Shera Book

Directions Website

Shera Book 'সেরা বুক' দিচ্ছে ঘরে বসেই যে কোনো বই কেনার সুযোগ। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।

আসসালমু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।কখনো কথায় কথায় নির্ধারিত হয়ে যায় মানুষের ভাগ্য।তাই সাবধান! সন্তানদের জন...
29/09/2021

আসসালমু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
কখনো কথায় কথায় নির্ধারিত হয়ে যায় মানুষের ভাগ্য।
তাই সাবধান! সন্তানদের জন্য বদদোয়া করবেন না। কে জানে, হয়তো সেটি দোয়া কবুলের মুহূর্ত!

একবার উমর র. জনৈক বৃদ্ধকে দেখেন তার হাত পক্ষাঘাতগ্রস্ত। তিনি জানতে চান: ‘তোমার হাতে কী হয়েছে?’ জাহেলি যুগে আমার পিতা আমাকে বদদোয়া করে বলেছিলেন: ‘তোমার হাত অবশ হয়ে যাক।’ তাই আমাদের হাতের আজ এই অবস্থা। উমর র. বলেন: ‘এই হলো জাহেলি যুগে পিতার বদদোয়া! এবার চিন্তা করে দেখো, ইসলাম আসার পর পিতার বদদোয়ার কেমন প্রতিক্রিয়া হবে!’

তাই আসুন! আমরা বদদোয়ার পরিবর্তে নেক দোয়ায় অভ্যস্ত হই। ছোট মেয়েটির অসতর্কতায় যে-ই একটি প্লেট মেঝেতে পড়ে ভেঙ্গে গেল; আপনি বলে উঠলেন: আল্লাহর তোর অন্তরকে ভেঙ্গে দিক।’ বলুন তো, সেই মুহূর্তটি যদি দোয়া কবুলের মুহূর্ত হয় আর আপনার দোয়াটি যদি কবুল হয়ে যায়—তখন কী হবে? একটি প্লেট কি আপনার মেয়ের হৃদয়ের সমান হবে? এমন সময় আমরা কেন বলি না: ‘আল্লাহ তোমার অন্তর পরিশুদ্ধ করে দিন।’

ভাই-বোন ঝগড়াঝাঁটি করছে আর মা রেগেমেগে বলে উঠলেন: ‘আল্লাহ তোদের শাস্তি দিন।’ ভেবে দেখুন, এই বদদোয়া যদি কবুল হয়ে যায় তো কী অবস্থাটা হবে?! আল্লাহর শাস্তি সহ্য করার সামর্থ্য আমাদের কার আছে? কতই না ভালো হতো আমরা যদি বলতাম: ‘আল্লাহ তোমাদের অন্তরকে সংশোধন করে দিন।’

চলুন, আমরা নিজেদের বদলাই। এখন থেকে ‘আল্লাহ তোমাকে অন্ধ করে দিক’ না বলে বলি—‘আল্লাহ তোমার হৃদয় প্রশস্ত করে দিন’
‘আল্লাহ তোমার ওপর রাগান্বিত হোক’ না বলে বলি: ‘আল্লাহ তোমাকে হিদায়াত দিন।’

চলুন, সন্তানদের বরবাদ করার পূর্বেই আমরা আমাদের জবানকে মেরামত করি।

বই: নবীজির সাথে
লেখক: ড. আদহাম আশ শারকাবি
আমীমুল ইহসান অনূদিত
মূল্য: ৩০৪/- টাকা (৩০% ছাড়ে!!)

বইটি অর্ডার করতে ম্যাসেজ করুন।
যে কোনো প্রয়োজনে
☎️হেল্পলাইন: +8809638735587

আসসালমু আলাইকুমআল্লাহর ভালোবাসা পেতে হলে’ বক্ষ্যমাণ গ্রন্থটি একজন পাঠককে সুন্দর, সুস্থির জীবনের দিকে তাড়িত করবে।এ গ্রন্থ...
29/09/2021

আসসালমু আলাইকুম
আল্লাহর ভালোবাসা পেতে হলে’ বক্ষ্যমাণ গ্রন্থটি একজন পাঠককে সুন্দর, সুস্থির জীবনের দিকে তাড়িত করবে।
এ গ্রন্থের প্রতিটি অধ্যায় মানুষের কলব-হৃদয়সংশ্লিষ্ট বিষয়ের সাথে জড়িত।

