99- Islamic Book shop

99- Islamic Book shop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from 99- Islamic Book shop, Book shop, Dhaka Banglabazar, Dhaka.

খ্রিষ্টান দুই বোনের ভুল পথ, অন্ধকারের গোলকধাঁধা আর হৃদয়ের তীব্র হাহাকার পেরিয়ে অবশেষে পরম সত্যের আলোয় ফিরে আসার এক অনন্য...
04/09/2026

খ্রিষ্টান দুই বোনের ভুল পথ, অন্ধকারের গোলকধাঁধা আর হৃদয়ের তীব্র হাহাকার পেরিয়ে অবশেষে পরম সত্যের আলোয় ফিরে আসার এক অনন্য উপাখ্যান—"ফেরা" এবং "ফেরা-২" 🌿

02/09/2026

“যখন মানুষের পেট কানায় কানায় পূর্ণ হয়ে যায়, তখন নফস, শরীর উগ্র হয়ে ওঠে।”
— ইমাম আবু জাফর (রহ.)

[মাউসূআতু ইবনি আবীদ-দুনিয়া: ৪/৮৩]
পেট ভরা থাকলে শরীর ভারী হয়ে যায় এবং অলসতা চেপে বসে। ফলে নফল নামাজ বা একাগ্রতার সাথে ইবাদত করা কঠিন হয়ে পড়ে।
সালাফগণ বলতেন, "যে ব্যক্তি বেশি খায়, সে বেশি পানি পান করে; যে বেশি পানি পান করে, সে বেশি ঘুমায়; আর যে বেশি ঘুমায়, সে তার জীবনের বড় একটি অংশ এবং আখিরাতের প্রচুর নেকি হারায়।"
অতিভোজন কেবল শারীরিক ক্ষতির কারণই নয়, বরং তা আত্মার জন্য পরম ক্ষতিকর। পেট যখন পূর্ণ থাকে, তখন শরীরের প্রবৃত্তি ও কু-বাসনাগুলো জেগে ওঠে। ফলে চোখ, কান, জবান এবং অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহর আনুগত্য ছেড়ে গোনাহ ও পাপাচারের দিকে পা বাড়াতে চায়।
এজন্য রাসূলুল্লাহ ﷺ-এর সেই বিখ্যাত হাদীসটা মনে রাখতে হবে-
“আদম সন্তান পেট অপেক্ষা অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। আদম সন্তানের পিঠ সোজা রাখার জন্য সামান্য কয়েকটি লোকমাই যথেষ্ট। আর যদি বেশি খেতেই হয়, তবে পেটের এক-তৃতীয়াংশ খাবারের জন্য, এক-তৃতীয়াংশ পানীয়ের জন্য এবং এক-তৃতীয়াংশ শ্বাস-প্রশ্বাসের জন্য রাখা উচিত।” (সুনানে আত-তিরমিযী: ২৩৮০)

02/09/2026

তোমরা সৎকর্ম ও খোদাভীতির ব্যাপারে পরস্পরকে সহযোগিতা কর এবং পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে পরস্পরকে সহযোগিতা করো না। (সূরা আল মায়িদা)

