Truffles and chocobites

Truffles and chocobites Homemade chocolate and truffles

চকলেট যারা খুব পছন্দ করেন তাদের কাছে এটা একটা চকলেট বোম্ব এর মত। একবার খাবেন তো বার বার চাইবেন।প্রতি বাইট এ পাবেন চকলেট ...
24/01/2023

চকলেট যারা খুব পছন্দ করেন তাদের কাছে এটা একটা চকলেট বোম্ব এর মত। একবার খাবেন তো বার বার চাইবেন।

প্রতি বাইট এ পাবেন চকলেট এর অসাধারণ স্বাদ, সেই সাথে ক্রাঞ্চি বাদাম। কেননা বাদাম গুলো ভাজা থাকবে। আর চকলেটি ক্রিম তো থাকতেছেই।

23/01/2023

ভালো খারাপ মিলিয়েই আসলে সবকিছু। সব সময় ভালো রিভিউ শেয়ার করবো ব্যাপার টা এমন না আসলে!রিসেন্ট একটা কাজের ঘটনা শেয়ার করি। এক আপুর করা বেশ কিছু চকলেটস ছিল, কাষ্টমাইজড ডিজাইন বার ছিল এক পিস সাথে ট্রাফেলস ছিল।

আপু পুরো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করেছিলেন এবং একটু তাড়া ছিল আপুর। আমারও যেহেতু এক্সাম চলতেছিল তাই একটু দ্বিধায় পরে যায় কি করবো! আপুর সাথে কথা বলে ভালো লাগায়, কনফার্ম করি অর্ডার টা।অনেক তাড়াহুড়ার মধ্যে ও বেশ যত্ন নিয়ে কাজ করে সময়ের আগেই ডেলিভারি দেই। কিন্তু মন খারাপের বিষয় হচ্ছে আপু জানালেন চকলেট ভালো লাগে নাই আপুর।💔

রিফান্ড করার অপশন থাকলে রিফান্ড করে দিতাম, আপুর কাছে অনেকবার দুঃখ প্রকাশ করেছি। এরপরও অনেক দিন মন খারাপ ছিল এটা নিয়ে। এখনও মনে পরলে মন খারাপ লাগে।

চকলেট খেয়েই মন খারাপ দূর করি 🫣💔 জানেন তো চকলেট খেলে মন ভালো হয়!

খুবই বিপদের মধ্যে আছি। নিজেই বানায় নিজেই খেয়ে ফেলছি। এইভাবে কি চলবে ??আপনারাই বলেন! তার উপর আমার সামনে ফাইনাল এক্সাম, ...
23/01/2023

খুবই বিপদের মধ্যে আছি। নিজেই বানায় নিজেই খেয়ে ফেলছি। এইভাবে কি চলবে ??

আপনারাই বলেন! তার উপর আমার সামনে ফাইনাল এক্সাম, মনোগ্রাফ। উফফ কি যে করি। এত এত কাজ আর আমি এদিকে চকলেট নিয়ে পরে আছি।

কেমন হবে যদি চকলেট, বাদাম, ক্রিম এর সব কম্বিনেশন একসাথে পাওয়া যায়। কোণ আইস্ক্রীম তো অনেকেই খেয়েছেন কিন্তু চকলেট কোণ খ...
22/01/2023

কেমন হবে যদি চকলেট, বাদাম, ক্রিম এর সব কম্বিনেশন একসাথে পাওয়া যায়।

কোণ আইস্ক্রীম তো অনেকেই খেয়েছেন কিন্তু চকলেট কোণ খেয়েছেন কি? মুখে দিলেই পুরা চকলেট সাথে ক্রাঞ্চি বাদাম, প্রতি বাইট এ অন্যরকম ফিলিং!

নতুন কিছু চকলেট আসতেছে! বলেন তো কি?ভিতরে থাকবে নরম চকলেট সাথে ক্রীমি একটা লেয়ার !খেতে কিন্তু দারুন, চাইলে নিজেরাও একটু ...
20/01/2023

নতুন কিছু চকলেট আসতেছে! বলেন তো কি?
ভিতরে থাকবে নরম চকলেট সাথে ক্রীমি একটা লেয়ার !