ইবাদতে উদ্বুদ্ধকরনের পাশাপাশি পার্থিব বিভিন্ন বিষয়ের দিকেও দৃষ্টি ফেরাবে। জীবনের জটিলসব সমস্যার ধর্মীয় গাইডলাইন দেবে। এমন অনেক বিষয় রয়েছে যেগুলো আমরা প্রতিনিয়তই করছি। কিন্তু আদৌ জানি না যে, তা একটি ইবাদতও বটে।

কিংবা এমন অনেক বিষয় রয়েছে যেগুলো বেশ সহজ, কোনো প্রকার কষ্ট ব্যতিরেকেই আমরা করতে পারি, কেবল অন্তরে সে অনুভূতিটুকুন রাখলেই হয় যে, তা একটি ইবাদত।

এ গ্রন্থে এমনই কিছু বিষয় নিয়ে সবিস্তারে আলোকপাত করা হয়েছে।

Shera Book
বই: আল্লাহর ভালোবাসা পেতে হলে
শাইখ ইয়াহইয়া আল হুনাইদী
অনুবাদক: মুফতি জুবাইর রশীদ
পৃষ্ঠা: ১৮৮
মলাট মূল্য: ২৮০/- টাকা
বিক্রিমূল্য: ২১০/- টাকা (২৫% ছাড়ে!)
ধরন হার্ড কভার

বইটি অর্ডার করতে ম্যাসেজ করুন।
যে কোনো প্রয়োজনে
☎️হেল্পলাইন: +8809638735587

আকিদাতুত তাহাবিলেখক : ড. মুহাম্মাদ ইবনু আব্দির রহমান আল-খুমাইসভাষান্তর : উস্তায রিফাত মাহমুদসম্পাদনা : মুফতি তারেকুজ্জাম...
28/09/2021

আকিদাতুত তাহাবি
লেখক : ড. মুহাম্মাদ ইবনু আব্দির রহমান আল-খুমাইস
ভাষান্তর : উস্তায রিফাত মাহমুদ
সম্পাদনা : মুফতি তারেকুজ্জামান, মুফতি আবুল হাসানাত কাসিম, মুওয়াফফিকা বিনতে আব্দুল্লাহ।
পৃষ্ঠা সংখ্যা : ১৬০
মুদ্রিত মূল্য : ২৪৫/- টাকা
অফার মূল্য: ১৮৪/- টাকা (২৫% ছাড়)

Shera Book
বইটি অর্ডার করতে ম্যাসেজ করুন।
🚛ঢাকায় ডেলিভারি চার্জ:- ৫০/- টাকা
🚛ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ:- ৮০/- টাকা।
'Shera Book' এ ক্যাশ অন ডেলিভারির কোনো সিস্টেম নেই সুতরাং কেউ ক্যাশ অন ডেলিভারির জন্য রিকোয়েস্ট করবেন না।
যে কোনো প্রয়োজনে
☎️হেল্পলাইন: +8809638735587

আসসালামু আলাইকুম,হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। উদাসীনতার ধূলি ঝেড়ে ফেলে দাও। বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কার...
28/09/2021

আসসালামু আলাইকুম,
হে আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো। উদাসীনতার ধূলি ঝেড়ে ফেলে দাও। বিদায়ের জন্য প্রস্তুতি গ্রহণ করো। কারণ, হয়তো তুমি সন্ধ্যায় উপনীত হয়েছ, কিন্তু আর সকালে উপনীত হতে পারবে না। আবার সকালে হয়তো উপনীত হয়েছ, কিন্তু আর সন্ধ্যায় উপনীত হতে পারবে না। যুবক তার যৌবনের মাধ্যমে প্রতারিত হয়। তবে তুমি খেয়াল করে দেখো যে, যারা মৃত্যুবরণ করে তাদের মাঝে অনেক যুবকও আছে। বৃদ্ধ লোক প্রতারিত হয় তার সুস্থতার মাধ্যমে। অথচ অসুস্থতা চলে আসে হঠাৎ। অসুস্থতা যার কাছে এসেছে, মৃত্যু তার নিকটবর্তী হয়েছে। মানুষের জন্য আশ্চর্য লাগে যে, যদি তারা ফিকির করত এবং নিজেদের হিসাব গ্রহণ করত, তাহলে দুনিয়াকে তারা ভিন্ন দৃষ্টিতে দেখত এবং ভিন্নরূপে তারা অতিক্রম করত। দুনিয়া হলো তাদের জন্য অতিক্রমের জায়গা; গর্বের জায়গা নয়। গর্ব শুধু মুত্তাকিদের জন্য।
-
বই: এখনো কি ফিরে আসার সময় হয়নি?
লেখক: শাইখ খালিদ আর-রাশিদ
অনুবাদ: হাসান মাসরুর
পৃষ্ঠা সংখ্যা: ২৮৮
ধরণ: পেপারব্যাক
প্রচ্ছদ মূল্য: ৩৮০/- টাকা।

