AYAT আয়াত Online Shop

AYAT আয়াত Online Shop আমরা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট সেল করি।

25/03/2022

মহান স্বাধীনতা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।


AYAT আয়াত

21/02/2022
আসসালামু আলাইকুম। সল্ট পৃথিবীতে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ লবণ যা বিষাক্ত ও দূষিত পদার্থ মুক্ত। এই লবণ হিমালয় পর্বত থেকে তৈরি ...
11/12/2021

আসসালামু আলাইকুম।

সল্ট পৃথিবীতে পাওয়া সবচেয়ে বিশুদ্ধ লবণ যা বিষাক্ত ও দূষিত পদার্থ মুক্ত। এই লবণ হিমালয় পর্বত থেকে তৈরি হয় এবং সেখানে এটি “হোয়াইট গোল্ড” নামে সুপরিচিত। এই লবণের অনন্যতার কারণ হচ্ছে এর গোলাপি বর্ণ যা আয়রন অক্সাইডের উপস্থিতির জন্য হয়ে থাকে। একারণে এ লবণকে “পিংক সল্ট” ও বলা হয়।

প্রধানত হিমালয়ান সল্ট সোডিয়াম ক্লোরাইড নিয়ে গঠিত। তবে এতে সালফেট, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাসিয়াম, ফসফরাস, কপার, জিংক, সেলেনিয়াম, আয়োডিন এবং ফ্লোরাইডসহ প্রায় ৮০টির মত উপাদান থাকে। এই লবণের খনিজ উপাদানগুলো আঠালো গঠনে থাকে এবং মানুষের শরীরের কোষে খুব সহজেই শোষিত হতে পারে। খনিজ লবণে সমৃদ্ধ হওয়ায় এই লবণ শরীর ও মনের নিরাময়ে বিস্ময়কর ভাবে কাজ করে। চলুন হিমালয়ান সল্টের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জেনে নিই।

১। শরীরের তরলের ভারসাম্য রক্ষা করে

হিমালয়ান পিংক সল্টে বিভিন্ন ধরণের ইলেক্ট্রোলাইট থাকে যা শরীরের আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। শরীরের কোষগুলোর কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়ার জন্য শরীরের আর্দ্রতা বজায় থাকা অত্যন্ত প্রয়োজনীয়। এই লবণে উপস্থিত প্রধান ইলেক্ট্রোলাইটগুলো হচ্ছে সোডিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ক্লোরাইড। এই ইলেক্ট্রোলাইটগুলো পানির চেয়েও দ্রুত শরীরে শোষিত হয়। একটি কাঁচের জারে ১ ইঞ্চি পরিমাণ হিমালয়ান ক্রিস্টাল সল্ট নিন। এর মধ্যে ২-৩ ইঞ্চি পরিমাণ বিশুদ্ধ পানি দিয়ে ঢেকে রাখুন সারারাত। সকালে এই দ্রবণটি থেকে ১ চা চামচ দ্রবণ নিয়ে ১ গ্লাস বিশুদ্ধ পানিতে মিশিয়ে পান করুন। তবে এই দ্রবণটি তৈরি করার সময় ধাতব ঢাকনা বা চামচ ব্যবহার করবেন না।

২। শরীরকে বিষমুক্ত হতে সাহায্য করে

হিমালয়ান সল্ট গোসলের পানিতে ব্যবহার করলে শরীরের কোষগুলো পুনরুজ্জীবিত ও বিষমুক্ত হয়। এই লবণের খনিজ উপাদানগুলো পানিতে স্থানান্তরিত হয়। তাই যখন এই পানি দিয়ে গোসল করা হয় তখন শরীরের কোষ ও রক্তস্রোত থেকে বিষাক্ত পদার্থ বাহির হয়ে যায়।

৩। পরিপাক নালীকে পরিষ্কার করে

প্রাকৃতিকভাবে পরিপাক নালীকে পরিষ্কার হতে সাহায্য করে পিংক সল্ট। এটি জোলাপ হিসেবে কাজ করে এবং পরিপাক তন্ত্রের জমে থাকা টক্সিনকে বর্জ্য পদার্থ হিসেবে বাহির হয়ে যাওয়ার জন্য সাহায্য করে।

