেই তার কণ্ঠস্বর শুনে আর পারফিউম শুঁকে বুঝতে পারলেন, তিনি আপনাদের ডিরেক্টর। তখন আপনার সালাতে মনোযোগ ভর করে; রুকু-সিজদা হয়ে যায় দীর্ঘ। সবশেষে সালাম ফিরিয়ে বুকভরা প্রশান্তি নিয়ে চলে যান।
এটা ভাববেন না, আপনি সালাতের হক আদায় করতে পেরেছেন। বরং ভাবুন, আপনি ডিরেক্টর সাহেবের সঙ্গে তাল মিলিয়ে সালাত আদায় করেছেন। ভেবে দেখুন, ডিরেক্টরের চেয়ে আল্লাহ তাআলাই বরং মনোযোগ পাওয়ার বেশি উপযুক্ত। আপনার ডিরেক্টরও কিন্তু সিজদা দিচ্ছেন ওই রবের জন্যই—যার জন্য আপনি সিজদা দিচ্ছেন।

বই: আত্মশুদ্ধির ব্যবহারিক পাঠ
লেখক: উস্তায মাহমুদ তাওফিক
বইটি অর্ডার করতে ম্যাসেজ করুন আমাদের পেজে।

নিশ্চয়ই কিয়ামত অতি নিকট। অথচ আমরা কতই উদাসীন! আল্লাহকে ভুলে গিয়ে আকণ্ঠ ডুবে আছি পাপের সাগরে। ভ্রান্ত বিশ্বাস, ভুল ধারণা,...
09/11/2023

নিশ্চয়ই কিয়ামত অতি নিকট। অথচ আমরা কতই উদাসীন! আল্লাহকে ভুলে গিয়ে আকণ্ঠ ডুবে আছি পাপের সাগরে। ভ্রান্ত বিশ্বাস, ভুল ধারণা, মনগড়া প্রথা ও প্রচলিত অপব্যাখ্যায় আক্রান্ত আমাদের অনেকেই। কিয়ামত সম্পর্কে
মুসলিম জীবনের সকল গুরুতর সমস্যা নিরসন সম্পর্কে বিশুদ্ধ ও পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে বহু মুসলিম আজ পথভ্রষ্টতায় নিমজ্জিত। ঈমান-আমলে ও আকিদা সব যেন হারাতে বসেছে আমাদের এই প্রজন্ম।

মুসলমানদের এসকল গুরুতর সমস্যা নিরসনে সম্পুর্ণ কুরআন ও হাদিসের বলোকে লেখা " কিয়ামতের আলামত ও শেষ যুগের ভয়াবহ ফিতনা"।
এই বইয়ে যা যা পাওয়া যাবে :
👉মাহদি ও ঈসা (আ) এর আগমন
👉দাজ্জালের ভয়াবহ ফিতনা
👉ইয়াজুজ-মাজুজের বিপর্যয়
👉দাব্বাতুল আরবের আর্বিভাব
👉কিয়ামতের নিদর্শনাবলি
👉নবিজির সঙ্গে সম্পৃক্ত কিয়ামতের নিদর্শনাবলি
👉অর্থের ফিতনা
👉মালহামা কুবরা
এছাড়া আরো অনেক বিষয় সবিস্তারে আলোচনা করা হয়েছে।
বই : কিয়ামতের আলামত ও শেষ যুগের ভয়াবহ ফিতনা
লেখক : মীযান হারুন
প্রকাশনী : সমকালীন প্রকাশন
বইটি প্রি-অর্ডার করতে ম্যাসেজ করুনঃ
https://www.facebook.com/cheraboi1
অথবা কল করুনঃ ০১৭৭০১১৮০৩৫

ইজরায়েলী ও ফিলিস্তিনীদের মধ্যকার দ্বন্দ্ব ৬৯ বছর পুরনো। আর গণনা করা হয়, ২০০০বছরেরও বেশি ইতিহাসে এই দ্বন্দ্বের শিকড় রয়ে...
08/11/2023

ইজরায়েলী ও ফিলিস্তিনীদের মধ্যকার দ্বন্দ্ব ৬৯ বছর পুরনো। আর গণনা করা হয়, ২০০০বছরেরও বেশি ইতিহাসে এই দ্বন্দ্বের শিকড় রয়েছে। এত দীর্ঘ সময় ও ইতিহাসের সাথে সাথে মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া জটিল ও রাজনৈতিকভাবে সংবেদনশীল হয়ে উঠেছে,যার মধ্যে রয়েছে কোয়ার্টেট, প্যালেস্টাইন অথরিটি, ফাতাহ, হামাস আর আরবলীগ ও ইসরাইলের মত পক্ষগুলো। এসব ধারণার মধ্যে রয়েছে প্রত্যাবর্তনের অধিকার, সংলগ্ন সীমানা, সুরক্ষিত সীমানা, অসামরিক অঞ্চল ও নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সময়ের সাথে সাথে এমনকি পরিশীলিত রাজনৈতিক বিশেষজ্ঞ ও অনুসারীদের জন্যও বিষয়টির উপর নজর রাখা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সৃষ্টির প্রথম দশকগুলোতে ইসরাইলের অস্তিত্ব সংকটের মুখোমুখি হয় কারণ সর্বোৎকৃষ্ট ইন্টেলিজেন্স এজেন্সির অধিকারী হওয়া কার্যত প্রয়োজনীয় ছিল। তাই অবাক হওয়ার কিছু নেই মোসাদ ইতিহাসের অন্যতম বিখ্যাত সংস্থা। বর্তমানে ১০টি পৃথক বিভাগ নিয়ে মোসাদের কাঠামো দাঁড়িয়ে আছে। তৎকালীন প্রধানমন্ত্রী বেন গুরিয়েনের নেতৃত্বে মোসাদ গঠিত হয়। মোসাদের ভাষ্য হলো, 'আমাদের রাষ্ট্র সৃষ্টির পর থেকেই শত্রু দিয়ে বেষ্টিত। গোয়েন্দা সংস্থা হলো Line Of Defense... আমাদের চারপাশে, কি ঘটছে, তা আমাদের অবশ্যই জানতে হবে'।
এরপর থেকে মোসাদ বিশ্বের অন্যতম সেরা এবং একইসঙ্গে নির্মম ও রহস্যময় ইন্টেলিজেন্স সার্ভিস হিসেবে স্বীকৃতি পেয়ে আসছে।
বইটির মূল্য ২০% ছাড়ে ২০০ টাকা।

