BDdhumketu.com

BDdhumketu.com We have provided all kinds of book, stationery, electronics and gift product.

স্বপ্ন দেখতেন টিপু সুলতান। এবং স্বপ্নে দেখা ঘটনাগুলি টুকে রাখতেন। ১৭৯৯ সালের মে মাসে টিপুর এক বিশ্বস্ত মন্ত্রী মীর সাদিক...
19/04/2026

স্বপ্ন দেখতেন টিপু সুলতান। এবং স্বপ্নে দেখা ঘটনাগুলি টুকে রাখতেন।
১৭৯৯ সালের মে মাসে টিপুর এক বিশ্বস্ত মন্ত্রী মীর সাদিক ইংরেজ সৈন্যদের শ্রীরঙ্গপট্টনম দূর্গে ঢুকিয়ে দেয়। তারা অতর্কিতে আক্রমণ করে টিপু সুলতানকে মেরে ফেলে। ব্রিটিশরা টিপুর দূর্গ দখল করার পর তাঁর সমস্ত সম্পদ হস্তগত করেছিল। এইসময়েই টিপুর ব্যক্তিগত কক্ষ থেকে কিলপ্যাট্রিক সাহেব সেই স্বপ্নের বিবরণসমৃদ্ধ নোটবুকটি হস্তগত করেন। এটি ছিল ফারসী ভাষায় লেখা। টিপু সুলতানের মুনশী হাবিবুল্লাহ ওই নোটবুকটিকে চিহ্নিত করেন এবং উপস্থিত ব্রিটিশ অফিসারদের এটির সম্পর্কে তথ্য দেন। পরবর্তীতে ইষ্ট ইন্ডিয়া কোম্পানি বাহাদুর এই নোটবুকটিকে অনুবাদ করিয়ে ছাপিয়ে প্রকাশ করেন। ব‌ইটির নাম দেওয়া হয় "ড্রিমস অব টিপু সুলতান"। বর্তমানে মূল পান্ডুলিপিটি লন্ডনের ইন্ডিয়া অফিস পাঠাগারে রয়েছে। করাচী থেকে মাহমুদ হোসেনের অনুবাদে ১৯৫৭ সালে এই ব‌ইটা পুনরায় প্রকাশিত হয় বিভিন্ন টিকাসমেত‌।

মোট সাঁইত্রিশটি স্বপ্নের বিবরণীসমৃদ্ধ কড়চাটির প্রথম ষোল পাতায় লেখা আছে এবং পরবর্তী ১৬৬ টি শূন্য ফোলিও রয়েছে। শেষের দিকে এসে আবারও ওই একই ধরণের স্মৃতিচারণ পাওয়া যায়। এই লেখাগুলোর সময়কালের দিকে নজর দিলে দেখা যায় এগুলো ১৭৮৬ খ্রিস্টাব্দ থেকে ১৭৯৯ খ্রিস্টাব্দে অর্থাৎ তাঁর মৃত্যুর কিছুদিন আগে অবধি পর্যন্ত লিখিত হয়েছে। অর্থাৎ টিপু সুলতান তেরো বছর যাবত নিয়মিত তাঁর স্বপ্নের বিবরণ লিখে গেছেন। কিন্তু শেষের দিকে এসে এই লেখায় প্রচুর বানান ভুল দেখা যায়। তিনি এক হরফের জায়গায় অন্য হরফ বসিয়ে দিয়েছেন। লেখার বাকি অংশেও তাড়াহুড়োর ছাপ স্পষ্ট।

