বইরঙ্গ Boironggo

Call Directions Contact the business

বইরঙ্গ Boironggo জ্ঞানের আলোকে রাঙাবো ভুবন।
বই হোক আপনার একান্ত সঙ্গী।

Monowarul Islam ভাইয়ের লেখা অতঃপর কবি মঞ্চে উঠিলেন নতুন কাভারে প্রি-অর্ডার কিন্তু চলমান। অর্ডার করতে ইনবক্সে নক করুন
12/09/2026

Monowarul Islam ভাইয়ের লেখা অতঃপর কবি মঞ্চে উঠিলেন নতুন কাভারে প্রি-অর্ডার কিন্তু চলমান।

অর্ডার করতে ইনবক্সে নক করুন

‎📣 প্রি-অর্ডার (আর মাত্র ০৮ দিন বাকি)‎⏩ ৩৫% ছাড়+বুকমার্কশার্লক হোমসের একনিষ্ঠ ভক্তদের শার্লকিয়ান বলা হয়। আপনিও যদি একজন ...
12/09/2026

‎📣 প্রি-অর্ডার (আর মাত্র ০৮ দিন বাকি)
‎⏩ ৩৫% ছাড়+বুকমার্ক

শার্লক হোমসের একনিষ্ঠ ভক্তদের শার্লকিয়ান বলা হয়। আপনিও যদি একজন শার্লকিয়ান হয়ে থাকেন তবে এবারের আয়োজন আপনার জন্যেই।

চলুন দেখে নেওয়া যাক কি কি থাকছে এবারের আয়োজনে:-

‎--------------------------------------------------
‎📌প্রি-অর্ডারে যা যা থাকছে: 📦
‎
‎১। ৩৫% ছাড় (প্রথম ৫০জন)
‎২। বুকমার্ক ১টি করে;

⏩ একই ছাড়ে আমাদের অন্যান্য শার্লক হোমসের বইগুলো নেওয়া যাবে।
১) শার্লক হোমস সমগ্র ১-৪
২) শার্লক হোমসের অজানা অভিযান
৩) শার্লক বনাম ড্রাকুলা
‎-------------------------------------------------
‎
‎📍 প্রি-অর্ডার মূল্য-
‎১) শার্লক বনাম হাইড - ২৭০/-
‎২) দ্য স্ট্রেঞ্জ কেস অভ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড - ১৬০/-
‎⏩ একত্রিত প্রি-অর্ডার মূল্য- ৪৩০/-
‎
‎--------------------------------------------------
‎⏩ অর্ডার করতে ইনবক্সে যোগাযোগ করুন।
‎📌 কুরিয়ার চার্জ প্রযোজ্য।
‎⏩ প্রি-অর্ডার চলবে- ১৬/০৯/২০২৬ তারিখ পর্যন্ত
‎⏩ বই রিলিজ- ২৬ সেপ্টেম্বর ২০২৬
‎⏩ কুরিয়ার শুরু- ২৭ সেপ্টেম্বর ২০২৬
‎--------------------------------------------------

‎বই- শার্লক বনাম হাইড
রুপান্তর- মারুফ হোসেন
‎প্রচ্ছদ শিল্পী- সজল চৌধুরী
‎মূদ্রিত মূল্য- ৪২০/-

রবার্ট লুই স্টিভেনসনের কালজয়ী উপন্যাস 'দ্য স্ট্রেঞ্জ কেস অভ ড. জেকিল অ্যান্ড মি. হাইড পড়েছেন? ভেবেছেন পুরো ঘটনাটা আপনার জানা? ভুল! মারাত্মক ভুল!
আপনি যা পড়েছেন, তা ছিল কেবল আংশিক সত্য, জনসমক্ষে আসা কিছু ভাসা-ভাসা তথ্যের ওপর ভিত্তি করে লেখা ফিকশন। কিন্তু আসল সত্য এতটাই চমকপ্রদ, এতটাই অবিশ্বাস্য যে তা ধামাচাপা দিয়ে রাখা হয়েছিল এতদিন।
লন্ডনের অভিজাত সমাজ আজ স্তম্ভিত। নৃশংসভাবে খুন হয়েছেন পার্লামেন্ট সদস্য স্যার ডেনভার্স ক্যারিউ। হত্যাকাণ্ডের ভয়াবহতায় কেঁপে উঠেছে খোদ বাকিংহাম প্যালেস। স্কটল্যান্ড ইয়ার্ড অন্ধকারে হাতড়ে মরছে। আর মূল সন্দেহভাজন-পৈশাচিক এডওয়ার্ড হাইড-যেন হাওয়ায় মিলিয়ে গেছে। উপায় না দেখে শেষ চাল দিলেন রানি ভিক্টোরিয়া । তলব করা হলো শার্লক হোমসকে। ডা. ওয়াটসনের অপ্রকাশিত ও হারানো এই ডায়ারিতে উঠে এসেছে সেই রোমহর্ষক অভিযানের আদ্যোপান্ত। পৃথিবীর সর্বকালের সেরা গোয়েন্দা এবার মুখোমুখি এক আদিম ও পৈশাচিক শক্তির। একদিকে ধনাঢ্য ও সম্মানীয় ড. হেনরি জেকিল, অন্যদিকে তার সাথে অদ্ভুতভাবে জড়িয়ে থাকা নরপিশাচ এডওয়ার্ড হাইড।