Shera Book
বইটি অর্ডার করতে ম্যাসেজ করুন।
যে কোনো প্রয়োজনে
☎️হেল্পলাইন: +8809638735587

আলহামদুলিল্লাহযারা বই ২টি প্রি-অর্ডার করেছিলেন তাদের বইগুলো কুরিয়ার বুক করা হচ্ছে।ইনশাআল্লাহ আশা করছি আগামী কালকের মধ্য...
28/09/2021

আলহামদুলিল্লাহ
যারা বই ২টি প্রি-অর্ডার করেছিলেন তাদের বইগুলো কুরিয়ার বুক করা হচ্ছে।
ইনশাআল্লাহ আশা করছি আগামী কালকের মধ্যেই বইগুলো হাতে পাবেন।
যারা এখনো বইগুলো অর্ডার করেন নি তারা দ্রুত বইগুলো অর্ডার করুন।

১. বই: ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণ
লেখক: উসতাজ হাসসান শামসি পাশা
অনুবাদ: আবু আব্দুল্লাহ আহমাদ
পৃষ্ঠা সংখ্যা: ৩১২
বাঁধাই: হার্ডকভার
প্রচ্ছদ মূল্য: ৪১৪৳ (২৫% ছাড়ে! খুচরা মূল্য ৩১০ টাকা)


২. বই: ডাক দিয়ে যাই তোমায় হে মুসলিম তরুণী
লেখক: উসতাজ হাসসান শামসি পাশা
অনুবাদ: আব্দুল্লাহ ইউসুফ
পৃষ্ঠা সংখ্যা: ২৭২
বাঁধাই: হার্ডকভার
প্রচ্ছদ মূল্য: ৩৬০৳ (২৫% ছাড়ে! খুচরা মূল্য ২৭০ টাকা)।

বইগুলো অর্ডার করতে ম্যাসেজ করুন।
যে কোনো প্রয়োজনে
☎️হেল্পলাইন: +8809638735587

আসসালমু আলাইকুমরাষ্ট্রের পতন : উমরান তত্ত্বইবনে খালদুনের মতে, মানুষের জীবনের মতোই রাষ্ট্র, সমাজ কিংবা গোত্রেরও একটি জীবন...
28/09/2021

আসসালমু আলাইকুম
রাষ্ট্রের পতন : উমরান তত্ত্ব

ইবনে খালদুনের মতে, মানুষের জীবনের মতোই রাষ্ট্র, সমাজ কিংবা গোত্রেরও একটি জীবনপ্রণালি রয়েছে। একটি রাষ্ট্র তার চার প্রজন্ম পর্যন্ত টিকতে পারে। যেমনটা মোকাদ্দিমা-তে বর্ণনা করা হয়েছে :
..প্রতিষ্ঠাতা অবশ্যই জানেন, কীসের সাহায্যে তিনি এই রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন। সেজন্য তিনি সম্ভাবনার উপকরণ ও স্থায়িত্বের উপাদানগত বৈশিষ্ট্যগুলোকে যথাযথ সংরক্ষণের ব্যবস্থা করেন। এরপর পুত্র এসে তাতে অংশীদার হয় এবং পিতার কাছ থেকে শ্রুতির সাহায্যে উক্ত সবকিছু গ্রহণ করে। ফলে পুত্রের শক্তিতে কিছুটা ত্রুটি দেখা যায়। এ ত্রুটি শ্রুতি ও চাক্ষুষ দর্শনের পার্থক্যজাত।

এরপর পৌত্র এসে শুধু অনুসরণ ও অনুকরণের দায়িত্ব পালন করে। ফলে আরও ত্রুটি দেখা যায়। বস্তুত এ ত্রুটি গবেষণা ও অনুসরণকারীর মধ্যকার পার্থক্যের মতোই ব্যাপক। অতঃপর প্রপৌত্র এসে পুরোপুরি ত্রুটির মধ্যেই পতিত হয় এবং বংশমর্যাদার সংরক্ষণকারী বৈশিষ্ট্যগুলোকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে এবং তাকে হেয় করে তোলে। তারা ধারণা করে, এ বংশমর্যাদার ব্যাপারটি কোনো প্রকার প্রচেষ্টা ও সাহায্য ছাড়াই আজন্মকাল ধরে তাদের উদ্দেশ্যে প্রবাহিত হয়ে আসছে; এর জন্য কোনো গোত্রপ্রীতি (আসাবিয়্যাহ) বা চরিত্র গঠনের প্রয়োজন নেই।