বইটি অর্ডার করতে ম্যাসেজ করুন আমাদের পেজেঃhttps://www.facebook.com/cheraboi1
অথবা কল করুনঃ ০১৭৭০১১৮০৩৫

আমাদের কিছু একটা হলেই মরে যেতে ইচ্ছে করে। পরীক্ষায় পাশ করিনি কেন তার জন্যও আমরা করি মরে যাওয়ার প্রচেষ্টা। আমার কেন ভালো ...
08/11/2023

আমাদের কিছু একটা হলেই মরে যেতে ইচ্ছে করে। পরীক্ষায় পাশ করিনি কেন তার জন্যও আমরা করি মরে যাওয়ার প্রচেষ্টা। আমার কেন ভালো চাকরি হলো না। ব্যস, সিদ্ধান্ত নিয়ে নিলাম-এ জীবন রেখে আর কী লাভ! মরে যাওয়ার মধ্যেই তো সফলতা। এভাবে আমাদের মধ্য থেকে কেউ না কেউ কিছু না পাওয়ার আক্ষেপ থেকে আত্নহত্যার সিদ্ধান্ত নিচ্ছে।
প্রতিদিনের পত্রিকা হাতে নিলেই চোঁখে ভাসে মৃত লাশের ছবি। তাদের কেউ হত্যা করেনি। নিজেরাই
নিজেদেরকে পৃথিবী থেকে দূরে সরিয়ে নিয়েছে ।
সময়ের সাথে বেড়েই চলছে এ মহামারি। পরীক্ষার রেজাল্ট খারাপ হয়েছে তাই আত্মহত্যা।
বিচ্ছেদ-আত্মহত্যা। চাকরি হচ্ছে না—আত্মহত্যা। ইদানীংকালে তো খেলার প্রিয় টিম হেরে গিয়েছে
বলে আত্মহত্যার সংবাদ শুনতে হচ্ছে ।
কেন আত্মহত্যা এমন মহামারির রূপ ধারণ করল, এর থেকে মুক্তি মিলবে কীভাবে , কীভাবে আমরা
আমাদের জীবন এবং আমাদের আশপাশের লোকদের আত্মহত্যা নামক এ মহামারি থেকে দূরে
রাখতে পারি —তার জন্য প্রয়োজন ছিল একটি রূপরেখার। আর সেই রূপরেখাই ‘বিহাইন্ড অব সুইসাইড’ বইটি।

বই: বিহাইন্ড অব সুইসাইড
লেখক : আদিব সালেহ
প্রকাশনী : হসন্ত প্রকাশন
বিক্রয় মূল্য : ১১৫ টাকা

আপনি কি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাচ্ছেন? কিন্তু বুঝে উঠতে পারছেন না যে ঠিক কিভাবে সেটা করবেন? এক্ষেত্রে আয়মান সাদিক ও স...
08/11/2023

আপনি কি পরীক্ষায় ভালো ফলাফল করতে চাচ্ছেন? কিন্তু বুঝে উঠতে পারছেন না যে ঠিক কিভাবে সেটা করবেন? এক্ষেত্রে আয়মান সাদিক ও সাদমান সাদিক- এর “স্টুডেন্ট হ্যাকস” বইটি আপনার একজন ভালো বন্ধু হিসাবে আপনাকে সহায়তা করতে পারে। এই বইটিতে আপনি পাবেন পরীক্ষার আগে, পরীক্ষার সময়, পরীক্ষার পরে ও পরীক্ষার বাইরে আপনার কি কি করণীয় সে বিষয়ে সুন্দর ও কার্যকর সব দিকনির্দেশনা।
"স্টুডেন্ট হ্যাকস" বইটিতে আপনি আরো পাবেনঃ
• পড়া রিভিশন দেওয়ার কিছু কার্যকর কৌশল।
• মনোযোগ ধরে রাখার এবং নতুন কিছু শেখার কৌশল।
• পরীক্ষা ভীতি জয়ের ৮টি কার্যকর উপায়।
• পরীক্ষার খাতায় যেভাবে তথ্য উপস্থাপনে বৈচিত্র্য আনা যায়।
• ভালোমতো পড়াশোনা করার হ্যাকস।
• দ্রুতগতিতে পড়তে পারা, সঠিক উপায়ে সিভি লেখা, হেলথ হ্যাকস ও প্রেজেন্টেশন টিপস।
বইটির মুদ্রিত মূল্যঃ- ৩৪০ টাকা
১৫% ছাড়ে মূল্যঃ- ২৮৯টাকা
অর্ডার করতে পেজে মেসেজ করুনঃ https://www.facebook.com/cheraboi1
অথবা কল করুনঃ 01770118035

21/10/2023

পিতা-মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট, আর পিতা-মাতার অসন্তুষ্টে মহান আল্লাহ অসন্তুষ্ট। – তিরমিযী

Address

House 44, Lack Road Stuff Quarter
Demra
1361

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8801770118035

Alerts

Be the first to know and let us send you an email when CheraBoi.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CheraBoi.com:

Share

Category