27/09/2026
জীবনের যেকোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু থামুন, ভাবুন—
আমি কি সত্যিই এটা পারব?
আর আমার দ্বারা কতটুকু সম্ভব?
কারণ জীবনে শুধু ইচ্ছা থাকলেই হয় না,
ইচ্ছার সঙ্গে নিজের সময়, সামর্থ্য, দায়িত্ব আর বাস্তবতাকেও হিসাব করতে হয়।
অনেক সময় আমরা ছোট একটা কাজের পেছনেও এমনভাবে সময় ব্যয় করে ফেলি,
যে সময়টা অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা যেত।
তাই কোনো কাজ শুরু করার আগে নিজেকে প্রশ্ন করুন—
এটা কি সত্যিই আমার সময় দেওয়ার মতো?
এটা কি আমার জীবনে কোনো মূল্য যোগ করবে?কিংবা সত্যিকি আমি এটা পারবো?
সময় খুব অদ্ভুত একটা জিনিস।
একবার চলে যাওয়া সময় কখনো ফিরে আসে না।
তাই জীবনকে সিদ্ধান্তহীনতায় আটকে রাখবেন না।
কোথায় সময় দিতে হবে, কোথায় থামতে হবে,
কোন কাজটা করতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে—
এসবও জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত।তাই ভেবে চিন্তে সিদ্ধন্ত নিন।
কারণ জীবন শুধু বেঁচে থাকার নাম নয়,
নিজের সীমিত সময়টুকুকে সঠিক জায়গায় ব্যয় করার নামও জীবন। 🌿
সময়কে মূল্য দিন।আর সঠিক সময়ে ভেবে চিন্তে সিদ্ধন্ত নিন।
কারণ সিদ্ধন্তহীনভাবে সময় চলে গেলে আফসোস থাকে,
কিন্তু সময়টা আর থাকে না। ❤️