💠

‎বই- দ্য স্ট্রেঞ্জ কেস অভ ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড
‎লেখক- রবার্ট লুই স্টিফেনসন
‎অনুবাদক- মো. ফুয়াদ আল ফিদাহ
‎প্রচ্ছদ শিল্পী- মো. আশিকুর রহমান বিশাল
‎মূদ্রিত মূল্য- ২৫০/-

মানুষের স্বভাবের ভালো-মন্দের দ্বৈততা নিয়ে রবার্ট লুইস স্টিফেনসনের এই কালজয়ী সৃষ্টিটির জন্ম বুঝি তার নিজেরই অবচেতনের অন্ধকারতম গহ্বর থেকে—এক রাতে দুঃস্বপ্ন ঘোরে চিৎকার করলে স্ত্রী তাকে জাগিয়ে তুলেছিলেন।
একশো বছরেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু শান্ত স্বভাবের ডা. জেকিল আর সেই ওষুধের গল্প—যা তার ভেতরের অশুভ সত্তা, ঘৃণ্য আর বিকৃত মিস্টার হাইডকে মুক্ত করে দেয়—তা আজও পাঠককে চমকে দেওয়ার ক্ষমতা হারায়নি।
উপন্যাসিকার বাস্তবধর্মী পুলিসি তদন্তের ঢঙের বর্ণনা হাড়হিম করা এক অনুভূতি জাগায়; আমরা দেখেছি...হাইড যখন জেকিলের আত্মার ওপর নিয়ন্ত্রণ নিচ্ছে, তখন জেকিলের সেই চরম হাহাকার আর অসহায়ত্ব! সেই হাহাকার যেন আমাদের নিজেদের ভেতরে লুকিয়ে থাকা সহিংসতা আর অশুভ শক্তির ভয়কেই মূর্ত করে তোলে। ফ্রয়েড যখন ‘ইগো’ আর ‘ইড’-এর নামকরণ করেননি, তারও আগে লেখা স্টিভেনসনের এই ধ্রুপদী সৃষ্টি মানুষের ব্যক্তিত্বের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সম্পর্কে এক অসাধারণ অন্তর্দৃষ্টির পরিচয় দেয়—যা আজও আমাদের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্নগুলোর এক অমোঘ আতঙ্ক হয়ে টিকে আছে।

অর্ডার করতে ইনবক্সে নক করুন

🔥প্রি-অর্ডার!🔥         🔥প্রি-অর্ডার!🔥✅৫০% ছাড়!✅ সাথে আর্কষণীয় 'রবিনসন ক্রুসো ম্যাপ' ফ্রি! [ড্রাকুলা-র ম্যাপের মতো ইয়া বড়...
12/09/2026

🔥প্রি-অর্ডার!🔥 🔥প্রি-অর্ডার!🔥
✅৫০% ছাড়!
✅ সাথে আর্কষণীয় 'রবিনসন ক্রুসো ম্যাপ' ফ্রি! [ড্রাকুলা-র ম্যাপের মতো ইয়া বড় ম্যাপ]
✅ অফারের লাস্ট ডেট: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
✅ বই প্রকাশ: সেপ্টেম্বরের শেষ সপ্তাহ

1️⃣ দ্য ক্যাসল অব অটরান্টো
[বিশ্বের প্রথম গথিক কাহিনি]
লেখক: হোরাস ওয়ালপুল
অনুবাদ: লুৎফুল কায়সার
মুদ্রিত মূল্য: ৩০০ টাকা

