বর্ণা

বর্ণা হাতে তৈরী বিভিন্ন গয়না,
সাথে থাকছে অন্যান্য দেশীয় পণ্য

 #মেঘমালানীল আকাশ, শুভ্র মেঘ... শরতের আগমন যেন জানান দিয়ে যায়।কাপড়, সুতো, টাই-ডাই এর সুন্দর মেলবন্ধন এই সেট জুড়ে...কালার...
17/08/2026

#মেঘমালা

নীল আকাশ, শুভ্র মেঘ...
শরতের আগমন যেন জানান দিয়ে যায়।
কাপড়, সুতো, টাই-ডাই এর সুন্দর মেলবন্ধন এই সেট জুড়ে...

কালার কম্বিনেশন আর ডিজাইন কাস্টমাইজড করে নেওয়া যাবে।
সেট হিসেবে পরতে মন না চাইলে সিঙ্গেল পিস ও নিতে পারবেন...আবার জোড়াও নিতে পারবেন।
পুরো শরত জুড়ে আমাদের কাছে আপনারা কেমন কাজ চান?
কমেন্টে জানাতে ভুলবেন না।

 #গুলবাগগুলবাগ শব্দের অর্থই হলো পুষ্পকানন।সাদা, সবুজ, গোলাপী, বেগুনী এত এত রংয়ের মেলা ফুলের বাগানেই চোখে পড়ে। হরেকরকম ফু...
14/08/2026

#গুলবাগ

গুলবাগ শব্দের অর্থই হলো পুষ্পকানন।
সাদা, সবুজ, গোলাপী, বেগুনী এত এত রংয়ের মেলা ফুলের বাগানেই চোখে পড়ে। হরেকরকম ফুল এদিকে সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে। শুভ্রতা, স্নিগ্ধতা, মুগ্ধতা যেন মিলেমিশে একাকার। 😇

এখন আপনারাই বলুন এই নামকরণ কি স্বার্থক হয়েছে তো?

চুড়ি নিতে পারবেন সেট আকারে কিংবা সিঙ্গেল কিংবা জোড়া।
কালার কাস্টমাইজড ও করে নিতে পারবেন। বর্ণা সবসময় চেষ্টা করে আপনার পছন্দকে প্রথম প্রায়োরিটি দিতে.. 🥰🥰

 #নীলাঞ্জলিআমাদের নতুন কাজের প্রথম চুড়ির সেট।পুরো সেটে নীল আর হলুদের কালার প্যালেট নিয়ে খেলেছি..সুতোর নিখুঁত বুনন আর কিছ...
13/08/2026

#নীলাঞ্জলি

আমাদের নতুন কাজের প্রথম চুড়ির সেট।
পুরো সেটে নীল আর হলুদের কালার প্যালেট নিয়ে খেলেছি..
সুতোর নিখুঁত বুনন আর কিছু পুতি দিয়ে ফুল-লতা এঁকে একটা আর্টওয়ার্ক ফুটিয়ে তোলার প্রচেষ্টা করেছি মাত্র। 🪡🧶

কালার কম্বিনেশন আর ডিজাইন কাস্টমাইজড করে নেওয়া যাবে।
আনন্দের বিষয় হলো আপনি চাইলে আমাদের তৈরী সেট ও নিতে পারবেন। আবার আপনার পছন্দের সেট ও বানিয়ে নিতে পারবেন। সেট হিসেবে পরতে মন না চাইলে সিঙ্গেল পিস ও নিতে পারবেন...

সম্পূর্ণ আপনাদের ইচ্ছা! 🥰

একটা লম্বা ব্রেকের পর নতুন কিছু নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি, সবসময়ের মত এবারও আমাদের কাজ আপনারা সাদরে গ্রহণ করবেন। ...
12/08/2026

একটা লম্বা ব্রেকের পর নতুন কিছু নিয়ে আসলাম আপনাদের জন্য। আশা করি, সবসময়ের মত এবারও আমাদের কাজ আপনারা সাদরে গ্রহণ করবেন। ধীরে ধীরে ছবি আসবে পেইজে 😇😇

এবার আসি ছবি তোলা প্রসঙ্গে! 🙃
সেদিন আমাদের জেনজি মডারেটর বললেন, আপু অনেক তো হইলো লতা-পাতা,ফুলকে প্রপ বানানো। এবার অন্যকিছু করেন। 😒😒