স্বপ্নগুলোর বর্ণনার দিকে তাকিয়ে গবেষকরা লক্ষ্য করেছেন কোন কোন স্বপ্ন তিনি ঘুম থেকে জেগেই লিখেছেন, আবার কোন কোনটি লিখেছেন অনেক পরে। যেগুলো পরে লিখিত হয়েছে সেগুলো কিছুটা এলোমেলো। এমনকি কড়চায় স্বপ্নগুলো তিনি ধারাবাহিক ভাবেও লিপিবদ্ধ করেননি। অর্থাৎ নিজের স্বপ্নগুলো টুকে রাখার ইচ্ছা থাকলেও টিপু সুলতান সেগুলো লেখার মতো যথেষ্ট সময় পাননি কিংবা হয়ত তিনি বিষয়টায় কিছুটা বিব্রতবোধ করতেন।
কি স্বপ্ন দেখতেন টিপু সুলতান ?
এক স্বপ্নে আছে, একটি সুন্দর যুবক তাঁর সঙ্গে হাসি ঠাট্টা করছে, একসময় যুবকটির বুক অনাবৃত হয়ে যাবার পর টিপু বুঝতে পারলেন যে যুবক নয়,সে একজন যুবতী। সেইসময় মারাঠাদের সঙ্গে যুদ্ধ চলছিল এবং টিপু বুঝতে পারলেন যে মারাঠাদের বাইরে থেকে পুরুষালী মনে হলেও ঐ তাঁদের মধ্যে পৌরুষ কিছুই নেই এবং যুদ্ধে তাঁদের হার অনিবার্য।
এছাড়াও সালামাবাদে যুদ্ধযাত্রার সময় স্বপ্নে একটি অদ্ভুত গরুকে দেখেছিলেন তিনি, যার মুখটা ছিল বাঘের মত এবং কোন পিছনের পা ছিল না। তিনি সিদ্ধান্ত করেছিলেন যে এরা হল নাজরীন ( ইংরেজ) যারা দেখতে বাঘের মত হলেও আসলে গোবেচারা। যুদ্ধে এরা মারা যাবে কিন্তু কোন মুসলমানের মৃত্যু হবে না‌।
স্বপ্নে টিপু সুলতান দেখছেন মারাঠা দূত রঘুনাথ রাও বার্তা এনেছে যে ইংরেজরা ইউরোপের যুদ্ধে এমন নাজেহাল হয়ে পড়েছে যে তারা খুব শীঘ্র‌ই বাংলা তথা ভারত থেকে চলে যাবে।

একটি স্বপ্নে রয়েছে তিনি দিল্লীর কাছে শিবির স্থাপন করেছেন। খুব কাছেই মারাঠা সিন্ধিয়াদের তাঁবু। দিল্লির এক আধিকারিককে টিপু সুলতান বললেন যে তিনি নিজে দিল্লীর সিংহাসনে এক উপযুক্ত সম্রাটকে বসাবেন যাতে ইসলাম আরো শক্তিশালী হয়। এরপর অবিশ্বাসীদের ফৌজকে তাঁরা উপযুক্ত শাস্তি দেবেন। একটি স্বপ্নে আবার রয়েছে যে সাদা হাতিতে চড়ে চীনদেশের দূতরা তাঁর সাথে দেখা করতে এসেছেন।
একটি স্বপ্নে আছে যে একজন ফরাসী দূত এসে তাঁকে জানাচ্ছেন যে দশ হাজার শক্তসমর্থ ফরাসী যুবক তাঁর হয়ে লড়ার জন্য প্রস্তুত। এতে টিপু খুশি হয়ে তাঁকে জানালেন যে তাঁর ইসলাম ধর্মাবলম্বী সৈনিকরাও জেহাদ করার জন্য উদগ্ৰীব।
একটি স্বপ্নের বিবরণে লেখা আছে যে তিনি সুমিষ্ট ফল খাচ্ছেন, আবার কোথাও দেখা যায় স্বপ্নে তিনি সুস্বাদু ডাবের জল পান করছেন। একটি স্বপ্নে রয়েছে তাঁর সামনে তিনটি উৎকৃষ্ট খেজুর রাখা হল। টিপু সুলতানের কাছে এই তিনটি খেজুর হল তিনটি কাফের শক্তির প্রতীক। মারাঠা, ইংরেজ ও নিজাম ( নিজাম ইংরেজ ও মারাঠাদের সাথে জোট করেছিলেন বলে টিপু সুলতান তাঁকে কাফের বলে অভিহিত করেছেন।)
টিপুর স্বপ্নে অনেকবার‌ই এসেছে আধ্যাত্মিক ও ধর্মীয় প্রসঙ্গ। তিনি নিজের ধর্মের প্রচার ও প্রসারে খুব‌ই উদগ্ৰ ছিলেন। অবিশ্বাসীদের সৈন্যবাহিনীকে তিনি পর্যুদস্ত করছেন, টিপু সুলতানের স্বপ্নের একটি রেকারেন্ট মোটিফ। টিপুর লেখায় এসেছে মারাঠা ও ইংরেজদের প্রতি তাঁর বিতৃষ্ণা ও ঘৃণার প্রসঙ্গ। প্রায় প্রতিটি স্বপ্নকেই টিপু সুলতান নিজের মত করে ব্যাখ্যা করেছেন।

