Sufi Attar Shop

Sufi Attar Shop An online trusted attar selling page you always want

18/08/2022

কাউকে কষ্ট দেওয়ার পর যদি আপনার মন অনুতপ্ত হয়। অপরদিকের মানুষটা কষ্ট পেয়েছে বলে আপনার ভীষন খারাপ লাগে। মানুষটার কাছে গিয়ে নিজের ভুলের জন্য ক্ষমা চাইতে ইচ্ছে হয়।

তাহলে বুঝবেন আপনার মনটা অনেক বেশি সুন্দর। আপনার মনটার যত্ন নিবেন!🖤

13/07/2022

A bad starting doesn't mean a bad ending. Don't give up on your goals and be Positive. You will succeed In sha Allah.❤️

❝Whoever believes in Allah, He guides his heart.❞ [Surah Taghabun: 11]

01/07/2022

#যাদের_দোয়া_কবুল_হচ্ছেনা তারা জিলহজ্জ মাসের প্রথম ১০দিন কোমর বেঁধে নামুন....
প্রতিটি রাত শবে ক্বদরের রাতের মতো উত্তম...

জিলহজ্জ মাসের চাঁদ উঠার পর থেকে ৯ তারিখ পর্যন্ত দিনে রোজা পালন করা, রাতে বেশি বেশি ইবাদত করা উচিত। যেমন- নফল নামাজ, কুরআন তেলাওয়াত, তাসবিহ-তাহলিল, দোয়া-দরুদ, তওবা-ইস্তিগফার ইত্যাদি।
হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত নবীজি(ﷺ) বলেন, ‘জিলহজ্জের ১০ দিনের ইবাদত আল্লাহর নিকট অন্য দিনের ইবাদতের তুলনায় বেশি প্রিয়, প্রতিটি দিনের রোজা এক বছরের রোজার মতো আর প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো’ (তিরমিজি, খণ্ড-১, পৃষ্ঠা: ১৫৮)।🌺

01/07/2022

আপনি বরং বৃষ্টি হয়েই আসেন...

যাকে পাওয়াটা রহমত আর,ছোঁয়াটা সুন্নত!'🖤

29/06/2022

"তুমি ভেতর থেকে ভেঙে পড়েছো,সেটা কখনো কাউকে বুঝতে দিওনা।কারন লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়!" 🖤

29/06/2022

আগামীকাল সন্ধার আগেই চুল,নখ কেটে ফেলুন। কারণ জিলহজ্জের ১থেকে ১০তারিখ পর্যন্ত নখ ,চুল না কাটা সুন্নত।

26/06/2022

❝তারা কি লক্ষ্য করে না, প্রতি বছর তারা দু’একবার বিপর্যস্ত হচ্ছে; অথচ, তারা এরপরও তওবা করে না কিংবা উপদেশ গ্রহণ করে না।❞🥺💔

সূরা তওবা: ১২৬

27/04/2022

কেউ যদি #কদরের_রাতে আমল করতে চান, এই নিয়মে করতে পারেন...

১। রাত আটটার পর থেকে টিভি বা মোবাইল দেখা থেকে বিরত থাকুন।

২। বেশি গরম লাগলে গোসল করুন ও পরিষ্কার পোষাক পরিধান করুণ।

৩। কোরআন পড়তে পারলে ১২ টার আগ পর্যন্ত কোরআন পরুন।

৪। বেশি বেশি নফল আর হাজতের নামাজ পড়ুন।

৫। রাত ১ টা থেকে ২ টা পর্যন্ত জিকির করুন। যেমনঃ-
(১) সুবহানাল্লহ, আলহামদুলিল্লাহ, আল্লহু আকবার। (১০০ বার করে)

(২) লা ইলাহা ইল্লাল্লহ (২০০ বার)

(৩) আস্তাগফিরুল্লহ (কমপক্ষে ৫০০ বার, যত বেশি সম্ভব হয়)

(৪)বেশী বেশী দুরুদ পড়া।

(৫) সুবহানাল্লহি ওয়াবিহামদিহি (কমপক্ষে ১০০ বার)

(৬)"লা ইলাহা ইল্লাল্লহু ওয়াহদাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুওয়া আ'লা কুল্লি শাইয়্যিন কদির" (কমপক্ষে ১০০ বার)

(৭) দুয়া ইউনুস - "লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিনায্ যলিমীন" ।(যত পারেন)

(৮)"সুবহানাল্লহি ওয়াবিহামদিহি সুবহানাল্লহিল 'আযীম।" (কমপক্ষে ১০০ বার) ।

(৯) "লা হাওলা ওয়ালা কুওওতা ইল্লা বিল্লাহ" বেশি বেশি পড়তে পারেন।

(১০) সূরা ইখলাস যত বেশি পড়া যায়।

(১১) স্যায়েদুল ইস্তগফার পাঠ করা।

৬। রাত ২ টা থেকে ৩ টা পর্যন্ত তাহাজ্জুদ পরুন ৮ রাকাত। রুকু ও সিজদায় বেশি সময় ব্যয় করুন।পারলে সিজদায় দোয়া করা।

৭। তাহাজ্জুদের পর তিন রাকাআত বিতরের নামাজ পরুন।

৮। সেহরি খাওয়ার পূর্বেই হাত তুলুন মালিকের কাছে। আপনার প্রয়োজনের সব কিছু খুলে বলুন..একটু চোখের পানি ফেলে বলুন, "মালিক, আমি আপনার ইবাদত করি এবং আপনার কাছেই হাত পেতেছি...😭 খালি হাতে ফিরিয়ে দিবেন না.....ইত্যাদি...
৯। সেহরি খান।

১০। ফজরের নামাজ পড়ুন।

উপরের কথাগুলো মানুষের মাঝে ছড়িয়ে দিন, যারা আপনার কথা শুনে এ আমল করবে, আপনিও তাদের আমলের সমান সাওয়াব পাবেন ইনশাআল্লাহ্।
কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "ভালো কাজের পথ প্রদর্শনকারী আমলকারীর সমপরিমাণ সাওয়াব পাবে, কিন্তু আমলকারীর সাওয়াবে কোনো ঘাটতি হবে না।..." [মুসলিম ২৬৭৪]

রমজানের শেষ দশ দিনের মধ্যে যে কোন দিন শবে কদর হয়ে যেতে পারে। তাই শবে কদরের রাত মিস করতে না চাইলে, বিশেষ করে বিজোড় রাতে এই আমল গুলো করুন।
আল্লাহ্‌ আমাদের আমল করার তৌফিক দিন।আমিন।

12/04/2022
Attar bottles , ❤️
08/04/2022

Attar bottles , ❤️

Address

Dhaka
001207

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sufi Attar Shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share