অন্যকিছু আবার কিরকম জানতে চাইলে সে কিছু ছবি দিলো।
ওখানেই একটা ছবিতে ঝুড়ির ভেতর কিছু গয়না রাখা ছিল। বললাম, এরকম ঝুড়ি কই পাবো? বলে কি, আরে আপু কোনো একটা ঝুড়িতে কাপড় দিয়ে এদিক সেদিক করে দিবেন। এসব কাজ তো আপনার বাঁ হাতের খেল! 🫠🫠

কয়েকদিন ধরে বাঁ হাতে করতেছে মাসল পেইন। এই পেইন নিয়ে "এদিক সেদিকের" রিস্কে আর গেলাম না। তাই ডান হাতের খেল দেখাতে চলে আসলাম। 😜

"প্লাস্টিকের থইলায় ছবি তুলে ফেললাম!!" 🤣🤣🤣

ঝুড়ি কেনার মত টাকা পয়সা নাই, সব টাকায় ম্যাটেরিয়াল কিনে আপাতত দেউলিয়া হয়ে আছি। 🐸🐸🐸
যদি কিছু টাকা হয়, কথা দিলাম পরের বার ঝুড়ি কিনে এস্থেটিক ছবি তুলে দিবো!

একটু এস্থেটিক না হলে নাকি মার্কেট পাওয়া যায় না!- বানীতে মডারেটর! 😵‍💫

সাধারণ বৃত্তাকার চুড়ির বাইরে গিয়ে একটু ভিন্ন ধারার ফ্যাশন পছন্দ করেন? আপনাদের জন্য "বর্ণা" নিয়ে এসেছে সম্পূর্ণ কাপড়ে মোড়...
10/08/2026

সাধারণ বৃত্তাকার চুড়ির বাইরে গিয়ে একটু ভিন্ন ধারার ফ্যাশন পছন্দ করেন? আপনাদের জন্য "বর্ণা" নিয়ে এসেছে সম্পূর্ণ কাপড়ে মোড়ানো এই এক্সক্লুসিভ চারকোনা (Square-shaped) হ্যান্ডমেড বালা সেট।

হালকা গোলাপী ও ফ্লোরাল প্রিন্টের কাপড়ের ওপর রূপালী ঘুঙুরের ছোঁয়া এটিকে করেছে একাধারে ট্রেন্ডি ও ক্যাজুয়াল। কুর্তি, জিন্স-টপ্স কিংবা সুতি শাড়ির সাথে প্রতিদিনের সাজে বা যেকোনো আড্ডায় নিজেকে ভিন্ন লুকে ফুটিয়ে তুলতে এই বালা জোড়া হতে পারে আপনার পারফেক্ট অনুষঙ্গ।

বর্ণার এই চুড়ি আপনার হাতকে দেবে এক জমকালো আর আকর্ষণীয় লুক। ফ্লোরাল ডিজাইনের কাজ যেকোনো শাড়ি বা সালোয়ার কামিজের সাথে মা...
10/08/2026

বর্ণার এই চুড়ি আপনার হাতকে দেবে এক জমকালো আর আকর্ষণীয় লুক। ফ্লোরাল ডিজাইনের কাজ যেকোনো শাড়ি বা সালোয়ার কামিজের সাথে মানানসই।

আপনার প্রিয় রং আর পছন্দের ডিজাইন-এর জুয়েলারি আজই বেছে নিন এবং নিজেকে বর্ণা-র রঙে রাঙিয়ে তুলুন!
10/08/2026

আপনার প্রিয় রং আর পছন্দের ডিজাইন-এর জুয়েলারি আজই বেছে নিন এবং নিজেকে বর্ণা-র রঙে রাঙিয়ে তুলুন!

"সৌন্দর্যের ছোঁয়ায় রাঙানো, হাতে বাঁধা স্বপ্নের আভা।"✨💫
09/08/2026

"সৌন্দর্যের ছোঁয়ায় রাঙানো, হাতে বাঁধা স্বপ্নের আভা।"
✨💫





Experience the elegance of our handmade pearl earrings, crafted with precision and care by বর্ণা . ✨
09/08/2026

Experience the elegance of our handmade pearl earrings, crafted with precision and care by বর্ণা . ✨

শুধু একজোড়া দুলেই বদলে যেতে পারে লুক—বর্ষার সোনালি ছোঁয়া এবার বর্ণা'র ঝুমকায়। 🌧️✨
09/08/2026

শুধু একজোড়া দুলেই বদলে যেতে পারে লুক—বর্ষার সোনালি ছোঁয়া এবার বর্ণা'র ঝুমকায়। 🌧️✨

Address

Shahjadpur, Vatara
Dhaka
1212

Telephone

+8801842774492

Website

Alerts

Be the first to know and let us send you an email when বর্ণা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share