টিপুর এই স্বপ্নের বিবরণ পড়লে তাঁর মনের মানচিত্রের একটা আবছা রূপরেখা স্পষ্ট হয়ে ওঠে। মনস্তত্ববিদ ও ঐতিহাসিকদের কাছে এই ব‌ইটি এক অমূল্য সম্পদ।

19/04/2026
গােয়েন্দা কী, গােয়েন্দারা কীভাবে কাজ করে, কেন গােয়েন্দাগিরি গুরুত্বপূর্ণ, ইসলামে এটার বিধান কী, গােয়েন্দাদের বৈশিষ্ট...
18/04/2026

গােয়েন্দা কী, গােয়েন্দারা কীভাবে কাজ করে, কেন গােয়েন্দাগিরি গুরুত্বপূর্ণ, ইসলামে এটার বিধান কী, গােয়েন্দাদের বৈশিষ্ট্য, প্রশিক্ষণ, অবদানসহ গােয়েন্দা
এবং গোয়েন্দাগিরি আদ্যপ্রান্ত বিস্তারিত এই বইতে আলােচনা করা হয়েছে।

বিশ্বের সেরা গোয়েন্দা সংস্থা বিশেষ করে ভারতের 'র' ও ইসরাইলের 'মােসাদ'- এর ইতিহাস, বর্তমান অবস্থা, সফল ও ব্যর্থ মিশনসহ ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে আপনার হাতে থাকা এই বইতে।

বাংলা ভযায় লিখিত গােয়েন্দা বিষয়ক সবচেয়ে বড়
কলেবর এই বই আপনাকে গােয়েন্দার জগতে নিয়ে যাবে...

বই: মোসাদ 'র' ও অন্যান্য
লেখক: Muhsin Abdullah
প্রকাশনায়: পুষ্প প্রকাশন
মুদ্রিত মূল্য: ৬০০টাকা
বিক্রয় মূল্যঃ৪২০ টাকা
অর্ডার করতে ইনবক্স করুন অথবা কল করুন 01799862339/ 01981781589

13/04/2026

আপনার সবচেয়ে পছন্দের বই কোনটি - যা একাধিকবার পড়েছেন?

13/04/2026

আপনার পড়া ৩ টি বইয়ের নাম বলুন যা আপনার জীবন বদলে দিয়েছে।

বাংলার মধ্যযুগের ইতিহাস—আপনি কি এখনো টুকরো টুকরো পড়ে বুঝতে চেষ্টা করছেন?সুলতানি ও মোগল যুগ—বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্...
10/04/2026

বাংলার মধ্যযুগের ইতিহাস—
আপনি কি এখনো টুকরো টুকরো পড়ে বুঝতে চেষ্টা করছেন?

সুলতানি ও মোগল যুগ—
বাংলার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক রূপান্তরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়।
কিন্তু এই সময়টাকে একসাথে, গবেষণাভিত্তিকভাবে পাওয়া যায়—খুব কম বইতে।
📚 বাংলাদেশের ইতিহাসঃ সুলতানি ও মোগল যুগ (আনু ১২০০–১৮০০)
সম্পাদনায়: আবদুল মমিন চৌধুরী
প্রকাশনা: এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ
✔ ২ খণ্ডে পূর্ণাঙ্গ বিশ্লেষণ
✔ আন্তর্জাতিক গবেষকদের অবদান
✔ রাজনীতি, সমাজ, অর্থনীতি, সংস্কৃতির গভীর আলোচনা
বখতিয়ার খলজি থেকে মোগল প্রশাসন—
কৃষি, মুদ্রা, সমাজ, সাহিত্য, শিল্প—সব একসাথে।