30/08/2026

নিজের ব্যাক্তিত্ত্বকে সুন্দর রাখার টিপস।

১। আগে সালাম দিন।
২। হাসিমুখে কথা বলুন।
৩। শুনুন বেশি, বলুন কম।
৪। তামাশার ছলেও কখনো মিথ্যা বলবেন না।
৫। ভুল হলে বিনয়ের সাথে sorry বলুন।
৬। অকারণে বেশি হাসবেন না।
৭। ধীরে ধীরে বুঝিয়ে কথা বলুন।
৮। আগে অন্যের কথা শুনুন,তারপর নিজে বলুন।
৯। কোনো বিষয়ে অধিক তর্কে জড়াবেন না।
১০। কারো কাছে নিজেকে বড় প্রমান করার চেষ্টা করবেন না।
১১। রাগ নিয়ন্ত্রণে রাখুন।
১২। কেও ভুল করলে ক্ষমা করুন।
১৩। ছোট বড়ো সবাইকে সম্মান করুন।
১৪। কথা দিয়ে কথা রাখবেন।
১৫। পোশাকে পরিচ্ছন্নতা বজায় রাখুন।
১৬। পারলে খাওয়ান,জোর করে খাবেন না।
১৭। খাবার সামনে এলে আগে অন্যকে দিন।
১৮। মুখ ও শরীর গন্ধমুক্ত রাখুন।
১৯। চরিত্র সুন্দর রাখুন।
২০। ব্যবহারে নম্রতা বজায় রাখুন।
জীবন চলতে থাকে, যারা তোমাকে ছেড়ে চলে যায় তাদের পিছনে ছুটো না। এটা সর্বশক্তিমানের পরিকল্পনা। তিনি সঠিক সময়ে সঠিক মানুষকে পাঠাবেন, ধৈর্য ধরুন। ইনশা আল্লাহ্

29/08/2026

রাসুলুল্লাহ সাঃ বলেছেন - "যখন তুমি কোনো জিনিস বিক্রি কর তখন তা মেপে দাও আর যখন ক্রয় করো তখন মেপে নাও।"

28/08/2026

নেপালে দুনিয়ার ইতিহাসের ভয়াবহতম একটা বন্যা হয়ে গেল।

সাধারণত আমরা জানি, বৃষ্টির দীর্ঘ ভারী বর্ষণের কারণেই বন্যার সৃষ্টি হয়; কিন্তু আশ্চর্য ঘটনা কী জানেন? নেপালের এই ভয়াবহ বন্যাটা ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট নয়৷ এই বন্যাটার সাথে বৃষ্টির সম্পর্ক খুবই কম।

তাহলে কোত্থেকে তৈরি হলো এই বন্যা, তাই তো?

হিমালয়ের খুব উঁচুতে একটি বরফ-পাথরের স্তর হঠাৎ করে ধ্বসে পড়ে। প্রায় ১৬,৮০০ ফুট উঁচু থেকে এই বরফের স্তর এতো শক্তিশালী ফোর্স নিয়ে নিচে নেমে আসে যে, রিপোর্টগুলো বলছে, এই ধ্বসের নিচে নেমে আসার গতি ছিল ঘণ্টায় ১৮০ কিলোমিটারের মতো।

এতো শক্তিশালী ফোর্স নিয়ে সেই ধ্বস যে পথে এসেছে, সেই পথটাকে লণ্ডভণ্ড করে দিয়ে এসেছে।

তারপর, শক্তিশালী এই বরফ-পাহাড়ের ধ্বস যখন নদীতে আছড়ে পড়ল, রিপোর্ট বলছে তখন নদীতে যে ফোর্স তৈরি হয়েছিল সেটা ছিল প্রায় ৫.২ মাত্রার ভূমিকম্পের সমান। স্বাভাবিকভাবেই, নদীতে হঠাৎ আছড়ে পড়া এই ফোর্স নদীকে মুহূর্তে অশান্ত করে তুলল। ৩০ মিনিটের মধ্যে নদীর পানির উচ্চতা বেড়ে গেল ৯ মিটারেরও বেশি।

তারপর যা ঘটল তা তো গোটা দুনিয়াই দেখল। ভেসে গেল মানুষ, ঘরবাড়ি, বিল্ডিং, রাস্তাঘাট, গাড়ি, গাছপালা সব।

নেপালে কিন্তু সব ঠিকঠাকই চলছিল। ওখানে এখন বৃষ্টির মৌসুম চলছে; কিন্তু অতো ভারী বৃষ্টিপাত ছিল না যে একেবারে এরকম বন্যা হয়ে যাবে। সাহিত্যের ভাষায় যেটাকে রিমঝিম বৃষ্টি বলে, সেরকমই হয়তো বৃষ্টি হচ্ছিল। কখনো গুড়িগুড়ি, কখনো-বা কাকভেজা।