🔴 প্রি-অর্ডার মূল্য: ১৫০ টাকা

2️⃣ দ্য ভ্যাম্পায়ার
[ইংরেজি সাহিত্যের প্রথম ভ্যাম্পায়ার কাহিনি]
লেখক: জন উইলিয়াম পলিডোরি
অনুবাদ: লুৎফুল কায়সার
মুদ্রিত মূল্য: ১৬০ টাকা

🔴 প্রি-অর্ডার মূল্য: ৮০ টাকা

3️⃣ দ্য মিস্টিরিয়াস স্ট্রেঞ্জার [Der Fremde]
[যে বই পড়ে ব্রাম স্টোকার 'ড্রাকুলা' লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন]
লেখক: কার্ল অ্যাডলফ ফন ভাখ্সমান
অনুবাদ: তৌফিক সরকার, নিঝুম
মুদ্রিত মূল্য: ১৮০ টাকা

🔴 প্রি-অর্ডার মূল্য: ৯০ টাকা

4️⃣ আলেকজান্ডার সেলকার্ক [দুটো উপন্যাসিকা একত্রে]
[সত্যিকারের রবিনসন ক্রুসোর কাহিনি]
লেখক: অ্যামান্ডা মিচিসন, জন হাওয়েল
অনুবাদ: কুদরতে জাহান
মুদ্রিত মূল্য: ২৮০ টাকা

🔴 প্রি-অর্ডার মূল্য: ১৪০ টাকা

🏵️ চারটি বই একত্রে অর্ডার করলে সাথে পাবেন 'রবিনসন ক্রুসো ম্যাপ' একদম ফ্রি!😇

📚📚 কাহিনি সংক্ষেপ:

✅ দ্য ক্যাসল অব অটরান্টো

অটরান্টোর প্রবল প্রতাপশালী জমিরদার ম্যানফ্রেড। কন্যা মাতিলদা, ছেলে কনরাড আর স্ত্রী হিপোলিতাকে নিয়ে তাঁর সংসার। কিন্তু মনে মনে সুখী নন ম্যানফ্রেড।
এক প্রাচীন অভিশাপ তাড়া করছে তাঁকে। 'আলফান্সো দ্য গুড'-এর বংশধর দাবি করেন তিনি নিজেকে... কিন্তু আসলেই কি তাই?
ভিসেনজা'র মারকুইসের মেয়ে ইসাবেলার সাথে বিয়ে ঠিক হলো কনরাডের। আর বিয়ের সকালেই যেন আকাশ থেকে পড়ল এক অতিকায় হেলমেট... যাতে চাপা পড়ে প্রাণ চলে গেল কনরাডের!
এ কি কোনো অভিশাপ? নাকি কারো শয়তানি?
জানতে পড়ুন পৃথিবীর প্রথম গথিক কাহিনি 'দ্য ক্যাসল অব অটরান্টো'।

✅ দ্য ভ্যাম্পায়ার

লন্ডনের অভিজাত সমাজে হুট করে আগমন ঘটল লর্ড রুথভেনের। লোকটার চালচলন বড্ড রহস্যময়! অদ্ভুত এক আকর্ষণ আছে লোকটার মাঝে।
সহজ-সরল যুবক অব্রে, বোনকে নিয়ে ছোট্ট সংসার তার। একদিন লর্ড রুথভেনের সাথে দেশভ্রমণে বেরিয়ে পড়ল সে। কিন্তু খুব শিগগিরই বুঝতে পারল, এই মানুষটির চারপাশে লুকিয়ে আছে এমন এক ভয়ঙ্কর রহস্য, যা বিশ্বাস করা কঠিন।
এরপর গ্রিসে গিয়ে সহজ-সরল গ্রিক তরুণী আইয়ান্থির প্রেমে পড়ল অব্রে। কিন্তু আইয়ান্থি কেন ভ্যাম্পায়ারকে ভয় পায়? কেন গ্রিকরা রাতের বেলা এদের ভয়ে বনে পেরোতে চায় না?
এরপর হুট করেই জীবনটা বদলে গেল অব্রের।সবকিছুর মূলে কে আছে? অব্রে কি সময় থাকতেই সত্যিটা জানতে পারবে? বাঁচতে পারবে অশুভ সত্তার হাত থেকে?
জানতে পড়ুন ইংরেজি সাহিত্যের প্রথম ভ্যাম্পায়ার কাহিনি 'দ্য ভ্যাম্পায়ার'।