ইবনে খালদুনের যুক্তি হলো : চার প্রজন্ম ধরে রাষ্ট্রের স্থায়িত্বের ব্যাপারটি অধিকাংশ সময়েই ঘটে। তিনি মনে করেন, রাষ্ট্রের তখনই পতন হয়, যখন এর আসাবিয়্যাহর পতন হয় এবং আভিজাত্য পেয়ে বসে। তিনি আসাবিয়্যার ঘাটতির বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছেন। রাষ্ট্র যখন খুব শক্তিশালী এবং যেকোনো বংশের একটি গ্রুপের চরম আধিপত্য কায়েম হয়, তখন সামগ্রিক আসাবিয়্যাহয় ঘাটতি দেখা দেয়। পাশাপাশি রাষ্ট্র তথা রাজবংশকে যখন বেশি গৌরব পেয়ে বসে কিংবা আভিজাত্য জেঁকে ধরে, তখন আসাবিয়্যাহর ঘাটতি এবং রাষ্ট্রশক্তির পতন হয়।

Shera Book
আপনার বিশ্বস্ততার প্রতীক!

প্রকাশিতব্য বই : ইসলামি রাজনৈতিক তত্ত্বে রাষ্ট্রধারণা
লেখক : হাফিজুর রহমান।

আসসালামু আলাইকুম,'সিন্ধু থেকে বঙ্গ'—ভারতীয় উপমহাদেশে হাজার বছর মুসলিম শাসনের স্বর্ণালী ইতিহাস ! বঙ্গে জন্মেছি তাই আমরা ...
28/09/2021

আসসালামু আলাইকুম,
'সিন্ধু থেকে বঙ্গ'—ভারতীয় উপমহাদেশে হাজার বছর মুসলিম শাসনের স্বর্ণালী ইতিহাস !

বঙ্গে জন্মেছি তাই আমরা বঙ্গের মানুষ ৷ ধর্ম হিসাবে পেয়েছি সেরা ধর্ম ইসলাম, তাই আমরা মুসলিম ৷ আমাদের দেশের ইসলামের শেকড়টা আসলে কোথায়? ইসলাম প্রচার শুরু হলো কোথায়, আর ইসলাম বিকশিত হলো কোথায়! আমরা কীভাবে মুসলিম হলাম! সব কিছু নিয়ে আছে বিস্ময়!

মুসলমানরা দিল্লিতে বসে শাসন করল। অথচ দিল্লিতে মুসলমানরা সংখ্যালঘুই রয়ে গেল—পুরো ইতিহাস জুড়েই। আর বঙ্গভূমিতে গড়ে উঠল মুসলমানদের অধিবাস। এখানে তারা সংখ্যাগুরু। মুসলিম শাসন সিন্ধু বন্দর দিয়ে প্রবেশ করেছিল ভারতে।
তো সেই সিন্ধু থেকে এই বঙ্গে কীভাবে ইসলাম ছড়াল? কীভাবে মুসলমানরা সংখ্যাগুরু হয়ে উঠল শাসন-কেন্দ্র থেকে বহু দূরের এই নদীমাতৃক দেশে? কী সম্পর্ক এই বাংলার সাথে দূর আরবের? কোথায় আমাদের শেকড়?

একরকম কৌতূহল থেকেই নিজের শেকড় সন্ধানের কাজ শুরু করলেন নন্দিত সম্পাদক মনযূর আহমাদ ৷ একটু করে খুঁজতে খুঁজতে জন্ম নিল এগারো শত পৃষ্ঠার বিশাল বই ৷

সিন্ধু থেকে বঙ্গ বইটি তাই একটু আলাদা ৷ ঠিক ইতিহাসের বর্ণনা যেমন না, তেমন ইতিহাস পর্যালোচনাও না ৷ কিছু প্রশ্নের উত্তর খোঁজার সামান্য প্রয়াস ৷ যার উত্তর কেউ এভাবে দেয়নি কিংবা প্রশ্নই কেউ তোলেনি ৷ অথবা এভাবে ভেবে দেখার প্রয়োজনও বোধ করে নি ৷ আবার কিছু প্রশ্ন উত্তর ছাড়াই পাঠকের মনে ছুড়ে দিয়েছেন লেখক ৷ সেই হিসাবে এই বইতে নতুন কিছু তো আছেই ৷