💰 মূল্য: ৩৬০০৳
📲 অর্ডার করতে ইনবক্স করুন
📞 01517-060656 / 01799-862339

প্রতিদিনই কেউ না কেউ কাউকে উপহার দেয়।কিন্তু সব উপহার মনে থাকে না—কারণ সব উপহার বিশেষ নয়।যে উপহার মানুষকে “Wow!” বলায়,যা ...
10/04/2026

প্রতিদিনই কেউ না কেউ কাউকে উপহার দেয়।
কিন্তু সব উপহার মনে থাকে না—কারণ সব উপহার বিশেষ নয়।

যে উপহার মানুষকে “Wow!” বলায়,
যা হাতে নিলেই মনে হয় এটা অন্যরকম—
সেই উপহারই সম্পর্ককে আরও গভীর করে।

Royal Feather Pen Gift Set—
⚜ নীল রাজকীয় ফেদার
⚜ অ্যান্টিক মেটাল হ্যান্ডেল
⚜ ৫টি ইন্টারচেইঞ্জেবল নিপ
⚜ গ্লাস ইঙ্ক বটল ও ডেকোরেটিভ হোল্ডার
⚜ রিবন-টাইড প্রেজেন্টেশন বক্স

এটা শুধু Pen নয়—
এটা রুচির পরিচয়, সৌন্দর্যের প্রতীক, আর স্মৃতির মতো একটি Gift।

✔ জন্মদিন
✔ এনিভার্সারি
✔ প্রিয়জনের সারপ্রাইজ
✔ শিক্ষক-বসের প্রতি সম্মান
✔ অফিস বা ডেস্ক সাজানোর জন্য

✨ লিমিটেড স্টক চলছে।
👉 এখনই ইনবক্স করে অর্ডার করুন—একটি স্মৃতি পাঠান যা দীর্ঘদিন মনে থাকবে।

৯ বছরের দীর্ঘ ও ৩০০ কোটি মাইল দীর্ঘ যাত্রার পর, ২০১৫ সালে নাসার নিউ হরাইজনস অবশেষে আমাদের প্লুটোকে একেবারে কাছ থেকে দেখা...
03/04/2026

৯ বছরের দীর্ঘ ও ৩০০ কোটি মাইল দীর্ঘ যাত্রার পর, ২০১৫ সালে নাসার নিউ হরাইজনস অবশেষে আমাদের প্লুটোকে একেবারে কাছ থেকে দেখার সুযোগ করে দেয়—এবং তা কেউই আশা করেনি। 🚀
পাথরের মতো বরফ: -২৩০° সেলসিয়াস তাপমাত্রায়, জলের বরফ গ্রানাইটের মতো শক্ত হয়ে যায় এবং ৩-৪ কিলোমিটার উঁচু বিশাল পর্বতমালা তৈরি করে—যা রকি পর্বতমালার সমতুল্য! 🏔️
স্পন্দনশীল হৃদয়: বিখ্যাত হৃদয়-আকৃতির অঞ্চল, স্পুটনিক প্ল্যানিটিয়া, হলো নাইট্রোজেন বরফের এক বিশাল সমভূমি যা এতটাই মসৃণ যে এটি ইঙ্গিত দেয় প্লুটো আজও ভূতাত্ত্বিকভাবে সক্রিয়। ❤️❄️
নীল কুয়াশা: সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কারগুলোর মধ্যে একটি ছিল বায়ুমণ্ডলের একটি পাতলা, নীল কুয়াশা যা মহাকাশে শত শত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
প্লুটো শুধু আমাদের সৌরজগতের প্রান্তে অবস্থিত একটি শান্ত, হিমায়িত ধ্বংসাবশেষ নয়; এটি একটি গতিশীল, পরিবর্তনশীল জগৎ যা প্রমাণ করে যে মহাকাশের দূরতম প্রান্তেই এখনও সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে। 🪐💫
#মহাকাশ #তথ্য #জ্যোতির্বিজ্ঞান #নাসা #প্লুটো #এফবিলাইফস্টাইল