৪। শরীরের pH এর ভারসাম্য রক্ষা করে

হিমালয়ান সল্ট শরীরের ক্ষারীয় অবস্থা বজায় থাকতে সাহায্য করে। এটি দেহের তরলের হাইড্রোজেন আয়নের মাত্রা নিয়ন্ত্রণ করে। সীসা, মার্কারি ও আর্সেনিকের মত ভারী ধাতু শরীর থেকে বাহির করে দিতে সাহায্য করে।

৫। শ্বাসতন্ত্রের রোগ থেকে মুক্তি দেয়

সাইনুসাইটিস, অ্যাজমা, ব্রংকাইটিস বা অ্যালার্জি থেকে নিরাময়ে সাহায্য করে হিমালয়ান সল্ট। শ্বসনতন্ত্রকে পরিষ্কার হতে ও ক্ষতিকর পদার্থ বাহির হয়ে যেতে সাহায্য করে। এই লবণের অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান অতিরিক্ত মিউকাসকে নরম ও আলগা হতে সাহায্য করে এবং মিউকোসিলিয়ারি পরিবহণের গতি বৃদ্ধিতে সাহায্য করে। এই লবণের উপাদানগুলো ফুসফুসের গভীরে প্রবেশ করে ক্ষতিগ্রস্থ টিস্যুকে নিরাময়ে সাহায্য করে। গরম পানিতে পিংক সল্ট দিয়ে এর ভাপ নিন।

এছাড়াও হিমালয়ান সল্ট দাঁতের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করে, ব্লাড সুগার স্বাভাবিক রাখতে সাহায্য করে, পেশীর সংকোচন প্রতিরোধ করে, ত্বকের প্রদাহ কমতে সাহায্য করে এবং ভালো ঘুম হতে সাহায্য করে।

লিখেছেন-

সাবেরা খাতুন

ফিচার রাইটার, প্রিয় লাইফ

যোগাযোগ করুন মান সম্পন্ন হিমালিয়ান পিংক সল্ট এর জন্য।
# 01724907727

পরিমান: 500 গ্রাম 140 টাকা
: 1000 গ্রাম 280 টাকা

আলহামদুলিল্লাহ!☕গাওয়া/ এরাবিয়ান কফি (এলাচিযুক্ত ইন্সট্যান্ট কফি)----------------------------------------- #দামঃ   :৮২০ ট...
11/12/2021

আলহামদুলিল্লাহ!☕গাওয়া/ এরাবিয়ান কফি (এলাচিযুক্ত ইন্সট্যান্ট কফি)
-----------------------------------------
#দামঃ :৮২০ টাকা প্রতি পিস। (250 gm)
#ব্রান্ডঃ খায়াল।
#প্রস্তুতকারকঃ আল আনসার, মদীনা, সৌদি আরব।

তাৎক্ষনিক এনার্জি পেতে #এলাচিযুক্ত এরাবিয়ান কফি। অর্ডার করতে দ্রুত যোগাযোগ করুন।

#হটলাইনঃ 📞 01915818766

#উপকারিতাঃ
➡ক্লান্তি ভাব ও অস্থিরতা দূর করে।
➡বলা হয়ে থাকে এটি বাত রোগের মহা ঔষধ।
➡ শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে।
➡ ডায়াবেটিস রোগীর জন্য উপকারী।
➡বেশি এনার্জি পেতে সাহায্য করে থাকে।

⭕উপরোক্ত পণ্যটি সাশ্রয়ী মুল্যে পেতে নিচের নাম্বারে যোগাযোগ করুন অথবা ইনবক্সে মেসেজ করুন

01724907727 ( হোয়াটসঅ্যাপ )

আসসালামু আলাইকুম এই শীতে শরীর সুস্থ রাখতে দরকার পুষ্টিকর খাবার। খাঁটি ঘিয়ের রয়েছে বিস্ময়কর কিছু গুণ; যা এই শীতে শরীরের জ...
10/12/2021