যারা নিজের শেকড় খুঁজতে চান, নিজেদের দেশ, মাটি ও সমাজের ইতিহাসকে একটু গভীরভাবে ভেবে দেখতে চান— তাদের অবশ্যই এই বইটি পড়া উচিত ৷ হয়তো আপনি কোনো বিষয়ে লেখকের সাথে একমত হবেন না ৷ তবে আপনি ভাবতে শিখবেন ৷ জানতে শিখবেন ৷ নিজেকে আবিষ্কার করতে শিখবেন ৷ এভাবে খুঁজতে খুঁজতে একদিন আপনার শেকড় পাবেন ৷

নিজের শেকড় ও অস্তিত্ব, মাটি ও মানবের ইতিহাস জানতে পড়ুন- সিন্ধু থেকে বঙ্গ।

Shera Book থেকে ৫৬% ছাড়ে অর্ডার করুন।
সিন্ধু থেকে বঙ্গ (২ খণ্ড)
লেখক : মনযূর আহমাদ
🏷️ মুদ্রিত মূল্য :১৮০০/- টাকা।
🏷️ বিক্রয় মূল্য : ৮০০/- টাকা (৫৬% ছাড়ে!!)

বইগুলো অর্ডার করতে ম্যাসেজ করুন।
যে কোনো প্রয়োজনে
☎️হেল্পলাইন: +8809638735587

আসসালমু আলাইকুম,প্রতিবার সালাতের পর এবং হাদীসে বর্ণিত দুআ কবুলের নির্ধারিত সময়গুলোতে, মহান রবের দুয়ারে হাত পাতুন। আমাদের...
28/09/2021

আসসালমু আলাইকুম,
প্রতিবার সালাতের পর এবং হাদীসে বর্ণিত দুআ কবুলের নির্ধারিত সময়গুলোতে, মহান রবের দুয়ারে হাত পাতুন। আমাদের প্রিয় নবি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যে দুআগুলো করতেন, বিনয়াবনত হয়ে হুবহু সেই শব্দগুলো মুখে তুলে আনুন। এভাবে আলস্যের কোমর ভেঙে দিন। দেখবেন যে, এ বাক্যগুলোই আপনাকে কর্মচঞ্চল করে তুলছে।

বইয়ের নাম : অলসতা : জীবনের শত্রু
লেখক : খালিদ আবু শাদী
অনুবাদক : সাদিক ফারহান
নিরীক্ষণ : মুফতী আসাদ আফরোজ
ভাষা সম্পাদনা: আশিক আরমান নিলয়
পৃষ্ঠা : ১৫২
সর্বোচ্চ খুচরা মূল্য: ১৯২/- টাকা
বাইন্ডিং : পেপারব্যাক

বইটি অর্ডার করতে ইনবক্স করুন।
যে কোনো প্রয়োজনে
☎️হেল্পলাইন: +8809638735587

আসসালামু আলাইকুম,ইলাইহিল ওয়াসিলারশীদ জামীলআল্লাহর কাছে সরাসরি চাওয়া যায়। তবে নবিজি বা অন্য কোনো নেক বান্দার ওয়াসিলা ন...
28/09/2021

আসসালামু আলাইকুম,
ইলাইহিল ওয়াসিলা
রশীদ জামীল
আল্লাহর কাছে সরাসরি চাওয়া যায়। তবে নবিজি বা অন্য কোনো নেক বান্দার ওয়াসিলা নিয়ে দুআ করলে বাড়তি তৃপ্তি মেলে। এই তৃপ্তির নাম ওয়াসিলা। ওয়াসিলা মানে মাধ্যম। ওয়াসিলাকে কেউ কেউ শিরক পর্যন্ত বলে বসেন! আল্লাহ তাদের ক্ষমা করুন। দেওয়ার মালিক একমাত্র আল্লাহ; এই বিশ্বাস রেখে নবিজির ওয়াসিলা নিয়ে দুআ করা শুধু জায়িজই না; বরং একটি উত্তম কাজ হিশেবে গণ্য হবে। নবির ওয়াসিলা নিয়ে দুআ করার শিক্ষা খোদ নবিজিই দিয়ে গেছেন। আল্লাহ বলেছেন, ‘ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা; আল্লাহর দিকে ওয়াসিলা তালাশ করো।’