“ফেরেশতা না শয়তান? খাদিজা রা.-এর অভিনব যাচাই”নবুওয়াত প্রাপ্তির প্রাথমিককালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্ল...
31/03/2026

“ফেরেশতা না শয়তান? খাদিজা রা.-এর অভিনব যাচাই”

নবুওয়াত প্রাপ্তির প্রাথমিককালে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কিছুটা সন্ধিহান ও সন্ধিগ্ধ ছিলেন যে, আল্লাহ তা‘আলা কি বাস্তবেই তাকে নবী হিসেবে নির্বাচন করেছেন? তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাঁকে অভয় দিয়েছিলেন এবং সাহস যুগিয়েছিলেন।

নবুওয়াত প্রাপ্তির কিছুদিন পরে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা একদিন নবীজিকে জিজ্ঞেস করলেন যে, আপনি কি বলতে পারেন যে, কখন আপনার কাছে আল্লাহর ফেরেশতা জিবরীল আ. আগমন করেন?
নবীজি বললেন, হ্যাঁ।

একদিন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খাদিজা এইতো জিব্রাইল আলাইহিস সালাম আগমন করেছেন। এ কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ডান পাশে দাঁড় করালেন। তারপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে আপনি কি এখন জিবরাঈল আলাইহিস সালামকে দেখতে পাচ্ছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে, হ্যাঁ দেখতে পাচ্ছি।

তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যায়ক্রমে তাঁর বামে, সামনে ও পেছনে দাঁড় করালেন এবং নবীজির কাছে একই প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও একই উত্তর দিলেন। তারপর তিনি নবীজিকে তার বাহুদ্বয় দ্বারা জাপটে ধরলেন। সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উঠলেন এখন তো আর তাকে দেখা যাচ্ছে না।

এ কথা শুনে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বললেন নির্ঘাত তিনি আল্লাহ তা‘আলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতাই হবেন। কেননা যদি তিনি শয়তান হতেন, তাহলে আমাদের এমন অন্তরঙ্গ অবস্থায় দেখে তিনি অদৃশ্য হয়ে যেতেন না।

- প্রকাশিতব্য সীরাতগ্রন্থ
দ্য গ্রেটেস্ট লিডার
আধুনিক প্রকাশনী

ইতিহাস কি শুধুই তারিখের সমষ্টি? নাকি শেকড় সন্ধানের রোমাঞ্চ?​আপনি হয়তো ইতিহাসের বই খুঁজছেন, কিন্তু বাজারে প্রচলিত বইগুলোর...
29/03/2026

ইতিহাস কি শুধুই তারিখের সমষ্টি? নাকি শেকড় সন্ধানের রোমাঞ্চ?
​আপনি হয়তো ইতিহাসের বই খুঁজছেন, কিন্তু বাজারে প্রচলিত বইগুলোর ভুল তথ্য, পুনরাবৃত্তি আর অসম্পূর্ণ বর্ণনা আপনাকে হতাশ করছে। বারবার বই কিনে টাকা নষ্ট করা আর সময়ের অপচয়—এই বৃত্ত থেকে বের হতে পারছেন না অনেকেই।
​সত্যিকারের ইতিহাস কি তবে অধরাই থেকে যাবে?
​🤔 কল্পনা করুন তো—
​১৭০৪ থেকে ১৯৭১; বাংলার উত্থান-পতন, নবাবী আমল থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ—সব যদি একই মলাটে, প্রামাণ্য তথ্যের সাথে সাজানো থাকল? এমন একটি আকর গ্রন্থ, যা আপনার সাধারণ জ্ঞান বাড়াবে না শুধু, বরং আপনার গবেষণা, লেখালেখি এমনকি পেশাদার ক্যারিয়ার তৈরীর সুযোগ করে দিবে।

Address

33/2 , Baishteki
Dhaka-1216
1216

Alerts

Be the first to know and let us send you an email when BDdhumketu.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BDdhumketu.com:

Share