খেতে কিন্তু দারুন, চাইলে নিজেরাও একটু টেস্ট করে দেখতে পারেন। অনেক তো ক্রিম দেওয়া কেক খাইলেন এবার না হয় একটু চকলেট খান।

সবকিছু ফেলে আছি ইট পাথরের শহরে। যেখানে আলো, বাতাস রোদ পাওয়া যেন এক ধরনের বিলাসিতা মধ্যবিত্তদের  জন্য।বাসায় যাওয়ার জন্...
17/01/2023

সবকিছু ফেলে আছি ইট পাথরের শহরে। যেখানে আলো, বাতাস রোদ পাওয়া যেন এক ধরনের বিলাসিতা মধ্যবিত্তদের জন্য।

বাসায় যাওয়ার জন্য মন টা খুব পোড়ে, রোদের জন্য, আমার বাসার সুন্দর খোলা আকাশটার জন্য, প্রিয় মানুষ গুলোর জন্য।

সাথে আছে আমার কুটুস বুড়ো, তার আবার মানুষ ভীষণ পছন্দ। খেলার সাথী পাইলে এখনি কিছু লাগে না।

এই রিভিউ টা ছিল এক ভাইয়ার থেকে উনি প্রায় প্রথমদিকের কাস্টমার। খুব তাড়াহুড়ায় করা হয়েছিল, কেননা উনার বাসায় যাওয়ার ...
16/01/2023

এই রিভিউ টা ছিল এক ভাইয়ার থেকে উনি প্রায় প্রথমদিকের কাস্টমার।

খুব তাড়াহুড়ায় করা হয়েছিল, কেননা উনার বাসায় যাওয়ার তাড়া ছিল। এই চকলেট টি নিয়েছিলেন উনার প্রিয়তম ওয়াইফ এর জন্য।

হালাল ভালোবাসার অনুসঙ্গ হতে পারলে ভালোই লাগে।

খুব শীঘ্রই নতুন কিছু আসছে, মানে নতুন চকলেট।আশাকরি সবার পছন্দ হবে, নতুন হিসেবে যে কাজগুলো করেছি সবার থেকে মোটামুটি ভালো র...
15/01/2023

খুব শীঘ্রই নতুন কিছু আসছে, মানে নতুন চকলেট।

আশাকরি সবার পছন্দ হবে, নতুন হিসেবে যে কাজগুলো করেছি সবার থেকে মোটামুটি ভালো রেসপন্স পেয়েছি।
চোখ রাখুন পেজ এ।

আর হ্যা আপাতত কম কাজ করছি, তাই পেজ ও কম পোস্ট দেওয়া হচ্ছে।

চকলেট এর স্বাদ কেমন ?ইনবক্স এ অনেক এর প্রশ্ন চকলেট এর স্বাদ কেমন? কোন্ চকলেট খেতে কেমন? চকলেট এর স্বাদ চকলেট এর মতই, তবে...
14/01/2023

চকলেট এর স্বাদ কেমন ?

ইনবক্স এ অনেক এর প্রশ্ন চকলেট এর স্বাদ কেমন? কোন্ চকলেট খেতে কেমন?

চকলেট এর স্বাদ চকলেট এর মতই, তবে ডার্ক একটু আলাদা। হোয়াইট চকলেট এর স্বাদ আমার কাছে কিছুটা ভ্যানিলা আইসক্রিম এর মত মনে হয়।

সবার টেস্ট বাড এক না, তাই এক একজনের বিভিন্ন রকম লাগবে এটায় স্বাভাবিক।

13/01/2023

আপুদের কে কত বলি এট্টু পেজ এ রিভিউ দেন, ২ মিনিটের কাজ কিন্তু পেজ এ এর রিভিউ দেওয়া হয় না।

অথচ একটা পেজ ট্রাস্টেড কিনা সেটা আমরা সাধারণত রিভিউ দেখেই বুঝি। আমি নিজেও কিছু কেনার সময় অবশ্যই রিভিউ সেকশন ভালো করে দেখে নেই।

এত গুলো কাজ করলাম রিভিউ মাত্র একটা পাইলাম। ইনবক্স এ যদিও পাইছি অনেক গুলো।

রিভিউ ফ্রম আমার কিউট বান্ধবী ❤️❤️
13/01/2023

রিভিউ ফ্রম আমার কিউট বান্ধবী ❤️❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Truffles and chocobites posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category