সব তো স্বাভাবিকই চলছিল সেখানে। স্কুল, অফিস, চাকরি, আউটিং, আড্ডা, ব্যবসা। কিন্তু চোখের পলকে বদলে গেল সব। খানিক আগে যেখানে সবাই জীবন উপভোগে ব্যস্ত ছিল, মুহূর্তের ব্যবধানে সেখানে সবাই পঙ্গপালের মতো দৌঁড়াচ্ছিল জীবন বাঁচানোর তাগিদে।

হিমালয়ের উঁচুতে বরফের একটা ছোট স্তর ধ্বসে পড়ল কেবল। এরপর নেপাল হয়ে উঠল একটা মৃত্যুপুরী।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা আমাদেরকে কুরআনে তো সেই কথাই বলেছেন বারংবার৷ যখন তিনি কিছু করার ইচ্ছা করেন, তখন কেবল বলেন—হও।

ওই ‘হও’ বলা পর্যন্তই।
তারপর বদলে যায় সভ্যতা, ওলট-পালট হয়ে যায় পৃথিবীর গতিপথ।

যারা ভাবে, কিয়ামত কীভাবে হবে? দুনিয়া ধ্বংস হয়ে যাবে এমন ফোর্স তথা শক্তি Out of Nowhere কোথা থেকে বের হবে, তাদের জন্য এই ঘটনায় একটা নিদর্শন রয়েছে।

একটা ছোট্ট বরফের স্তরের ধ্বস যদি নেপালকে লণ্ডভণ্ড করে দিয়ে যেতে পারে, আস্ত হিমালয় যদি নড়াচড়া শুরু করে, দুনিয়ার অস্তিত্ব কতো সেকেন্ড টিকে থাকবে?

~ আরিফ আজাদ

28/08/2026

আল্লাহ তাআলা ঘোষণা করেছেন: ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো।’” [সূরা গাফির: ৬০]
হযরত আবদুল্লাহ ইবনে উমর (রাদি.) দুআ করেন-
“হে আল্লাহ! আপনিই তো বলেছেন, ‘তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেবো’; আর আপনি তো আপনার ওয়াদা কখনো ভঙ্গ করেন না! সুতরাং, আমি আপনার কাছে বিনম্র মিনতি করছি, ঠিক যেভাবে আপনি আমাকে ‘ইসলাম’-এর হেদায়েত দান করেছেন, আমাকে মৃত্যু দেওয়ার আগ পর্যন্ত আমার কাছ থেকে এই ইসলামকে ছিনিয়ে নেবেন না; বরং আমাকে একজন খাঁটি ‘মুসলিম’ হিসেবেই যেন মৃত্যুবরণ করার তৌফিক দান করেন!”
[মুয়াত্তা ইমাম মালিক: হাদীস/বর্ণনা নং ৮৩৯]

26/08/2026

"যারা মাপে কম করে তাদের জন্য দুর্ভোগ। যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্নমাত্রায় নেয় এবং যখন লোকদের মেপে দেয় কিংবা ওজন করে দেয় তখন কম করে দেয়। তারা কি চিন্তা করে না যে,তারা পুনরুজ্জীবিত হবে সেই মহাদিবসে, যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে।" (সূরা আল ইনফিতার)

26/08/2026

জীবনে অন্তত একবার হলেও প্রিয়নবী (সা.)-এর একটি জীবনীগ্রন্থ পড়ুন।

26/08/2026

পাও বা না পাও! আল্লাহর কাছে চাওয়া বন্ধ করো না! আল্লাহ যখন দেওয়া শুরু করবে তখন শুকরিয়া আদায় করেও শেষ করতে পারবে না।

— আবু ত্বহা মুহাম্মদ আদনান (হাফিঃ)

Address

Dhaka Banglabazar
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when 99- Islamic Book shop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category