আসসালামু আলাইকুম
এই শীতে শরীর সুস্থ রাখতে দরকার পুষ্টিকর খাবার। খাঁটি ঘিয়ের রয়েছে বিস্ময়কর কিছু গুণ; যা এই শীতে শরীরের জন্য দারুণ উপকারী। এটি স্যাচুরেটেড ফ্যাট বা সম্পৃক্ত চর্বির উৎস। যদিও ঘি খাওয়ার বিষয়ে নানা বিতর্ক রয়েছে, তবে আয়ুর্বেদ শাস্ত্রে ঘি স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ উপাদান বলে বর্ণনা করা হয়েছে।
সর্দি-কাশি সারাতে, দুর্বলতা কাটাতে, ত্বকের সমস্যা দূর করতে ঘি ব্যবহৃত হয়। এ ছাড়া ঘিয়ে পেঁয়াজ ভেজে খেলে গলা ব্যথা সারে। চ্যবনপ্রাশ তৈরির অন্যতম উপকরণ এটি।
দৃষ্টিশক্তি ভালো রাখার পাশাপাশি পেশি সুগঠিত রাখতে ঘি কার্যকর। এ ছাড়া শীতে ত্বক শুষ্ক হয়ে যাওয়া ঠেকাতে পারে ঘি। প্রতিদিন সকালে এক বা দুই চা-চামচ ঘি খাওয়া যেতে পারে। এরপর গ্রিন টি বা সাধারণ চা ও কফি খেলে উপকার পাওয়া যায়।
ঘি অবশ্য অল্প পরিমাণে খাওয়াই ভালো। যাঁদের কোলস্টেরলের সমস্যা আছে তাঁদের ঘি এড়িয়ে চলা উচিত।
প্রতিদিন কেন এক চামচ ঘি খাবেন:
১. ত্বকের শুষ্কতা দূর করে তা আর্দ্র রাখে।
২. ভিটামিন এ থাকায় এটি চোখের জন্য ভালো। গ্লুকোমা রোগীদের জন্য উপকারী। এটি চোখের চাপ নিয়ন্ত্রণ করে।
৩. ঘি খেলে যে হরমোন নিঃসরণ হয়, এতে শরীরের সন্ধিগুলো ঠিক থাকে।
৪. এটি অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ বলে অন্য খাবার থেকে ভিটামিন ও খনিজ শোষণ করে শরীরকে রোগ প্রতিরোধে সক্ষম করে তোলে।
৫. পোড়া ক্ষত সারাতে কাজ করে ঘি। আয়ুর্বেদ শাস্ত্রে আছে ঘি খেলে মস্তিষ্কের ধার বাড়ে ও স্মৃতিশক্তি বাড়ে। তথ্যসূত্র: টিএনএন।
পিওর অর্গানিক ঘী
ব্র্যান্ড: আয়াত
মেইড ইন বাংলাদেশ
পরিমাণ: ৫০০ গ্রাম
প্রাইজ: ৭৫০ টাকা
যোগাযোগ: 01724907727

“যদি সুস্থ থাকতে চান       নিয়মিত খাটি মধু খান”🍁কেন খাবেন মধু?🍁মধুতে রয়েছে ৪৫টিরও বেশি খাদ্যগুণ।"রাসুল সাঃ বলেছেন;মধু ও...
10/12/2021

“যদি সুস্থ থাকতে চান
নিয়মিত খাটি মধু খান”

🍁কেন খাবেন মধু?
🍁মধুতে রয়েছে ৪৫টিরও বেশি খাদ্যগুণ।

"রাসুল সাঃ বলেছেন;
মধু ও কালোজিরা মৃত্যু বাদে সমস্ত রোগের শেফা"

🍁মধুর সুফল বা উপকারিতা যেমন স্বাস্থ্যের ক্ষেত্রে রয়েছে, তেমনই রয়েছে রূপচর্চা ও চুলের যত্নে। তবে আমরা জানব মধু সম্পর্কে বেশ কিছু অজানা কিন্তু জরুরি তথ্য।

🍁প্রাচীন কাল থেকেই মধুর ব্যবহার দেশে ব্যাপক মাত্রায় হয়ে আসছে। তবে শুধু যে দেশে তাই নয়, বিদেশেও কিন্তু মধুর কদর প্রচুর। চিন-সহ এশিয়ার বহু দেশই সকাল শুরু করে মধুর হাত ধরে।