✅ দ্য মিস্টিরিয়াস স্ট্রেঞ্জার:

তুষারস্নাত এক ভয়ঙ্কর ঝড়ের রাত। কার্পেথিয়ান পর্বতের তুষারাবৃত পথ দিয়ে এগিয়ে চলেছে ফাহনেনবার্গের নাইট এবং তার পরিবার। হঠাৎই একদল নল-নেকড়ের আক্রমণের শঙ্কায় পড়ে তারা। ঝড় ও নেকড়ের আক্রমণ থেকে বাঁচতে তারা আশ্রয় নেয় একটি পুরোনো দুর্গে। সেখানে তাদের সঙ্গে দেখা হয় এক রহস্যময় অচেনা ব্যক্তির। এরপর ঘটতে থাকে একের পর এক অস্বাভাবিক ঘটনা। বিশেষ করে ফ্রানৎসিসকার অসুস্থতা সবাইকে উদ্বিগ্ন করে তুলে। তার অসুস্থতার কারণ যতই খোঁজা হয়, রহস্য ততই গভীর হতে শুরু করে।
ফ্রানৎসিসকার অসুস্থতার জন্য দায়ী কে? ভয়াবহ দুঃস্বপ্ন কেন হানা দিচ্ছে তার স্বপ্নে? রাত নামলেই কেন দুর্গে হাজির হয় ওই রহস্যময় আগন্তুক?
সব প্রশ্নের উত্তর মিলবে 'দ্য মিস্টিরিয়াস স্ট্রেঞ্জার' উপন্যাসিকায়; যেটি পড়ে ব্রাম স্টোকার তাঁর কালজয়ী গ্রন্থ 'ড্রাকুলা' লেখার অনুপ্রেরণা পেয়েছিলেন!

✅ আলেকজান্ডার সেলকার্ক:

একটি নির্জন দ্বীপ। চারদিকে শুধু সমুদ্র। নেই কোনো সঙ্গী, নেই সভ্যতার চিহ্ন; আছে কেবল বেঁচে থাকার এক দুর্দমনীয় লড়াই।
আলেকজান্ডার সেলকার্ক ছিলেন একজন স্কটিশ নাবিক।
১৭০৪ সালের একদিন, আলেকজান্ডার সেলকার্ককে নামিয়ে দেওয়া হলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এক অজানা দ্বীপে। দূরে মিলিয়ে গেল জাহাজ। তার সঙ্গে মিলিয়ে গেল পরিচিত পৃথিবীও। এরপর সভ্যতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় সেই দ্বীপেই কেটে যায় প্রায় সাড়ে চার বছর।
কীভাবে তিনি একা বেঁচে ছিলেন? কী খেতেন? কীভাবে আশ্রয় বানিয়েছিলেন? নিঃসঙ্গতা, ভয় আর অনিশ্চয়তার সঙ্গে কীভাবে লড়েছিলেন তিনি? আর শেষ পর্যন্ত কীভাবে ফিরে এসেছিলেন মানুষের পৃথিবীতে?
সেলকার্কের এই অবিশ্বাস্য বাস্তব কাহিনি অবলম্বনেই পরবর্তীকালে ড্যানিয়েল ডিফো তাঁর বিখ্যাত উপন্যাস 'দ্য লাইফ অ্যান্ড অ্যাডভেঞ্চার অব রবিনসন ক্রুসো' এবং 'ফারদার অ্যাডভেঞ্চার অব রবিনসন ক্রুসো' রচনা করেন।
কল্পনার রবিনসন ক্রুসোর গল্প তো জানলেন, সত্যিকারের রবিনসন ক্রুসো তথা আলেকজান্ডার সেলকার্কের গল্প জানবেন না?
এই বইয়ে দুটো উপন্যাসে উঠে এসেছে সেলকার্কের জীবনের অজানা সব কাহিনি। জানুন সেই বিস্মৃত নাবিকের কাহিনি, যার একাকিত্ব সাহিত্যের বিখ্যাত সব দ্বীপ-অভিযানের জন্ম দিয়েছে।

অর্ডার করতে ইনবক্সে নক করুন

✅ প্রি অর্ডার মূল্য ৯৯৯ টাকা, প্রি অর্ডার শেষে হবে ১,৩৬০ টাকা ❗প্রি-বুকিং এর শেষ সময় ২১ সেপ্টেম্বর পর্যন্ত"গ্যারি ব্রান্...
11/09/2026