সেদিনও বসন্ত ছিল
রশীদ জামীল
মানুষ স্বপ্ন দেখে। একসময় সেটা ভুলেও যায়। প্রকৃতি ভোলে না। স্বপ্নের শলাগুলো তুলে রাখে সযত্নে। কম্পাস নামের ছেলেটিও স্বপ্ন দেখেছিল। সে তার স্বপ্নের পাঁজর ভাঙার শব্দ শুনে জেগে উঠেছে। স্বপ্ন দেখার অধিকার মনে হয় সকলের নেই! স্বপ্নেরা পৃথিবীর মতো; ছায়া হয়ে ঘুরে বেড়ায়। ধরতে চাইলে সরে যায়, ফিরে এলে পিছু নেয়। কম্পাস কি তার স্বপ্নগুলো ছুঁয়ে দেখতে পেরেছিল?

মমাতি
রশীদ জামীল
নবিজি কবর মুবারকে বিশেষ ব্যবস্থায় জীবিত আছেন। যে জীবনকে কেউ বলেন হায়াতে বারজাখি, কেউ বলেন উখরবি। নবিজির এই বিশেষ জীবনকে বলা হয় ‘হায়াতুন নবি’। যারা হায়াতুন নবি স্বীকার করেন না, তাদের নাম মমাতি। হায়াতুন নবির আকিদা কুরআনুল কারিম, আহাদিসে রাসুল ও ইজমায়ে উম্মতের অকাট্য দালায়িল দ্বারা প্রমাণিত। গ্রন্থটি পড়ার পর আশা করি আকিদায়ে হায়াতুন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে সকল বিভ্রান্তি দূর হবে।

প্যাকেজ উপলক্ষে পাবেন ৩৫% ছাড়ে ৩৮০ টাকায়।
বইগুলো অর্ডার করতে আমাদের ইনবক্সে মেসেজ করুন।

যে কোনো প্রয়োজনে
☎️হেল্পলাইন: +8809638735587

আসসালমু আলাইকুম,প্যাকেজ মানে বিশেষ ছাড়!ইসলামিক চিকিৎসা প্যাকেজ অর্ডার করলেই পাবেন  ২৫% ছাড়ের প্যাকেজ ৩৫% ছাড়ে!এই প্যাকেজ...
28/09/2021

আসসালমু আলাইকুম,
প্যাকেজ মানে বিশেষ ছাড়!
ইসলামিক চিকিৎসা প্যাকেজ অর্ডার করলেই পাবেন ২৫% ছাড়ের প্যাকেজ ৩৫% ছাড়ে!

এই প্যাকেজে পাবেন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে সুস্থভাবে জীবনযাপন করার শারীরিক এবং আত্মিক চিকিৎসার পদ্ধতি।

১) আত তিব্বুন নববি (সা.)
লেখক: আল্লামা হাফিয ইবনুল কায়্যিম আল জাওযী
অনুবাদ: শাইখ আবুল ওয়াফা শামসুদ্দিন আযহারী
বিষয়বস্তু: শারীরিক ও আত্মিক চিকিৎসায় নববি পদ্ধতি

২) কুরআনিক চিকিৎসা
লেখক: শায়খ ওয়াহিদ বিন আব্দুস সালাম বালী
অনুবাদ:মুফতী মুআজ আহমাদ
বিষয়বস্তু: জ্বিনের আছর, যাদু, যৌন ও ক্যান্সারসহ বিবিধ চিকিৎসা

৩) দৈনন্দিন দুআ ও রুকইয়াহ
লেখক: যাইনাব হামদুল্লাহ আল-গাযী
বিষয়বস্তু: দৈনন্দিন দুআ ও আমলের মাধ্যমে চিকিৎসা

প্যাকেজ মূল্য : ১৪৩০/-
অফার মূল্য : ৯৩০/- ছাড় ৩৫% (বাঁচলো ৫০০ টাকা)!
🚛কুরিয়ার চার্জঃ ঢাকার মধ্যে ৫০ টাকা, ঢাকার বাহিরে ১০০ টাকা।

👉প্যাকেজটি অর্ডার করতেঃ

১. আপনার নাম
২. আপনার মোবাইল নাম্বার
৩. আপনার ঠিকানা দিয়ে

বইগুলো অর্ডার করতে ম্যাসেজ করুন।
যে কোনো প্রয়োজনে
☎️হেল্পলাইন: +8809638735587

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Shera Book posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category