🔴জেনে নিন মধুর এই ১৮টি উপকারিতা:

🌿১। মধুতে থাকে ২৫ থেকে ৩৭ শতাংশ গ্লুকোজ,
🌿২। ৩৪ থেকে ৪৩ শতাংশ ফ্রুক্টোজ,
🌿৩। ০.৫ থেকে ৩.০ শতাংশ সুক্রোজ
🌿৪। ৫ থেকে ১২ শতাংশ মন্টোজ
🌿৫। ২২ শতাংশ অ্যামাইনো অ্যাসিড
🌿৬। ২৮ শতাংশ খনিজ লবণ
🌿৭। ১১ শতাংশ এনকাইম
🌿৮। ১০০ গ্রাম মধুতে থাকে ২৮৮ ক্যালরি।
🌿৯। ভিটামিন বি১
🌿১০। ভিটামিন বি২
🌿১১। ভিটামিন বি৩
🌿১২। ভিটামিন বি৫
🌿১৩। ভিটামিন বি৬
🌿১৪। আয়োডিন
🌿১৫। জিংক
🌿১৬। কপার
🌿১৭। অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান
🌿১৮। অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান
এতে চর্বি ও প্রোটিন নেই।

প্রাকৃতিক চাকের মধু ৯০০ টাকা ( প্রতি কেজি )

সুন্দরবনের খলিশা ফুলের মধু ১২০০ টাকা ( প্রতি কেজি)

পন্য অর্ডার করতে ইনবক্স করুন অথবা ফোন করুনঃ-

01724907727 ( বিকাশ)

কাঠ বাদাম খাওয়ার উপকারিতা :• কাঠ বাদামের সবথেকে শক্তিশালী গুণ হল, মস্তিষ্ককে সুস্থ রাখতেও এটি দক্ষ। ভিটামিন ই এবং পটাশিয়...
04/12/2021

কাঠ বাদাম খাওয়ার উপকারিতা :

• কাঠ বাদামের সবথেকে শক্তিশালী গুণ হল, মস্তিষ্ককে সুস্থ রাখতেও এটি দক্ষ। ভিটামিন ই এবং পটাশিয়াম থাকার ফলে স্মৃতিশক্তি বৃদ্ধি করে কাঠ বাদাম।

• সকাল বেলা উঠেই দুটো কাঠ বাদাম খেয়ে নিলেই তরতাজা থাকা যায়। এনার্জি লেভেল ঠিক রাখতে রোজ কাঠ বাদাম খাওয়া উচিত।

• ভিটামিন ই, এ, বি১, বি৬ থাকার ফলে চুলও ভাল রাখে কাঠ বাদাম। ম্যাগনেশিয়ামের জন্য চুল গোড়া থেকে সুস্থ থাকে ও তাড়াতাড়ি বাড়ে।

•খিদে পেলে অল্প করে কাঠ বাদাম খেয়ে নিন। এতে খিদে যাবে। কিন্তু ওজনও থাকবে নিয়ন্ত্রণেই। প্রোটিন যুক্ত এই বাদাম খেলে সুগার লেভেলও ঠিক থাকবে। তাই মাত্রাতিরিক্ত খাবার খাওয়ার ইচ্ছেও থাকে না ২-৩ টে কাঠ বাদাম খেয়ে নিলে। আর তাই ওজন বেড়ে যাওয়ার সম্ভাবনাও কম থাকে।

• কাঠ বাদামে রয়েছে ভিটামিন ই। ভিটামিন ই ত্বক সুন্দর রাখে আর মুখে বয়সের ছাপ পড়ে না।

• কোলেস্টেরল লেভেলও ঠিক রাখতে পারে কাঠ বাদাম। এর মধ্যে থাকে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, প্রোটিন। যার ফলে হার্টকেও সুস্থ রাখে কাঠ বাদাম।

• হজমের জন্যও কাঠ বাদামের জুড়ি মেলা ভার। এতে যে ফাইবার থাকে, তা হজম শক্তি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করে।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when AYAT আয়াত Online Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AYAT আয়াত Online Shop:

Shortcuts

Share