✅ প্রি অর্ডার মূল্য ৯৯৯ টাকা, প্রি অর্ডার শেষে হবে ১,৩৬০ টাকা ❗
প্রি-বুকিং এর শেষ সময় ২১ সেপ্টেম্বর পর্যন্ত

"গ্যারি ব্রান্ডনার না পড়লে ভয় কাকে বলে বুঝবেন না " --- স্টিফেন কিং

"ওয়্যারউলফ বিভীষিকা আর মহাআতঙ্কের ঠিক হৃৎপিণ্ডের মাঝখানে টেনে নিয়ে যাওয়া নির্দয়, নিষ্ঠুর এবং রক্তাক্ত একটি পরিভ্রমণ এই অবিশ্বাস্য কাহিনি!" ---এনসাইক্লোক্যালিপ পাবলিকেশন্স

বই : দ্য হাউলিং ট্রিলজি (তিনটি বই একত্রে)
লেখক : গ্যারি ব্রান্ডনার
অনুবাদ : অনীশ দাস অপু
জনরা : ভৌতিক থ্রিলার
প্রকাশক : পথিক প্রকাশ [ইন্ডিয়া]

▪️অর্ডার করতে ম্যাসেজ করুন
▪️বাংলাদেশ ও ইন্ডিয়ান বই - বাংলাদেশ ও ইন্ডিয়া সহ বিশ্বের যেকোনো দেশ থেকে অর্ডার করতে পারবেন।

ব্যাক টু ব্যাক সেরা বই উপহার দেওয়ার তালিকায় এগিয়ে আছে বোহো৷ কনটেন্ট চয়েস যেমন দুর্দান্ত, প্রোডাকশনও টপ-নচ। সেই সাথে সেরা...
11/09/2026

ব্যাক টু ব্যাক সেরা বই উপহার দেওয়ার তালিকায় এগিয়ে আছে বোহো৷ কনটেন্ট চয়েস যেমন দুর্দান্ত, প্রোডাকশনও টপ-নচ। সেই সাথে সেরা সব অনুবাদক।

বোহো'র বইগুলো কিন্তু আমাদের কাছে সুলভ মূল্যেই পাবেন।

চার্বাক দীপ্তের গ্রাফিক স্টোরি 'বীরপুরুষ' আর 'বনলতা সেন'।✒ কমিক্স - চার্বাক দীপ্ত📚প্রকাশকঃ বুকফার্ম (ইন্ডিয়া)💵 বাংলাদেশ ...
10/09/2026

চার্বাক দীপ্তের গ্রাফিক স্টোরি 'বীরপুরুষ' আর 'বনলতা সেন'।

✒ কমিক্স - চার্বাক দীপ্ত
📚প্রকাশকঃ বুকফার্ম (ইন্ডিয়া)
💵 বাংলাদেশ মূল্য: ৫১০ টাকা

*সম্পূর্ণ রঙিন,
*হার্ড কভার,
*প্রিমিয়াম আর্ট পেপার প্রিন্ট,
*গিফট বক্স
*ফ্রি বুক মার্ক

শিল্পীর ভাবনায় গ্রাফিক স্টোরি

কবিতা নিয়ে কমিক্স করার ভাবনাটা আমার অনেক দিনের। বিশেষতঃ বাংলা কবিতার মধ্যে যে চিত্রকল্প আছে তা ন্যারেটিভ আর্টে ফুটিয়ে তোলা বেশ চ্যালেঞ্জিং। সব কবিতাই যে কমিক্সে রূপান্তরিত করা যায় তা নয়। নিজের কিছু ইংরেজি কবিতাকে পূর্বে গ্রাফিক স্টোরি হিসাবে কমিক্সে রূপ দিয়েছি। কিছু কবিতার ভাব এতই বিমূর্ত যে তাকে ছবিতে রূপ দেওয়া প্রায় অসম্ভব। কিন্তু বীরপুরুষ ও বনলতা সেন - এই দুই কবিতার মধ্যে যে ভিসুয়াল এলিমেন্টস আছে তা কমিক্সে ফুটিয়ে তোলার উপযুক্ত।

বীরপুরুষ প্রসঙ্গে আসা যাক। বাঙালি মাত্রই এই কবিতার সঙ্গে পরিচিত। ছোটবেলায় আমি নিজেই এই কবিতা থেকে এডাপ্টেড একটি নাটকে অভিনয়ও করেছিলাম, আমার ধারণা অনেকেই করেছেন। রবীন্দ্রনাথের আরো অনেকগুলো কবিতার মতো এই কবিতাতেও নাটকীয়তা এটি প্রবল যে এটাকে কমিক্সে রূপান্তরে আমায় বেশি বেগ পেতে হয়নি। আমার ইউটিউব চ্যানেলের জন্য মোশন কমিক্স করার উপযুক্ত ছোট কবিতা খুজছিলাম। বীরপুরুষের কথা মাথায় আসতে আর দেরি না করে ছবি এঁকে ফেলি। ইউটিউবে এই মোশন কমিক্সটি ইংরেজিতে আপলোড হওয়ার পর বেশ সাড়াও ফেলে।

অন্যদিকে বনলতা সেন কবিতায় জীবনানন্দ নারীর সৌন্দর্য, তাঁর রহস্যময়তা আর প্রকৃতির যে বর্ণনা করেছেন তাতে বীরপুরুষের মতো নাটকীয়তা না থাকলেও অন্যভাবে চিত্রগুণ তাতে প্রবল। অনেকটাই অ্যাবস্ট্রাক্ট হলেও তাতে নানা সময়কাল, নিঃসঙ্গতা, প্রেম, পুরুষ ও প্রকৃতি, ভৌগোলিক বর্ণনা, ছোট পরিসরের মধ্যে হলেও তা এতোটাই চিত্রগুণসম্পন্ন যে আমাকে ভিসুয়ালাইজ করতে খুব কষ্ট করতে হয়নি। আমার মতে বনলতা সেন কোনো একজন নারী নন, নানা নারীর সংমিশ্রনে একটি যৌগিক চরিত্র। তাই, বাঙালি মেয়েদের মতো পানপাতা মুখ আর পটলচেরা চোখ থাকলেও এই গ্রাফিক স্টোরির পাতায় পাতায় তাঁর মুখও বদলে যেতে থাকে। ইউটিউবে এই কবিতাও ইংরেজি তর্জমায় আপলোড হওয়ার পরে বেশ সাড়া ফেলে। কবিতার এই ধরণের মোশন কমিক্সে এডাপটেশন বাংলা তথা বিশ্বকমিক্সে প্রথম।

বইটি অর্ডার করতে ইনবক্স করুন।

৩০% ছাড় শুধু কম্বো অফার বলেই সম্ভব। এই অফার আর পাবেন না৷
10/09/2026

৩০% ছাড় শুধু কম্বো অফার বলেই সম্ভব।

এই অফার আর পাবেন না৷

আপনি জানেন কি? পুরো সিরিজ না নিয়ে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো খণ্ড কিন্তু নিয়ে নিতে পারেন। এমন সুযোগ কিন্তু বুক ওয়া...
10/09/2026

আপনি জানেন কি?

পুরো সিরিজ না নিয়ে আপনি চাইলে আপনার পছন্দের যে কোনো খণ্ড কিন্তু নিয়ে নিতে পারেন।

এমন সুযোগ কিন্তু বুক ওয়ার্ল্ডই দেয়।

তারপর বলেন৷ কারা কারা ভাবছিলেন আমরা এই বইতেও ৯৯৯৳ অফার দিব। যারা বিশ্বাস করেন ৯৯৯ টাকার অফার আসবে তারা পোষ্টে লাভ রিএক্ট...
10/09/2026

তারপর বলেন৷ কারা কারা ভাবছিলেন আমরা এই বইতেও ৯৯৯৳ অফার দিব।

যারা বিশ্বাস করেন ৯৯৯ টাকার অফার আসবে তারা পোষ্টে লাভ রিএক্ট দিয়েন।

আর দুইটা কথা মনে রাখবেন।
১/ এই সমগ্র এর রেগুলার পৃরাইজ ১৮২০৳ সেটা প্রকাশনীতেও
২/ ৯৯৯৳ অফার মানেই শর্ত প্রযোজ্য৷

আপনি হয়ত বিশ্বাস করবেন না। কিন্তু এই পুরো কম্বোটি মাত্র ৯৯৯৳সাথে ফ্রি ডেলিভারি!!
10/09/2026

আপনি হয়ত বিশ্বাস করবেন না। কিন্তু এই পুরো কম্বোটি মাত্র ৯৯৯৳

সাথে ফ্রি ডেলিভারি!!

Address

Dhaka
1310

Telephone

+8801759539525

Website

Alerts

Be the first to know and let us send you an email when বইরঙ্গ Boironggo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বইরঙ্গ Boironggo:

Shortcuts

Share

Category